হিতোপদেশের ব্যাখ্যা

অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা, অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—

ঈশ্বর কেন শলোমনকে অনুপ্রাণিত করেছিলেন, এবং তিনি হিতোপদেশ বইটি লিখেছিলেন? এখানে সেই উত্তরের অংশ আছে (হিতোপদেশ 1:1-4)। এই হিতোপদেশগুলি সরল লোকেদের জন্য সূক্ষ্মতা এবং যুবকদের জন্য প্রজ্ঞা এবং বিচক্ষণতা প্রদান করে। সব মানুষই সহজ, অজ্ঞ এবং মূর্খ হয়ে জন্ম নেয়; সংশোধন এবং নির্দেশনা ছাড়াই, তারা বিভ্রান্ত হয় এবং জীবনের দ্বারা শাস্তি পায়। কিন্তু বুদ্ধিমান প্রচারক জীবনের জন্য প্রজ্ঞা শেখানোর জন্য ছোট বাণীগুলোতে তার পর্যবেক্ষণ এবং শিক্ষা লিপিবদ্ধ করেছেন।

সরল মানুষদের প্রজ্ঞা, জ্ঞান বা বিচক্ষণতা কম থাকে। তারা মূর্খ, নির্বোধ, নিরীহ, ভোলা এবং সাদাসিধা হয়। তাদের দ্রুত এবং সঠিকভাবে বোধগম্যতা, বিশ্লেষণ করা এবং বিজ্ঞতার সাথে বেছে নেওয়ার ক্ষমতা থাকে না। শলোমনের মূল্যবান হিতোপদেশগুলি এই ধরনের লোকেদের সূক্ষ্মতা, বা বিচক্ষণতা দিতে পারে, যা দ্রুত উপলব্ধি করার, বোধগম্যতার এবং বিচার করার তীক্ষ্ণ ক্ষমতা হয়, এমনকি যেখানে পার্থক্যগুলিও ভালো। সূক্ষ্ম পুরুষেরা বুদ্ধিমান, চতুর এবং জ্ঞানী হয়।

যুবক-যুবতীরা শিশু রূপে এই জগতে আসে। তারা কিছুই জানে না। তারা কুকুরছানার মতো খায়, এবং তাদের নিজেদের রক্ষা করার জন্য তোয়ালেবিশেষের (Diaper) প্রয়োজন হয়। তারা হাঁটতে এক বছর এবং কথা বলতে আরেকটা বছর সময় নেয়। পাঁচটা বছর গেলে তারা সাইকেল চালাতে শেখে, আর পনেরো-কুড়ি বছর গেলে গাড়ি চালাতে শেখে। তারা একজন নায়িকাকে বিয়ে করার, ক্রিকেট-ফুটবল খেলার এবং ফেরারি চালানোর স্বপ্ন দেখে। কুড়ি বছর বয়সেও তারা মূর্খ, নির্বোধ, আবেগপ্রবণ, ভোলা থেকে যায়। তাদের সংযম (আত্ম-শৃঙ্খলা) এবং অভিজ্ঞতার অভাব থাকে।

তারা মাঠে খুব খেলে এবং দীর্ঘক্ষণ ধরে ঘুমায়, কিন্তু তারা সযত্নে এবং দীর্ঘ ক্ষণ ধরে কাজ খুঁজতে পারে না। যখন তারা কঠোর পরিশ্রম করে, তারা জানে না কীভাবে প্রজ্ঞাপূর্ণ কাজ করতে হয়। তারা টাকা খরচ করে, কিন্তু সঞ্চয় করতে জানে না। তারা তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় নারীদের খুঁজে পায়, কিন্তু তারা তার চরিত্র পরিমাপ করতে পারে না। তারা একজন স্ত্রীকে বিয়ে করতে পারে, কিন্তু কীভাবে তাকে পরিচালনা করতে হয় তা জানে না। তারা একটি সন্তানের পিতা হতে পারে, কিন্তু শিশু-প্রশিক্ষণ সম্পর্কে তাদের কাছে একটি সূত্রও থাকে না। তারা অর্থোপার্জন করতে পারে, কিন্তু কীভাবে বিনিয়োগ করতে হয় তা তারা জানে না।

কি হবে এই মূর্খ ও অজ্ঞ যুবকদের? ব্যভিচার, দেউলিয়া, অপরাধ, ঘৃণা, হতাশা, রোগ, বিবাহবিচ্ছেদ, মাদকতা, মাতালতা, মারামারি, জেল, বেদনাদায়ক বিবাহ, অশ্লীলতা, দারিদ্র্য, বেকারত্ব, বৃথা ব্যবসায়িক উদ্যোগ এবং অকাল মৃত্যু! সদাপ্রভু ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত শলোমনের অপূর্ব হিতোপদেশগুলি শেখার এবং অনুশীলন করার মাধ্যমে এগুলো এড়ানো যায়।

