যে ডুমুর গাছ রাখে, সে তাহার ফল খাইবে; যে আপন প্রভুর সেবা করে, সে সম্মানিত হইবে।
সফলতা পাওয়া সহজ বিষয়, এমনকি নিম্নপদস্থ, অকিঞ্চন এবং সাধারণ পুরুষদের জন্যও। আপনাকে যা করতে হবে তা হলো একজন সফল কর্মকর্তা বা মালিকের ভালো যত্ন নেওয়া যার পরিবর্তে তিনিও আপনার ভালো যত্ন নেবেন। যে ব্যক্তি ডুমুর গাছ রাখে সে মূল্যবান ফল খেতে পায়, তাই বিশ্বস্ত দাস তার প্রভুর দ্বারা পুরস্কৃত হবে। এই হিতোপদেশটি বুদ্ধিমান পুরুষদের তাদের পেশায় অধ্যবসায়ী এবং বিশ্বস্ত হওয়ার জন্য উৎসাহিত করে।
আপনি কর্মসংস্থানে সাফল্যের এই সাধারণ নিয়ম বিশ্বাস করতে পারেন। ঈশ্বর শুধুমাত্র আরো গুরুত্বপূর্ণ কারণে ব্যতিক্রম করে তোলেন। যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান, নিজের গুরুকে এত খুশি করুন যে তিনি আপনাকে বাস্তব কর্মে বাধা দিতে পারবেন না। এটি এর আগেও অনেকবার হয়েছে; এটি আবার ঘটবে। একজন বুদ্ধিমান দাস অলস বা মূর্খ পুত্রের উপরেও উন্নীত হতে পারে (হিতোপদেশ 17:2)।
বিশ্বস্ত পুরুষরা আজ বিরল হয়ে গেছে (2 তীমথিয় 3:1-5; হিতোপদেশ 20:6; গীতসংহিতা 12:1), যা এই হিতোপদেশটিকে আরও সত্য করে তোলে। আপনার অধ্যবসায় এবং অন্যদের অলসতার মধ্যে পার্থক্য আগের চেয়ে আরও বিস্তৃত হবে – আপনার প্রফুল্লতা এবং তাদের অলসতা, আপনার সময়ানুবর্তিতা এবং তাদের দেরি, আপনার সতর্কতা এবং তাদের অসাবধানতা এবং আপনার আনুগত্য এবং তাদের বাধা-জেদীতার ক্ষেত্রেও এটি সত্য। এটি বিশ্বাস করুন! নিজের ডুমুর গাছ খুঁজুন, এবং সেটি অন্যদের চেয়ে বেশি যত্নে রাখুন। সফলতা পাওয়া সহজ হয়ে উঠবে।
প্রায় একটি অল্প বয়স্ক ছেলে, গড় ক্ষমতা সহ, একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে চাকরি করে নিজের কর্মজীবন আরম্ভ করে। সে তাঁর মালিকের চেয়ে ভিন্ন জাতি এবং শহর থেকে অংশভুক্ত থাকে। ছেলেটি ঈশ্বরকে ভয় করে এবং প্রতিদিন সকালে একটি হিতোপদেশ পড়ে। সে দ্রুতবেগে পরিশ্রম করে, পরিচ্ছন্নতা বজায় রাখে, নিয়মনিষ্ঠা মেনে চলে, প্রফুল্ল থাকে, কাজে যাওয়ার প্রতি অত্যন্ত আগ্রহী হয়, এবং কোনো অভিযোগ বা ক্ষান্তি ছাড়াই সারা দিন সম্পূর্ণ গতিতে কর্মরত থাকে। সে শুধু পূর্ণ গতিতে কাজ করতে এবং দ্রুত হতে জানে, ধীর কোনো কিছুই সে জানে না। দ্রুত গতিতে নিজেই সব কাজকে টেনে নিয়ে যায় এবং মালিকের লাভের কারণ হয়। দিনের শেষে সে বিনয়ের সাথে নিজের কাজের ব্যাখ্যা দেয়।
