তাঁকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে; তাঁকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।
পদোন্নতি এবং সম্মান পাওয়া সহজ বিষয়। সাফল্যের রহস্য আপনার সামনেই রয়েছে। এগুলি অর্থ-পিপাসাকারী কোনো বিক্রয়কর্মীর (Salesman) কথা নয় যে একটি মূর্খতাপূর্ণ স্ব-সহায়ক কার্যক্রমের জন্য আপনার তালিকাভুক্তি খরচ (Enrollment Fee) চায় – এইগুলি ঈশ্বর এবং ইস্রায়েলের দুই ধনী ও বুদ্ধিমান রাজাদের বিনামূল্যে দেওয়া প্রজ্ঞা।
প্রজ্ঞাকে উন্নীত করুন এবং আলিঙ্গন করুন, এবং আপনি ঈশ্বর ও পুরুষদের দ্বারা উন্নীত এবং সম্মানিত হবেন। প্রজ্ঞাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন; প্রজ্ঞাকে আন্তরিক প্রশংসা এবং আকাঙ্ক্ষার সাথে ভালোবাসুন এবং সে আপনাকে মহত্ত্ব এনে দেবে। আপনি কিসের অপেক্ষা করছেন?
শলোমন এখানে তাঁর বাবা দাউদ তাঁকে প্রজ্ঞা অনুসরণ করার বিষয়ে যা শিখিয়েছিলেন তার পুনরাবৃত্তি করেছেন (হিতোপদেশ 4:5-9)। তিনি তাঁর নিজের পিতাকে তাঁকে শিক্ষা দেওয়ার কথা মনে করেছিলেন, এবং তিনি তাঁর ছেলে রহবিয়ামের উপকারের জন্য সেই মূল্যবান নির্দেশের পুনরাবৃত্তি করেছিলেন (হিতোপদেশ 4:3-4)। প্রতিটি অভিভাবক যেন এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব বুঝতে পারে।
যেকোনো মানুষের সর্বোচ্চ লক্ষ্য হলো প্রভু যীশু খ্রীষ্টের মতো হওয়া, যিনি ঈশ্বর এবং মানুষের অনুগ্রহে বেড়ে উঠেছিলেন (লূক 2:52)। কিভাবে তিনি এতো বিস্ময়কর সাফল্য অর্জন করলেন? তিনি প্রজ্ঞায় বৃদ্ধি পেয়েছিলেন, যা সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক বিচার করা এবং জীবনে সঠিকভাবে কাজ করার ক্ষমতা দেয়। প্রজ্ঞা হলো সেই চাবিকাঠি যার দ্বারা যেকোনো ব্যক্তি ঈশ্বর ও মানুষের অনুমোদন পেতে পারে। প্রজ্ঞা পদোন্নতি এবং সম্মান নিয়ে আসে।
ইংরেজি সংস্করণে এই হিতোপদেশটিতে চারটি স্ত্রীলিঙ্গাত্মক সর্বনাম রয়েছে যা নারী বুদ্ধি (Lady Wisdom), শলোমনের প্রজ্ঞা, বোধগম্যতা, বিচক্ষণতা এবং জ্ঞানের নরত্বারোপ, ব্যক্তিরূপ দানকে নির্দেশিত করে। যদিও তিনি স্বৈরিণী নারী, অন্য একজনের স্ত্রী এবং পরকীয়া স্ত্রীর বিরুদ্ধে সতর্ক করেছিলেন (হিতোপদেশ 7:5-27; 9:13-18), তিনি অপূর্ব নারী বুদ্ধি এবং পুরুষদের জন্য তাঁর দুর্দান্ত সুবিধার কথাও বলেছিলেন (হিতোপদেশ 1:20-33; 2:4; 3:13-18; 4:5-13; 7:1-4; 8:1-36; 9:1-5)।
প্রজ্ঞা দ্বারা দাউদের কাছে ঈশ্বরের মনের মতো একটি হৃদয় ছিলো, তাই সদাপ্রভু তাঁকে ইস্রায়েলের রাজা করেছিলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁকে ভালোবাসতো (1 শমূয়েল 18:5, 16, 30; 2 শমূয়েল 7:8)। নারী বুদ্ধি তাঁকে গৌরবান্বিত ও সম্মানিত করেছিলেন। তাঁর নাগরিক এবং শত্রুরা তাঁকে একজন দেবদূতের মতো মনে করতো (1 শমূয়েল 29:9; 2 শমূয়েল 14:17)। কীভাবে তিনি এই গৌরবময় খ্যাতি পেলেন? কারণ তিনি নিজেকে প্রজ্ঞার প্রতি সমর্পিত করেছিলেন (গীতসংহিতা 101:1-8)।
দাউদ প্রজ্ঞাকে উন্নত করেছিলেন এবং আলিঙ্গন করেছিলেন। তাঁর মহান উদাহরণকে ভালোভাবে বিবেচনা করুন। তিনি শাস্ত্র সম্পর্কে কি মনে করতেন? তিনি ঈশ্বরের বাক্যকে অনেক সূক্ষ্ম সোনার চেয়ে মূল্যবান এবং মধু ও মৌচাকের চেয়েও বেশি মনোরম ভেবেছিলেন (গীতসংহিতা 19:10; 119:127)। তিনি কতবার বাইবেল সম্পর্কে চিন্তা করতেন? দিনরাত (গীতসংহিতা 1:2)! তার সবচেয়ে বড় ধন-সম্পদ কি ছিলো? ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য বাইবেল (গীতসংহিতা 119:14, 111, 162)!
