হিতোপদেশের ব্যাখ্যা

তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুনো, আমার জ্ঞানে মনোনিবেশ করো।

সত্য ও প্রজ্ঞা শেখার জন্য তিনটি প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেগুলো কোনো কলেজের হ্যান্ডবুকে (Handbook; কোনো বিষয়ের প্রয়োজনীয় তথ্যাদিপূর্ণ ক্ষুদ্র পুস্তক বা সারগ্রন্থ) তালিকাভুক্ত করা হয় না। আপনাকে প্রথমে নিজেকে নম্র করে স্বীকার করতে হবে যে আপনি অজ্ঞ; তারপর আপনাকে অবশ্যই মন্দ চিন্তা করা এবং অযথা কথা বলা বন্ধ করতে হবে, যাতে আপনার চেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা আপনাকে শেখাতে পারেন; এবং তারপর আপনাকে যা শেখানো হয় সেটি অবশ্যই ভালোবাসতে হবে এবং তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এই প্রক্রিয়া অবশ্যই শেখার নিশ্চয়তা দেয়।

কে দিয়েছেন এই নিয়ম? তিনি কি জানেন তিনি কি বলছেন? শলোমন ঈশ্বরের অনুপ্রেরণা এবং তাঁর নিজের অভিজ্ঞতা দ্বারা এই তিনটি বিষয় শিখিয়েছিলেন। যখন তাঁর পিতা রাজা দাউদ মারা যান, তখন শলোমনকে রাজা করা হয়েছিলো, যদিও তিনি তখনও যুবক, নরম এবং কোমল ছিলেন। তিনি প্রভু যীশু খ্রীষ্টের পরে বেঁচে থাকা সর্বকালের বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি হওয়ার জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করেছিলেন (1 রাজাবলি 3:5-28; 4:29-34)।

প্রকৃতিগতভাবে, পুরুষরা এই তিনটি পদক্ষেপের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাই বেশিরভাগই মূর্খ হিসাবে বাঁচে এবং শেষে মারা যায়। প্রথমত, আপনি অহংকার নিয়ে জন্মগ্রহণ করেছেন যা অন্যদের কাছ থেকে নির্দেশিত হওয়ার জন্য নিজেকে বিনীত করতে বাধা দেয়। দ্বিতীয়ত, আপনি অন্যের কথা শোনার চেয়ে নিজের চিন্তা ভাবনা বা কথা বলতে চান। এবং তৃতীয়ত, আপনার হৃদয় তার নিজের মূর্খতাপূর্ণ ধারণাগুলিকে ভালোবাসে এবং সত্য ও জ্ঞানে পরিবর্তন হতে চায় না।

আপনার কান পেতে নিজেকে বিনীত করে জ্ঞানবানদের কথা শোনার অর্থ নিজের অজ্ঞতা স্বীকার করা। দাউদ বলেছিলেন, “হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়; নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না” (গীতসংহিতা 131:1)। শলোমন বলেছিলেন, “এখন, হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার বাবা দাউদের স্থানে তোমার এই দাসকে রাজা করেছো। কিন্তু আমি তো ছোটো এক শিশুর মতো ও কীভাবে আমার দায়িত্ব পালন করবো, তাও জানি না” (1 রাজাবলি 3:7)। তারা তাদের অহংকার থেকে মুক্তি পেয়েছিলো।

এই দুইজন সত্য ও প্রজ্ঞার কোন স্তর অর্জন করেছিলো? অন্য যেকোনো স্বাভাবিক পুরুষের চেয়ে বেশি! এবং যারা তাদের উদাহরণ অনুসরণ করে তাদেরও অনুরূপ ফলাফল হবে। আপনার নিজের চিন্তাধারার যেকোনো আস্থা প্রত্যাখ্যান করুন; স্বীকার করুন যে আপনি অজ্ঞ; এবং ঈশ্বর এবং আপনার শিক্ষকদের কাছে একজন মূর্খকে সাহায্য করার জন্য অনুরোধ করুন (হিতোপদেশ 30:2-3; গীতসংহিতা 32:8-9; 119:18; যিশাইয় 66:1-2; 1 করিন্থীয় 3:18)। প্রজ্ঞার একটি মৌলিক সর্বজনবিদিত নীতি (Axiom) শিখুন – ঈশ্বরের চিন্তাভাবনাগুলি আপনার চিন্তার ঊর্ধ্বে, যতটা স্বর্গ পৃথিবীর উপরে (যিশাইয় 55:8-9)।

