হিতোপদেশ 5:22

দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।

শলোমন 3000 বছর আগে যৌন আসক্তি সম্পর্কে সতর্ক করেছিলেন। মনোবিজ্ঞানীরাও এই কঠিন বিষয়কে নিয়ে হোঁচট খেয়েছেন। যৌন পাপের জন্য ঈশ্বরের শাস্তি সম্পর্কে তার পুত্রকে সতর্ক করার পরে (হিতোপদেশ 5:1-21), শলোমন সেই পাপের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে সম্পূর্ণ সর্বনাশের জন্য মানুষকে সতর্ক করেছেন (হিতোপদেশ 5:22-23)। কয়েক মুহূর্তের যৌন পাপের আনন্দ আপনাকে আজীবন কারাবাসে বন্দি করতে পারে।

প্রসঙ্গটি সরল এবং সহজ – আপনার বৈধ স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন ঘনিষ্ঠতা করা পাপ (হিতোপদেশ 5:1-21)। এই হিতোপদেশের লোকটি একটি মহামূর্খ যে সতর্কবাণী প্রত্যাখ্যান করেছে এবং অন্য একজন মহিলার সাথে যৌন পাপ করতে এগিয়ে গেছে। তার যৌন পাপ তার দেহ এবং আত্মাকে কবজাতে নিয়ে নেবে এবং সে তার শিকলের মধ্যে আটকে থাকবে। যৌন পাপ তার আত্মাকে কবজায় ধরে রাখবে।

অন্য পাপের চেয়ে যৌন পাপ একজন ব্যক্তির আত্মাকে বেশি মোহিত করে। অ্যালকোহল মানুষকে মাতালতা এবং রাসায়নিক আসক্তির দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ব্যভিচার মানুষকে অনৈতিক চিন্তাভাবনা এবং কার্যকলাপের প্রতি আবেশের দিকে নিয়ে যেতে পারে। যে পুরুষরা যৌন পাপ করেন তারা খুব কমই আরোগ্য লাভ করতে পারেন (হিতোপদেশ 2:18-19; 5:5-13; 6:26-35; 7:22-27; 9:17-18)। একমাত্র ঈশ্বরের মহিমান্বিত করুণাই একজন মানুষকে এই বন্ধন থেকে মুক্তি দিতে পারে।

যৌন পাপের আসক্তি মানুষকে আস্তে আস্তে আরও বেশি করে উদ্দীপনার জন্য পরিচালিত করে। সে অন্য মানুষ কে নগ্ন দেখার জন্য উন্মত্ত থাকে। অল্প কিছু পুরুষই সীমাবদ্ধ পর্নোগ্রাফিতে সন্তুষ্ট থাকে; তারা ক্রমান্বয়ে আরও চরম এবং গ্রাফিক চিত্রগুলি সন্ধান করে যাতে আরও বেশী যৌন এবং পাপপূর্ণ রোমাঞ্চ অনুভব করা যায়।

পর্নোগ্রাফি নিজেই এই প্রগতিশীল প্রজন্মের অধঃপতনের একটি কেস স্টাডি। 40-60 বছর আগে যাকে পর্নোগ্রাফি বলা হত তা আজকের পর্নোগ্রাফি থেকে সম্পূর্ণ আলাদা। দুই প্রজন্মের পার্থক্য লক্ষণীয় আছে! যে মূর্খ লোকেরা তাদের কিশোর বয়স নগ্ন নারীদের ছবি দেখে শুরু করেছিল, চল্লিশের বয়েসে তাদের অবশ্যই একই রোমাঞ্চ পেতে হলে যৌনতা, পশুত্ব এবং পেডোফিলিয়া অন্বেষণ করতে হবে। এবং বৈবাহিক আনন্দের উন্নতির পরিবর্তে, তাদের হৃদয় তাদের কাছে মিথ্যা আশ্বাসন দেয়, এটি বৈবাহিক ক্ষমতা এবং সন্তুষ্টিকে নষ্ট করে।

প্রিয় যুবক এবং গুরুজনরা! এই হিতোপদেশটি মহাকর্ষের মতোই সত্য। আপনি যদি মন্দ কল্পনা, পর্নোগ্রাফি, ব্যভিচার বা যৌনতা নিয়ে খেলা করেন তবে আপনি নিজেকে ধ্বংস করবেন। আপনার নিজের পাপগুলি আপনার আত্মাকে গ্রাস এবং কারারূদ্ধ করবে। আপনি নিজেকে মুক্ত করতে পারবেন না। স্বর্গ থেকে ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি আর কখনও ঈশ্বরকে, আপনার স্ত্রীকে, বা ঈশ্বরীয় জীবনযাপনকে ভালোবাসবেন না। এবং ঈশ্বর আপনাকে বা অন্য কোন ব্যভিচারীকে এমন করুণাময় এবং অযোগ্য মুক্তির প্রতিশ্রুতি দেননি।

