হিতোপদেশ 28:26

যে নিজ হৃদয়কে বিশ্বাস করে, সে হীনবুদ্ধি; কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাইবে।

আপনি স্বয়ং আপনার নিজের সবচেয়ে মারাত্মক শত্রু। আপনার ভিতরে এমন একটি কণ্ঠস্বর রয়েছে যা ঈশ্বরের বা কোনো স্বর্গদূত বা মানুষের কণ্ঠের চেয়েও প্রিয়। এই কণ্ঠস্বর আপনাকে সান্ত্বনা দিতে পারে এবং যেকোনো শিক্ষা বা সতর্কতার বিরুদ্ধে আপনাকে সন্তুষ্ট করতে পারে। এই কণ্ঠস্বরটি আপনার সাথে প্রতিদিন চব্বিশ ঘন্টা সংসর্গী থাকে এবং এটি সর্বদা আপনাকে বলে যে আপনি কী শুনতে এবং বিশ্বাস করতে চান। এটি আপনাকে বেশিরভাগ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আসলে আপনি একজন মহামূর্খ!

আপনার হৃদয়ের বেশিরভাগ বিষয়ে একটি দৃঢ় মতামত থাকে, আপনি সেই বিষয়ে কিছু জানুন বা না জানুন। আপনার হৃদয় সমালোচনা, ভর্ত্সনা বা তিরস্কারের বিরুদ্ধে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং এটি আপনাকে সে যা চায় তার জন্য আবেগপূর্ণ আকাঙ্ক্ষার সাথে নিয়ন্ত্রণ করে। আপনার হৃদয় যে বিষয়গুলিকে গুরুত্বহীন বলে প্ররোচিত করে তার প্রতি আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, এবং আপনার হৃদয় আপনাকে ঈর্ষা, হিংসা বা ঘৃণার বিষয়গুলির জন্য ঘুম থেকে বিরত রাখতে পারে।

শলোমন আপনার স্নেহ, প্রবণতা এবং চিন্তার জন্য একটি রূপক হিসাবে এই হিতোপদেশে “হৃদয়” শব্দটি ব্যবহার করেছেন। এটি আপনার অভ্যন্তরীণ ইচ্ছা এবং চাহিদা যা আপনার সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এটি আপনার বিবেক নয়। এটি আপনার বিবেক বিরোধী! এটি আবেগ যা বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের চালিত করে। ঈশ্বর আপনার হৃদয় সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, “হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক, তার রোগের নিরাময় হয় না। কে বা তা বুঝতে পারে?” (যিরমিয় 17:9)।

মনের কথা শুনা বোকামি! আপনি যদি আপনার হৃদয়কে অনুসরণ করেন, তাহলে আপনি একজন মূর্খ! আপনি যদি আপনার হৃদয় দ্বারা আংশিকভাবে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেন তাহলে আপনি মূর্খ! আপনি পৃথিবীর সবচেয়ে প্রতারক, ভ্রান্ত এবং বিপজ্জনক তথ্যের উৎসের কাছে নত হচ্ছেন। অতীতে আপনার সমস্ত শত্রুদের চেয়ে আপনার হৃদয় আপনাকে আরও বেশি সমস্যায় ফেলেছে। আপনি স্বয়ং আপনার নিজের সবচেয়ে খারাপ শত্রু। প্রজ্ঞা হলো আপনার হৃদয়ের বিরুদ্ধে সত্যকে বেছে নেওয়ার শক্তি।

ঈশ্বরের প্রতিশ্রুতি এবং সতর্কবাণী অনুসারে যেদিন তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন সেই দিন আদম এদন বাগানে মারা যান (আদিপুস্তক 2:17; 3:6-8)। যেহেতু তিনি শারীরিকভাবে 930 বছর পরে মারা গেলেন, যেদিন তিনি হবার কাছ থেকে ফলটি নিয়ে খেয়েছিলেন তার কী হয়েছিলো (আদিপুস্তক 5:5)? কে মারা গেলো? তার বুদ্ধি নয়! তিনি পাপ করার পরেও ততটাই বুদ্ধিমান ছিলেন যতটা পাপ করার আগে। তার পর্যবেক্ষণ শক্তিও মারা যায় নি! তিনি স্বাভাবিকভাবেই পাপ করার পরেও পাপের আগের মতোই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তখনও মানসিকভাবে সুস্থ ছিলেন।