জ্ঞানীদের কথা শোনার জন্য বেশ কিছু বিষয়ের প্রয়োজন হয়। আপনাকে অবশ্যই পরস্পরবিরোধী চিন্তাভাবনা করা বন্ধ করতে হবে, যাতে আপনার মন বাধ্যতামূলকভাবে তাদের নির্দেশ গ্রহণ করতে পারে (2 করিন্থীয় 10:4-6)। আপনাকে অবশ্যই আপনার ধারণা এবং মতামত ভাগ (Share) করা বন্ধ করতে হবে, যাতে আপনি আপনার চেয়ে বুদ্ধিমানদের কাছ থেকে আরও ভালো ভাবে শিখতে পারেন (হিতোপদেশ 18:2; 26:12)। এবং আপনাকে অবশ্যই আপনার শিক্ষক হিসাবে বুদ্ধিমান ব্যক্তিদের নির্বাচন করতে হবে (হিতোপদেশ 19:27; উপদেশক 7:5; যিশাইয় 3:12)।

শিশুরা ধরে নেয় যে তারা তাদের পিতামাতাদের চেয়ে বেশি জানে। আশ্চর্যজনক! তাদেরকে তাদের পিতামাতাদের কথা শোনার গুরুত্ব উপলব্ধি করতে হবে। নাগরিকরা ধরে নেয় তারা সরকারি কর্মকর্তাদের চেয়ে বেশি জানে। আশ্চর্যজনক! তাদেরকে তাদের কথা শুনতে হবে। মণ্ডলীর সদস্যরা ধরে নেয় যে তারা তাদের পালকের (Pastor) চেয়ে বেশি জানে। কোন ভিত্তিতে, মেয়বেরি (Mayberry) বাইবেল অধ্যয়ন সিরিজের কোনো অ্যান্ডির (Andy) কথা শুনে? শুনুন, এবং শিখুন!

পুরুষরা আজকের দিনে শেখাতে চায় না, তাই তারা তাদের উপকথা বলার জন্য বিনোদনকারীদের নিয়োগ করে (2 তীমথিয় 4:1-4)। অন্বেষণকারী সংবেদনশীল মণ্ডলীগুলি সেই জায়গা প্রদান করে যেখানে এই বিদ্রোহীরা চা-বিস্কুট, মাংস-ভাত বা বিরিয়ানির এবং একটি সংবেদনশীলতার অধিবেশনের জন্য জড়ো হয়। যদিও পরিস্থিতি আগের তুলনায় আরও বিস্তৃত, মৌলিক চরিত্রের ত্রুটিটি খুব পুরানো (যিশাইয় 30:9-10; যিহিষ্কেল 33:30-33; আমোষ 2:12; 7:12-17)।

শলোমন প্রায়ই তার ছেলেকে শ্রবণের গুরুত্ব সম্পর্কে পরামর্শ দিতেন (হিতোপদেশ 1:5, 8; 4:1, 10; 5:7; 8:6, 33; 19:20; 23:19)। একই সাথে আপনাকে অবশ্যই মিথ্যা নির্দেশ প্রত্যাখ্যান করতে হবে (হিতোপদেশ 14:7; 19:27)। কর্ণীলিয়ের শ্রবণ সম্পর্কে একটি মহিমান্বিত মনোভাব ছিলো (প্রেরিত 10:33), এবং উন্নতচরিত্র বিরয়াবাসীরা শুনতে প্রস্তুত ছিলো (প্রেরিত 17:11)। প্রভু যীশু খ্রিস্ট দৃঢ়ভাবে সতর্ক করেছিলেন যে আপনি কীভাবে শুনছেন (লূক 18:8)। তাঁর শিক্ষা শুনতে অস্বীকার করে ঈশ্বরকে আপনার বিরুদ্ধে শপথ করতে প্ররোচিত করবেন না (গীতসংহিতা 95:7-11; ইব্রীয় 3:7-19)।

