হিতোপদেশ 8:9
বুদ্ধিমানের কাছে সে সকল স্পষ্ট, জ্ঞানপ্রাপ্তদের কাছে সে সকল সরল।
কেউ কেউ বলে, “বাইবেল খুব কঠিন!” অন্যরা বলে, “বাইবেল নিজেইকে বিরোধিতা করে!” অনেকে আবার সোজা উপসংহারে আসেন, “বাইবেল থেকে যেকোনো কিছু শেখানো যায়। নিশ্চিতভাবে সত্য জানা অসম্ভব।” শয়তান এমন অযৌক্তিক মন্তব্যে শুনে তৃপ্তির সাথে হাসে। কিন্তু নারী বুদ্ধি বা লেডি উইজডম শেখায় যে যাদের বোধগম্যতা এবং জ্ঞান রয়েছে তাদের জন্য প্রজ্ঞার শব্দগুলি সরল এবং সঠিক। আপনার যদি বাইবেল নিয়ে সমস্যা থাকে তবে সমস্যাটি আপনার আছে, বাইবেলের নয়!
শলোমন হিতোপদেশের অষ্টম অধ্যায়ে ব্যক্তিত্ব রূপক ব্যবহার করেছেন। মেয়েলি সর্বনামগুলি লেডি উইজডমকে বলা হয়েছে, যেখানে বুদ্ধিকে একটি নারীর রুপে পরিচয়প্রদান করা হয়েছে। তিনি শলোমনের দ্বারা পুরুষদের অজ্ঞতা এবং মূর্খতা প্রত্যাখ্যান করতে এবং বুদ্ধি ও জ্ঞানকে আলিঙ্গন করতে বলেছেন। এই হিতোপদেশটি তার ভূমিকার অংশ, কারণ তিনি দাবী করেন যে তিনি উত্কৃষ্ট এবং সঠিক বিষয়ের সম্পর্কে বলেন (হিতোপদেশ 8:6), সত্য বিষয়ের সম্পর্কে বলেন (হিতোপদেশ 8:7), এবং ধার্মিক কথা বলেন যা একেবারেই পরস্পর বিরোধী বা কলুষিত নয় (হিতোপদেশ 8:8)।
সামান্য বোধগম্যতা এবং জ্ঞান, প্রভুকে এবং তাঁর বাক্যকে ভয় করা, আপনার কাছে বাইবেলকে খুলে দেবে (হিতোপদেশ 1:7; 9:10; গীতসংহিতা 25:14; যিশাইয় 66:2; লুক 8:18)। বাক্যগুলি সরল এবং সঠিক হয়ে ওঠে, যখন আপনি নম্রভাবে বাইবেল এর ব্যাখ্যার নিয়ম (Interpretation) দ্বারা অধ্যয়ন করেন। আপনি যদি অহংকারীভাবে বা সমালোচনামূলকভাবে এটির কাছে যান, তবে এটি আপনাকে বিভ্রান্ত ও ধ্বংস করার জন্য যথেষ্ট (যিহিষ্কেল 14:1-11; 1 করিন্থীয় 1:19-20; 2:13-15; 2 থিষলনীকীয় 2:9-12; 2 তীমথিয়ে 2: 15; 2 পিতর 3:16)।
বাইবেল একদম স্পষ্ট এবং সঠিক, যদি আপনি পুনরায় নুতন জন্ম গ্রহণ করেন (যোহন 3:3; রোমীয় 3:11), পবিত্র আত্মা দ্বারা আলোকিত হন (ইফিষীয় 1:17-18), ঈশ্বরকে ভয় করেন (হিতোপদেশ 15:33), প্রভুতে আনন্দ করেন (নহিমিয়ের 8:6-8; গীতসংহিতা 37:4), আপনি যা শেখেন তা মেনে চলেন (যোহন 7:17), জ্ঞানের জন্য প্রার্থনা করেন (গীতসংহিতা 119:18; যাকোব 1:5), প্রভুর জন্য কাজ করেন (হিতোপদেশ 2:1- 9; 18:1; 1 তীমথিয়ে 4:13-15), বাক্যের দ্বারা সংশোধিত হন (হিতোপদেশ 26:12; 1 করিন্থীয় 3:18-19), ঈশ্বরীয় উদ্দেশ্য রাখেন (গীতসংহিতা 119:11; লুক 10:38-42), এবং ঈশ্বর প্রদত্ত শিক্ষকদের ব্যবহার করেন (মালাখি 2:7; প্রেরিত 8:30-31)।
