হিতোপদেশের ব্যাখ্যা

যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ।

আপনি কিভাবে ঈশ্বরের বাক্যের প্রচার শোনেন? এটি আপনার জীবনকে প্রভাবিত করবে। আপনি যদি বাক্যের প্রচারকে অবহেলা করেন বা প্রত্যাখ্যান করেন তাহলে ঈশ্বরও আপনার প্রার্থনাকে ঘৃণা করবেন এবং প্রত্যাখ্যান করবেন। এটি আপনার ভবিষ্যতের সাফল্যের জন্য একটি গম্ভীর সতর্কতা। যদি ঈশ্বর আপনার প্রার্থনা সহ আপনার সমস্ত কিছুর বিরুদ্ধে হন, তাহলে আপনার কোনো পরিশ্রমই কার্যকর হবে না।

এখানে শলোমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিতোপদেশগুলোর মধ্যে একটি হিতোপদেশ দেওয়া আছে। এটি এমন একটি পাঠ যা প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করে, এর পরিণতি গুরুতর এবং এর নিরাময় অনেক সহজ ও সরল। অন্য যেকোনো জায়গার চেয়ে এই পাঠের দ্বারা আপনি ঈশ্বরের দৃষ্টিতে পার্থক্য লাভ করতে পারেন।

আপনি কি আপনার সামর্থ্য অনুযায়ী মণ্ডলীর প্রতিটি সেবায় (Church Service) অংশগ্রহণ করেন? আপনি কি মণ্ডলীতে পৌঁছানোর আগে প্রার্থনা করেন ও প্রস্তুত থাকেন? আপনি কি বাক্যে মনোযোগ দেন এবং যতটা সম্ভব সমস্ত কিছু বোঝেন? আপনি কি যা শোনেন তা পর্যালোচনা করেন? আপনি কি উত্তম বিষয়ের উপর ধ্যান করেন? যে পাঠের জন্য আপনাকে আহ্বান করা হয়েছে তার জন্য কি আপনি নিজেকে পরীক্ষা করেন?

মহৎ বিরয়াবাসীরা খুব প্রস্তুত মনের সাথে পৌলের প্রচার গ্রহণ করার জন্য এবং তারা যা শুনতো তা অধ্যয়ন করার জন্য পরিচিত ছিলো (প্রেরিত 17:11), কিন্তু জেরুশালেমের ইহুদিরা তাদের কান বন্ধ করে উচ্চকণ্ঠে চিৎকার করে স্তিফানকে নগরের বাইরে টেনে নিয়ে গিয়ে তাঁকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলো (প্রেরিত 7:51-60)। আপনি এই দুই চরমপন্থী দলের মধ্যে কোন দলে আছেন?

আপনি কি শুধুমাত্র রবিবারের অভ্যাস হিসাবে মণ্ডলীতে যান? আপনি কি ইচ্ছেমত মণ্ডলীতে অনুপস্থিত থাকেন? আপনি কি রবিবার সকালে মণ্ডলীতে সময়মত যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরিবর্তে শনিবার রাতে টেলিভিশন দেখেন? আপনি কি প্রচারের সময় ঘুমান? আপনি কি প্রচারের সময় অমনোযোগী থাকেন? আপনি কি প্রচার শোনার পরিবর্তে আপনার বাইবেল বা স্তবগ্রন্থ পড়েন?

সদাপ্রভু ঈশ্বর তাঁর বাক্যের প্রচারের মাধ্যমে নিজেকে এবং তাঁর ইচ্ছাকে প্রকাশ করেন (মালাখি 2:7; 1 করিন্থীয় 1:21)। তিনি পুরুষদের বাছাই করেন, তাদের শেখানোর ক্ষমতা দেন, তাদের হৃদয়কে উন্মন্থন করেন এবং তাদের মনকে নেতৃত্ব দেন এবং তাদের বিষয়বস্তু দেন — হয় অতীতের দর্শন দ্বারা বা তাঁর আত্মা এবং আজকের বাইবেল দ্বারা (2 তীমথিয় 3:16-17; 4:2)।

বাক্যের প্রচারকরা হলেন খ্রীষ্টের রাজদূত (2 করিন্থীয় 5:20)। তিনি আপনার লাভের জন্য তাঁর বার্তা সহ তাদের পাঠান, যদি আপনি তাদের শোনেন এবং মান্য করেন। আপনি যদি ঈশ্বরের রাজদূত এবং তিনি যা বার্তা নিয়ে আসেন তা অবহেলা করেন, তাহলে আপনি ঈশ্বরের সাথে দুর্ব্যবহার করেন, এবং আপনাকে এবং পরিণতি ভোগ করতে হবে (যাত্রা পুস্তক 16:8; গীতসংহিতা 105:14-15; 1 শমূয়েল 8:7)।

তিনি আপনার মনোযোগ পেতে আর কি বলতে পারেন (যিশাইয় 5:1-7)? আপনি যদি প্রচারে নিহিত তাঁর আদেশকে অবহেলা করেন, তাহলে তিনিও আপনার প্রার্থনা প্রত্যাখ্যান করবেন (হিতোপদেশ 1:24-30)। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার সাফল্যের জন্য প্রচারের মাধ্যমে আপনার তাঁর প্রজ্ঞা ও জ্ঞানের প্রয়োজন, এবং আপনার প্রার্থনা শোনার জন্য আপনাকে তাঁর প্রয়োজন।

