হিতোপদেশের ব্যাখ্যা

তাহার গৃহ পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তঃপুরে নামিয়া যায়।

নৈমিত্তিক যৌনসহবাস কি? এটি নরক যাওয়ার পথ। এটি আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। তাড়াতাড়ি মারা যাওয়া এবং নরকে যাওয়া সম্পর্কে নৈমিত্তিক বলে কিছু নেই। জগত এই মারাত্মক বিপদ সম্পর্কে আপনার কাছে মিথ্যা বলছে।

কেন তারা এইটিকে নৈমিত্তিক যৌনতা বলে? কারণ তারা নৈতিকতা বা বিবাহের প্রতিশ্রুতি ছাড়াই গোবাঘ পশুর মতো প্রেম- যৌনসহবাস করে। এটা বেশ্যাবৃত্তির চেয়েও খারাপ বিষয়, কারণ এর কোন আর্থিক পুরস্কার নেই।

কেন তারা এইটিকে নিয়ে খেলা করে বা পার্টি বা প্রেমের সম্পর্কে বলে? তারা অনুভব করে যে শ্লোকবাদ (শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ) তাদের পাপকে আরও গ্রহণযোগ্য করে তোলে। তারা ব্যভিচার, পরস্ত্রীগমন, অবৈধ যৌন সংগম, বা পরপুরুষ সহবাস মত সভ্য জাতির আইনে পাওয়া বাইবেলের শব্দগুলির মতো সংজ্ঞায়িত অর্থ সহ বাস্তব শব্দগুলিকে ঘৃণা করে।

আপনার মতে মৃত্যু এবং নরক কতটা নৈমিত্তিক বিষয়? এগুলি মানুষের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন। পাঠকগণ, বিবাহের বাইরে যৌনসহবাসের পরিণতি নিয়ে সারা বিশ্ব আপনার কাছে মিথ্যে কথা বলে চলেছে। তাদের মিথ্যাকে ঘৃণা করুন! তাদের জীবনধারাকে ঘৃণা করুন! তাদের সিনেমা এবং সঙ্গীতকে ঘৃণা করুন! এই বিষয়কে নিয়ে ঈশ্বর এবং শলোমন আপনাকে আগে থেকেই সতর্ক করেছেন।

হিতোপদেশে মেয়েলি সর্বনাম “তার” হল অপরিচিত নারী, ব্যভিচারিণী এবং এই দৃষ্টান্তে একটি বেশ্যা (হিতোপদেশ 7:6-23)। তার পুত্রের কাছে যৌন পাপের বিষয় উপস্থাপন করার পর (হিতোপদেশ 7:1-5), শলোমন বর্ণনা করেছেন যে একজন যুবক একজন ধূর্ত মহিলার দ্বারা ব্যভিচারে প্রলুব্ধ হয়েছিল। তারপরে তিনি তার সন্তানদের ভয়ঙ্কর বিপদ বিবেচনা করার জন্য অনুরোধ করে উপসংহারে এলেন (হিতোপদেশ 7:24-27)।

তিনি তার সন্তানদের সতর্ক করেছিলেন যে বেশ্যারা অনেক পুরুষকে আহত করেছে এবং অনেক শক্তিশালী পুরুষকে ধ্বংস করেছে (হিতোপদেশ 7:26)। শিম্‌শোন এবং তার ভয়ঙ্কর পরিণতির সম্পর্কে চিন্তা করুন! দায়ূদ এবং বৎশেবার সঙ্গে তার ব্যভিচারের জন্য বেদনাদায়ক পরিণতির সম্পর্কে চিন্তা করুন! শলোমনের সম্পর্কে ভাবুন! শুধুমাত্র যোষেফের মত শক্তিশালী পুরুষরাই ব্যভিচারিণীর শক্তিশালী প্রলোভনকে প্রতিহত করতে পারে (হিতোপদেশ 23:27-28)।

এই বিষয়টি থেকে নিজেকে কি করে বাঁচাবেন? তার সম্পর্কে চিন্তা করবেন না (হিতোপদেশ 7:25)। তার কাছে যাবেন না (হিতোপদেশ 7:25)। যৌন পাপগুলি চোখ দিয়ে শুরু হয় (হিতোপদেশ 6:25; মথি 5:28), সেটি মনে একটি পরিকল্পনা তৈরি করে (ইয়োব 31:1; 2 শমূয়েল 13:1-2), এবং তারপরে সেই কাজটি অনুসরণ করে (হিতোপদেশ 5:8; 7:8)। সমস্ত পাপ এইভাবে কাজ করে (যাকোব 1:13-16)। ব্যভিচারিণী আপনাকে প্রলুব্ধ বা আঘাত করতে পারে না, যদি আপনি কখনও তার সম্পর্কে চিন্তা না করেন বা তার কাছাকাছি না যান।

