হিতোপদেশের ব্যাখ্যা

নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগাইয়া দেয়; কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ ফিরাইয়া দেয়।

জাতীয় নিরাপত্তার জন্য নম্র প্রজ্ঞার প্রয়োজন। রাজনৈতিক সমৃদ্ধি বিচক্ষণ ও বুদ্ধিমান শাসকদের ওপর নির্ভর করে। রাজা শলোমনের হিতোপদেশ জীবনের প্রতিটি ক্ষেত্রকে আবরণ করে। সফলতার জন্য আপনার জীবনে প্রয়োগ করতে এখানে রাষ্ট্রবিজ্ঞান শিখুন। ঈশ্বরের ঐশ্বরিক গ্রন্থাগার, বাইবেল, একটি সবচেয়ে মূল্যবান ধন!

অপমানকারীরা নিজেদের জন্য বিপজ্জনক, এবং তারা তাদের কাছের লোকদের জন্যও বিপজ্জনক। তাদের অহংকার এবং বিদ্রোহী মনোভাব ঈশ্বর এবং মানুষ উভয়ের ক্রোধকে উদ্রেক করে। যদি তারা একটি শহর, একটি দেশ বা কোনো সংস্থার কর্তৃত্বে থাকে তবে তারা সেখানে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ঘটায়।

কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা, নম্রতা এবং বিচক্ষণতার দ্বারা, শান্তি ও প্রশান্তি বজায় রাখতে বা পুনরুদ্ধার করার জন্য ঈশ্বর এবং মানুষের ক্রোধকে প্রশমিত করেন। বুদ্ধিমান ব্যক্তিরা সাবধানে উপহাসকারীদের এড়িয়ে চলেন এবং প্রত্যাখ্যান করেন (হিতোপদেশ 22:10); পরিবর্তে তারা ঈশ্বর এবং মানুষের সাথে শান্তি স্থাপনকারী হয় (যিহিষ্কেল 22:30; যাকোব 3:17-18)।

নিন্দাকারীরা অহংকারী এবং মূর্খ হয়। মূর্খ হলো এমন একজন মানুষ যার বুদ্ধি নেই বা বুদ্ধি অর্জন করার ইচ্ছা নেই। সে অজ্ঞ, অলস এবং একগুঁয়ে হয়। সে একজন মহামূর্খ হয়ে রয়ে গেছে। একজন মূর্খ যথেষ্ট খারাপ ব্যক্তি হয়, কিন্তু একজন উপহাসকারী আরও খারাপ হয় (হিতোপদেশ 26:12; 29:20)! একজন উপহাসকারী একজন অহংকারী মূর্খ ব্যক্তি হয়। সে অহংকারে এত ফুলে যায় যে সে শিক্ষকদের অবজ্ঞা করে; সে এতই অশ্লীলভাবে যুদ্ধবাজ যে সে মারামারিকে স্বাগত জানায়। অন্যদের দ্বারা কোনো সংশোধন, নির্দেশনা, মতবিরোধ বা বিরোধিতাকে সে ক্রুদ্ধভাবে ঘৃণা করে (হিতোপদেশ 9:7-8; 21:24)।

প্রকৃতিগতভাবে পুরুষরা ঘৃণ্য, বিদ্বেষপূর্ণ এবং স্বার্থপর হয় (তীত 3:3)। একটি ছোট অপরাধ যুদ্ধ শুরু করতে পারে। যদি কোনো বুদ্ধিমান মানুষ কোমল কথায় ক্রোধ দূর করার জন্য উপস্থিত না থাকে, তাহলে যুদ্ধ সম্ভবত শুরু হয় (হিতোপদেশ 15:1; 25:15)। কিন্তু যদি একজন উপহাসকারী উপস্থিত থাকে, তার উদ্ধত এবং আপত্তিকর আচরণ এবং শব্দগুলি ক্ষুদ্রতম পার্থক্যকে সহিংস সংঘর্ষে পরিণত করে তোলে (হিতোপদেশ 15:1)।

যখন গিদিয়োন এবং তার তিনশত লোক মিদিয়নদের তাড়া করেছিলো, তখন তিনি তার ক্ষুধার্ত সৈন্যদের জন্য খাবারের জন্য সুক্কোত এবং পনূয়েল শহরগুলিকে ডাকলেন। তারা তাকে খুব ছোট এবং দুর্বল বলে উপহাস করেছিলো যে মিদিয়নকে সে পরাজিত করতে পারেনি। তাই বিজয়ী হওয়ার পর, তিনি ফিরে এসে সেই দুই শহরের উপহাসকারীদের কঠোর শাস্তি দিলেন (বিচারকর্তৃগণ 8:4-18)।

