হিতোপদেশ 17:5
যে দীনহীনকে পরিহাস করে, সে তাহার নির্মাতাকে টিট্কারি দেয়; যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকিবে না।
একজন ধনী ও সুন্দর মেয়ে একজন গরীব ও অরুপ মেয়েকে পরিহাস করে। শরীরচর্চায় জড়িত ছেলেরা প্রতিবন্ধী ছেলেকে উপহাস করে। একজন মানুষ হাসেন যখন তার প্রতিযোগীর কোনও দু:খ ও সমস্যা হয়। এই উদাহরণগুলি কি আপনাকে বিরক্ত করে? স্বাভাবিকভাবে, এই বিষয়গুলি আপনাকে বিরক্ত করবেই। এগুলো ঈশ্বরকেও অসন্তুষ্ট করে! আপনার এমন অসংবেদনশীল ও দুষ্টতাপূর্ণ নিষ্ঠুরতায় খুব রাগান্বিত হওয়া উচিত। এই ধরণের অভ্যাস, স্বভাব ও প্রচলনকে ঈশ্বর গভীর ঘৃণার চোখে দেখেন!
ঈশ্বর ন্যায্যভাবে এবং সার্বভৌমভাবে সমস্ত মানুষদের মধ্যে পার্থক্য করেন, এবং এই পার্থক্যগুলি সম্পর্কে তাদের অহংকারী, ধৃষ্ট, উদ্ধত বা নিষ্ঠুর হওয়া উচিত নয়। পুরুষদের অন্য ব্যক্তিদের জীবনে ঈশ্বরের কার্যকে নিয়ে মজা বা ঠাট্টা করা উচিত নয়। এই ধরনের ঔদ্ধত্যের কঠোর শাস্তি চাই। ঈশ্বর অবশ্যই এর বিচার করবেন! আপনাকে আপনার সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত যেন তারা এই ধরনের লোকেদের বা তাদের সম্বন্ধে সমালোচনামূলক কথা না ভাবে বা কোনও খারাপ কথা না বলে।
ঈশ্বর কিছু মানুষদেরকে গরীবই ছেড়ে দেন। তাদের দেখে উপহাস করা ঈশ্বরকে কুপিত, ক্ষুব্ধ ও বিরক্ত করে, কারণ তিনি সমস্ত মানুষদেরকে আলাদা করে তৈরি করেছেন। আপনার জীবনে যে আশীর্বাদ রয়েছে সেটি তাঁর করুণাময় দয়ার কারণে (1 করিন্থীয় 4:7)। আপনি সেগুলিকে আপনার কৃতিত্ব হিসাবে দম্ভ ও গর্ব করতে পারবেন না, এবং যাদের কাছে এই আশীর্বাদ নেই তাদের নিয়ে আপনি দর্প করতে পারবেন না। ঈশ্বর আপনার এবং অন্যদের মধ্যে পার্থক্য করেছেন; বিনীতভাবে তাঁর উপাসনা করুন।
যখন বিপর্যয় ঘটবে, যেমনটি তারা প্রভু যিশু খ্রিস্টের সময়ে করেছিলো, তখন এই সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না যে যারা ধ্বংস হচ্ছে তার কারণ তারা আপনার চেয়েও খারাপ পাপী। পরিবর্তে, আপনার নিজেকে পরীক্ষা করা উচিত এবং আপনার নিজের জীবনে লুকানো যেকোনো পরিচিত পাপের জন্য অনুতপ্ত হওয়া উচিত, পাছে আপনি তাদের মতোই ধ্বংস হয়ে যান (লূক 13:1-5)। আপনি দুর্ঘটনাজনিত মৃত্যু বা খণ্ডিত হওয়ার যোগ্য, তাই অন্যদের সাথে এটি ঘটতে দেখে সতর্ক থাকুন।
ঈশ্বর পবিত্র এবং নিখুঁত ন্যায়বিচার দ্বারা সমস্ত মানুষদের বিচার করেন। তাঁর গোপন আদেশ আপনার দৃষ্টির উর্ধ্বে (দ্বিতীয় বিবরণ 29:29)। তাঁর সমস্ত বিচারে তাঁর অসীম প্রজ্ঞাময় উদ্দেশ্য রয়েছে। আপনার ব্যক্তিগত শত্রুর বিপর্যয়ের সময় আপনি যদি আনন্দিত হন, তাহলে আপনি ভয়ঙ্কর প্রতিশোধ নিচ্ছেন (হিতোপদেশ 24:17-18)। যদি আপনি অনুমান করেন যে ঈশ্বর আপনার সম্মানের জন্য তাকে বিচার করেছেন তাহলে আপনার একটি দুষ্টতাপূর্ণ হৃদয় আছে! আপনি নিশ্চিতভাবে শাস্তি পাবেন!
