হিতোপদেশের ব্যাখ্যা

1. বৎস, আমার কথা সকল পালন কর, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর।

2. আমার আদেশগুলি পালন করো ও তুমি বেঁচে থাকবে; চোখের মণির মতো করে আমার শিক্ষামালা রক্ষা করো।

3. তোমার আঙুলে সেগুলি বেঁধে রেখো; তোমার হৃদয়-ফলকে সেগুলি লিখে রেখো।

4. প্রজ্ঞাকে বলো, ‘তুমি আমার বোন,’ ও দূরদর্শিতাকে বলো, ‘তুমি আমার আত্মীয়।’

5. তারা তোমাকে ব্যভিচারিণীর কাছ থেকে, ও সম্মোহনী কথা বলা স্বৈরিণী নারীর কাছ থেকেও দূরে সরিয়ে রাখবে।

6. আমি আপন গৃহের বাতায়ন হইতে খড়খড়ি দিয়া নিরীক্ষণ করিতেছিলাম।

7. অবোধদের মধ্যে আমার দৃষ্টি পড়িল, আমি যুবকগণের মধ্যে একজনকে দেখিলাম, সে বুদ্ধিবিহীন যুবক।

8. সে ওই মহিলার বাড়ির পাশের গলি দিয়ে যাচ্ছিল, তার বাড়ির দিকেই হেঁটে যাচ্ছিল।

9. তখন সন্ধ্যাকাল, দিবাবসান হইয়াছিল, রাত্রিও অন্ধকার হইয়াছিল।

10. তখন দেখ, এক স্ত্রী তাহার সম্মুখে আসিল, সে বেশ্যা-বেশধারিণী ও চতুর-চিত্তা।

11. সে অদম্য ও বেপরোয়া, তার পা কখনও ঘরে থাকে না।

12. সে কখনও রাস্তায়, কখনও চকে, কোণে কোণে অপেক্ষাতে থাকে।

14. আজ আমি আমার ব্রত পূরণ করেছি, ও ঘরে আমার মঙ্গলার্থক বলি থেকে খাবার সরিয়ে রেখেছি।

15. তাই তোমার সাথে দেখা করার জন্য আমি বের হয়ে এসেছি; আমি তোমার খোঁজ করেছিলাম ও তোমাকে খুঁজে পেয়েছি!

16. আমার বিছানায় আমি মিশর থেকে আনা রঙিন মসিনার চাদর পেতেছি।

17. আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা আমোদিত করিয়াছি।

18. চল, আমরা প্রভাত পর্য্যন্ত কামরসে মত্ত হই, আমরা প্রেম বাহুল্যে বিলাস করি।

19. আমার স্বামী ঘরে নেই; সে দীর্ঘ যাত্রায় গিয়েছে।

20. সে অর্থে ভরা থলি নিয়ে গিয়েছে ও পূর্ণিমার আগে সে ঘরে ফিরছে না।

21. অনেক মধুর বাক্যে সে তাহার চিত্ত হরণ করিল, ওষ্ঠাধরের চাটুবাদে তাহাকে আকর্ষণ করিল।

22. অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গরু হত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্বোধের শাস্তি পাইতে যায়।

24. এখন বৎসগণ, আমার বাক্য শুনো, আমার মুখের কথায় অবধান করো।

25. তোমার চিত্ত উহার পথে না যাউক, তুমি উহার পথে ভ্রমণ করিও না।

26. অনেকেই তার আঘাতের শিকার হয়েছে; তার দ্বারা নিহত লোকের সংখ্যা প্রচুর।

27. তাহার গৃহ পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তঃপুরে নামিয়া যায়।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