তিনি সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে চলেন, নিজের দুপুরের খাবার নিয়ে আসেন, কখনও নিজের কাজে ফাঁকি দেন না, দুপুর বেলায় ঘুমের সময় আরও কাজ চান, তার নির্ধারিত জায়গার বাইরেও সে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে, চাপের সময় এক সাথে দুটি কাজ করেন, একজন গ্রাহককে একটি বিদ্ধ টায়ার পরিবর্তন করতে সাহায্য করেন, তার কর্মকর্তাকে কখনই অযথা প্রশ্ন করে না, মূর্খ পরামর্শ দেয় না এবং সকল ব্যক্তির প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং শ্রদ্ধাশীল হয়ে থাকে।
কাজের শেষে বাড়ি যাওয়ার আগে, সে তার কাজের জন্য মালিককে ধন্যবাদ জানায় এবং প্রয়োজনীয় কোনো কিছু করার প্রস্তাব দেয়। অনেক সময় অনেক কর্মীরা অসুস্ততার অজুহাত দিয়ে কাজে যায় না কারণ তারা মাছ ধরতে যাবে এবং রাতে বাস্কেটবল খেলা দেখতে যাবে, সেই সময় যদি তাদের কার্যালয়ে দ্বিগুণ কাজের (Double shift) জন্য ডাকা হয় তখন তারা যায় না কিন্তু একটি বিশ্বস্ত পুরুষ আনন্দের সাথে দ্বিতীয় শিফটে পুরো গতিতে কাজ করে, নিরাপদে দোকান বন্ধ করে, মালিকের কাছে দিনের শেষে বিক্রির টাকা জমা করে।
তিনি যখন তাঁর কর্মজীবন শুরু করেছিলেন, তখন তিনি ন্যূনতম মজুরির কাজ করেছিলেন। এক বছর পর তিনি অধীক্ষক পদে উন্নীত হন। দুই বছর পর সহকারী ব্যবস্থাপক হয়ে যান। তিন বছর পর, তিনি তাদের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভাণ্ডার ব্যবস্থাপক হয়ে যান। চার বছর পর, মালিক তাকে তার মজুরির উপরে দোকানের লাভের 25% দেন এবং অন্য শহরে কাজের অবসর দেন। ছয় বছর পর, মালিক মারা যান এবং দোকানের বাকি অংশ তাকে দিয়ে দেওয়া হয়। আজ তার 5টি দোকান রয়েছে।
কি আশ্চর্য তাই না? যোষেফ ন্যূনতম মজুরিতে কর্মজীবন শুরু করেছিলেন – দাসত্ব! কিন্তু তার পর তেরো বছরে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী দেশের সিংহাসনে বসলেন। তিনি তিনটি ডুমুর গাছ খুঁজে পেয়েছিলেন, এবং পোটীফর, কারাধ্যক্ষ এবং ফরৌণের কল্পনার ঊর্ধ্বে তিনিই সর্বোত্তম বৃক্ষ রক্ষক ছিলেন। ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাউক (রোমীয় 3:4)!
কি অবিশ্বষনীয় তাই না? যাকোব মাত্র একজন কর্মীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। কুড়ি বছর পরে, তার চার স্ত্রী, বারোটি পুত্র এবং প্রচুর সম্পদ হলো। তিনি একটি ডুমুর গাছ খুঁজে পেয়েছিলেন, একটি সম্ভাবনাযুক্ত এবড়ো-খেবড়ো বৃদ্ধ গাছ, এবং তিনি সব বিপত্তি সত্ত্বেও বিশ্বস্তভাবে এটি রক্ষা করেছিলেন। এই বৃদ্ধ গাছটি ছিলেন লাবন, তার মামা। ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাউক (রোমীয় 3:4)!