অনেক কর্মানুষ্ঠান ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়, এবং অনেক কর্ম মূর্খদের দ্বারা হয়। আপনি কি তাদের পার্থক্য জানেন? যখন একজন মানুষ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, তখন সেটি ঈশ্বরের মহিমার জন্য তাঁর একটি কার্য (যোহন 9:1-3)। আপনাকে গভীর নম্রতা এবং কোমল মমতা সহ এই ধরনের ব্যক্তিদের যত্ন নেওয়া উচিত। কিন্তু যখন একজন মূর্খ রাজা (রহবিয়াম) তার পিতা শলোমনের পরামর্শ প্রত্যাখ্যান করার জন্য ইস্রায়েল দশটি গোত্রকে হারায়, তখন আপনি তার কষ্টে হাসতে পারেন (1 রাজাবলি 12)।
মানুষের দুষ্টতার জন্য সুস্পষ্ট শাস্তি হিসাবে ঈশ্বরের কার্য আছে। যখন সদোমের লোকেরা লোটের দরজায় অন্ধ হয়ে পড়েছিলো, তখন এটি অন্ধত্বের এমন একটি ঘটনা যার জন্য আপনার হাঁসা উচিত (আদিপুস্তক 19:11)। আপনি বলদের মতো নেবুখাদনেজারের ঘাস খাওয়া, দানিয়েলের শত্রু (দানিয়েল 4, 6), বিলিয়মের গর্দভী (গণনা পুস্তক 22), ও দুষ্ট হামনের (ইষ্টের) সম্পর্কেও হাসতে পারেন।
ঈশ্বর ও সত্যের শত্রু আছে, এবং আপনার ব্যক্তিগত শত্রুও আছে। আপনি কি এই পার্থক্য জানেন? যখন আপনার ব্যক্তিগত শত্রু আপনার এক গালে চড় মারে, তখন যেন আপনি অন্য গালও তার দিকে ফিরিয়ে দিতে পারেন (মথি 5:38-48)। কিন্তু যখন ঈশ্বরের শত্রুরা তাঁর মণ্ডলীকে ধ্বংস করতে চাই, তখন ঈশ্বরের বিচারে লাল সাগরে ডুবে জলে ভিজা তাদের ফুলে যাওয়া মৃত শরীর তীরে ভেসে উঠে, তখন আপনার উদযাপন ও নাচের সময় আসে (যাত্রা পুস্তক 14; মোশি ও মরিয়মের সংগীত—15:1-21)।
জ্ঞানীরা এই পার্থক্যগুলি জানেন। ঈশ্বর মূর্খদের নিয়ে হাসেন যখন তারা সমস্যায় পড়ে (হিতোপদেশ 1:26; গীতসংহিতা 2:1-5), এবং যখন আপনি তাঁর সাথে হাসেন তখন সেটি পবিত্র ন্যায়বিচার (গীতসংহিতা 52:6-7; প্রকাশিত বাক্য 18:20)। ঈশ্বর তাঁর শত্রুদের ঘৃণা করেন, এবং আপনারও তাদের ঘৃণা করা উচিত (গীতসংহিতা 31:6; 139:21-22; 2 বংশাবলি 19:2)। মূল বিষয় হলো এই বিষয়ে ঈশ্বরের ভূমিকাকে স্বীকার করে নেওয়া এবং সেই অনুযায়ী পরিস্থিতির সাথে আচরণ করা।
গীতসংহিতা 137:8-9 বর্ণনা করে যে ব্যাবিলন জেরুশালেমের প্রতি যা অত্যাচার করেছিলো তার সঠিক বিচারের জন্য সুখী ব্যক্তিরা যেন ব্যাবিলনের শিশুদের ধরে পাথরের উপরে আছড়ে দেয়। মূর্খ লোকদের উপহাস করা প্রজ্ঞাময় এবং ভালো বিষয় (1 রাজাবলি 18:27; উপদেশক 10:13-15); অলস পুরুষদের উপহাস করা প্রজ্ঞাময় এবং ভালো (হিতোপদেশ 6:6-11; 19:24); এবং কুৎসিত মহিলাদের উপহাস করা প্রজ্ঞাময় এবং ভালো কার্য (হিতোপদেশ 11:22; 27:15-16; 30:21-23)। ফিলিস্তিনীদের দৈহিক যন্ত্রণা (1 শমূয়েল 5) এবং যেহূর শৌচাগারের জন্য (2 রাজাবলি 10:23-28) আপনাকে হাঁসা উচিত!
যদি আপনি সৌভাগ্যশালী আছেন, তাহলে ঈশ্বরের করুণার জন্য তাঁকে ধন্যবাদ দিন। যারা এতো আশীর্বাদিত নয় তাদের কখনও তুচ্ছ করবেন না। মানুষদের পার্থক্য ঈশ্বরের করুণায়। আপনি যদি তাদের উপহাস করেন যাদেরকে ঈশ্বর তাঁর অসীম জ্ঞানে তাঁর আশীর্বাদ থেকে বঞ্চিত করেছেন, তাহলে আপনি তাঁর বিরুদ্ধে নিন্দা ও কলঙ্ক আনবেন এবং তিনি এটি বেশি দিন সহ্য করবেন না। আপনি যখন গরীবদের নিয়ে মজা করেন ও ঠাট্টা করেন তখন আপনি নিজেই ঈশ্বরের সমালোচনা করেন।
যদি আপনার ব্যক্তিগত শত্রু কষ্ট পায়, তার জন্য প্রার্থনা করুন এবং তাকে সাহায্য করুন (গীতসংহিতা 35:11-14; লূক 10:33-35; রোমীয় 12:17-21)। এটি খ্রিস্টীয় ধর্মের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ। আপনি যদি গর্বের সাথে দরিদ্রদের তুচ্ছ মনে করেন বা আপনার শত্রুদের পতনের সময় আনন্দিত হন, তাহলে ঈশ্বর নিজেই আপনার অহংকারী এবং অপবিত্র দুষ্টতার প্রতিশোধ নেবেন। সাবধান! পরিবর্তে তাদের জন্য প্রার্থনা করুন, এবং চরিত্রের এই সাদৃশ্য দ্বারা নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে প্রমাণিত করুন, কারণ তিনি প্রতিদিন করুণাময়, অনুগ্রহকারী ও সাহায্যকারী থাকেন (মথি 5:43-48)।