ঈশ্বর, আধ্যাত্মিক সত্য এবং প্রজ্ঞার প্রতি তার স্নেহ মারা গিয়েছিলো। ঈশ্বরকে খোঁজা, সন্তুষ্ট করা বা আনুগত্য করার কোনো আন্তরিক ইচ্ছা ছাড়াই তিনি নৈতিকভাবে কলুষিত হয়েছিলেন। ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করার পরিবর্তে, তিনি ডুমুর গাছের পাতার একটি বর্হিবাস তৈরি করেছিলেন। অনুতপ্ত না হয়ে তিনি বাগানে লুকিয়ে ছিলেন। তার পাপ স্বীকার করার পরিবর্তে, তিনি সেই গন্ডগোলের জন্য ঈশ্বর এবং হবাকে দোষারোপ করেছিলেন। পাপের পর তিনি তার স্বার্থপর আবেগ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যা ঈশ্বর এবং অন্যদের প্রতি মৃত ছিলো (গীতসংহিতা 14:1-3; রোমীয় 3:9-18)।

আদম সম্পূর্ণরূপে অধঃপতিত, বিকৃতরুচি, অধোগামী হয়েছিলেন, যেমন ধর্মতাত্ত্বিকরা বলে। যদিও তার মস্তিষ্ক এখনও পর্যবেক্ষণ এবং অনুভূত ফলাফলের উপর ভিত্তি করে যৌক্তিক সংযোগের সাথে প্রজ্ঞার সাথে কাজ করছিলো, তার স্নেহ এবং আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ভিন্ন ছিলো — তারা ছিলো ঈশ্বর বিরোধী, সত্য বিরোধী, প্রজ্ঞা বিরোধী। তিনি ঈশ্বর ও ধার্মিকতাকে ঘৃণা করছিলেন; তিনি এখন তার মধ্যে শরীর ও মনের সমস্ত পাপপূর্ণ কামনা বাসনাকে ভালোবাসছিলেন। তিনি এখন শয়তানের একজন আগ্রহী অনুসারী ছিলেন — পাপের মধ্যে আধ্যাত্মিকভাবে মৃত (ইফিষীয় 2:1-3)।

আপনি এইভাবে গর্ভধারণ করেছেন এবং জন্মগ্রহণ করেছেন – পাপে মৃত, ঈশ্বরকে ঘৃণা করা, বিশ্বকে ভালোবাসা, শয়তানকে মান্য করা এবং নিজের প্রতিটি ইচ্ছা পূরণ করা। এটাই মানবতার বাস্তবতা। এটি নারী-পুরুষ, ছেলে-মেয়ে সকলেরই জন্য সত্য। ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা দ্বিতীয় জন্ম ছাড়া, সমস্ত ব্যক্তি এই আধ্যাত্মিক মৃত্যু এবং ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার মধ্যে থাকে। ধার্মিকতা কামনা করার জন্য আপনাকে অবশ্যই একটি নতুন আধ্যাত্মিক জীবন দিয়ে ঈশ্বরের দ্বারা পুনরুত্থিত হতে হবে।

পরিত্রাণের অন্য যেকোনও মতবাদকে অবশ্যই এই সত্যের সাথে মোকাবিলা করতে হবে। অন্য ধর্মপ্রচারকে এই সত্যের সাথে মোকাবিলা করতে হবে। এই মৃত অবস্থায় একজন ব্যক্তিকে প্রভাবিত করার কোনো উপায় নেই (যোহন 8:43-47; রোমীয় 8:7-8; 1 করিন্থীয় 2:14; লূক 16:31)। তাকে প্রথমে জীবন দিতে হবে; তাদের অবশ্যই আগে নতুন করে জন্ম নিতে হবে; বিশ্বাস করার আগে তাদের অবশ্যই পুনর্জন্ম (দ্বিজাত) হতে হবে (যোহন 1:13; 3:8; 5:24; 6:44, 63; 17:3; প্রেরিত 16:14; 1 করিন্থীয় 1:18, 22-24)। পরিত্রাণের অন্য যেকোনো মতবাদ মিথ্যা।