কি আশ্চর্য তাই না? ইলীশায় শুধুমাত্র একজন লাঙ্গলচাষী ছিলেন যখন তিনি ঈশ্বর এবং এলিয়র সেবা-রূপী তার ডুমুর গাছের যত্ন নেওয়ার সুযোগ খুঁজে পেয়েছিলেন। কিন্তু এত বিশ্বস্ততার সাথে তিনি উভয় প্রভুর সেবা করেছিলেন যে তাকে এলিয়ার আত্মার দ্বিগুণ অংশ দেওয়া হয়েছিলো (1 রাজাবলি 19:19-21; 2 রাজাবলি 2:1-15)। অবিশ্বাস্য! ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাউক (রোমীয় 3:4)! ঈশ্বরের প্রতিটি মানুষ রাজাদের রাজার সেবক হিসাবে তার রাজকীয় আহ্বান পূর্ণ করুক।
কি অবিশ্বষনীয় তাই না? Mayer Amschel Rothschild (1744-1812) ফ্রাঙ্কফুর্ট প্রাচীন শহরের ইহুদি বসতিতে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বস্ততার সাথে হেসের প্রিন্স উইলহেম IX (Prince Wilhelm IX of Hesse) এর সেবা করেছিলেন, যিনি পরে তাকে তার পারিবারিক ভাগ্য গড়ে তোলার জন্য মূলধন ঋণ দিয়েছিলেন। তিনি তার পাঁচ পুত্রকে ইউরোপের সর্বশ্রেষ্ঠ শহরে পাঠিয়েছিলেন, যার ফলে আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্যাংকিং এবং আর্থিক রাজবংশের জন্ম হয়েছিলো। (The Rothschild coat of arms) রথসচাইল্ড কোট অফ আর্মসের একটি প্রতীকচিহ্ন (দৃঢ়মুষ্টিতে আঁকড়ে ধরা) রয়েছে যার পাঁচটি তীর রয়েছে যা গীতসংহিতা 127:4 থেকে পাঁচটি ব্যাঙ্কিং রাজবংশের প্রতীক। খ্রীষ্টে বিশ্বাস না থাকা সত্ত্বেও, তাদের পিতা হেসের ডুমুর গাছে অপেক্ষা করে এবং এই হিতোপদেশ অনুসারে সম্মানিত হয়ে তাদের সম্পদ তৈরি করেছিলেন। ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাউক (রোমীয় 3:4)!
পাঠক, আপনি আপনার ডুমুর গাছ কিভাবে যত্ন করবেন? বিশ্বস্ত পরিশ্রম জীবনে সম্মান এনে দেয়। আপনার মালিকের বিশ্বস্ততা পদোন্নতি নিয়ে আসে। অভিযোগ করবেন না; বরং কার্যরত হন। শিক্ষার চেয়ে বেশি আপনার পবিত্রতার প্রয়োজন রয়েছে। আপনার প্রতিভার প্রয়োজন নেই; বরং আপনার অধ্যবসায়ের প্রয়োজন রয়েছে। আপনার কোনো পৃষ্ঠপোষক বা ধর্মপিতার প্রয়োজন নেই; বরং আপনার গতির প্রয়োজন রয়েছে। আপনার কোনো সুযোগের প্রয়োজন নেই; আপনার নম্রতার প্রয়োজন রয়েছে। আপনার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা নির্ভরযোগ্যতা হওয়া উচিত। করুণা সবসময় প্রতিভাকে জয় করে।
প্রথমে আপনাকে একটি ডুমুর গাছ খুঁজে বের করতে হবে। একটি বেড়া জাল কিন্তু ডুমুর গাছ নয়। এটি কাঠ হতে পারে, কিন্তু এটি কোনো ফল বহন করে না। একটি মৃত বা মৃতব্যবসা এমন জায়গা নয় যেখানে আপনি থাকতে চান, আপনি এটি যতই পছন্দ করেন বা বিশ্বাস করেন না কেনো। এটি যদি অর্থ উপার্জনকারী না হয়, তখন কি করবেন? ব্যবসায় লাভ না হোলে কি করবেন? ক্ষতিকে কম করার চেষ্টা করুন। আপনি হয়তো সেই বেড়াজালকে আপনার বিছানায় রাখতে পারেন, কিন্তু তাতে ফল হবে না। সেই ব্যবসা বা শিল্প থেকে দূরে চলে যান এবং প্রয়োজনীয় এবং অন্য সমৃদ্ধিশীল ব্যবসা খুঁজুন।
