মূর্খকে যে সম্মান দেয় তার দশা গুলতিতে নুড়ি-পাথর বেঁধে দেওয়ার মতো হয়।
মূর্খরা সম্ভ্রম, আদর বা মান-সম্মানের যোগ্য নয়; তাদের বরং তুচ্ছ এবং প্রত্যাখ্যান করা উচিত। যেহেতু প্রজ্ঞা মহৎ এবং পবিত্র বিষয়, তাই বুদ্ধিমান ব্যক্তিদের সম্পূর্ণরূপে সম্মান করা উচিত; যেহেতু মূর্খতা মন্দ এবং অপবিত্র বিষয়, তাই একজন মূর্খকে সম্মান করা সমস্ত ঈশ্বরীয় সংবেদনশীলতার বিপরীত বিষয়। এটি একটি গুলতিতে (Sling) পাথর বেঁধে রাখার মতোই ভুল এবং বিভ্রান্তিকর, তাই যখন পাথর নিক্ষিপ্ত করার চেষ্টা করা হয় তখন পাথরটি গুলতি থেকে বের হতে পারে না।
একটি গুলতি চামড়ার একটি ছোট টুকরো দিয়ে তৈরি করা হতো, যার প্রতিটির দুই পাশে চামড়ার পাতলা ফালি লাগানো থাকতো। চামড়ার উপর একটি পাথর রেখে, এটি একবার বা দুবার প্রচণ্ড শক্তিতে ঘুরিয়ে এবং একটি ফিতের সাহাজ্যে পাথরটিকে ছুঁড়ে ফেলা হতো। এই ধরনের একটি গুলতি দিয়ে দাউদ গলিয়াতকে হত্যা করেছিলেন (1 শমূয়েল 17) এবং বিন্যামীন গোষ্ঠীর 700টি দক্ষ সৈনিক ছিলো, “যাদের প্রত্যেকেই চুলের মতো সূক্ষ্ম নিশানায় গুলতি দিয়ে পাথর ছুঁড়তে পারতো ও লক্ষ্যভ্রষ্ট হতো না” (বিচারকর্তৃগণ 20:16)। গোলাকার পাথরগুলি গল্ফ বল থেকে টেনিস বলের আকার পর্যন্ত বিস্তৃত হতো এবং 400 মিটার ছাড়িয়ে নিক্ষেপ করা যেতে পারতো, ঐতিহাসিক প্রমাণ বলে যে কুশলী গুলতি লক্ষ্যবেধীরা আঘাত করার জন্য তাদের শত্রুদের মুখের বিন্দু পর্যন্ত বেছে নিতে পারতো।
যদি একটি পাথর গুলতিতে আবদ্ধ থাকে, যখন মুক্তির ফিতেটি ছেড়ে দেওয়া হয়, পাথরটি গুলতি ছেড়ে যেতে পারে না। যাইহোক, পেন্ট আপ সেন্ট্রিফিউগাল ফোর্স (The Pent up Centrifugal Force) এর দ্বারা থলিতে আবদ্ধ পাথরটি নিক্ষেপকারীর মুখে আঘাত করতে পারতো! অন্ততপক্ষে, একটি গুলতিতে একটি পাথর বেঁধে রাখা সম্পূর্ণরূপে বিপরীত, ঝুঁকিপূর্ণ এবং অপব্যয় বিষয় ছিলো; সবচেয়ে খারাপভাবে, এটি নিক্ষেপকারীর জন্যই মারাত্মক বিপজ্জনক ছিলো।
এই হিতোপদেশে দেওয়া গুলতিতে পাথর বাঁধার উপমাটির অর্থ কী? অন্তত, একজন মূর্খকে সম্মান করা ফলদায়ক না হয়ে উল্টো এবং অপব্যয় হয়; সবচেয়ে খারাপ, এটি খুবই বিপজ্জনক, কারণ ভুল সম্মান ফিরে এসে আপনাকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। আপনি যদি একজন মূর্খকে সম্মান করেন, তাহলে আপনি এর জন্য কষ্ট পাবেন, কারণ একজন সম্মানিত মূর্খ একটি অসহনীয় বিষয় (হিতোপদেশ 23:9; 26:4-5; 29:9; 30:21-23; মথি 7:6)।