যাবেশের লোকেরা অম্মোনীয়দের রাজা নাহশের দাস হওয়ার প্রস্তাব দিলো। কিন্তু তিনি অবজ্ঞার সাথে তাদের পুরুষদের ডান চোখ বের করার দাবি করেছিলেন। কি একটা জ্বালাময়ী অনুরোধ! এগুলোকে বলে মারকাটের কথাবার্তা! জাবেশের পূর্বে বশ্যতাবাদী লোকেরা ইস্রায়েল থেকে একটি সৈন্য উত্থাপন করেছিলো এবং নাহশ এবং তার লোকদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করেছিলো (1 শমূয়েল 11:1-11)।

এই হিতোপদেশ থেকে একটি শিক্ষা আম্মনের জন্য যথেষ্ট ছিলো না! পরে, তাদের রাজা হানুন, দায়ূদের দূতদের সাথে ঘৃণার সাথে আচরণ করেছিলেন, তাই তিনি তাদের ধ্বংস করার জন্য যোয়াব এবং অবীশয়কে তার শক্তিশালী লোকদের সাথে পাঠিয়েছিলেন। যদিও দায়ূদ এবং হানূনের পিতার মধ্যে একটি ভালো সম্পর্ক ছিলো, তবে হানূনের ঘৃণাপূর্ণ আত্মার জন্য তাকে একটি বিধ্বংসী সামরিক পরাজয় বরণ করতে হয়েছিলো (2 শমূয়েল 10:1-14; 12:26-31)।

যাইহোক, একজন জ্ঞানী পুরুষ বা মহিলা একটি শহরকে ক্রোধ থেকে বাঁচাতে পারেন। অবশালোমের বিদ্রোহের পর দায়ূদের সিংহাসনের পুনঃপ্রতিষ্ঠাকে তিরস্কারকারী শেবা প্রত্যাখ্যান করেছিলেন। শেবাকে আবেল শহরে লুকিয়ে রাখা হয়েছিলো। যোয়াব তার মহান সৈন্যবাহিনীকে শহর ঘিরে রাখার কারণ ব্যাখ্যা করেছিলেন, এবং একজন বুদ্ধিমান মহিলা উপহাসকারীর মাথা কেটে ফেলেন এবং যোয়াবকে শান্তিপূর্ণভাবে বিদায় দেন (2 শমূয়েল 20:1-22)।

বিবেচনা করুন কীভাবে ইফিষে শহরের নথিপত্ররক্ষক কর্মচারী বিচক্ষণ এবং প্রাজ্ঞ কথার মাধ্যমে প্রেরিত পৌলের প্রচারের জন্য তার শহরে দাঙ্গাকে দমন করেছিলো (প্রেরিত 19:23-41)। যদিও দিমিত্রীয় তার হিংসাত্মক বক্তৃতা দিয়ে একটি ক্ষুব্ধ জনতাকে উত্তেজিত করেছিলেন, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি শহরটিকে আত্ম-ধ্বংস থেকে বা নাগরিক অস্থিরতার জন্য রোমের কঠোর শাস্তি থেকে বাঁচাতে সক্ষম হন।

এখন পর্যন্ত উদাহরণগুলিতে একটি শহরের বিরুদ্ধে মানুষের ক্রোধকে দেখানো হয়েছে, কিন্তু উপহাসকারীরা ঈশ্বরেরও ক্রোধ নিয়ে আসে। মনঃশির মতো অবজ্ঞাপূর্ণ রাজারা ইস্রায়েলের উপর ঈশ্বরের ক্রোধ নিয়ে এসেছিলো (2 রাজাবলি 21:9-15; 23:26-27; 2 বংশাবলি 36:16-17; যিশাইয় 28:14-22; যিরমিয় 36:23-32)। কিন্তু বুদ্ধিমান রাজাদের নম্রতা এবং বশ্যতা তাঁর ক্রোধকে স্থগিত করেছিলো এবং তাঁর করুণা নিয়ে এসেছিলো (2 রাজাবলি 22:11-20; যোনা 3:5-10)।

ধর্মগ্রন্থ এমন বুদ্ধিমান ব্যক্তিদের উদাহরণ দিয়ে পূর্ণ আছে যারা বিচক্ষণতার সাথে এবং বিবেচনাপূর্বক তাঁর লোকেদের কাছ থেকে ঈশ্বরের ক্রোধকে দূরে সরিয়ে দিয়েছিলো। মোশি, হারুন, ফিনহাস, এলিয়, আমোষ, ইয়োব, দানিয়েল, শমূয়েল, নোহ এবং অন্যদের বিবেচনা করুন। ঈশ্বরের কাছ থেকে বিচারের প্রতি অবজ্ঞার সাথে সাড়া দেওয়ার পরিবর্তে, তারা নম্রভাবে তাঁর করুণা কামনা করেছিলো এবং তাদের সাথে যারা ছিলো তাদের উদ্ধার করেছিলো।

