যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি।
কখনও এটি মনে করবেন না যে সদাপ্রভু ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য আছেন (হিতোপদেশ 1:24-28)। আপনি যা চান তা করতে তিনি ইচ্ছুক বা উপলব্ধ নাও হতে পারেন, অনেক যেমন অনুমান করে। আপনি যদি তাঁর প্রজ্ঞার প্রস্তাবকে অবহেলা করেন বা প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি সাহায্যের জন্য আপনার ক্রন্দন উপেক্ষা করার এবং আপনার দুষ্টতাকে আপনার নিজের মাথায় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন (হিতোপদেশ 1:30-32; গীতসংহিতা 66:18)।
আপনি যদি বাইবেলের মহান ঈশ্বর, প্রভু যিহোবার প্রজ্ঞা এবং ভয়কে উপেক্ষা করেন, তাহলে আপনি নারী বুদ্ধিকে (Lady Wisdom) আপনার শত্রুতে পরিণত করবেন। আপনার যে দুর্দশা আসছে তাতে তিনি হাসবেন। আপনি যদি এই ঈশ্বরকে না জানেন, তাহলে আপনি বাইবেলের ঈশ্বরকে জানেন না।
নারী বুদ্ধি আমাদের সাথে কথা বলেছেন (হিতোপদেশ 1:20-33)। তিনি পুরুষদের কাছে ঈশ্বরের প্রজ্ঞার প্রস্তাবকে প্রতিনিধিত্ব করেন। স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিতে এটি স্পষ্টভাবে দৃশ্যমান (গীতসংহিতা 19:1-6; রোমীয় 1:20)। এটি পুরুষদের প্রতি তাঁর করুণাময় দৈবযোগ দ্বারা নিশ্চিত করা হয়েছে (মথি 5:45; প্রেরিত 14:17)। এবং তিনি এটি লিখিতভাবে প্রকাশ করেছিলেন এবং এটি প্রচার করার জন্য লোকদের পাঠিয়েছিলেন (দ্বিতীয় বিবরণ 29:29; যিরমিয় 3:15; কলসীয় 1:28-29)। আপনি যদি এই প্রজ্ঞার কাছে নিজেকে বিনীত করতে খুব ব্যস্ত বা খুব বিদ্রোহী হন তাহলে নারী বুদ্ধি আপনার শত্রু।
কোন জ্ঞানের প্রতি এখানে ঘৃণার কথা বলা হয়েছে (হিতোপদেশ 1:22)? এটি বাইবেলের পবিত্র ঈশ্বরের প্রজ্ঞা, যা বোধগম্যতার মূল (হিতোপদেশ 2:5; 9:10; 30:3)। এটি পিতামাতা, শিক্ষক এবং পালকদের নির্দেশ যা আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাকে সংজ্ঞায়িত করে (হিতোপদেশ 12:1; 15:14; 18:15; 19:27; 22:17; 23:12)। এটি বাইবেলের মতবাদ যা ঈশ্বরকে বর্ণনা করে, তিনি মানুষের প্রতি কী করেছেন এবং তাঁর প্রতি তাদের কী করা উচিত (গীতসংহিতা 119:66; 2 তীমথিয় 3:16-17)।
সদাপ্রভুর ভয় কি? এটি যিহোবা ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল ভীতি এবং উপাসনামূলক প্রেম যা মানুষকে পাপকে ঘৃণা করতে, ধার্মিকতাকে ভালোবাসতে এবং তাঁর মধ্যে ও তাঁর পথে আনন্দ উপভোগ করতে পরিচালিত করে (হিতোপদেশ 8:13; 14:27; 16:6; গীতসংহিতা 111:10; উপদেশক 12:13-14)। এটি পুরুষদের তাদের নিজস্ব মূর্খতাপূর্ণ হৃদয় এবং অন্যদের নিরর্থক মতামতকে তুচ্ছ করে তোলে (2 বংশাবলি 19:7-9; দানিয়েল 3:16-18; ইব্রীয় 5:7)। এটি চরিত্রের জন্য একটি নোঙ্গর এবং ভিত্তি প্রদান করে যা পুরুষদের যেকোনো আপস থেকে বিরত রাখে (আদিপুস্তক 42:18; যাত্রা পুস্তক 18:21)।
কীভাবে পুরুষেরা জ্ঞানকে ঘৃণা করতে পারে? এটি কি তথ্যের যুগ নয়, যখন পুরুষরা জ্ঞান ও শিক্ষাকে ভালোবাসে? তারা যে জ্ঞান পছন্দ করে তা হলো তাদের নিজস্ব মতামত বা অন্যদের মতামত। তারা ঈশ্বরের অস্তিত্ব, সমস্ত কিছুর উৎপত্তি হিসাবে সৃষ্টি, মানুষের আচরণের জন্য নৈতিক নিরঙ্কুশ, চিরন্তন শাস্তি ইত্যাদিকে প্রত্যাখ্যান করে। তারা যাকে বিজ্ঞান বলে, ঈশ্বর তাকে অপবিত্র এবং পুরানো ঐতিহ্যগত বিশ্বাস, কুসংস্কার, কল্পকাহিনী বা অন্ধবিশ্বাস বলেন (গীতসংহিতা 49:6-13; 94:11; 1 তীমথিয় 4:7; 6:20)!