জ্ঞানের প্রতি আপনার হৃদয়কে প্রয়োগ করা পুরানো মনোভাব ও লক্ষ্য এবং এটি নতুনদের শেখার মতামতকে প্রত্যাখ্যান করে। আপনি যা শেখেন তা পছন্দ করা এবং বিপরীত ধারণাকে ঘৃণা করা একটি পছন্দ (গীতসংহিতা 119:113, 128)। এটি আপনার আত্মার জন্য সত্য জ্ঞানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে এবং এটি পেতে এবং ধরে রাখার জন্য মূল্য পরিশোধ করে (হিতোপদেশ 2:1-5; 18:1; 23:23)। এর অর্থ হলো প্রজ্ঞার বিষয়ে উত্তেজিত এবং কৃতজ্ঞ হওয়া (হিতোপদেশ 2:10; গীতসংহিতা 119:47; যিরমিয় 15:16)। এর অর্থ প্রিয় জীবনের জন্য এটিকে ধরে রাখা (হিতোপদেশ 4:4; 6:21; 7:3)।

নির্দেশের প্রতি আপনার প্রেম বা ঘৃণা আপনার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে (হিতোপদেশ 10:8; 12:1; 15:5)। এবং ফলাফল উভয় দিকেই দুর্দান্ত (হিতোপদেশ 8:36; 13:13, 18; 15:10; 28:14)। ইয়োব এবং দাউদ ঈশ্বরের বাক্য দ্বারা সংশোধিত এবং নির্দেশিত হতে পছন্দ করতেন (ইয়োব 23:12; গীতসংহিতা 119:162-163)। উদযাপনের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ সত্য এবং প্রজ্ঞা হওয়া উচিত (নহিমিয় 8:10-12)।

প্রিয় সন্তান, আপনার পিতামাতার কাছে নিজের কান পাতুন, মনোযোগ সহকারে তাদের নির্দেশাবলী শুনুন এবং তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং জ্ঞানকে ভালোবাসতে এবং বিশ্বাস করতে বেছে নিন। এটি আপনার জীবনের জন্য! তারা জগতের সম্পর্কে আপনার কল্পনার চেয়েও বেশি জানে। আপনার ভবিষ্যতের শান্তি, আনন্দ এবং সমৃদ্ধির জন্য তাদের আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসা রয়েছে। তাদের নির্দেশ প্রত্যাখ্যান করুন, এবং অল্প বয়সে মারা যান (হিতোপদেশ 30:17; ইফিষীয় 6:1-3)।

প্রিয় প্রাপ্তবয়স্ক, আপনাকে প্রথমে একজন ঈশ্বরের লোককে খুঁজে বের করতে হবে যে আপনাকে কোনো অজুহাত, আপস, বা স্পষ্ট ত্রুটি ছাড়াই ঈশ্বরের বাক্য শেখাবে (1 রাজাবলি 22:7; মালাখি 2:7; গালাতীয় 1:6-9)। তারপরে আপনাকে অবশ্যই আপনার পালকের কাছে আপনার কান পাততে হবে, তাঁকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তিনি যে ঈশ্বরের বাক্য প্রচার করেন তাঁর সামনে কাঁপতে হবে (যিশাইয় 66:2; 1 থিষলনীকীয় 2:13; 5:20; ইব্রীয় 13:7)। যারা এই পদ্ধতিগুলি পছন্দ করেন না তাদের জন্য, ঈশ্বর এবং বুদ্ধিমান ব্যক্তিরা আপনাকে অজ্ঞতা, ময়লার মধ্যে গড়াগড়ি করতে এবং সমস্যায় ক্ষয় হতে দেখবেন (হিতোপদেশ 13:15; 1 করিন্থীয় 14:37-38)।

মনে রাখবেন, শয়তান এবং আপনার মাংস বাইবেল প্রচারকে ঘৃণা করে। আপনাকে একটি নবজাত শিশুর মতো ঈশ্বরের বাক্যের আন্তরিক দুধের কামনা করতে হবে (1 পিতর 2:2) এবং আত্মিক দ্বন্দ্বকে চিনতে হবে (2 করিন্থীয় 10:4-6)। নিজের অজ্ঞতা স্বীকার করতে কি আপনি নিজেকে বিনীত করতে পারবেন? অন্যকে আপনাকে সংশোধিত, নির্দেশিত, শাসিত এবং শেখানোর অনুমতি দিতে পারবেন? আপনার অভ্যাস, ধারণা, পছন্দ, এবং ঐতিহ্যকে তুচ্ছ করে প্রতিটি বিষয়ে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে পারবেন? এটাই যেন আপনার মহান লক্ষ্য হোক, কারণ এটাই সত্য ও প্রজ্ঞার একমাত্র মাধ্যম।

↑