হিতোপদেশের ব্যাখ্যা

1. বহুবার ভর্ৎসিত হওয়ার পরও যে ঘাড় শক্ত করে রাখে সে হঠাৎ করে বিনষ্ট হয়ে যাবে—এর কোনও প্রতিকার নেই।

2. ধার্মিকেরা যখন সমৃদ্ধশালী হয়, জনগণ তখন আনন্দ করে; দুষ্টেরা যখন শাসন করে, জনগণ তখন গভীর আর্তনাদ করে।

3. যে প্রজ্ঞা ভালোবাসে, সে পিতার আনন্দজনক হয়; কিন্তু যে বেশ্যাদের প্রতি অনুরক্ত হয়, তাহার ধন নষ্ট হইবে।

4. রাজা ন্যায়বিচার দ্বারা দেশ সুস্থির করেন; কিন্তু উৎকোচপ্রিয় তাহা লণ্ডভণ্ড করে।

5. যে ব্যক্তি আপন প্রতিবাসীর তোষামোদ করে, সে তাহার পায়ের নীচে জাল পাতে।

6. অনিষ্টকারীরা তাদের নিজেদের পাপ দ্বারাই ফাঁদে পড়ে, কিন্তু ধার্মিকেরা আনন্দে চিৎকার করে ও খুশি থাকে।

7. ধার্মিক দীনহীন লোকদের বিচার বুঝে; দুষ্ট লোক জ্ঞান বুঝে না।

8. নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগাইয়া দেয়; কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ ফিরাইয়া দেয়।

9. অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে, সে রাগ করুক কি হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না।

10. রক্তপাতী লোকেরা সিদ্ধব্যক্তিকে ঘৃণা করে; কিন্তু ন্যায়পরায়ণ ব্যক্তি তার জীবনের জন্য উদ্বিগ্ন।

11. মূর্খেরা তাদের সব ক্রোধ প্রকাশ করে ফেলে, কিন্তু জ্ঞানবানেরা শেষ পর্যন্ত তা প্রশমিত করে।

12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কর্ণপাত করেন, তাঁহার পরিচারকগণ সকলে দুষ্ট।

13. দরিদ্র ও উপদ্রবকারী একত্র মিলে; সদাপ্রভু উভয়েরই চক্ষু দীপ্তিময় করেন।

14. যে রাজা সত্যভাবে দীনহীনদের বিচার করেন, তাঁহার সিংহাসন নিত্য স্থির থাকিবে।

15. দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয়; কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক।

16. দুষ্ট লোকেরা বৃদ্ধি পাইলে অধর্ম বৃদ্ধি পায়; কিন্তু ধার্মিকগণ তাহাদের নিপাত দেখিবে।

17. তোমার পুত্রকে শাস্তি দেও, সে তোমাকে শান্তি দিবে, সে তোমার প্রাণকে আনন্দিত করিবে।

18. দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য।

19. বাক্য দ্বারা দাসের শাসন হয় না, কেননা সে বুঝিলেও কথা মানিবে না।

20. এমন কাউকে কি দেখেছ যে তাড়াহুড়ো করে কথা বলে? তাদের চেয়ে বরং একজন মূর্খের বেশি আশা আছে।

21. যে দাসকে ছেলেবেলা থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে সে শেষ সময় শোক নিয়ে আসবে।

22. কোপন-স্বভাব ব্যক্তি বিবাদ উত্তেজিত করে, ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম করে।

23. মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।

24. চোরেদের সহযোগীরা তাদের নিজেদেরই শত্রু; তাদের শপথ করতে বলা হয় ও তারা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার সাহস পায় না।

25. লোক-ভয় ফাঁদজনক; কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চ স্থানে স্থাপিত হইবে।

26. অনেকে শাসনকর্তার অনুগ্রহ অন্বেষণ করে; কিন্তু মনুষ্যের বিচার সদাপ্রভু হইতেই হয়।

27. অন্যায়কারী ধার্মিকদের ঘৃণাস্পদ; আর সরলাচারী দুষ্টের ঘৃণাস্পদ।

↑