শিম্‌শোনের ঘটনা বিবেচনা করুন। তার ভালো বাবা-মা ছিল, তিনি আজীবন একজন নাজারাইট ছিলেন, অন্য পুরুষদের থেকে বেশী নির্ভীক ছিলেন এবং 20 বছর ইস্রায়েলের বিচার করেছিলেন। শিম্‌শোন পলেষ্টীয় মহিলাদের তাদের সৌন্দর্যর জন্য ভালোবেসেছিলেন (বিচারকর্ত্তৃগণ 14:1-3; 16:1), যতক্ষণ না তিনি দলীলার কাছে অসহায় হয়ে পড়লেন। তাকে ধ্বংস করার সুস্পষ্ট উদ্দেশ্য থাকা সত্ত্বেও, দলীলা শিম্‌শোনের সর্বশক্তিমান প্রভু হয়ে পড়ল, শিম্‌শোনের নিয়ন্ত্রণ দলীলার হাতে ছিল (বিচারকর্ত্তৃগণ 16:4-21)। শিম্‌শোন কেন তাকে ধরলেন না? শিম্‌শোন কি পাগল পুরুষ ছিল? আসলে শিম্‌শোন যৌন আবেশের দাস ছিলেন। যার ফলে শেষে শিম্‌শোন অন্ধ হয়ে আত্মহত্যা করে মারা যান।

অম্নোনের কথা বিবেচনা করুন। তারও ভালো বাবা-মা ছিল, সে রাজা দায়ূদের প্রথমজাত পুত্র ছিল, যিহোবার সত্য ধর্ম জানত সে এবং ইস্রায়েলে যে কোনোই যোগ্য মহিলাকে সে বিয়ে করতে পারত। কিন্তু তিনি তার বোন তামর সম্পর্কে যৌন কল্পনা করেছিলেন এবং তিনি তার জন্য আবেশে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই মন্দ কল্পনার প্রতি তার আসক্তির ফলে সে তামরকে নিষ্ঠুরভাবে ধর্ষণ করে, এবং তারপর তাকে ঘৃণা করে, এবং তার ভাই আবসালোমের দ্বারা ন্যায়সঙ্গতভাবে তার হত্যা হয় (2 শমূয়েলে 13:1-39)। তিনি তার মন্দ পরিকল্পনার বন্ধনে ছিলেন।

শলোমনের কথা বিবেচনা করুন। তিনি হিতোপদেশ লিখেছেন। তিনি এই হিতোপদেশটি লিখেছেন। কিন্তু অতিরিক্ত বিবাহ করার জন্য তাঁর অঘটন ঘটে গিয়েছিল (1 রাজাবলি 11:4-13)। এটা কিভাবে ঘটল? তিনি প্রভুর আদেশের বিরুদ্ধে গিয়ে বিবাহ করেছিলেন (দ্বিতীয় বিবরণ 7:1-6; 1 রাজাবলি 3:1)। তারপর তিনি ঈশ্বরের আদেশের বিরুদ্ধে গিয়ে বহুগামী হয়েগিয়েছিলেন (দ্বিতীয় বিবরণ 17:17; 1 রাজাবলি 11:1-3)। নারী বৈচিত্র্যের প্রতি তার ভালবাসা তার যৌন আবেশে পরিণত হয়েছিল, যতক্ষণ না তাঁর জীবনে বহিরাগত ১০০০ জন নারী তার জীবনকে ধ্বংস করে দিয়েছিল (উপদেশক 7:26-29)।

প্রিয় বন্ধু! আপনি যদি কল্পনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, বা সম্পূর্ণরূপে প্রভুর নয় এমন কোনও মহিলার সাথে বন্ধুত্ব নিয়ে খেলা করেন তবে আপনি একজন চাটুকার মহামূর্খ ব্যক্তি। আপনি একটি মূর্খ মানুষ, কারণ আপনি ঈশ্বরের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। আপনি একটি মূর্খ চাটুকার ব্যক্তি, কারণ আপনি নিজের সাথেও মিথ্যা বলেছেন যে আপনি এটি থেকে দূরে যেতে পারেন, আপনার সেই সামর্থ্য রয়েছে। কিন্তু এক দিন আপনি নিশ্চয় আপনার মূল্যবান পাপকে ঘৃণা করবেন, যা আপনাকে ধ্বংস করবে (গীতসংহিতা 36:2)।

