হিতোপদেশের ব্যাখ্যা

মূর্খের মুখের হিতোপদেশ খঞ্জের অনুপযোগী পায়ের মতো হয়।

একটি পঙ্গু ব্যক্তিকে হাঁটতে, দৌড়াতে বা নাচতে চেষ্টা করতে দেখা একটি করুণ দৃশ্য। তার পা সমন্বিত জোড়া হিসেবে কাজ করে না। দৈর্ঘ্য, শক্তি বা সমন্বয় সমান না হওয়ায়, তার চলাফেরা অযৌক্তিক, পরস্পরবিরোধী, বিকৃত এবং অলাভজনক হয়ে ওঠে। খোঁড়াদের নাচের চেষ্টা করা উচিত নয়।

একইভাবে, প্রজ্ঞা শেখানোর জন্য উপমা, রূপক, দৃষ্টান্ত বা প্রবাদ ব্যবহার করে একজন মূর্খ অযৌক্তিক, বিকৃত, পরস্পরবিরোধী এবং অলাভজনক হয়ে ওঠে। এই হিতোপদেশটি দ্বারা রাজা শলোমন মূর্খদের আরেকটি অভিযোগ শেখান (হিতোপদেশ 26:1-12)। মূর্খদের শিক্ষক হওয়ার চেষ্টা করা উচিত নয়।

দৃষ্টান্ত এবং হিতোপদেশগুলি জ্ঞানীদের রহস্য বাণী (হিতোপদেশ 1:5-6; গীতসংহিতা 78:2)। এগুলি হলো আকর্ষণীয় প্রভাব সহ অল্প কথায় প্রজ্ঞা শেখানোর যত্ন সহকারে নকশা করা উপায়। প্রতিদিনের জীবন থেকে নেওয়া, তাদের একটি রূপক অর্থ রয়েছে যার ব্যাখ্যা করার জন্য দক্ষতা এবং বোধগম্যতার প্রয়োজন হয়। আবেদন এবং দাবি করার জন্য আকর্ষণীয় উপমা এবং রূপক দিয়ে গঠিত, এগুলি মূর্খদের ঊর্ধ্বের বিষয়, যে একজন প্রজ্ঞাহীন বা জ্ঞানহীন মানুষ।

মূর্খদের শেখানো উচিত; তাদের থেকে শেখা উচিত নয়। মূর্খদের শুনতে হবে; তাদের কথা বলা উচিত নয়। অতএব, তাদের বকবক করার জন্য সর্বজনীন সম্মেলনস্থানের সম্মান দেওয়া উচিত নয় (হিতোপদেশ 26:1, 8)। এবং তাদের উপেক্ষা করা উচিত বা প্রজ্ঞাপূর্ণভাবে তাড়না দ্বারা চুপ করানো উচিত (হিতোপদেশ 26:4-5)। মূর্খদের সাথে ব্যবহার-আচরণ করার জন্য এটি ঈশ্বরের নিয়ম, এবং আপনার এটি ধারাবাহিকভাবে মেনে চলা উচিত (2 তীমথিয় 2:16, 23; তীত 3:9)।

তাদের সাধারণ জ্ঞান এবং আধ্যাত্মিক বোধগম্যতার অভাব তাদের মুখের মধ্যে ঈশ্বরের বাক্যের গভীর বিষয় গ্রহণ করার কোনো অধিকার অস্বীকার করে। তাদের পাপপূর্ণ জীবনযাপনের অভ্যাস এবং ধর্মীয় বিষয়ে অপবিত্র আচরণ তাদেরকে তাঁর পবিত্র বস্তু স্পর্শ করা থেকে বিরত রাখে। যদি তারা তাদের মুখ বন্ধ রাখে তবে তারা আরও ভালো করবে এবং আরও সদয়ভাবে অনুভূত হবে (হিতোপদেশ 17:28)।

কিন্তু মূর্খদের পক্ষে চুপ করে থেকে শোনা এবং শেখা অসম্ভব বিষয় – তারা অবশ্যই তাদের অজ্ঞতায় বকবক করে – কারণ এটি একটি মূর্খদের প্রধান চিহ্নগুলির মধ্যে একটি চিহ্ন (হিতোপদেশ 15:2; উপদেশক 5:3; 10:3, 12-14)। মূর্খদের শনাক্ত করা খুব সহজ: আপনাকে যা করতে হবে তা হলো সবচেয়ে বেশি কথা বলা লোকটির কথা শোনা। সুতরাং মিম্বর (Pulpit) এবং নির্দিষ্ট উপাসক-পরিবারের জন্য গির্জায় পরিবেষ্টিত কক্ষ বা সংরক্ষিত বেঞ্চি (Pew) উভয়ের মূর্খরা নিরর্থকভাবে ঈশ্বরের বাক্য গ্রহণ করে এবং অন্যদেরকে প্রজ্ঞা শেখানোর চেষ্টা করে।

