হিতোপদেশ 14:22

যাহারা অনিষ্ট কল্পনা করে, তাহারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যাহারা মঙ্গল কল্পনা করে, তাহারা দয়া ও সত্য পায়।

আপনার হৃদয় এবং মন কদাচিৎ বিশ্রাম নেয়। আপনি সবসময়ই চিন্তাই থাকেন। আপনি কি চিন্তা করেন? আপনি কি ঈশ্বর বা মানুষের জন্য ভাল কিছু পরিকল্পনা করছেন, নাকি আপনি নিজের জন্য পাপের পরিকল্পনা করছেন?

এটি খুবই ভুল বিষয়। মন্দ পরিকল্পনা করা হৃদয় এবং মনের একটি ভয়ঙ্কর ব্যবহার বা আচরণ। কিন্তু যারা উত্তম বিষয় পরিকল্পনা করে তাদের ঈশ্বর করুণা ও সত্যতা দিয়ে আশীর্বাদ করবেন। পাপের পরিকল্পনা করা আপনার প্রতি অন্য মানুষদের হৃদয়ে ঘৃণা নিয়ে আসে (হিতোপদেশ 14:17; 24:8) এবং নিয়ে আসে ঈশ্বরের দণ্ডাজ্ঞা (হিতোপদেশ 24:9; আদিপুস্তক 6:5-7)।

প্রভু মন্দ কাজকারীদের বিরুদ্ধে আছেন এবং তাদের উনি শাস্তি দেন, এবং যারা উত্তম কাজ করে তিনি তাদের পুরস্কৃত করেন (হিতোপদেশ 12:2; যিহিষ্কেল 18:4; 1 পিতর 3:10-12)। দুইজনই তাদের কার্যকলাপের প্রতিফল পাবে – পাপীর বিচার করা হবে, এবং ধার্মিকদের পুরস্কৃত করা হবে (হিতোপদেশ 11:31; 13:21; 26:10; 28:10; গীতসংহিতা 37:9)।

মন্দ পরিকল্পনা করা পাপ। ঈশ্বর আপনার ইচ্ছাকে কর্মের সমান হিসেবে দেখেন, তাতে শুধুমাত্র সুযোগের অভাব থাকে। শলোমন লিখেছেন, “অজ্ঞানতার সঙ্কল্প পাপপয়” (হিতোপদেশ 24:9)। যীশু অন্য মহিলাকে নোংরা চোখে দেখার ভাবনা এবং অভ্যাসকে নিন্দা করেছিলেন (মথি 5:28)। এই সংযত পাঠকে ভুলবেন না। পাপের কল্পনা করা ভুল; মন্দ চিন্তা করা ভুল; পাপপূর্ণ কার্যকলাপের পরিকল্পনা করা ভুল।

প্রভু প্রতিটি হৃদয়ের সমস্ত চিন্তাধারা দেখেন এবং সেই অনুযায়ী সবাইকে পুরস্কৃত করেন (যিরমিয় 17:10; ইব্রীয় 4:12-13)। যদিওবা আপনি কার্যে পাপ করেননি কিন্তু নিজের অন্তরে মন্দ বিষয় চিন্তা করে পাপ করেছেন এবং তার জন্য আপনি ঈশ্বরের চোখে দায়বদ্ধ। তিনি আপনার বিচার করবেন; এটি চিন্তা করবেন না যে আপনি মন্দ বিষয় পরিকল্পনা করেও ঈশ্বরের বিচারের সন্মুখ হবেন না কারণ আপনি কার্যে সেই পাপটি করেন নি, এটি ভুল চিন্তাধারা।

লোট পরিকল্পনা করেছিলেন যে সদোমে তাঁর উন্নতি হবে, কিন্তু শেষে তাঁর স্ত্রী এবং তিন কন্যা মৃত্যু প্রাপ্ত হলেন। উনার দুই কন্যা সাথে উনি অগম্যাগমনে জড়িত হলেন। দায়ূদ ভেবেছিল যে সে বৎশেবার সাথে ব্যভিচার করতে পারে এবং তাতে কেউ আঘাত পাবে না, কিন্তু এতে অনেকই প্রাণ হারাল এবং দায়ূদ তার নিজের ছেলেকে হারাল। অম্নোন তার বোনের সাথে ব্যভিচারের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার কল্পনার অনুরূপ এই কাজটি পূর্ণ হয় নি, এবং এই বিষয়টির জন্য তাঁকে তার প্রাণ হারাতে হল (2 শমূয়েলে 13:1-29)।

অবশালোম তাঁর পিতা দায়ূদের রাজ্য কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু তাঁর এই স্বপ্ন পূর্ণ হল না এবং তিনি তার হৃদয়ে মৃত্যুআঘাত নিলেন (2 শমূয়েলে 18:14)। হামন মর্দখয়ের প্রতি প্রবল ঘৃণার কারণে ইহুদিদের ধ্বংসের পরিকল্পনা করেছিল, কিন্তু সে এবং তার ছেলেরা তার নিজের ফাঁসির মঞ্চে মারা গিয়েছিল (ইষ্টের 7:10)। চল্লিশ জনেরও বেশি ইহুদি খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিল, কারণ তারা নিজেদেরকে অভিশাপে আবদ্ধ করেছিল যে যত পর্য্যন্ত তাঁরা পৌলকে বধ করবে না, সে পর্য্যন্ত তাঁরা ভোজন পান করবে না (প্রেরিত 23:12)।

