বৎস, আমার কথা সকল পালন কর, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর।
ছেলেরা প্রায়ই তাদের পিতার নির্দেশ এবং সতর্কতা অবহেলা করে। যদি তারা তাদের ভুলে যায়, এবং যখন তাদের চোখ, কান, হৃদয় এবং কটিদেশে প্রলোভনে পড়ে তখন তারা মোকাবেলার জন্য প্রস্তুত থাকে না যার ফলে তারা পাপের ফাঁদে পড়ে যায়। এখানে প্রলোভন বিপজ্জনক এবং শক্তিশালী – একটি সুন্দর এবং দক্ষ ব্যভিচারিণী (হিতোপদেশ 7:5-27)। একই শিক্ষা যুবতী মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, যখন তারা একজন সুদর্শন পুরুষের প্রতি মুগ্ধ হয়। শলোমন তার উপদেশ মনে রাখার জন্য আপীল দিয়ে তার সতর্কতা শুরু করেন এবং শেষ করেন (হিতোপদেশ 7:1-4, 24)।
শলোমন যৌবনের মূর্খতা এবং অসারতা জানতেন (হিতোপদেশ 22:15; উপদেশক 11:10)। তিনি জানতেন যে যুবক পুরুষ এবং মহিলাদের যৌন লালসা এবং প্রলোভনের জন্য বড় দুর্বলতা রয়েছে (গীতসংহিতা 25:7; উপদেশক 12:5; যিহিষ্কেল 23:3, 8, 19, 21; 2 তীমথিয় 2:22)। তাদের স্বাধীনতা, মূর্খতা, নির্বোধতা, যৌন আকাঙ্ক্ষা এবং যৌবনে পূর্ণ শরীর একটি বিপজ্জনক সংমিশ্রণ তৈরি করে। তিনি তাদের অধিকাংশ হৃদয়ে উদ্ধত মনোভাবও জানতেন। অতএব, তিনি বারবার তার সন্তানদেরকে তার নির্দেশ শুনতে এবং মনে রাখার জন্য অনুরোধ করেছিলেন (হিতোপদেশ 1:8; 2:1-5; 3:1-4; 4:1-5, 13; 5:1-2, 7; 6:20 -21; 7:1-4, 24; 8:32-33)।
মনে না রাখার বিপদ অনেক। একজন যুবক কীভাবে প্রতিরোধ করবে, যখন তার চোখ সুন্দরীর সৌন্দর্যে পূর্ণ, তার কান সুন্দরীর চাটুকারিতায় পূর্ণ, তার হৃদয় সুন্দরীর প্রস্তাবিত ভালোবাসা এবং বশ্যতায় পূর্ণ এবং তার কটি কামনায় পূর্ণ (হিতোপদেশ 5:3; 6:24-25; 7:13-21)? একজন যুবতী নারী কীভাবে প্রতিরোধ করবে, যখন তার চোখ যুবকের পুরুষত্বে পূর্ণ, তার কান যুবকের চাটুকারে পূর্ণ, তার হৃদয় যুবকের মনোযোগ এবং স্নেহে পূর্ণ, এবং তার শরীর যুবককে আলিঙ্গন করতে চায় (আদিপুস্তক 34:1-3)?
মনে না রাখার পরিণাম অনেক বড়। শলোমন তার সন্তানদের যৌন পাপের পরিণামস্বরূপ বিবেক ও শরীরের তিক্ত যন্ত্রণার সম্পর্কে খুব সাবধানে সতর্ক করেছিলেন (হিতোপদেশ 5:7-14)। তারা তাদের খ্যাতি, তাদের জীবনের বছর, এবং তাদের শ্রম এবং অর্থ হারাবে। তারা তাদের ভণ্ডামি নিয়ে দুঃখ করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তাদের মনে পড়বে যে তাদের অনেক সতর্কবাণী দেওয়া হয়েছিলো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
কেন যুবকদের জন্য নির্দেশ মনে রাখা কঠিন? তাদের শৃঙ্খলাহীন এবং বিচরণকারী মন আছে; নতুন বিষয় অন্বেষণ করার জন্য তাদের তাড়াহুড়োতে যা বলা হয়েছিলো তারা সহজেই ভুলে যায়; তারা যৌবনের কর্মকাণ্ড ও লালসার অসারতায় আচ্ছন্ন হয়; তারা মনে করে তাদের শিক্ষকরা খুব রক্ষণশীল এবং জীবনের মহান আনন্দ হারায়; তারা সতর্কতার স্মরণ ছাড়াই নির্বোধভাবে এবং অজান্তেই প্রলোভনে পড়ে। যৌবন মানেই মূর্খতা আর অসারতা!