একটি মূর্খ মনে করে বাক্যের শব্দ এবং অর্থ সমান – তাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই – তাই তারা পঙ্গু বিভ্রান্তি এবং ধর্মদ্রোহিতার মধ্যে হোঁচট খায়। সহজ ভাবে মনে থাকার বাক্য একটি মূর্খের জন্য যথেষ্ট ভালো। সে যুক্তি দেয়: প্রসঙ্গ বা বাক্যের আধ্যাত্মিক অভিপ্রায় নিয়ে উদ্বিগ্ন কেন, বাইবেল যা বলে তা বোঝায় এবং যা বোঝায় তা বলে। তিনি স্পষ্টভাবে, সংবেদনশীলভাবে ও বাস্তবসম্মতরূপে বাক্য অধ্যয়ন করার মন্ত্রীর (মণ্ডলীর অধ্যক্ষ ও পরিচারক) কাজ সম্পর্কে জানেন না এবং বোঝেন না (নহিমিয় 8:8; উপদেশক 8:1; 2 পিতর 1:20)।

একজন মূর্খ মনে করে পড়া এবং অধ্যয়ন একই বিষয় এবং সে ধরে নেয় যে চিন্তা এবং অধ্যয়ন একই বিষয়। তাই উপযুক্ত প্রস্তুতি ছাড়াই সে পঙ্গু হয়ে পড়ে। তিনি যুক্তি দেন; যে কেউ কে তাদের মতামত দিতে সক্ষম হওয়া উচিত, আমরা সবাই ঈশ্বরের সন্তান এবং আমাদের মধ্যে সত্যকে ব্যাখ্যা করার এবং শেখানোর আত্মা আছে। এই দায়িত্বের জন্য তার ঈশ্বর প্রদত্ত কোনো যোগ্যতা নেই, না সে মতবাদিক লজ্জা থেকে নিজেকে বাঁচানোর জন্য অধ্যয়নরত হয়ে পরিশ্রম করে (হিতোপদেশ 15:28; 1 তীমথিয় 3:2; 4:13-15; 2 তীমথিয় 2:15; তীত 1:9)।

একজন মূর্খ তার মুখ খোলে এবং মতবাদ এবং নীতি সম্পর্কে ঢেকুর দেয় – কিন্তু তার জীবন কখনই সে যে শাস্ত্র ব্যবহার করে তার সাথে মেলে না – তাই পঙ্গু হোঁচট খায় এবং ভণ্ডামির নর্দমায় পড়ে যায়। তিনি তার বিশ্বাস এবং প্রজ্ঞার উচ্চ পেশার দ্বারা কিছু লোককে প্রতারিত করেন, কিন্তু প্রভু যীশু খ্রীষ্ট বিচারের দিনে তার ভণ্ডামি প্রকাশ করবেন (মথি 7:21-23)। সে একজন শিক্ষকের প্রধান কর্তব্যগুলির একটিতে ব্যর্থ হয় – সত্যের উদাহরণ হতে (1 তীমথিয় 4:12, 16; তীত 2:7)।

এই হিতোপদেশটি কি আক্ষরিক অর্থেই সত্য? যতক্ষণ না আপনি শলোমনের পরমগীতের সাথে একজন আধ্যাত্মিক মূর্খ বা উত্তম শমরীয়ের দৃষ্টান্ত না শুনেন, ততক্ষণ আপনি উপলব্ধি করতে পারবেন না যে একজন নাচের প্রতি চেষ্টারত পঙ্গু কতটা হাস্যকর হতে পারে। যতক্ষণ না আপনি একটি পুঁজি-সংগ্রহকারী মূর্খের অপব্যবহার শুনতে পান এবং হিতোপদেশটিকে মোচড় দিতে শোনেন, “দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়” (হিতোপদেশ 29:18), আপনি একটি ভারসাম্য কড়িকাঠের উপর একটি পঙ্গু ব্যক্তির বিপদ এবং মূর্খতাকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না। এই হিতোপদেশ আক্ষরিক ভাবে সত্য।

প্রিয় পাঠক, আপনি এখানে কি পাঠ শিখতে পারেন? শুনতে দ্রুত এবং কথা বলতে ধীর হন (যাকোব 1:19)। একজন শিক্ষক হতে আগ্রহী হবেন না, কারণ শিক্ষকদের আরও কঠোরভাবে বিচার করা হবে (যাকোব 3:1)। নীরবতা সুবর্ণ বিষয়, বিশেষ করে যদি ঈশ্বর বা পুরুষেরা আপনাকে শিক্ষক হতে না ডাকেন (ইব্রীয় 5:4)। নিশ্চিত করুন যে আপনার জীবন আপনার কথার চেয়ে জোরে শেখায় (মথি 23:14-15)। ঈশ্বর-কথিত শিক্ষকদের জন্য কৃতজ্ঞ হন এবং তাদের বশ্যতা স্বীকার করুন, কারণ এটি আপনার শেখার জন্য ঈশ্বরের মাধ্যম।

প্রভু যীশু খ্রিস্ট কোনো পঙ্গু ছিলেন না। তাঁর পা সমান এবং খুব শক্তিশালী ছিলো। পৃথিবীর ইতিহাসে প্রজ্ঞার সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি পুরোপুরি উপযুক্ত ছিলেন। দৃষ্টান্ত ও হিতোপদেশের তাঁর বিচক্ষণ ব্যবহার ও ব্যাখ্যা ব্যতিক্রমী ছিলো। তিনি শলোমনের চেয়েও মহান ছিলেন। শিক্ষাদানে তাঁর দক্ষতা এবং ক্ষমতা মানুষকে বিস্ময়ে কাঁপতে এবং প্রশ্ন এড়াতে বাধ্য করতো (মথি 7:28-29; 22:46; লূক 4:22; যোহন 7:46)। তাঁর নামের জন্য তাঁকে মহিমা দিন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