আজকের দিনের আপনার হৃদয়কে বিশ্বাস করা এবং অনুসরণ করা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য। আসলে, আপনাকে শেখানো হয় যে আপনার হৃদয় সিদ্ধান্ত নিতে পারে যে আপনার জন্য কি সঠিক। একজন লোক একটি মণ্ডলী ছেড়ে যাবে এবং বলবে, “আমি সেখানে আমার হৃদয়ে ঠিক অনুভব করিনি।” একজন পুরুষ তার স্ত্রী এবং সন্তানদের একটি অল্প বয়স্ক মহিলার জন্য ছেড়ে যাবে, এবং বলবে, “আমার মন আমার বিয়েতে আর ছিলো না।” একজন লোক তার চাকরি ছেড়ে দিয়ে গৃহহীন লোফার হয়ে যায় এই বলে যে, “আমি আমার হৃদয় অনুসরণ করতে যাচ্ছি।” আজকের ঈশ্বরবিহীন দিনে সবাই মূর্খ!

আজ অধ্যাপনার প্রাথমিক পদ্ধতি হলো, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও, আপনার হৃদয়কে বিশ্বাস করা। অধ্যাপক মৃত্যুদণ্ডের বিভিন্ন পরস্পরবিরোধী মতামত উপস্থাপন করার পর, তিনি উজ্জ্বল চোখের ছোট ছাত্রদের জিজ্ঞাসা করেন, “আপনারা কি মনে করেন?” এটি সঠিক শিক্ষা পদ্ধতি নয়! এটি তাদের হৃদয়ের মূর্খতা এবং অহংকারকে চাটুকার করে তরুণদের কলুষিত করছে। এটি তাদের ভাবতে সর্তকরণ করে যে তাদের মতামতগুলি বিবেচনার যোগ্য। এটি এমন কাউকে ঘৃণা করে যে তাদের সমালোচনা বা বিরোধিতা করে, বিশেষ করে মানবিক বিষয়ে PhD উপাধি বিহীন একজন বাইবেল প্রচারক!

কিশোর-কিশোরীরা বাবা-মাকে অস্বীকার করে কারণ তাদের দুষ্টতাপূর্ণ হৃদয় তাদের বলে যে তারা সঠিক এবং তাদের বাবা-মা ভুল। ব্যভিচারকারীরা অন্য প্রেমিকদের অনুসরণ করে কারণ তাদের অপবিত্র হৃদয় তাদের বলে যে তারা এটির যোগ্য এবং কেউ আঘাত পাবে না। স্ব-ধার্মিকরা একটি মণ্ডলী ছেড়ে চলে যায় কারণ তাদের হৃদয় তাদের বলে যে তাদের পালকের (Pastor) এমনভাবে তাদের সমালোচনা করার অধিকার নেই। পর্নোগ্রাফি (Pornography) আসক্তরা তাদের হৃদয়ের উপর ভিত্তি করে এমন একটি নিরপরাধ বিষয়কে অজুহাত দেখিয়ে অন্যের নগ্ন শরীরকে ন্যায়সঙ্গত করে।

আপনার হৃদয়কে অনুসরণ করলে আপনি কোথায় জাবেন? ধ্বংসের দিকে, যা এখানে সমান্তরাল খণ্ডবাক্যের সাথে তুলনা করে বোঝা যায়। মূর্খদের আঘাত করা হবে এবং শাস্তি দেওয়া হবে, কারণ তাদের সিদ্ধান্ত তাদের নিজের হৃদয়ের অনুভূতি, লালসা এবং অহংকারের উপর ভিত্তি করে। শুরুতে যা ভালো লেগেছিলো তা শেষ পর্যন্ত বেদনাদায়ক ও ধ্বংসাত্মক হয়ে ওঠে (হিতোপদেশ 14:12; 16:2, 25; 21:2; গীতসংহিতা 36:2)। কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি, যে তার হৃদয়ের মিথ্যার চেয়ে ঈশ্বরের প্রজ্ঞা ও জ্ঞান অনুসরণ করে, সে রক্ষা পাবে।