এই শিক্ষা এবং সতর্কতা পরিবার এবং মণ্ডলীর জন্যও প্রযোজ্য। একটি পরিবার বা মণ্ডলীর একজন উপহাসকারী তার অহংকারী বিদ্রোহ দ্বারা তার পরিবার এবং মণ্ডলীকে ঈশ্বরের বা পুরুষদের ক্রোধের মধ্যে নিয়ে আসে। পিতামাতা এবং পালককে অবশ্যই এই ধরনের অপমানকারীদের প্রকাশ, শাস্তি এবং প্রত্যাখ্যান করা উচিৎ (হিতোপদেশ 19:25, 29; 21:11; 24:9)। যখন একজন উপহাসকারীকে চিহ্নিত করা হয় এবং তাড়িয়ে দেওয়া হয়, বিবাদ, কলহ এবং তিরস্কারের অবসান ঘটে (হিতোপদেশ 22:10)!

যেহেতু তিরস্কারকারীরা প্রথমে বাড়িতে উপস্থিত হয়, তাই বাবা-মাকে অবশ্যই এমন শব্দ, মনোভাব বা অভিব্যক্তির কঠোর শাস্তি দেওয়া উচিৎ যা হৃদয়ের বিষ প্রকাশ করে (যাত্রাপুস্তক 21:15, 17; দ্বিতীয় বিবরণ 27:16; হিতোপদেশ 30:17)। আজকে বেশিরভাগ বাড়িতেই অনুমোদিত, অসম্মানজনক মনোভাব সহ্য করা উচিৎ না। কর্তৃত্ব বা সংশোধনের জন্য উদ্ধত এবং অপবিত্র অবহেলা সম্পূর্ণরূপে দূর করা উচিৎ।

আপনার জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। নম্র এবং জ্ঞানী শাসকদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন; প্রার্থনা করুন যে আপনার নেতারা তিরস্কারকারী না হয়ে যায় (1 তীমথিয় 2:1-2)। একজন উপহাসকারীকে ঘৃণা করুন তাহলে আপনি অন্যদের বিপদে ফেলবেন না। সংক্রামক মহামারীর মতো অপমানকারীদের এড়িয়ে চলুন – নিশ্চিত করুন যে এমন কেউ আপনার বন্ধুদের মধ্যে নেই। আপনি যদি কর্তৃত্বে থাকেন, তিরস্কারকারীদের শাস্তি দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দূরে সরিয়ে দিন (হিতোপদেশ 19:25; 21:11)।

পুত্র প্রভু যীশু খ্রীষ্টকে চুম্বন করার মাধ্যমে, সেই ক্রোধকে সরিয়ে দেওয়া সম্ভব (গীতসংহিতা 2:12)! কিন্তু দুষ্ট ইহুদিরা তাঁকে ঘৃণার সাথে অবজ্ঞা করেছিলো, যা তাদের জাতির সম্পূর্ণ ধ্বংসের কারণ হয়েছিলো (মথি 21:33-46; 22:1-7; 23:34-39; 1 থিষলনীকীয় 2:14-16)। তারা তাঁকে উপহাস করেছিলো, যা তাদের শহরে সর্বকালের সবচেয়ে বড় ক্লেশ নিয়ে এসেছিলো (লুক 19:41-44; 21:20-22)।

আপনার বিষয়টি কি, পাঠকগণ? আপনি কি একটি তিরস্কারকারী না একটি বুদ্ধিমান মানুষ? আপনি কি নিজেকে ঈশ্বরের সামনে নত করেন নাকি আপনি তাঁকে উত্তেজিত করেন? আপনি কি পৌলের সতর্কবাণীকে অবজ্ঞা করবেন, “কোনো ব্যক্তি যদি প্রভুকে ভালো না বাসে, তবে সে শাপগ্রস্ত হউক; মারাণ আথা [প্রভু আসিতেছেন]।” (1 করিন্থীয় 16:22)? আপনি যতটা সম্ভব সব মানুষের সাথে শান্তিতে বাস করেন, নাকি আপনার হৃদয় ও জীবনে তিক্ত হিংসা ও বিবাদ রয়েছে (রোমীয় 12:18; যাকোব 3:14-16)? মনে রাখবেন, আপনার পাপ আপনাকে খুঁজে বের করবে!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