আপনি যদি মনে করেন যে আপনি পরে কোন দিন অনুতপ্ত হয়ে আপনার পাপ এবং এর শাস্তি থেকে বাঁচতে পারবেন, তাহলে এটি ভুল এবং মূর্খতাপূর্ণ চিন্তাধারা। কারণ আপনি আপনার কামনা-বাসনার নিখুঁত দাসত্বে আছেন; পরবর্তী কালে আপনি নিজেকে মুক্ত করতে সক্ষম বা ইচ্ছুক হবেন না। আপনি হয়ত যৌন রোগ, ঈর্ষান্বিত স্বামীর ক্রোধ বা বিচারকের বিচার থেকে রেহাই পেতে পারেন তবে আপনি ঈশ্বরের ধার্মিক বিচারকে অবিশ্বাস্যভাবে অতিক্রম করে বাঁচতে পারবেন না।

ঈশ্বরের সন্তানের হয়েও যে অনুতাপ করতে পারে না এবং তার প্রভুর সাথে আনন্দ ও শান্তি পেতে পারে না তাঁর চেয়ে বড় কোনো দাসত্ব নেই বিশ্বাসীদের জীবনে। হে পাপগ্রস্ত পুরুষ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি অনুতপ্ত হতে পারবেন না! ভেবে দেখেছেন আপনি অনুতপ্ত হতে পারছেন না কেন? কারণ আপনি আপনার লালসার দাস হয়ে গেছেন এবং আপনার নিজের হৃদয় পাপপূর্ণ চিন্তাধারা ও পাপপূর্ণ কর্মের দাস হয়ে রয়েছে। যতবার আপনি আপনার জীবনে একটি পাপপূর্ণ চিন্তা বা পাপপূর্ণ কর্মের অনুমতি দেন, ততবারই আপনি যৌন পাপের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন।

আপনি যদি কল্পনা, পর্নোগ্রাফি বা পাপপূর্ণ বিষয় সম্পর্ক নিয়ে খেলতে থাকেন তবে এখনই দূরে সরে যান। “কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর” (2 তীমথিয়ে 2:22)। এমন কোনো স্থান বা জিনিসের কাছে যাবেন না যা আপনাকে যৌন পাপ করতে প্রলুব্ধ করে (হিতোপদেশ 4:15; 5:8; গীতসংহিতা 101:3; রোমীয় 13:11)। যীশু বলেছেন ,যৌন পাপ নিয়ে খেলা করার পরিবর্তে আপনার ডান চোখ উপড়ে ফেলুন বা আপনার ডান হাত কেটে ফেলুন, (মথি 5:28-30)।

আপনি যদি যৌন পাপে আসক্ত হন তবে আপনার বিষয় আশাহীন নয়, তবে আপনি কখনই আপনার নিজের উপায় বা শক্তি দ্বারা নিজেকে মুক্ত করতে পারবেন না। আপনাকে অবশ্যই হিংস্রভাবে নিজের জীবন থেকে পাপ কেটে ফেলতে হবে, সম্পূর্ণভাবে, এখনই! ইয়োবের সাথে অনুতাপ করুন (ইয়োব 33:27-28)। আপনাকে পাপ, যৌনতা এবং শয়তান থেকে উদ্ধার করার জন্য যীশুর নামে ঈশ্বরের শক্তি পাওয়ার জন্য প্রার্থনা করুন। নিজেকে নিজের স্ত্রী, পিতামাতা, বা পালকের কাছে প্রতিটি নিন্দাজনক বিবরণ সহ বিনীত করুন। আপনার সমস্ত হৃদয় দিয়ে সর্বজনীন ভাবে এবং ব্যক্তিগতভাবে ঈশ্বরের উপাসনা অনুসরণ করুন।

প্রভু খ্রীষ্টের জন্য কিছুই কিন্তু খুব কঠিন নয়! আপনি বাইবেলে পড়তে পারেন যে বেশ্যারা ধর্মীয় ফরীশীদেরও আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছিল (মথি 21:31)। করিন্থীয় মণ্ডলীতে অনেক যৌন পাপীরা ছিল এবং পৌল তাদের সম্পর্কে বলেছিলেন, “আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্ম্মিক গণিত হইয়াছ। ” (1 করিন্থীয় 6:11)।