একটি বৈদ্যুতিক খুঁটি কোনো ডুমুর গাছ নয়, যদিও এটি কাঠের হয় এবং খুব লম্বা হয়। একটি চকচকে ঘড়ির সাথে একজন প্রবর্তকের “ব্যবসার সুযোগ” কেবল একটি লম্বা গল্প। তার ভাড়ায় নেওয়া রোলেক্স ঘড়ি এবং সম্পদ সম্পর্কে গর্বকে উপেক্ষা করুন। এই ধরনের লোকদের সত্যিকারের ডুমুর গাছ নেই, অথবা তারা আপনাকে চাটুকার করার পরিবর্তে অতিরিক্ত মূল্যের আবর্জনা বিক্রির ব্যবসায় জড়িয়ে দেবে যা প্রকৃত বাজারে কখনই বিক্রি হয় না। আপনি ছাড়া যদি তার ব্যবসা না থাকে তবে তাকে আপনার ব্যবসা দেবেন না। তার কাছ থেকে দূরে চলে যান! নেটওয়ার্ক বিপণন একটি ডুমুর গাছ নয় – এটি একটি পিরামিড স্কিম যেখানে 98% মানুষেরা ক্রমাগত 2% লকেদের অর্থ প্রদান করে “লাভ” গ্রহণ করার লোভে।
একটি কৃত্রিম গাছ একটি ডুমুর গাছ নয়, যদিও এটি লোভী মানুষের চোখে দেখতে আসলের মতো। যতই ভালো ভাবে জল পান করা হোক না কেনো এটি ডুমুর উত্পাদন করবে না। লোভনীয় গল্প শুনবেন না। যদিও তারা সত্যর মতো ভালো শোনায়, তার মানে তারা মিথ্যা। যথেষ্ট সহজ ভাবে বুঝলেন? সমস্ত প্রবর্তকদের প্রত্যাখ্যান করুন যারা অনেক বেশি কথা বলতে পছন্দ করে। যদি তাদের ধারণাগুলি সত্যিই কার্যরত হয়, তাহলে শেষ ব্যক্তি যার সাথে তারা কথা বলবে তিনি হলেন আপনি (হিতোপদেশ 12:11; 14:23; 28:19)। একটি আসল উৎপাদনকারী ডুমুর গাছ খুঁজুন।
আপনার একটি আসল ডুমুর গাছের প্রয়োজন যা সত্যিকারের ফল দেয় যা আপনি দেখতে এবং স্পর্শ করতে পারেন – সম্ভাবনা সহ একটি প্রয়োজনীয় শিল্পে একটি সফল ব্যবসা করুন। শলোমন চাষের পরামর্শ দিয়েছেন (হিতোপদেশ 12:11; 27:23-27; 28:19)। খাদ্য কাজ (উপদেশক 5:9)। পাইকারি কাজ (হিতোপদেশ 31:24)। বাণিজ্যিক আবাসন কাজ (হিতোপদেশ 31:16)। ব্যাংকিং কাজ (মথি 9:9)। মুদ্রণের কাজ (উপদেশক 12:12)। নির্মাণ কাজ (1 রাজাবলি 11:26-28)। যে কোনো কাজ আপনি করতে পারেন।
দ্বিতীয়ত, গাছটি সাবধানে রাখুন। বাইবেল আপনাকে বলে কিভাবে তার যত্ন নিতে হয়। একটি পয়সাও ছিনিয়ে নেবেন না (তীত 2:10), আপনার কর্মকর্তাকে ভালোভাবে উত্তর দিন (তীত 2:9)। অন্য কারো চেয়ে বেশি কঠোর পরিশ্রম করুন (হিতোপদেশ 22:29), যখন কিছু জিজ্ঞেস করা হয় তখন কথা বলুন (হিতোপদেশ 29:19), সমস্ত বিষয়ে আপনার কর্মকর্তাকে ভালোভাবে সন্তুষ্ট করুন (তীত 2:9), শ্রদ্ধার কর্তৃত্ব হন (উপদেশক 10:7), বুদ্ধিমান কাজ করুন (হিতোপদেশ 29:19, 14:35), এবং বন্ধুত্ব দেখান (হিতোপদেশ 18:24)। সাফল্য সহজেই পাওয়া যায়! ফল বাছুন, এবং তারপর সেটি গ্রহণ করুন।