বাইবেল, ঈশ্বরের জ্ঞানের বই, এটি মহাবিশ্বের গোপনীয়তা প্রকাশ করে যা মানুষের অস্তিত্বকে ব্যাপকভাবে প্রভাবিত করে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এটির কোন ব্যবহার নেই। বাইবেল তাদের জন্য বন্ধ রয়েছে (1 করিন্থীয় 2:6-15; 2 করিন্থীয় 4:3-4)। ঈশ্বর এই বিষয় শুধুমাত্র তাঁর সন্তানদের কাছে প্রকাশ করেন (মথি 11:25-27)। তাদের কাছে কোন বুদ্ধিমত্তা, শিক্ষা বা সকল পুরুষের মতামতের প্রতি কোন গুরুত্ব নেই। তারা ঈশ্বরের প্রতিটি বাক্যকে পরম সত্য বলে বিশ্বাস করে এবং তারা অন্য কোন ধারণাকে ঘৃণা করে (গীতসংহিতা 119:128)।
একটি উদাহরণ বিবেচনা করুন। শলোমন লিখেছেন দৈহিক শাস্তি হল শিশুদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার একমাত্র উপায় (হিতোপদেশ 13:24; 19:18; 20:30; 22:6, 15; 23:13-14; 26:3; 29:15)। কিন্তু PTA এবং PETA মায়েরা, ডাক্তারদের চালনায় মত্ত হয়ে ওই অসংবেদনশীল দানবদের জন্য যারা শিশুদের ভালবাসা সম্পর্কে কিছুই জানে না, বাইবেলকে একটি আদিম যুগের বই হিসাবে প্রত্যাখ্যান করেন। তারা বলে যে বাইবেল বোঝা অসম্ভব, শিশুদের প্রতি অনৈতিকভাবে নিষ্ঠুর, অথবা আজকের সমাজের জন্য বাইবেল এর মৃদু প্রয়োগের প্রয়োজন আছে; কিন্তু শারীরিক শাস্তি ঈশ্বরের সাধুদের কাছে সরল এবং সঠিক উপায়।
আরেকটি উদাহরণ বিবেচনা করুন। মোশি এবং শলোমন লিখেছিলেন যে হত্যাকারীদের সাথে আচরণ করার একমাত্র উপায় হল মৃত্যুদণ্ড (হিতোপদেশ 28:17; আদিপুস্তক 9:6; যাত্রাপুস্তক 21:12-14; লেবীয় পুন্তক 24:17)। কিন্তু মাদার টেরেসা, ACLU, এবং অন্যরা বিবেক বা ন্যায়বিচার ছাড়াই, প্রকৃতপক্ষে তাদের দ্বারা প্রতারিত লোকদের চেয়ে খুনিদের বেশি করুণা করে। এই বিষয়টি বিশ্বাস করা কঠিন? কিন্তু এটি সত্য। তারা বাইবেলকে একটি সহিংস সমাজের জন্য ব্যবহৃত পুরানো আইন হিসাবে নাকচ বা খারিজ করে দেয়, কিন্তু ঈশ্বরের সাধুরা জানেন যে নাগরিক কর্তৃপক্ষের জন্য এতে ঐশ্বরিক জ্ঞান রয়েছে। তাদের কাছে মৃত্যুদন্ড ততটাই সুস্পষ্ট, যেমন একটি উন্মত্ত কুকুরকে মেরে দেওয়া যখন ও একটি শিশুকে খেয়ে ফেলে।
আরেকটি উদাহরণ বিবেচনা করুন। মোশি এই বইটি লেখার মাধ্যমে পৃথিবীর উৎপত্তি লিপিবদ্ধ করেছেন, “আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন।” (আদিপুস্তক 1:1)। কিন্তু চার্লস ডারউইন (Charles Darwin) এবং অন্যান্য বিভ্রান্তিকর শিক্ষাবিদরা, সৃষ্টিকর্তা ঈশ্বর এবং তার জীবনযাপনের নিয়ম থেকে বিশ্বকে মুক্ত করার অপবিত্র ষড়যন্ত্রে, একটি অসম্ভব অবাস্তব মতবাদ তৈরি করেছিলেন যে বিশৃঙ্খল গ্যাসগুলি মহাবিশ্ব গঠনের জন্য বিস্ফোরিত হয়েছিল। এবং আদিম স্লাইম সালাম্যান্ডারদের (primordial slime) একটি প্রোটোপ্লাজম (Protoplasm) পুনরুত্পাদন করে, যেটি বানরে পরিবর্তিত হল এবং বানর মানুষে পরিবর্তিত হল, যার মধ্যে একজন ছিলেন চার্লসের মা। বিশ্বাসীরা এবং তাদের সন্তানেরা এই মিথ্যা বিজ্ঞানে হাসে, যা কোন মানুষই পালন করতে, সংজ্ঞায়িত করতে বা নকল করতে পারে না (1 তীমথিয়ে 6:20-21)।