কিভাবে তারা সদাপ্রভুর ভয়কে অপছন্দ করে? তারা ঈশ্বরের পরিবর্তে আনন্দকে ভালোবাসতে বেছে নেয় এবং তারা তাঁকে তাদের জীবনে সামান্য স্থান দেয়। তারা তাদের হৃদয় ও জীবন দিয়ে সত্যের পরিবর্তে আচার-অনুষ্ঠান এবং ধার্মিকতার একটি রূপের সাথে উপাসনা করে (2 তীমথিয় 3:4-5)। তারা এমন পালকদের (Pastors) বেছে নেয় যারা তাদের অন্বেষণকারী সংবেদনশীল ধর্মের উপকথা দিয়ে বিনোদন দেয় (2 তীমথিয় 4:3-4)। যেহেতু তারা সদাপ্রভুর উপাসনার জন্য এই আধুনিক পদ্ধতি বেছে নেয়, ঈশ্বর তাদের অন্ধ এবং বিভ্রান্ত করবেন (যিশাইয় 29:13-14)। তিনি তাদের প্রার্থনা শুনবেন না; তিনি বরং তাদের বিচার করবেন।
যদি একজন পুরুষ বৈবাহিক বিশ্বস্ততা সম্পর্কে ঈশ্বরের নির্দেশকে ঘৃণা করে, তাহলে পরকীয়া মহিলা তাকে ধ্বংস করবে (হিতোপদেশ 5:3-14; 6:24-35; 7:6-27)। যদি সে আর্থিক বিচক্ষণতা সম্পর্কে সতর্কতাকে ঘৃণা করে, তাহলে তাকে আর্থিকভাবে ধ্বংস করা হবে (হিতোপদেশ 6:6-11; 13:23; 14:23; 22:26-27)। যদি সে শিশু প্রশিক্ষণের জন্য ঈশ্বরের নিয়ম প্রত্যাখ্যান করে, তাহলে তারা তার হৃদয় ভেঙে দেবে এবং তাকে লজ্জিত করবে (হিতোপদেশ 19:18, 26; 27:11; 29:15)। যদি সে সতর্কবাণীর বিপরীতে কোনো জঘন্য মহিলাকে বিয়ে করে, তাহলে তার বৈবাহিক যন্ত্রণা হবে (হিতোপদেশ 12:4; 21:9, 19; 30:21-23; 31:30)। ঈশ্বরের ব্যবহারিক প্রজ্ঞাকে প্রত্যাখ্যান করা ব্যবহারিক ধ্বংস নিয়ে আসে।
নোহ 120 বছর ধরে তাঁর প্রজন্মের কাছে ধার্মিকতার প্রচার করেছিলেন (আদিপুস্তক 6:3; 2 পিতর 2:5; ইব্রীয় 11:7)। কিন্তু তিনি যে জ্ঞান শিখিয়েছিলেন সেটি এবং সদাপ্রভুর ভয়কে তারা ঘৃণা করেছিলো তাই ঈশ্বর একটি বন্যা পাঠিয়েছিলেন যা তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছিলো, যার মধ্যে তরুণ, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং শক্তিশালী সবাই অন্তর্ভুক্ত ছিলো (মথি 24:37-39)। আপনি জানেন যে তারা জাহাজের বাইরে চিৎকার করেছিলো, কিন্তু ঈশ্বর ইতিমধ্যে দরজা বন্ধ করে দিয়েছিলেন (আদিপুস্তক 7:16)। তিনি তাদের দুর্দশাকে উপহাস করেছিলেন (হিতোপদেশ 1:26)।
বাইবেলের ঈশ্বর এখনও একটি গ্রাসকারী আগুন (ইব্রীয় 12:29)। তাঁর হাতে পড়া এখনও একটি ভয়ঙ্কর বিষয় (ইব্রীয় 10:31)। প্রভু যীশু খ্রীষ্ট লোহার লাঠি দিয়ে স্বর্গ ও পৃথিবী শাসন করছেন (প্রকাশিত বাক্য 2:26-27; 1 করিন্থীয় 15:25)। আপনি কি সম্প্রতি একটি রাজনৈতিক বিশ্বের দিকে তাকিয়েছেন? শুধু ফরৌণকে জিজ্ঞাসা করুন! আসিরিয়া! সোর! ব্যাবিলন! বেলশৎসর! পারস্য! জাক্সিজ্ (Xerxes)! গ্রীস (Greece)! আলেকজান্ডার (Alexander)! রোমীয় (Romans)! নীএরো (Nero)! জার্মানি (Germany)! হিটলার (Hitler)! সোভিয়েত ইউনিয়ন (The Soviet Union)! ক্রুশ্চেভ (Khrushchev)! ইত্যাদি।
আপনিও কি জ্ঞানকে ঘৃণা করেন? আপনিও কি সদাপ্রভুর ভয়কে প্রত্যাখ্যান করেন? এই বিষয়গুলিকে জানা এবং পালন করার উপর আপনার ভবিষ্যৎ এবং আপনার প্রার্থনা নির্ভর করে।
আপনি কি জ্ঞানকে ঘৃণা করেন? আপনি কি সদাপ্রভুর ভয়কে প্রত্যাখ্যান করেন? আপনার চিন্তাধারা বা কথাবার্তা কি অপ্রাসঙ্গিক। আপনি কিভাবে তাদের অনুসরণ করবেন? আপনি কি প্রতিদিন সাবধানে বাইবেল পড়েন? যেখানে এটি বিশ্বস্তভাবে শেখানো হয় এমন একটি মণ্ডলীতে আপনি যোগদান দেন? আপনি যা শিখেন তা পর্যালোচনা করেন এবং আপনার জীবনে প্রয়োগ করেন? যদি আপনার প্রার্থনা শোনা না হয়, এবং আপনার জীবন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই হিতোপদেশটি ভালোভাবে বিবেচনা করুন। হয়তো আপনার উপর নারী বুদ্ধি ক্ষুব্ধ আছেন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।