একজন নিবেদিত দাসের বিশ্বস্ততা এবং আবেগের সাথে অন্য পুরুষ বা মহিলাকে সেবা করা কি আপনার পক্ষে খুব অবমাননাকর বিষয়? তাহলে আপনি সাফল্যের জন্য খুব গর্বিত রয়েছেন, তাই কোনও অর্থ ছাড়াই কেনার জন্য টেলিভিশনে তথ্যপ্রযুক্তি দেখতে অভ্যস্ত হন (হিতোপদেশ 21:25-26)। আপনি যদি একজন পুরুষ হন, আপনি কি একজন কর্মকর্তা বা ব্যবসার মালিককে এত পরিশ্রমের সাথে সেবা করতে পারেন যে আপনাকে তার কাজের স্ত্রী বলে ডাকা হয়? এটি কি আপনার জন্য খুব নির্বোধ কথাবার্তা? ভালো! অন্যান্য বুদ্ধিমান পাঠকরা আপনার জায়গা নেবে।
এটা কি অসম্ভাব্য বিষয় বলে মনে হয় যে একটি সরল, পুরোনো পদ্ধতির পন্থা আজকের দিনেও কার্যরত হয়? সামাজিক কর্মীরা, যারা তাদের জীবনে কোনো দিনও কাজ করেনি, তারা কি আপনাকে মিথ্যা বলেছে যে বৈষম্য জন্য গুরু আপনাকে সম্মান করতে বা ডুমুর গাছকে ফল বহন করতে বাধা দেবে? মিশরে যোষেফের কথা মনে আছে? ব্যাবিলনে দানিয়েল? পারস্যে ইষ্টের? বৈষম্য সাধারণত একটি অলস ব্যক্তির মিথ্যা অজুহাত যে একটি বিনামূল্যে জ্ঞাপনপত্র চায় (হিতোপদেশ 17:2; 22:13; 26:13; 20:4)। ঈশ্বর ডুমুর গাছের হিতোপদেশকে সমর্থন করে এমন ভৃত্যদের সম্পর্কেও অর্থনৈতিক নিয়ম তৈরি করেছেন (যাত্রাপুস্তক 21:20-21)।
তৃতীয়ত, কাজের মধ্যে এবং বাইরের সমস্ত কাজে সব কিছু প্রভু যীশু খ্রীষ্টের জন্য করুন, তাঁর মহিমার জন্য প্রতিশ্রুতিবদ্ধ উদগ্র হৃদয়ে (ইফিষীয় 6:5-7; কলসীয় 3:22-23)। আপনি যদি তাঁর রাজ্যকে আপনার জীবনে প্রথম স্থানে রাখেন, তাহলে তিনি আপনার যা কিছু প্রয়োজন বা আপনি চান তা যোগ করবেন (মথি 6:33; 1 রাজাবলি 3:10-13)। আপনি যদি তাঁকে আনন্দিত করেন তাহলে তিনি আপনাকে আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা দেবেন (গীতসংহিতা 37:4)। আপনি যদি ন্যায়পরায়ণভাবে হাঁটেন, তবে তিনি আপনার কাছ থেকে কোনো ভালো জিনিসকে আটকাবেন না (গীতসংহিতা 84:11)। ঈশ্বর প্রতিবার ধার্মিকদের অনুগ্রহ করবেন, তাই আজই নিজের হৃদয়, মন এবং জীবন তাঁর কাছে সমর্পণ করুন (গীতসংহিতা 112:1-3)।
পাঠক, এটি বলবেন না যে আপনি এই সব কাজ করেছেন এবং এখনও আপনার কোনো উন্নতি হয় নি, কারণ এই নিয়মটি বাইবেলের যেকোনো বাক্যের মতোই সত্য। এটা মাধ্যাকর্ষণের মতোই সত্য। আপনি হয়তো কোথাও ফাঁকি বা চালাকি করছেন, কারণ এই নিয়ম সাফল্য দেয়। আপনার কি কোনো গাছ আছে? আপনি কি তার যত্ন নিন? আপনার জীবনে কি প্রভু প্রথম স্থানে রয়েছেন? এই অবস্থার এক বা একাধিক ক্ষেত্রে আপনার উন্নতি করার জায়গা আছে কি? তাহলে আজই অনুতাপ করুন এবং কাজে ব্যস্ত হয়ে পড়ুন!
