হিতোপদেশের ব্যাখ্যা

1. ইস্রায়েলের রাজা দায়ূদের পুত্র শলোমনের প্রজ্ঞার বাক্য।

2. প্রজ্ঞা ও শিক্ষা অর্জনের জন্য; অন্তর্দৃষ্টিমূলক কথা বোঝার জন্য।

3. উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে।

4. অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা, অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—

5. জ্ঞানবানেরা শুনুক ও তাদের জ্ঞান বৃদ্ধি হোক, এবং বিচক্ষণেরা পথনির্দেশনা লাভ করুক—

6. যেন তারা নীতিবচন ও দৃষ্টান্ত, জ্ঞানবানদের বাণী ও হেঁয়ালি বুঝতে পারে।

7. সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।

8. বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুন, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না।

9. কারণ তাহারা উভয় তোমার মস্তকের সৌন্দর্যস্বরূপ, ও তোমার কন্ঠদেশের হারস্বরূপ হইবে।

11. তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো; নির্দোষের রক্তপাত করার জন্য আমরা ওৎ পেতে থাকি, কয়েকটি নিরীহ মানুষকে মারার জন্য ঘাপটি মেরে থাকি।

12. পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীণ গ্রাস করি।

13. আমরা সব ধরনের মূল্যবান সামগ্রী পাব ও লুন্ঠিত দ্রব্যে আমাদের বাড়িগুলি ভরিয়ে তুলব।

14. আমাদের সঙ্গে গুটিকাপাতের দান চালো; আমরা সবাই লুটের অর্থ ভাগাভাগি করে নেবো।

15. বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না, তাহাদের পথ হইতে তোমার চরণ নিবৃত্ত করো।

16. কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়, তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়।

17. জাল পাতা হয় অনর্থক, কোন পক্ষীর দৃষ্টিগোচরে।

18. আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে, আপনাদেরই প্রাণ হরণ করিতে গুপ্ত থাকে।

19. বাঁকা পথে যারা ধন উপার্জন করতে চায় তাদের সবার এই গতিই হয়; যারা সেই ধন পায় তাদের প্রাণ সেই ধন ছিনিয়ে নেয়।

20. প্রজ্ঞা পথে পথে উচ্চৈঃস্বরে ডাকে, হাটে-বাজারে নিজ রব ছাড়ে।

21. সে জনাকীর্ণ পথের মস্তকে আহ্বান করে, নগর-দ্বার সকলের প্রবেশ স্থানে, নগরে, সে এই কথা বলে।

22. অবোধেরা, কতো দিন নির্বুদ্ধিতা ভালোবাসিবে? নিন্দুকেরা কতো দিন নিন্দায় রত থাকিবে? হীনবুদ্ধিরা, কতো দিন জ্ঞানকে ঘৃণা করিবে?

24. আমি ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না, আমি হাত বাড়ালাম, কিন্তু কেউ ফিরে তাকাল না।

25. কিন্তু তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে, আমার অনুযোগ শুনিতে চাহিলে না।

26. এই জন্য তোমাদের বিপদে আমিও হাসিবো, তোমাদের ভয় উপস্থিত হইলে পরিহাস করিবো।

27. যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে, ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসিবে।

28. তখন তারা আমাকে ডাকবে কিন্তু আমি উত্তর দেব না; তারা আমার খোঁজ করবে কিন্তু আমায় খুঁজে পাবে না।

29. যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি।

30. যেহেতু তারা আমার পরামর্শ নিতে চায়নি ও আমার ভর্ৎসনা পদদলিত করেছে।

31. তাই তাহারা স্ব স্ব আচরণের ফল ভোগ করিবে, স্ব স্ব কুপরামর্শের ফল দিয়া উদর পূর্ণ করিবে।

32. কারণ অনভিজ্ঞ লোকদের খামখেয়ালীপনাই তাদের হত্যা করবে, ও মূর্খদের আত্মপ্রসাদই তাদের ধ্বংস করবে।

33. কিন্তু যে জন আমার কথা শুনে, সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