ব্যভিচার কি আপনাকে হত্যা করতে পারে? হ্যাঁ! মৃত্যুদণ্ডের কথা চিন্তা করুন (একটি নৈতিক দেশে), তার ঈর্ষান্বিত স্ত্রী, আপনার ঈর্ষান্বিত স্ত্রী, যৌন রোগ, অন্ধ বিচার, অপরাধবোধ থেকে আত্মহত্যা ইত্যাদি।

ব্যভিচার কি আপনাকে হত্যা করতে পারে? হ্যাঁ! মৃত্যুর অনেক উপায় আছে। একটি ধ্বংসপ্রাপ্ত আত্মা, নষ্ট খ্যাতি, চাকরি হারানো, অর্থের অপচয়, লঙ্ঘিত বিবাহ, বিক্ষুব্ধ শিশু, অবৈধ সন্তান, বেদনাদায়ক অপরাধবোধ, যৌন বন্ধন, ঘৃণ্য স্মৃতি এবং অন্যান্য মৃত্যুর কারণগুলির কথা চিন্তা করুন! এমনকি জগত তাদের কঠোর জীবনযাপনের জন্য পাপীদের দায়ী করতে জানে।

ব্যভিচার কি আপনাকে নরকে নিয়ে যেতে পারে? হ্যাঁ! অবশ্যই। যদি নরক কবর হয়, যেখানে মৃতদের মাটি দেওয়া হয়, এটি আপনাকে সেখানে নিয়ে যেতে পারে, যেমন আপনি পড়েছেন (গীতসংহিতা 16:10; 18:5; 55:15; 86:13; 116:3)।

ব্যভিচার কি আপনাকে নরকে নিয়ে যেতে পারে? হ্যাঁ! যদি নরক আগুনের ঝিল হয়, চিরস্থায়ী যন্ত্রণার স্থান, তাহলে ব্যভিচার আপনাকে সেখানেও নিয়ে যাবে (1 করিন্থীয় 6:9-10; গালাতীয় 5:19-21; ইফিষীয় 5:3-7; প্রকাশিত বাক্য 21:8)।

নৈমিত্তিক যৌনতা যদি এতই বিপজ্জনক হয়, তাহলে কেন সমাজে এর সম্পর্কে কোন সতর্কতা নেই? একজন প্রলোভনশীল দুষ্ট মহিলার চোখের আড়ালে মৃত্যু এবং, ওর হাসি, চুম্বন এবং আলিঙ্গন নরকের পথকে প্রশস্ত করে। এর প্রতি সমাজে কেন কেউ একে অপরকে সতর্ক করে না? কারণ শয়তান এবং জগৎ আপনাকে মিথ্যা বলার জন্য একসাথে ষড়যন্ত্র করেছে এবং আপনার পাপী প্রকৃতি তাদের মিথ্যাকে বিশ্বাস করতে পছন্দ করে।

খবরে সতর্কবাণী নেই কেন? স্কুলগুলোতে? সামরিক বাহিনীতে? কারণ এই বিষয়টি একটি পাপ-মগ্ন এবং যৌন-আসক্ত প্রজন্মের মধ্যে জনপ্রিয় নয়, এবং যে পথপ্রদর্শক নীতিগুলি এখন রাজত্ব করছে তা হল জনপ্রিয় অনুমোদন, রাজনৈতিক সঠিকতা, আনন্দ পরিবেশন করা এবং ঈশ্বর ও বাইবেলকে প্রত্যাখ্যান করা বিষয়গুলি।

কিন্তু বৃহৎ জনপ্রিয় মণ্ডলীগুলিতে কোন দৃঢ় সতর্কতা নেই কেন? উপরের দেওয়া একই কারণগুলির জন্য, এই জাগতিক মণ্ডলীগুলি একই নীতির দ্বারা কার্য করে – ভিড়কে আগলে রাখার জন্য জনপ্রিয় অনুমোদন, রাজনৈতিক সঠিকতা, আনন্দ পরিবেশন করা এবং বাইবেলের ঈশ্বরকে প্রত্যাখ্যান করা এদের প্রিয় কার্য।

একটি সতর্কবাণী আছে এবং আপনি এটি এখন পড়ছেন। ঈশ্বর এবং শলোমন নৈমিত্তিক যৌনতার জন্য মৃত্যু এবং নরক সম্পর্কে হিতোপদেশে চারবার সতর্ক করেছেন (হিতোপদেশ 2:18-19; 5:5; 7:27; 9:18)। যে কোন মহিলা বেশ্যার কাছ থেকে দূরে সরে যান এবং তার থেকে দূরে থাকুন। এবং একই ব্যবহার পুরুষ বেশ্যার জন্য প্রযোজ্য।