এখানে প্রজ্ঞা হলো উপযুক্ত, কার্যকর, ধার্মিক, লাভজনক, সঠিক এবং নিরাপদ বিষয়ের জ্ঞান। এটি হলো ঈশ্বরকে উপলব্ধি করা, তাঁকে ভয় করা এবং যারা তাঁকে অধ্যবসায়ের সঙ্গে খোঁজে তাদের তিনি পুরস্কৃত করেন তা জানা। এমন প্রজ্ঞা জগত থেকে আসতে পারে না; এটি স্বর্গ থেকে আসে; এবং ঈশ্বর আপনাকে হিতোপদেশ বইতে এটি দিয়েছেন। তরুণদের এই মূল্যবান ধরনের প্রজ্ঞার প্রয়োজন।

বিচক্ষণতা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করে। এটি জানে কীভাবে, কখন, কেন কিছু করতে হবে বা করতে হবে না। এটি একটি পরিস্থিতি উপলব্ধি করে এবং এর সুযোগের সদ্ব্যবহার করে বা এর বিপদগুলি এড়ায়। এটি বুদ্ধিমত্তার সাথে তার যোগ্যতা বা নৈতিকতাকে সঠিকভাবে বিচার করার জন্য যেকোনো বিষয়ে কারণগুলিকে নির্ধারিত করে, উপলব্ধি করে এবং আলাদা করে। যুবকদের তাদের মূর্খতা এবং অনভিজ্ঞতা সংশোধন করার জন্য বিচক্ষণতার প্রয়োজন।

প্রিয় যুবক, আপনার এই হিতোপদেশগুলো দরকার। তাদের ছাড়া, আপনি জীবনে আঘাত পেতে যাচ্ছেন এবং আপনি তাদের সাথে যা করতে পারেন তার পরিমাণ কখনই পাবেন না। তাদের সাথে, আপনি ঈশ্বর এবং সমস্ত ভালো মানুষের দৃষ্টিতে মহান হতে পারেন। আপনি সত্যিই সফল এবং সমৃদ্ধ হতে পারেন। এই পাঠগুলি কঠিন নয়। সেগুলি ভালোভাবে শিখতে, তাদের প্রজ্ঞা বজায় রাখতে এবং আপনার নিজের জীবনের নির্দিষ্ট সিদ্ধান্ত এবং পরিস্থিতিতে সেগুলি প্রয়োগ করতে আপনাকে অবশ্যই প্রতিদিন বিনিয়োগ করতে হবে।

পিতা, আপনি জানেন না আপনার সন্তানদের কি শেখানো উচিত? তাদের শলোমনের হিতোপদেশ শেখান! হিতোপদেশ এই উদ্দেশ্যেই অনুপ্রাণিত এবং লেখা হয়েছিলো। আপনি জীবনে যা কিছু শিখেছেন তা কেবলমাত্র হিতোপদেশ এবং বাইবেলের বাকি অংশের সাথে সম্মত হওয়া পর্যন্ত বৈধ। তাদের আপনার পারস্পরিক সুখ এবং আপনার পরিবারের সমৃদ্ধির জন্য স্বর্গ থেকে অনুপ্রাণিত প্রজ্ঞা শেখান।

আপনি যদি মনে করেন যে আপনি ইতিমধ্যেই সূক্ষ্ম, বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়ে গেছেন, তাহলে এই হিতোপদেশগুলি আপনার জন্য নয়। আপনি একজন স্ব-প্রতারিত এবং স্ব-ধার্মিক মূর্খ এবং উপহাসকারী এবং আপনি শীঘ্রই আপনার ভাগ্যের মুখোমুখি হবেন। ঈশ্বর, বুদ্ধিমান এবং জ্ঞানী লোকেরা আপনার বিপর্যয়ে হাসবে (হিতোপদেশ 1:20-32)। যখন আপনি কিছুই নন, তখন যদি আপনি নিজেকে কিছু মনে করেন, তাহলে আপনি কেবল নিজের সাথে মিথ্যা বলেছেন (গালাতীয় 6:3)। সদাপ্রভু ঈশ্বরকে মহিমা দিন, এবং আপনার অহংকারের জন্য অনুতপ্ত হন।

কিন্তু আপনি যদি আপনার সরলতা, প্রজ্ঞা এবং বিচক্ষণতার প্রয়োজন স্বীকার করে আসতে পারেন, তাহলে এই হিতোপদেশগুলি আপনার জন্য। ঈশ্বরের কৃপায় এবং আপনার জীবনে এই নিয়মগুলির পরিশ্রমী প্রয়োগের মাধ্যমে, আপনি বুদ্ধিমান হতে পারেন এবং নিজেকে মূর্খদের পথ থেকে উদ্ধার করতে পারেন। আপনি আজ কি করবেন? কারণ আজ থেকে আপনার বাকি জীবনের প্রথম দিন আরম্ভ হচ্ছে, এবং এটি দ্রুত শেষ হয়ে যেতে পারে! প্রজ্ঞার প্রতি আপনার হৃদয় প্রয়োগ করার জন্য আপনি আর এই দিনটি পুনরুদ্ধার করতে পারবেন না।

↑