কি হবে যদি আপনি ভুল গাছ পেয়ে যান? অসম্ভব, যদি আপনি বেড়া জাল, টেলিফোন পোল এবং কৃত্রিম গাছ এড়াতে যুক্তিসঙ্গত প্রচেষ্টা করেন, তাহলে আপনি কখনও ভুল গাছ পাবেন না। স্বর্গে আপনার গুরু আপনার ভুল গাছের যত্নও দেখবেন এবং সেই অনুযায়ী আপনাকে পুরস্কৃত করবেন কারণ তিনি আপনার হৃদয় দেখেন (1 করিন্থীয় 4:2, ইফিষীয় 6:8; কলসীয় 3:25)। এই প্রতিশ্রুতি বিশ্বাস করুন! সাফল্যের সামগ্রিক সমীকরণের সাথে গাছটির কোনো সম্পর্ক নয় বরং আপনার অধ্যবসায়ী শ্রম এবং স্বর্গে আপনার মালিকের প্রতি ভালোবাসা গুরুত্বপূর্ণ। তিনি আপনার গাছের সমস্যা সমাধান করবেন, যখন আপনি আপনার কর্মক্ষমতা সমস্যা পরিষ্কার করবেন। আপনি কি মোশি কিংবা দায়ূদ কিংবা অবীগল কিংবা মর্দখযয়ের কথা ভুলে গেছেন?
নিজের ধর্মীয় ডুমুর গাছ সম্পর্কে আপনি কি বলবেন? পৌল অজ্ঞতাবশত একটি ভয়ানক গাছ বেছে নিয়েছিলেন – এতে বিষাক্ত বরই সর্প ছিলো – কিন্তু তিনি এটি বিশ্বস্তভাবে রেখেছিলেন। তিনি ভালো কিছু জানতেন না, তবে তিনি যা জানতেন তার সাথে তিনি পুরোপুরি বিশ্বস্ত ছিলেন। তাই তাঁর প্রভু যীশু তাকে সেই বিশ্বস্ততার জন্য অইহুদীদের প্রেরিত পদে পদোন্নতি দিয়েছিলেন (1 তীমথিয় 1:12-14)। ঈশ্বরকে মহিমা দিন! কিভাবে আপনি আপনার গাছকে যত্ন নিচ্ছেন? আপনার সমস্ত হৃদয় দিয়ে? নাকি দ্বিগুণ মন নিয়ে? ঈশ্বর কি আপনাকে বিশ্বস্ত হিসেবে গণনা করতে পারেন?
পুনরুজ্জীবিত পাঠকগণ, এখানে একটি মহিমান্বিত ডুমুর গাছ রয়েছে যার সম্পর্কে কেবল আপনিই জানেন। এটি প্রভু যীশু খ্রীষ্ট এবং তাঁর রাজ্য। যীশু বলেছিলেন, “কেহ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তাহার সম্মান করিবেন।” (যোহন 12:26)। কত সম্মান? যীশু আবার বললেন, “ধন্য সেই দাসেরা, যাহাদিগকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তিনি কটি বাঁধিয়া তাহাদিগকে ভোজনে বসাইবেন, এবং নিকটে আসিয়া তাহাদের পরিচর্যা করিবেন।” (লুক 12:37)। এটা কি সত্যি হতে পারে? সত্যই, ধার্মিকদের জন্য একটি পুরস্কার রয়েছে (গীতসংহিতা 58:11)।
আপনি কি একমাত্র ধন্য প্রভুকে বলতে শুনেছেন, “বেশ! উত্তম ও বিশ্বস্ত দাস; তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব; তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও।” (মথি 25:21, 23)। এটি সত্যিই গুরুত্বপূর্ণ ডুমুর গাছ – যীশু খ্রিস্ট। আপনি কিভাবে তাঁকে সেবা করবেন? একটি মুকুট বিশ্বস্তদের জন্য অপেক্ষা করছে (2 তীমথিয় 4:7-8)।
এই সম্মান কত মহিমান্বিত? “ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে; এবং তাঁহার দাসেরা তাঁহার আরাধনা করিবে, ও তাঁহার মুখ দর্শন করিবে, এবং তাঁহার নাম তাহাদের ললাটে থাকিবে।” (প্রকাশিতবাক্য 22:3-4)। মহিমা হোক প্রভুর! প্রভু, আমাকে আপনার গাছের কাছে নিয়ে যান, এবং আমি এটিকে বিশ্বস্তভাবে পালন করব।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।