হিতোপদেশের ব্যাখ্যা

দক্ষিণে কি বামে ফিরিও না, মন্দ হইতে চরণ নিবৃত্ত করো।

জীবনে অযথা ঘুরে বেড়াবেন না। আপনাকে কোথায় যেতে হবে একবার তা জানার পর, সেই দিক থেকে ভিন্ন পথে যাবেন না। প্রতিটি ভুল বা প্রলোভনশীল বিষয় থেকে দূরে থাকুন। জীবনের প্রতিটি অংশে ঈশ্বরকে সন্তুষ্ট করার দিকে আপনার চোখ রাখুন, এবং কিছুতেই বিমুখ হবেন না। শলোমন আন্তরিকভাবে তার পুত্রকে বলেছিলেন কিভাবে ঈশ্বর এবং মানুষের সামনে একটি সমৃদ্ধ ও সফল জীবন পেতে হয় (হিতোপদেশ 4:20-27)।

প্রজ্ঞার পথ – ধার্মিকতার রাস্তা – পবিত্রতার রাজপথ – বিশুদ্ধতার পথ – সোজা সামনে নিয়ে যায় (হিতোপদেশ 4:25-27)। এখানে স্পষ্ট সতর্কতা বোঝানো হয়েছে! সোজা রাস্তা থেকে ছিটকে গিয়ে দুপাশে পাপের জলাভূমিতে প্রবেশ করবেন না। এবং এর প্রতিকার সহজবোধ্য আছে! আপনি যদি ইতিমধ্যে জলাভূমিতে প্রবেশ করে থাকেন, তাহলে নোংরা জগাখিচুড়ি থেকে আপনার পা বের করুন এবং সোজা রাস্তায় আবার ফিরে আসুন।

ধন্য ঈশ্বর প্রত্যেক সাধকের হাঁটার পথ তৈরি করে দিয়েছেন। এটি বাইবেলে উজ্জ্বল চিহ্নিত করার যন্ত্র এবং সতর্কীকরণ চিহ্ন দিয়ে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে (গীতসংহিতা 119:105)। এবং তিনি তাঁর শিক্ষকদের তা নিশ্চিত করতে পাঠিয়েছেন যাতে আপনি তাঁর রাস্তার মানচিত্রটি ভুল না পড়েন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা এই বলে সাহায্য করবে, “ডানদিকে বা বাঁদিকে, তোমরা যেদিকেই ফেরো, তোমাদের পিছন দিক থেকে তোমরা একটি কণ্ঠস্বর শুনতে পাবে, ‘এই হলো পথ; তোমরা এই পথেই চলো’ ” (যিশাইয় 30:21)।

শলোমন তার ছেলেকে শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, “তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক” (হিতোপদেশ 4:25)। মহাসড়ক ছেড়ে লালসা ও পাপের জলাভূমিতে প্রবেশ করার জন্য জগত অনেক প্রলোভন দেয়। লোভনীয় আমন্ত্রণগুলি অত্যন্ত প্রতারণামূলক এবং আকর্ষণীয় হয়। আপনি তাদের দিকে তাকাবেনও না।

তিনি তার ছেলেকে বলেছিলেন যে সে কোথায় হাঁটছে তা সাবধানে বিবেচনা করতে এবং যেখানে হাঁটার কোনো শক্ত, নির্ভরযোগ্য কারণ রয়েছে শুধুমাত্র সেখানেই হাঁটতে। তিনি বলেছিলেন, “তোমার চরণের পথ সমান করো, তোমার গতি ব্যবস্থিত হউক” (হিতোপদেশ 4:26)। প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীর কর্তব্য হলো তিনি যা কিছু করেন তা ঈশ্বরের বাক্য দ্বারা প্রমাণ করা এবং কোনো বিপরীত মতামত বা কার্যকলাপকে প্রত্যাখ্যান করা (যিশাইয় 8:20; 1 থিষলনীকীয় 5:21)।

বেশিরভাগ পুরুষই সীমাবদ্ধ জীবনযাপন পছন্দ করেন না (মথি 7:13)। তারা শুধু তাদের নিজেদের কাজ করতে চায়; এবং তারা নিজের মতো জীবনযাপন করতে চায়। তারা পাপের আনন্দ আস্বাদন করতে চায়। জলাভূমি বিলবোর্ড (বিজ্ঞাপনের জন্য তক্তা) খুব আকর্ষণীয় হয়! মোশির মতো খুব কমই আছে, যে ঈশ্বরের লোকেদের সাথে স্বর্গের পথে হাঁটার জন্য মহান জাগতিক সুবিধাগুলি ছেড়ে দিয়েছিলো (ইব্রীয় 11:24-26)।

বেশির ভাগ পুরুষই সঠিক মতবাদ, এবং মতবাদ-সংক্রান্ত (যুক্তিপ্রমাণ ব্যতিরেকে উপস্থাপিত) প্রচারকদের প্রতি তীব্র বিরক্তি এবং ক্রোধ প্রকাশ এবং তাদের কি করা উচিত বা কি করা উচিত নয় তা নির্দেশ দিতে চায় (2 তীমথিয় 4:3-4)। তারা বিনোদনকারীদের চায়, যারা সুন্দর গল্প দিয়ে তাদের কানে সুড়সুড়ি দেবে। তারা সংকীর্ণ দ্বার এবং দুর্গম পথে হেঁটে ক্লান্ত হয়ে যায় (মথি 7:14), তাই তারা এমন শিক্ষকদের খুঁজে পায় যারা তাদেরকে জাগতিক খ্রিস্টধর্মের জলাভূমিতে নিয়ে যাবে (যিশাইয় 30:8-11)। আজ তাদের অনেক সংখ্যা আছে এবং তাদের খুঁজে পাওয়া সহজ। প্রকৃত প্রচারকদের একটি কঠিন অনুসন্ধানের প্রয়োজন, কিন্তু ফলাফল প্রচেষ্টার মূল্য হবে। তাদের সুন্দর পা এবং সম্পদ আপনাকে সাহায্য করবে (রোমীয় 10:15; 2 করিন্থীয় 4:1-7)।