নৈমিত্তিক যৌনসহবাস কি আনন্দ দেয়? পাপ আনন্দ দেয়, এবং বাইবেল এটাকে স্বীকার করে, কিন্তু এটি শুধুমাত্র একটি ঋতুর জন্য সংক্ষিপ্ত আনন্দ দেয় (ইব্রীয় 11:24-26; ইয়োব 20:5)। নৈমিত্তিক যৌনতার আনন্দ খানিক মাত্র, মিনিট বা ঘণ্টা স্থায়ী হয়; কিন্তু তার পরিণাম বছর পর্যন্ত থাকে, আপনার বাকি জীবন, বা সমস্ত অনন্তকাল পর্যন্ত, এর কোন তুলনা নেই। অর্থলিপ্সু দলীলার সঙ্গে শিম্‌শোনের ব্যভিচার খানিক মাত্র ছিল। কিন্তু তার পরিণতি খুব কষ্টকর ছিল। শেষে তিনি ফিলিস্তিনীদের হাতে অন্ধ হয়ে আত্মহত্যা করেন।

একজন খ্রিস্ট বিশ্বাসী স্বামী এবং স্ত্রী সেরা যৌন আনন্দ হিতোপদেশের জ্ঞান এবং বাইবেলের বাকি অংশগুলি অনুসরণ করে পেতে পারে। তাদের ঈশ্বর পুরুষ ও নারীর দেহ সৃষ্টি করেছেন, যৌনতা আবিষ্কার করেছেন এবং এর চূড়ান্ত আনন্দের জন্য বাক্য লিখেছেন। আপনি যদি এটি সন্দেহ করে থাকেন তাহলে বাইবেলে শলোমনের প্রেমের গান পড়ুন। যদি আপনি নিজে এটি অভিজ্ঞতা না করে থাকেন তবে এটি আবার পড়ুন।

পিতামাতা, আপনি কি আপনার সন্তানদের যৌন পাপের বিষয়ে সতর্ক করে দেন যেমন সাহসী এবং স্পষ্টভাবে শলোমন তার সন্তানদের সতর্ক করেছিলেন? অথবা আপনি কি আধ্যাত্মিকভাবে খুব মননশীল, শুদ্ধাচারী, ভীত, বা ঈশ্বর এবং তাঁর কথার সাথে সরল ত্ত নিষ্পাপ হওয়ার জন্য নির্বোধ হয়ে রয়েছেন এবং এই সত্যটি গ্রহণ করতে পারেননি যে জগত আপনার সন্তানদের তাদের আগের প্রজন্মের চেয়ে বেশি আঘাত করে? আপনি যদি একজন মা হন, তাহলে বাস্তব ধার্মিক মহিলাদের মতো হন (হিতোপদেশ 6:20-26; 31:1-3)।

জগতে আরেক ধরনের বেশ্যা আছে। মিথ্যা মণ্ডলীকে বাইবেলে বেশ্যা বলা হয়েছে, এবং তাদের উপাসনায় যোগ দেওয়াকে বাইবেল আধ্যাত্মিক ব্যভিচার বলে (যাত্রাপুস্তক 34:15-16; 2 করিন্থীয় 11:1-4; যাকোব 4:4; প্রকাশিত বাক্য 2:20-22; 17:1- 6)। তাদের থেকে দূরে সরে যান, এবং দূরে থাকুন, কারণ যারা তাদের সাথে যোগ দেয় তারা মৃতদের মণ্ডলীতে পরিণত হয় এবং তারপর চিরকালের জন্য নরকগামী হয় (হিতোপদেশ 21:16; প্রকাশিত বাক্য 3:1; 14:9-11)।

যদি আপনার মণ্ডলী এবং পালক যৌন পাপের বিরুদ্ধে কঠোর প্রচার না করেন, তাহলে আপনার একটি নতুন চার্চ বা পালকের প্রয়োজন (যিশাইয় 58:1; যিরমিয় 23:28-29; 2 তীমথিয়ে 4:3-4; ইব্রীয় 13:4)। এটি শেষ দিনের বিপদজনক সময়ের একটি চিহ্ন সেই বিশ্বাসীদের জন্য যারা জগতের মত জীবনযাপন করে (2 তীমথিয়ে 3:1- 5)। আপনার পালক যদি ঈশ্বরের বাক্য সম্মত প্রচার করেন, তাহলে তাকে উৎসাহিত করুন এবং তার জন্য প্রার্থনা করুন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