শলোমনের হিতোপদেশগুলি একটি জ্ঞানময় জীবনের সুন্দর নিয়ম (হিতোপদেশ 1:1-6), এবং এখানে মূর্খদের সম্পর্কে বারোটি নিয়ম দেওয়া রয়েছে (হিতোপদেশ 26:1-12), আপনাকে বিজ্ঞতার সাথে হাঁটতে সাহায্য করার জন্য (কলসীয় 4:5)। স্বাভাবিক মানুষ মূর্খ হয়; কিন্তু ঈশ্বর চান আপনি জ্ঞানী হন। অতএব, আপনি শলোমনের হিতোপদেশে প্রজ্ঞা এবং মূর্খতা, জ্ঞানী লোক এবং মূর্খদের মধ্যে একটি ধ্রুবক দ্বন্দ্ব পড়তে পারেন। প্রজ্ঞার একটি সহজ নিয়ম হলো জ্ঞানী ব্যক্তিদের সম্মান করা এবং তাদের সাথে বন্ধুত্ব করতে বেছে নেওয়া। কিন্তু এর বিপরীত নিয়ম হলো মূর্খদের ঘৃণা করা এবং প্রত্যাখ্যান করা।
বৈষম্য ভালো এবং পবিত্র বিষয়। জ্ঞানীরা ভালো এবং মন্দ, প্রজ্ঞা এবং মূর্খতার মধ্যে এবং বুদ্ধিমান এবং মূর্খের মধ্যে পার্থক্য করে। ঈশ্বর পুরুষের চরিত্র ও আচার-আচরণ অনুযায়ী অনেক আশীর্বাদ ও অভিশাপ বণ্টনে বৈষম্য করেন। তিনি যখন ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্য এবং বৃষ্টি পাঠান, তিনি মানুষকে পুরস্কৃত করেন এবং শাস্তি দেন (গীতসংহিতা 58:11)।
চরিত্র এবং আচরণ নির্বিশেষে সকল পুরুষের সাথে সমান আচরণ করা হলো মূর্খদের তাদের মূর্খতায় উন্নীত করা এবং জ্ঞানী ব্যক্তিদের তাদের প্রজ্ঞার জন্য নিরুৎসাহিত করা, যা সত্যই সম্মানের যোগ্য। নিছক অস্তিত্ব বা স্বাভাবিক সম্পর্ক সম্মানের কোনো কারণ নয়, যদি না ব্যক্তিটি ঈশ্বরের দ্বারা নির্ধারিত পদে সম্মানের যোগ্য হয়। শর্তহীন সম্মান অজ্ঞানভাবে বিপজ্জনক। মূর্খদের মধ্যে আনন্দ করার কোনো স্থান বা কারণ নেই (হিতোপদেশ 19:10)। সমস্ত সম্ভ্রম ও সম্মান যেন প্রজ্ঞা প্রচার করতে সহায়ক হোক।
ঈশ্বরের প্রকৃত সন্তান, সিয়োনের নাগরিকদের একটি চরিত্রগত বৈশিষ্ট্য, মূর্খদের নিন্দা ও ঘৃণা করা এবং জ্ঞানী ব্যক্তিদের সম্মান ও প্রচার করা। দাউদ যখন ঈশ্বরের পুত্রদের চিহ্ন তালিকাভুক্ত করেছিলেন, তখন তিনি অন্তর্ভুক্ত করেছিলেন, “যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে, এবং তার মন পরিবর্তন করে না” (গীতসংহিতা 15:4)। এবং তিনি তাঁর নিজের বাড়িতেও এই নিয়ম অনুশীলন করেছিলেন (গীতসংহিতা 101:3-8)।
ইলীশায়, ঈশ্বরের একজন ভাববাদী হিসাবে, রাজা যোরাম (আহাব এবং ঈষেবলের পুত্র) এবং রাজা যিহোশাফটের সাথে সাক্ষাতের সময় বলেছিলেন, “আমি যাঁর সেবা করি, সেই সর্বশক্তিমান সদাপ্রভুর দিব্যি, আমি যদি যিহূদার রাজা যিহোশাফটের উপস্থিতিকে মর্যাদা না দিতাম, তবে আমি আপনার কথায় মনোযোগই দিতাম না” (2 রাজাবলি 3:14)। তিনি আহাবের মূর্খ পুত্রকে সম্মান করলেন না।
পিতামাতাগণ, আপনি কি জ্ঞানী এবং মূর্খ সন্তানদের এবং তাদের জ্ঞানী এবং মূর্খ কাজের মধ্যে পার্থক্য করেন? প্রজ্ঞার পুরস্কার এবং মূর্খতার শাস্তির জন্য আপনি যে পার্থক্যটি করবেন তা সামঞ্জস্যপূর্ণ এবং সুস্পষ্ট হওয়া উচিত। এটি ঈশ্বরের পদ্ধতিতে একটি মহৎ পরিবার গড়ে তুলবে। আপনি কি আজ একজন অবুঝ শিশুর অবহেলার বদলে একজন বুদ্ধিমান শিশুকে সম্মান করার কারণ খুঁজে পেতে পারেন?