সত্যিকারের প্রজ্ঞা হলো নিজের হৃদয়কে অবিশ্বাস করা, এর কণ্ঠস্বরকে প্রত্যাখ্যান করা এবং পরম ও বস্তুনিষ্ঠ সত্যের ভিত্তিতে সমস্ত সিদ্ধান্ত নিতে শেখা। এত অপূর্ব সিদ্ধান্ত গ্রহণের উৎস কোথায় আছে? বাইবেলে লিপিবদ্ধ জীবন্ত ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যে। ঈশ্বরের কথাগুলি শেখার এবং সেগুলির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমেই আপনি বুদ্ধিমান হতে পারেন এবং নিজের বিকৃত হৃদয়ের প্রতারণামূলক আবেগ থেকে রক্ষা পেতে পারেন (গীতসংহিতা 19:7; 119:130)।

বাইবেলে ঈশ্বরের অনুপ্রাণিত বাণীর সত্য ও প্রজ্ঞার পরম উৎসের পরে, আপনার নিজের হৃদয় এবং মতামত থেকে রক্ষা করার জন্য আপনাকে অনেক পরামর্শদাতা ব্যবহার করা উচিত (হিতোপদেশ 11:14; 15:22; 24:6)। একমাত্র পরামর্শদাতা যারা সততার সাথে প্রজ্ঞার এই নিয়মটি পূরণ করেন তারা হলেন সফল পুরুষেরা যারা সিদ্ধান্তমূলক চিন্তাভাবনার জন্য পরিচিত এবং শক্তিশালী যোগাযোগকারী। আপনার ধারণার সাথে একমত হতে পারে এমন পরামর্শের জন্য বন্ধুদের কাছে গিয়ে কোনো লাভ নেই।

মণ্ডলীর অধ্যক্ষ, প্রাচীন ও পরিচারকদের উদ্দেশ্য হলো আপনার হৃদয়ের বিরুদ্ধে যুদ্ধ করা। তারা আপনার সমস্ত কল্পনা এবং চিন্তাভাবনাকে নিক্ষেপ করবে এবং তাদেরকে প্রভু যীশু খ্রীষ্টের আনুগত্যের বন্দীদশায় নিয়ে আসবে (2 করিন্থীয় 10:4-6)। আপনার চিন্তার প্রতি অধিকার নেই; আপনার সঠিক চিন্তা করার দায়িত্ব আছে! কিন্তু বেশিরভাগ সমসাময়িক খ্রিস্টীয় বিশ্বাসীরা তাদের হৃদয় ও চিন্তায় আচ্ছন্ন থাকে। তারা কোনো সমাধান এমন ভাবে পরিমাপ করে যা তাদের হৃদয়ের সাথে মেলে। মহামূর্খ!

আপনি কতটা বুদ্ধিমান, প্রিয় পাঠক? আপনি কি একটি পরীক্ষার জন্য প্রস্তুত? কার প্রতি আপনার ক্ষোভ আছে? এটি কি ঈশ্বরের বাণীর আলোকে সঠিক? যদি না হয়, আপনি এর সম্পর্কে কি করবেন? আপনি যদি একজন খ্রিস্টীয় বিশ্বাসী মহিলা হন, তাহলে আপনি কি সর্বদা বিচক্ষণ আনুষাঙ্গিক এবং রক্ষণশীল মেকআপ (Makeup) সহ শালীন পোশাক পরেন? যদি না হয়, তাহলে আপনি এর সম্পর্কে কি করবেন? আপনার প্রজ্ঞার মাত্রা হলো সেই উপাধি যা আপনি বাইবেলের ঈশ্বরের কথার কাছে নত করার জন্য আপনার হৃদয়কে চূর্ণ করতে পারেন।

আপনি যদি ঈশ্বরের আদেশের নির্দেশে বিজ্ঞতার সাথে চলতে শিখেন, তাহলে তিনি আপনাকে সমস্ত বাধা থেকে উদ্ধার করবেন যা আপনার হৃদয়-অনুসরণকারী প্রতিবেশীদের বিভ্রান্ত করে। আপনি যদি তাকে বিশ্বাস করেন এবং আপনার নিজের বোধগম্যতার দিকে ঝুঁকে না থাকেন তাহলে তিনি আপনার পথগুলিকে ভালো পথে পরিচালনা করবেন। আপনার ভবিষ্যতের সুখ, সমৃদ্ধি এবং সাফল্য নির্ভর করে আপনার নিরর্থক চিন্তাভাবনাকে ঘৃণা করার এবং ঈশ্বরের কথার সত্যকে ভালোবাসতে আপনার প্রচেষ্টার উপর (গীতসংহিতা 119:113, 128)।