তিনি অন্য কোথাও চেয়ে বেশি কোথায় থাকতে চেয়েছিলেন? ঈশ্বরের গৃহে (গীতসংহিতা 84:10)! তাঁর একমাত্র বন্ধু কারা ছিলো? এমন পুরুষরা যারা ঈশ্বরকে ভয় করতো এবং ঈশ্বরের আদেশ পালন করতো (গীতসংহিতা 119:63)! তিনি কতবার প্রার্থনা করতেন? সারাদিনে তিনবার (গীতসংহিতা 55:17)! তিনি কিভাবে ঈশ্বরের কাছে যেতেন? নম্র আত্ম-পরীক্ষায় (গীতসংহিতা 139:23-24)! তিনি কি ঈশ্বরের প্রশংসা করতেন? সারাদিনে সাতবার (গীতসংহিতা 119:164)!
কিভাবে আপনি প্রজ্ঞাকে উন্নত করতে পারেন? তাঁকে আপনার সর্বোচ্চ অগ্রাধিকার করুন (হিতোপদেশ 4:7; 16:16)। অধ্যবসায়ের সাথে তাঁকে অনুসরণ করুন যেমন আপনি একটি গোপন ধন-সম্পদকে অনুসরণ করতেন (হিতোপদেশ 2:1-5; 23:23)। তাঁকে পাওয়ার জন্য কিছু ত্যাগ করুন, এমনকি অবিশ্বাসী বন্ধু-বান্ধবদেরও (হিতোপদেশ 13:20; 18:11)। অন্যেরা যা ভাবুক বা যা পরিণতি হোক না কেন প্রজ্ঞাকে অনুশীলন করুন (হিতোপদেশ 29:25; দানিয়েল 1:6)। ঈশ্বর এবং উন্নতচরিত্র মানুষেরা আপনার প্রচেষ্টা এবং ঝোঁককে আশীর্বাদ করবে।
কিভাবে আপনি প্রজ্ঞাকে আলিঙ্গন করতে পারেন? একটি মূল্যবান সম্পদ হিসাবে তাঁকে মূল্য দিন এবং লালন-পালন করুন (হিতোপদেশ 3:15; 8:11)। তাঁকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসুন (হিতোপদেশ 4:6; 8:17, 21)। তাঁর বিপরীত যেকোনো বিষয়-বস্তুকে ঘৃণা ও প্রত্যাখ্যান করুন (হিতোপদেশ 8:13; 14:7; গীতসংহিতা 119:128)। যে কাউকে বা এমন যেকোনো বিষয়কে এড়িয়ে চলুন যা আপনাকে তাঁর থেকে দূরে সরিয়ে দেয় (হিতোপদেশ 9:6; 1 করিন্থীয় 15:33)। ঈশ্বর এবং উন্নতচরিত্র মানুষেরা আপনার প্রচেষ্টা এবং ঝোঁককে আশীর্বাদ করবে।
যোষেফকে উন্নীত ও সম্মানিত করা হয়েছিলো। দশজন বড় ভাই থাকা সত্ত্বেও তিনি তাঁর বাকি ভাইদের চেয়ে তাঁর বাবার বেশি আনুগত্য করতেন। দাসত্বে বিক্রি হয়ে, তিনি অধ্যবসায় এবং বিশ্বস্ততার সাথে সেবা করেছিলেন। তিনি একজন স্বৈরিণী, অন্য একজনের স্ত্রী ও পরকীয়া মহিলাকে প্রত্যাখ্যান করেছিলেন শুধুমাত্র ঈশ্বরের ভয়ে, যদিও এর জন্য তাঁকে অনেক মূল্য দিতে হয়েছিলো। আরও অনেক কিছু বলা যেতে পারতো, কিন্তু কী হয়েছিলো? শেষে তিনি তাঁর দ্রুত ক্ষমতায় ফরৌণের পাশে ছিলেন।
দানিয়েলকে উন্নীত এবং সম্মানিত করা হয়েছিলো। তাঁকে বন্দী করে এবং ভ্যাসেকটমি (Vasectomy) দ্বারা নির্বীজিত করে প্রায় 1,448 কিলোমিটার দূরে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিলো, তিনি রাজা নেবুখাদনেজারের ধর্ম প্রত্যাখ্যান করেছিলেন, মূল্য যাই দিতে হোক না কেন। রাজাদের ইচ্ছার বিপরীতেও তিনি কঠিন সত্য বলেছিলেন। একটি নতুন ধর্মীয় আইন জ্ঞাপিত হলে তিনি তা উপেক্ষা করেছিলেন। কিন্তু কী হয়েছিলো? শেষে তিনি 70 বছর ধরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হয়েছিলেন।
যদি ঈশ্বর এবং পুরুষরা আপনাকে উন্নীত না করে এবং সম্মানিত বা গৌরবান্বিত না করে তাহলে নিজেকে নম্র করুন এবং আপনার প্রজ্ঞার প্রতি অবহেলার পাপকে স্বীকার করুন। প্রভু যীশু খ্রীষ্টের নামে তাঁকে উচ্চ করুন এবং আলিঙ্গন করুন। আপনার সমস্ত হৃদয় দিয়ে তাঁর বাক্য, তাঁর মণ্ডলী এবং তাঁর সাধুদের সন্ধান করুন। পদোন্নতি ও সম্মান নিশ্চয়ই আসবে!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।