পালকগণ (Pastors), আপনি কি আপনার মণ্ডলীর বুদ্ধিমান এবং মূর্খ সদস্যদের, এবং তাদের প্রজ্ঞাপূর্ণ এবং মূর্খতাপূর্ণ কাজের মধ্যে পার্থক্য করতে পারেন? প্রজ্ঞার পুরস্কার এবং মূর্খতার শাস্তির জন্য আপনি যে পার্থক্যটি করবেন তা সামঞ্জস্যপূর্ণ এবং সুস্পষ্ট হওয়া উচিত। এটি ঈশ্বরের পদ্ধতিতে একটি মহৎ মণ্ডলী তৈরি করবে। মূর্খ সদস্যদের অবহেলার বদলে আজ বুদ্ধিমান সদস্যদের সম্মান করার কোনো কারণ কি আপনি খুঁজে পেতে পারেন?
শলোমনকে হতাশ করে এমন মন্দ কাজের জন্য বাবা-মা বা পালকদেরই দোষী হওয়া উচিত নয়। তিনি লিখেছেন, “আমি সূর্যের নিচে এক মন্দ বিষয় দেখেছি, শাসনকর্তারা এইরকম ভুল করে থাকে বড়ো বড়ো পদে বুদ্ধিহীনেরা নিযুক্ত হয়, যেখানে ধনীরা নিচু পদে নিযুক্ত হয়। আমি দাসেদের ঘোড়ার পিঠে দেখেছি, যেখানে উঁচু পদের কর্মচারীরা দাসের মতো পায়ে হেঁটে চলে”(উপদেশক 10:5-7)। মূর্খতাকে নামিয়ে দিন, এবং জ্ঞানী ব্যক্তিকে সম্মান করে ও মূর্খকে ঘৃণা করে প্রজ্ঞাকে মহান মর্যাদায় স্থাপন করুন।
মূর্খদের এড়িয়ে, অবহেলা, ভর্ৎসনা এবং প্রত্যাখ্যান করার মাধ্যমে, ধার্মিকরা জ্ঞানীকে রক্ষা করতে পৃথিবীতে লবণ হতে পারে এবং মূর্খদের ক্ষয় করতে পারে (মথি 5:13; কলসীয় 4:6)। একই আচরণের মাধ্যমে, তারা মূর্খদের প্রকাশ ও তিরস্কার করার জন্য আলোর সন্তান হবে (ইফিষীয় 5:8-13)। মূর্খদের সাথে আচরণ করার জন্য এই এবং অনুরূপ নিয়মগুলি অনুসরণ করা সাধুদের আশীর্বাদপূর্ণ সুযোগ।
ধন্য প্রভু যীশু খ্রিস্ট এই হিতোপদেশ প্রয়োগের নিখুঁত উদাহরণ ছিলেন। তিনি মূর্খতার নিন্দা করেছেন এবং তিরস্কার করেছেন, যেখানেই তিনি মূর্খদের পেয়েছেন, এমনকি তাঁর নিজের শিষ্যদের মধ্যেও (মথি 22:34-46; 23:17-19; লূক 24:25-26)। কিন্তু তিনি যতটা সম্ভব প্রজ্ঞাকে উন্নীত করেছেন, এমনকি তাঁর বাধ্য অনুগামীদেরকে তাঁর মা, ভাই ও বোন বলেছেন (মথি 12:46-50; লূক 11:27-28)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।