মিশরে যোষেফের কথা বিবেচনা করুন। তিনি তার কিশোর বয়সে পোটিফরের জন্য কাজ করেছিলেন এবং তখন তাঁর বয়স প্রায় কুড়ি বৎসর, একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী যৌন সক্রিয়তার সময় (আদিপুস্তক 37:2; 41:46)। তিনি বাড়ি থেকে অনেক দূরে ছিলেন; কেউ তাকে চিনতো না; মিশরের নৈতিকতা নিম্ন ছিলো; এবং একজন সুন্দরী মহিলা (পোটিফরের স্ত্রী) তাঁকে তার সাথে ঘুমানোর জন্য অনুরোধ করেছিলো (আদিপুস্তক 39:7-12)। তার কাছে বাইবেল ছিলো না, এবং স্থানীয় পিরামিডেও বিক্রির জন্য কোনো বাইবেল ছিলো না! এই পরিস্থিতিতে তিনি কীভাবে এই মহিলাকে প্রতিহত করলেন? কীভাবে যোষেফ তাকে এতো শান্ত উত্তর দিলেন? সে যৌবনকাল থেকেই তার পিতার নির্দেশ মনে রেখেছিলো। ঈশ্বরের মহিমা হোক এমন সন্তানদের জন্য!
কিন্তু ফিলিস্তিনী মহিলাদের সঙ্গে শিম্শোনের সম্পর্কের বিবেচনা করুন। যদিও তার ভালো বাবা-মা ছিলো, যাদেরকে তার জীবন সম্পর্কে সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছিলো, তিনি অনেক কিশোর বয়স থেকেই মহিলাদের সম্পর্কে তাদের পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন (বিচারকর্তৃগণ 13:1-25; 14:1-3)। তার বাবা-মায়ের সতর্কবার্তা ভুলে গিয়ে, শিম্শোন দলীলার মিথ্যা কথা, সৌন্দর্যপূর্ণ শরীর এবং স্বল্পমেয়াদী আনন্দকে প্রতিহত করার মতো অবস্থায় ছিলো না; এবং তিনি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিলেন (বিচারকর্তৃগণ 16:1-21)। যদি তিনি তার পিতামাতার উপদেশ মনে রাখতেন এবং ইস্রায়েলের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করতেন এবং তার সন্তানের জন্ম দিতেন তাহলে উনার এই দশা হতো না (হিতোপদেশ 5:15-23)।
শলোমনকে তার বাবা-মা – দাউদ এবং বৎশেবা উভয়ের দ্বারাই ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছিলো (হিতোপদেশ 4:1-4; 1 বংশাবলি 28:9)। এবং তিনি তার নিজের পিতা এবং পরিবারের মধ্যে যৌন পাপের ভয়ঙ্কর মন্দ প্রত্যক্ষ করেছিলেন (2 শমূয়েল 11:1-27; 12:1-25; 13:1-39)। কিন্তু তিনি তার পিতার নির্দেশ ভুলে গিয়েছিলেন এবং 1000 জন অধার্মিক মহিলার সাথে তার জীবনকে ধ্বংস করেছিলেন (1 রাজাবলি 11:1-8; নহিমিয় 13:23-27)। এই বুদ্ধিমান লোকটিও যদি তাঁকে দেওয়া নির্দেশ ভুলে যেতে পারে তবে আপনার জন্য বিপদ অনেক বেশি।
আপনার পিতামাতা এবং পালকদের দ্বারা যা শেখানো হয় তা আপনি কতটা ভালোভাবে শুনেন এবং মনে রাখেন? যীশু খ্রীষ্ট শিখিয়েছিলেন যে সাবধানে শ্রবণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি ধারণ ও প্রয়োগের তিনটি শত্রুকে জানতেন (লূক 8:11-18)। আপনি কি প্রজ্ঞায় বাড়তে শ্রবণ ও শেখার আকাঙ্ক্ষা করেন (1 পিতর 2:1-3; 2 পিতর 3:18)? আপনাকে যা শেখানো হয় তা কি আপনি পর্যালোচনা এবং প্রয়োগ করার অনুশীলন করেন (ইব্রীয় 5:12-14)? আপনি কি অন্যদের শেখাতে পারেন, নাকি আপনাকে এখনও শেখানোর দরকার?

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।