হিতোপদেশের ব্যাখ্যা

1. বৎসগণ, পিতার উপদেশ শুনো, সুবিবেচনা বুঝিবার জন্য মনোযোগ করো।

2. আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি, তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।

3. কারণ আমিও নিজ পিতার বৎস ছিলাম, মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।

4. তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন, ‘সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো; আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।’

5. প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো; আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।

6. প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে; তাহাকে প্রেম কর, সে তোমাকে সংরক্ষণ করিবে।

7. প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো। এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।

8. তাঁকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে; তাঁকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।

10. পুত্র, শুনো, আমার কথা গ্রহণ করো, তাহাতে তোমার জীবনের আয়ু দীর্ঘ হইবে।

11. আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাইয়াছি, তোমাকে সরলতার পথে চালাইয়াছি।

12. তোমার গমনকালে পাদসঞ্চার সঙ্কুচিত হইবে না, ধাবনকালে তোমার উছোট লাগিবে না।

13. উপদেশকদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না; তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন।

14. দুষ্টদের পথে পা বাড়িয়ো না বা অনিষ্টকারীদের পথে হেঁটো না।

15. তাহা পরিত্যাগ কর, তাহার নিকট দিয়া যাইও না; তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হও।

16. কেননা দুষ্কর্ম না করিলে তাহাদের নিদ্রা হয় না, কাহারও উছোট না লাগাইলে তাহাদের নিদ্রা দূরে যায়।

17. কারণ তাহারা দুষ্টতার অন্ন ভক্ষণ করে, তাহারা উপদ্রবের দ্রাক্ষারস পান করে।

18. কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।

19. কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো; তারা জানেই না কীসে তারা হোঁচট খায়।

21. তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক, তোমার হৃদয়মধ্যে তাহা রাখো।

22. কারণ যারা সেগুলি খুঁজে পায় তাদের পক্ষে সেগুলি জীবন ও তাদের সারা শরীরের স্বাস্থ্যস্বরূপ।

23. সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর, কেননা তাহা হইতে জীবনের উদ্‌গম হয়।

24. তোমার মুখকে নষ্টামি-মুক্ত রাখো; তোমার ঠোঁট থেকে নীতিভ্রষ্ট কথাবার্তা দূরে সরিয়ে রাখো।

25. তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।

26. তোমার চরণের পথ সমান কর, তোমার সমস্ত গতি ব্যবস্থিত হউক।

27. দক্ষিণে কি বামে ফিরিও না, মন্দ হইতে চরণ নিবৃত্ত করো।

↑