আরেকটি উদাহরণ বিবেচনা করুন, “ইহা আমার শরীর,” 1 করিন্থীয় 11:24 থেকে। ক্যাথলিকরা ধরে নিয়েছিলেন যে যীশু নরমাংসভক্ষণপ্রথার শিক্ষা দিয়েছিলেন এবং তিনি এই বাক্যকে আক্ষরিক অর্থে বুঝিয়েছেন, তাই ক্যাথলিকরা ট্রান্সসাবস্ট্যান্টিয়েশন (transubstantiation) আবিষ্কার করল, প্রভুর ভোজ তার দেহ, রক্ত, আত্মা এবং দেবত্বে পরিণত হয়, যদিও প্রভুর ভোজটি এখনও মানুষের ইন্দ্রিয় এবং যে কোনও ধরণের বিশ্লেষণে উপস্থিত রয়েছে। তাদের বাইবেল-প্রত্যাখ্যানকারী ধর্ম প্রভু ভোজের এই নিন্দনীয় ব্যঙ্গচিত্রকে প্রতিমা করে, তারা ভুলে যায় যে প্রভু যীশু তাঁর অন্যান্য অসংখ্য রূপকের মধ্যে এটাও বলেছেন, “আমিই দরজা,” এবং, “আমি দ্রাক্ষালতা।“
লুথেরানরা, (Lutheren) ভালভাবে জেনেও যে রুটিটি এখনও বিদ্যমান ছিল (কারণ তারা এখনও এটিকে স্পর্শ করতে, স্বাদ নিতে, এটির গন্ধ নিতে এবং দেখতে পারে), কংসাবস্টেনটিয়াটি (consubstantiation) আবিষ্কার করেছিল – যীশুর দেহ, রক্ত, আত্মা এবং দেবত্ব তাদের সংস্করণে রুটির সাথে সহাবস্থান করেছিল। প্রেসবিটারিয়ানরা, (Presbyterian) রোম থেকে আগত কুসংস্কারাচ্ছন্ন ধর্মপ্রাণবাদীরাও এই ধারণাটি উদ্ভাবন করেছিলেন যে যীশু সত্যিকারের এবং আধ্যাত্মিকভাবে রুটিতে আছেন, যদিও তিনি শরীর, রক্ত, আত্মা বা দেবত্বে উপস্থিত নেই।
ঈশ্বরের সন্তানেরা, আপনারা সামান্য বোধগম্যতা এবং জ্ঞানের সাথে, জানুন যে যীশু ওই কথাটি রুপকে বলেছিলেন, ঠিক যেমন আপনি আপনার মায়ের ছবি তুলে ধরে বলেন, “ইনি আমার মা।” আপনি শুধু বোঝাতে চান যে কোডাক (Kodak) কাগজের টুকরোটি আপনার মায়ের প্রতিনিধিত্ব করে। যীশু তাঁর সত্য অনুসারীদের একটি সাধারণ স্মারক প্রভু ভোজ দিয়েছেন। যেখানে কোন উপায়ে, আকৃতি, বা আকারে কোন বলি দেওয়া হয় না। ভোজে শুধুমাত্র রুটি এবং দ্রাক্ষারস ব্যবহার করা হয় যেটি তাঁর ছিন্ন-বিচ্ছিন্ন শরীর এবং রক্তপাতের প্রতিনিধিত্ব করে যার দ্বারা যীশুকে স্মরণ করা হয়। এটি একটি ধর্মানুষ্ঠান নয়, এবং এটি কোনওভাবেই কোনও পদার্থের পরিবর্তনের সাথে জড়িত নয়।
পাঠকগণ, বাইবেল পৃথিবীর একমাত্র সত্য বই। শুধু এতেই স্বর্গ থেকে দেওয়া জ্ঞানের বানী রয়েছে, যা শলোমন এই হিতোপদেশটিতে নারী বুদ্ধির (লেডি উইজডমের) মাধ্যমে আপনাকে বলতে চেয়েছিলেন। যদি আপনি তাকে আলিঙ্গন করেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন; আপনি যদি তাকে প্রত্যাখ্যান করেন তবে আপনাকে অবশ্যই মৃত্যুকে ভালবাসতে হবে (হিতোপদেশ 8:35-36)। কিন্তু এই বিস্ময়কর বইটি আপনার কোন উপকার করতে পারে না, যদি আপনি সেই বোধগম্যতা ও জ্ঞান অর্জন করতে না পারেন যা এর ভান্ডার খুলে দেয়। মহান ঈশ্বরের সামনে নিজেকে বিনীত করুন, আপনার অহংকার এবং পাপের জন্য অনুতপ্ত হন এবং ঐশ্বরীয় জ্ঞানের জন্য তাঁর কাছে প্রার্থনা করুন। তিনি তাঁর বাক্য আপনার কাছে সহজ ও স্পষ্ট করে খুলে দেবেন।