প্রজ্ঞা হল সঠিক বিচার করার ক্ষমতা—যে কোনও পরিস্থিতি বুঝে নিয়ে কী করতে হবে তা জানার সামর্থ্য। ভাবুন তো, ভালো পরিমাণে প্রজ্ঞা থাকলে আপনার জীবনে কত সুখ আর সাফল্য আসতে পারত। ভাবুন তো, আপনার কাছে যা আছে তা তাদের নেই—এটা বুঝতে পারলে আরও কত লোক আপনার কাছে পরামর্শ নিতে আসত। হিতোপদেশে শলোমন ও প্রজ্ঞারূপী নারী এই দুটি আশীর্বাদই বিনামূল্যে দিতে চাইছেন। আপনার সামনে যা রাখা আছে, তার জন্য আনন্দিত ও কৃতজ্ঞ হোন; যতটা সম্ভব বেশি প্রজ্ঞা অর্জন করার উদ্দেশ্যে ঈশ্বর-প্রদত্ত প্রতিটি বচন ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রবল আগ্রহ নিয়ে পড়ুন।
হিতোপদেশ 2:3
হাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর, যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর।
আপনি কি প্রজ্ঞার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন? এটি হচ্ছে উত্তম বিচার-বিবেচনা করার ক্ষমতা, যাতে আপনি যেকোনো পরিস্থিতিতে কী করতে হবে তা জানতে পারেন। সত্য ও জীবন্ত ঈশ্বরের কাছে সমস্ত প্রজ্ঞা আছে, এবং তিনি যারা প্রার্থনা করেন তাদেরই তা দেন। ঈশ্বর ও মানুষের সামনে মহত্ত্ব এবং সাফল্য অর্জন এত সহজ আর কখনো হয়নি। প্রজ্ঞা প্রাপ্ত করতে আপনাকে কী বাধা দিচ্ছে?
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 3:15
প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান; তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।
কোন নারী রুবির চেয়ে মূল্যবান? গুণী মহিলা (হিতোপদেশ 31:10)? হ্যাঁ, তবে এই প্রসঙ্গে নয়। আপনি যা ইচ্ছা করতে পারেন তার চেয়ে তুলনামূলকভাবে বেশি মূল্যবান কোনো মহিলা আছে কি? না। তাহলে কি এটি সাফল্য, স্বাস্থ্য, সুখ, সম্পদ, পরিবার, একটি কলেজ ডিগ্রি অথবা বাড়ীর ছুটি? না। এই মহিলা হলেন নারী বুদ্ধি (লেডি উইজডম) (হিতোপদেশ 3:13-15)।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 4:7
প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো। এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।
এই নির্দিষ্ট হিতোপদেশেই সম্পূর্ণ হিতোপদেশ গ্রন্থ বোঝার চাবিকাঠি দেওয়া হয়েছে। এই হিতোপদেশটি জীবনের চাবিকাঠি। এই খণ্ডটি হলো রাজা দাউদের তাঁর পুত্র শলোমনের জন্য দেওয়া নির্দেশ (হিতোপদেশ 4:1-9)। এই খণ্ডটি হিতোপদেশ বইয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করে। এই খণ্ডটি আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সম্পর্কে বর্ণনা করে — প্রজ্ঞা এবং বোধগম্যতার গুরুত্বপূর্ণ সাধনা।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 4:8
তাঁকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে; তাঁকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।
পদোন্নতি এবং সম্মান পাওয়া সহজ বিষয়। সাফল্যের রহস্য আপনার সামনেই রয়েছে। এগুলি অর্থ-পিপাসাকারী কোনো বিক্রয়কর্মীর (Salesman) কথা নয় যে একটি মূর্খতাপূর্ণ স্ব-সহায়ক কার্যক্রমের জন্য আপনার তালিকাভুক্তি খরচ (Enrollment Fee) চায় – এইগুলি ঈশ্বর এবং ইস্রায়েলের দুই ধনী ও বুদ্ধিমান রাজাদের বিনামূল্যে দেওয়া প্রজ্ঞা।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 8:36
কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে, সে তাহার প্রাণের অনিষ্ট করে; যে সকল লোক আমাকে ঘৃণা করে, তাহারা মৃত্যুকে ভালোবাসে।