শাসক এবং ফরীশীরা যীশুকে ফাঁদে ফেলার জন্য একজন ব্যভিচারিণীকে নিয়ে এসেছিল কিন্তু তাদের মন্তব্য সার্থক হল না এবং তাঁরা লজ্জায় ফেরত চলে গেল (যোহন 8:1-11)। অননিয় এবং সাফীরা মণ্ডলীকে একটি বড় উপহার দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তাঁরা নিজেদের জন্য কিছুটা রেখে নিয়েছিল যার ফলে ঈশ্বরের বিচার সন্মুখ হয়ে মারা গেলো কারণ তারা মিথ্যে সাক্ষ্য দিয়েছিল। এবং এই বিপজ্জনক শেষ সময়ে দুর্বল এবং পৌরূষহীন প্রচারকদের দুর্নীতিগ্রস্ত মন্তব্য তাদের বৃথা বকবক দ্বারা প্রকাশ হয়ে যাবে (2 তীমথিয়ে 3:6-9)।

আব্রাহাম তার পুত্র ইস্‌হাকের বিবাহ করার জন্য ভাল পরিকল্পনা করেছিলেন এবং নিজের দাসকে একজন ধার্মিক স্ত্রী খুঁজতে পাঠিয়েছিলেন, যিনি আব্রাহামের প্রতি ঈশ্বরের করুণা ও সত্যের আশীর্বাদে রিবিকাকে সহজেই খুঁজে পেয়েছিলেন (আদিপুস্তক 24:27)। রাজা দায়ূদ ঈশ্বরের একটি মন্দির নির্মাণের উত্তম পরিকল্পনা করেছিলেন; এবং যদিও শলোমন এটি নির্মাণ করেছিলেন, সদাপ্রভু দায়ূদ এবং তার পরিবারকে করুণা ও সত্যের মহান প্রতিশ্রুতি দিয়েছিলেন (2 শমূয়েলে 7:1-19; 23:1-5)।

করুণা এবং সত্য এককভাবে মহান আশীর্বাদ, কিন্তু বিশেষ করে যখন একসাথে মিলিত হয় তখন আরও বিশেষ হয়ে যায়। “দয়া ও সত্য পরস্পর মিলিল, ধার্ম্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল” (গীতসংহিতা 85:10)। একটি বাক্যাংশে মিলিত হলে, ঈশ্বরের এই দুই ধরনের উপহার সামগ্রিক আশীর্বাদ নির্দেশ করে।

এই প্রতিশ্রুত আশীর্বাদগুলি তাদের জন্য যারা উত্তম পরিকল্পনা করে – যারা তাদের জীবনের মধ্যে এবং জীবনের দ্বারা উত্তম পরিকল্পনা করে, তাঁকে সাজায় এবং ব্যবস্থিত করে। তাদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি যথেষ্ট। আপনার হৃদয় এবং পরিকল্পনা উত্তম বিষয় দিকে রাখুন – তাঁর রাজ্যের জন্য ধার্মিকতার কাজ করুন – এবং আপনি পুরস্কৃত হবেন। আপনি কি আজ থেকে ঈশ্বরের গৌরব এবং অন্যদের লাভের পরিকল্পনা করা আরম্ভ করবেন?

আপনি কি বাইবেল সম্মত উদারপন্থী? এর অর্থ হল বড় হৃদয়, উদারশীল, দানশীল এবং অকৃপণ হওয়া। ঈশ্বর এবং তাঁর লোকেদের জন্য উদার বিষয়গুলি করার মাধ্যমে, ঈশ্বর আপনাকে এই জগতে এবং অনন্তকালিন জগতে আশীর্বাদ করবেন (যিশাইয় 32:8; হিতোপদেশ 11:24; 1 তীমথিয়ে 6:17-19)। ঈশ্বর নিজেকে পরীক্ষা করার জন্য আপনাকে সুযোগ দিয়েছেন, তাই পরিকল্পনা করুন এবং কিছু উদার বিষয় করুন এবং তাঁর আশীর্বাদ দেখুন (মালাখি 3:10; লুক 6:38)।

পাঠকগণ, আপনি কিভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করবেন? আপনি কি মনে মনে ছলনা করেছেন যে আপনি পাপ করতে থাকবে এবং আপনার পাপ চিরকাল লুকিয়ে থাকবে? আপনি কি অনুতাপ এবং ধর্মান্তর কে স্থগিত করতে চান? আপনি কি প্রচারকের এবং আত্মার তিরস্কারের বিরুদ্ধে নিজেকে শক্ত করে রাখতে চান? আপনি কিন্তু ঈশ্বরের থেকে পালাতে পারবেন না। আপনি মারাত্মকভাবে ভুল করবেন, এবং আপনাকে কঠোরভাবে বিচার করা হবে, কারণ আপনাকে অনেক দেওয়া হয়েছিল। (লুক 12:48)।

বিশ্বাসী পাঠকগণ, আপনি যদি আপনার হৃদয়ে প্রচারের সংশোধন এবং তিরস্কার গ্রহণ করার পরিকল্পনা করেন, এবং অবিলম্বে এবং সম্পূর্ণরূপে সেটি বাস্তবায়ন করার ইচ্ছা করেন, তবে আজই তা করুন। ঈশ্বর আপনাকে করুণা ও সত্য এবং আপনার জীবনে খ্রীষ্টের অনুগ্রহ দিয়ে আশীর্বাদ করবেন (যাকোবে 1:25)। আপনার চিন্তাভাবনা দ্বারা শুধুমাত্র উত্তম এবং ধার্মিক বিষয়গুলির প্রতি পরিকল্পনা করার জন্য আজ এই দিনটিকে বেছে নিন।