প্রভু তাঁর বাক্য দিয়েছেন এবং এটি পরম এবং চূড়ান্ত। বৈচিত্র্য গুরুতরভাবে বিচার করা হয়। কয়িনকে জিজ্ঞাসা করুন, যিনি ভেবেছিলেন ঈশ্বর তাঁর শুদ্ধ নৈবেদ্য চান (আদিপুস্তক 4:1-5)। নাদব ও অবীহূকে জিজ্ঞাসা করুন, যারা সমসাময়িক উপাসনার চেষ্টা করেছিলেন (লেবীয় পুস্তক 10:1-2)। মোশিকে জিজ্ঞাসা করুন, যিনি ভেবেছিলেন পাথরে আঘাত করলে ঠিক হবে (গণনা পুস্তক 20:7-13)। শৌলকে জিজ্ঞাসা করুন, যিনি উপাসনার নতুনত্ব দিয়ে মানুষকে খুশি করেছিলেন (1 শমূয়েল 15:22-26)। একটি বলদ-গাড়িতে নিয়ম-সিন্দুকটি বহন করানোর বিষয়ে দাউদকে জিজ্ঞাসা করুন (2 শমূয়েল 6:1-9; 1 বংশাবলি 15:13-15)। রাজা উষিয়কে জিজ্ঞাসা করুন, যে ভেবেছিলো ধূপবেদিতে ধূপ পোড়ানোর জন্য সে সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতে পারে (2 রাজাবলি 26:16-21)।

প্রভু ইতিমধ্যে আপনার জীবনের সম্পর্কে আদেশ করেছেন। অন্য দিকে তাকানো বা অন্য কোনো উপায়ের চিন্তা করবেন না। তাঁকে এবং তাঁর কথা বিশ্বাস করুন! আপনার নিজের চিন্তাধারাকে প্রত্যাখ্যান করুন (হিতোপদেশ 3:5-6)। সমস্ত বিষয়ে তাঁর আদেশগুলিকে ভালোবাসুন এবং অন্য যেকোনো মতামতকে ঘৃণা করুন (গীতসংহিতা 119:128)। এমনকি জগতের ধর্মীয় অনুশীলন থেকে কিছু যোগ করার কথাও ভাববেন না (দ্বিতীয় বিবরণ 12:29-32)। মনে রাখবেন যে ঈশ্বর জগত এবং তার বন্ধু-বান্ধবদের নিজের শত্রু হিসেবে গণনা করেন (যাকোব 4:4)।

আপনি যদি ইতিমধ্যেই মূর্খতার সাথে জগতের পিছনে দৌড়ে গিয়ে পাপের জলাভূমিতে প্রবেশ করে থাকেন, হয় ব্যক্তিগত অভ্যাস বা লালসা বা প্রকাশ্য উপাসনায়, তাহলে একটিই নিরাময় আছে। আপনি এখন মৃতদের মণ্ডলীতে আছেন, এবং আপনাকে অবশ্যই নিজেকে বাঁচাতে হবে (হিতোপদেশ 21:16)। অনুতাপ করুন! আপনার পাপ থেকে বেরিয়ে আসুন এবং এখনই ধার্মিকতার পথে ফিরে আসুন। অনুতাপ করুন! আপনার পাপপূর্ণ অভ্যাস বাদ দিন। অনুতাপ করুন! আপনার আপোষমূলক মণ্ডলী ছেড়ে দিয়ে সত্যিকারের মণ্ডলীতে যোগ দিন। অনুতাপ করুন! মন্দ থেকে নিজের পা সরিয়ে নিন।

প্রভু তাঁর বাক্য দিয়েছেন এবং এটি পরম এবং চূড়ান্ত। বৈচিত্র্য গুরুতরভাবে বিচার করা হয়। কিন্তু প্রকৃত অনুতাপ আপনাকে বাঁচাতে পারে। দাউদকে জিজ্ঞাসা করুন, যার ব্যভিচার ও হত্যা ক্ষমা করা হয়েছিলো (2 শমূয়েল 12:13)। মনঃশিকে জিজ্ঞাসা করুন, যার সবচেয়ে জঘন্য পাপ ঈশ্বর ক্ষমা করেছিলেন (2 বংশাবলি 33:12-13)। নীনবী শহরকে জিজ্ঞাসা করুন, কে তাদের শহরকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলো (যোনা 3:10)? করিন্থীয় মণ্ডলীকে জিজ্ঞাসা করুন, যারা ঈশ্বরীয় অনুতাপের মাধ্যমে তাদের জীবন এবং মণ্ডলীকে বাঁচিয়েছিলো (2 করিন্থীয় 7:9-11)।

প্রজ্ঞার পথ – ধার্মিকতার রাস্তা – সোজা। তার থেকে একটুও এদিকে-ওদিকে ঘুরবেন না। ঈশ্বরের আদেশকে সামান্য ভাবেও পরিবর্তন করবেন না। এক মুহূর্তের জন্যও ভাববেন না যে একটি নতুন সহস্রাব্দ শাস্ত্রের একটি নতুন চেহারাকে ন্যায্যতা দেয়। মতবাদ এবং অনুশীলনে উদ্ভাবনের ক্ষেত্রে আরও সহনশীলতার জন্য সব পক্ষের কোলাহল শুনবেন না। ডান হাতের দিকে বা বাম হাতের দিকে ফিরবেন না!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