আমার কথা শোনো, নইলে মরে যাবে! এটি নারী বুদ্ধির (Lady Wisdom) শেষ কথা! তিনি অবাধে আপনাকে প্রজ্ঞার প্রস্তাব দিয়েছেন, যা পৃথিবীর যেকোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান (হিতোপদেশ 8:1-11)। তিনি তার অনুসরণকারী অবিশ্বাস্য আশীর্বাদ তালিকাভুক্ত করেছেন (হিতোপদেশ 8:12-21), এবং তিনি ঈশ্বরের সাথে প্রজ্ঞার অস্তিত্ব এবং সৃষ্টিতে ভূমিকা বর্ণনা করেছেন (হিতোপদেশ 8:22-31)। আপনি যদি তাঁকে প্রত্যাখ্যান করেন তাহলে আপনি নিজের জন্য একটি ধীর এবং বেদনাদায়ক মৃত্যু বেছে নিচ্ছেন (হিতোপদেশ 1:24-33)। যারা তাঁকে প্রত্যাখ্যান করে তাদের জন্য তাঁর কোনো করুণা নেই (হিতোপদেশ 8:33; 9:12; 29:1)।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 13:20
জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।
আপনি আপনার পরসঙ্গের প্রতিফলন। এই সুপরিচিত উক্তিটি শলোমনের সত্য সতর্কতার একটি সংক্ষিপ্ত এবং দুর্বল সংস্করণ। আপনার অগ্রগতির জন্য এখানে সবচেয়ে মূল্যবান হিতোপদেশের মধ্যে একটি হিতোপদেশ আছে।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 15:28
ধার্মিকের মন উত্তর করিবার জন্য চিন্তা করে; কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে।
কোনটি ভালো? একটি প্রশ্নের একটি দ্রুত উত্তর? নাকি সঠিক উত্তর? আপনি কি দ্রুত উত্তর দিতে চাপ অনুভব করেন? আপনি সঠিক কিনা তা নিশ্চিত করতে গতির প্রয়োজনকে প্রত্যাখ্যান করুন। একজন বুদ্ধিমান ও ধার্মিক মানুষ সবসময় উত্তর দেওয়ার আগে প্রশ্ন বা সমস্যাটি সাবধানে বিবেচনা করতে চান।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 18:1
যারা কারও সঙ্গে মিলেমিশে চলতে পারে না তারা ঘোর আত্নকেন্দ্রিক, তারা সর্বপ্রকার ন্যায়সঙ্গত সিদ্ধান্তের বিরোধিতা করে।
প্রজ্ঞা শুধুমাত্র নিবেদিত প্রচেষ্টা দ্বারা অর্জিত হয়। এবং খুব কম পুরুষেরই মধ্যে তা অনুসরণ ও অর্জন করার ইচ্ছা বা প্রচেষ্টা থাকে। তাই এই হিতোপদেশে প্রচারক শলোমন অধ্যয়নরত পুরুষ বা মহিলার প্রশংসা করেছেন।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 19:8
যে বুদ্ধি উপার্জন করে, সে আপন প্রাণকে প্রেম করে, যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।
আপনি কি নিজেকে ভালোবাসেন? অবশ্যই! তাহলে আজই নিজের জন্য সত্যিই ভালো কিছু করুন। একটি হাত ও নখের প্রসাধন বা জমাট বাঁধা মিষ্টান্নের বাক্সের পরিবর্তে, যা উভয়ই অর্থ ব্যয় করায় এবং দিনে অদৃশ্য হয়ে যায়, বুদ্ধির খোঁজ করুন। এটা বিনামূল্যে এবং চিরকাল স্থায়ী হয়। আপনি যে উপলব্ধি অর্জন করেছেন তা গুছিয়ে রাখুন, কারণ এটি আপনার জীবনে ভালো সাফল্য নিয়ে আসবে। এগিয়ে যান; মূল্যবান কিছু দিয়ে নিজের যত্ন নিন।
ব্যাখ্যা পড়ুনহিতোপদেশ 22:17
তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুনো, আমার জ্ঞানে মনোনিবেশ করো।
সত্য ও প্রজ্ঞা শেখার জন্য তিনটি প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেগুলো কোনো কলেজের হ্যান্ডবুকে (Handbook; কোনো বিষয়ের প্রয়োজনীয় তথ্যাদিপূর্ণ ক্ষুদ্র পুস্তক বা সারগ্রন্থ) তালিকাভুক্ত করা হয় না। আপনাকে প্রথমে নিজেকে নম্র করে স্বীকার করতে হবে যে আপনি অজ্ঞ; তারপর আপনাকে অবশ্যই মন্দ চিন্তা করা এবং অযথা কথা বলা বন্ধ করতে হবে, যাতে আপনার চেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা আপনাকে শেখাতে পারেন; এবং তারপর আপনাকে যা শেখানো হয় সেটি অবশ্যই ভালোবাসতে হবে এবং তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এই প্রক্রিয়া অবশ্যই শেখার নিশ্চয়তা দেয়।
ব্যাখ্যা পড়ুন