পুরাতন নিয়মের অধীনে তারা ঈশ্বরের প্রচারক ছিলেন যারা মৌখিক নির্দেশের মাধ্যমে লোকেদের শিক্ষা দিয়েছিলেন (2 বংশাবলি 17:8-9; ইষ্রা 7:10; নহিমিয় 8:1-12; যোনা 3:1-2; মালাখি 2:7)। শলোমন, যিনি এই হিতোপদেশের লেখক তাঁকে প্রচারক বলা হয়েছে (উপদেশক 1:1-2, 12; 7:27; 12:8-10)। এবং নতুন নিয়মের অধীনে আজ প্রচারক আছেন (রোমীয় 10:14; 1 তীমথিয় 2:7; 2 তীমথিয় 4:2)।

সদাপ্রভু সতর্ক করে দিয়েছিলেন যে তিনি তাদের প্রার্থনা প্রত্যাখ্যান করবেন যারা অনুগতভাবে প্রচার শোনে না। আসলে তিনি তাদের প্রার্থনাকে জঘন্য মনে করবেন! এখানে ঈশ্বরের বাক্য প্রচারের প্রতি আপনার মনোভাব সম্পর্কে একটি অত্যন্ত গুরুতর সতর্কতা রয়েছে। তিনি পুনরায় জড়ো হওয়া ইহুদিদের ব্যাখ্যা করেছিলেন যে ব্যাবিলনের দ্বারা তাদের ভয়ঙ্কর শাস্তির কারণ এটাই ছিলো (সখরিয় 7:7-14)।

কল্পনা করুন যে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে ঘৃণ্য! যখন আপনি আপনার জীবনে আশীর্বাদ এবং অনুগ্রহের জন্য তাঁর কাছে যাচনা করেন, তখন তিনি আপনার প্রচেষ্টা এবং শব্দগুলিকে তীব্রভাবে ঘৃণার দৃষ্টিতে দেখেন। আপনার প্রার্থনা তাঁকে বমনেচ্ছা বোধ করায়। নিজের স্ত্রীকে অবহেলা করে নিজের প্রার্থনাকে অকার্যকর করা এক বিষয় (মালাখি 2:13-14; 1 পিতর 3:7), কিন্তু যখন সদাপ্রভু ঈশ্বর আপনার প্রার্থনাকে ঘৃণা করেন তখন সেটি তার চেয়েও খারাপ বিষয় হয়ে যায়।

কিভাবে বিরয়াবাসীরা উন্নতচরিত্র ছিলো? প্রেরিত 17:11 ঘনিষ্ঠভাবে বিবেচনা করুন। প্রথমত, তারা অত্যন্ত গ্রহণযোগ্য মনের সাথে পৌলকে শুনেছিলো। তারা অবজ্ঞার সাথে তাঁকে শোনেনি, বা তাঁর প্রচারের বিরুদ্ধে তাদের নিজস্ব মতামত, আপত্তি বা নির্বোধ প্রশ্ন উত্থাপন করেনি। তারা ভালোবেসে ঈশ্বরের বাক্য শুনতে চেয়েছিলো; তারা বিশ্বাস করতে চেয়েছিলো; তারা ধরে নিয়েছিলো যে পৌল ঠিক আছে; তারা কৃতজ্ঞ ছিলো যে তাদের কাছে সত্য ঘোষণা করার জন্য ঈশ্বরের একজন লোক বিদ্যমান আছে। পৌল সম্ভবত ভুল ছিলো কিনা এই বিষয়কে নিয়ে তাদের মন বিচরণ বা আশ্চর্য করতো না।

দ্বিতীয়ত, পৌলের শিক্ষা নিশ্চিত করার জন্য তারা প্রতিদিন বাইবেল অনুসন্ধান করতো। তারা তাঁকে প্রত্যাখ্যান করার চেষ্টা করে পাঁচ মিনিটের মধ্যে পৌলের উচ্চতর প্রজ্ঞাকে উপহাস করেনি। কেউ কেউ মনে করে যে সপ্তাহান্তে কয়েক মিনিটের পাঠের মাধ্যমে তারা একটি নির্দিষ্ট বিষয়ে প্রচারকের বহু ঘন্টার অধ্যয়ন এবং ঈশ্বরের বাক্যে আজীবন থাকার বিষয়কে উপেক্ষা করতে পারে। মূর্খ ও অশিক্ষিত প্রশ্নের মানসিকতা এবং প্রকৃতি এমনই, যা ঈশ্বরীয় মন্ত্রীরা উপেক্ষা করে (2 তীমথিয় 2:23; তীত 3:9)।

মানুষের গর্ব ভয়ানক, এবং আপনার একটি পাপের বিরুদ্ধে একটি উপদেশ আপনার গর্বকে উত্তেজিত করবে। কিন্তু পালকদেরকে (Pastors) আপনার মতামতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে (2 করিন্থীয় 10:3-6)। তিনি আপনার চেয়ে 100 গুণ বেশি বিষয় অধ্যয়ন করেছেন; তিনি অনেক লোকের বিভিন্ন প্রয়োজনে প্রচার করছেন; মানুষের ভয় ছাড়াই একমাত্র শাস্ত্রের প্রতি সত্য হওয়ার জন্য তাঁর ঐশ্বরিক আদেশ রয়েছে (যিরমিয় 1:17); পালকরা তাদের বিষয়সূচি প্রচার করছেন না; তারা শুধুমাত্র রাজাদের রাজা ও প্রভুদের প্রভু যীশু খ্রীষ্টের আদেশের পুনরাবৃত্তি করছেন। এই বিষয়গুলো মনে রাখবেন।

পৌল, এই ধরনের প্রচারের প্রতি আপনার তীব্র বিরক্তির প্রলোভন জেনে, 1 থিষলনীকীয় 5:20 এ সতর্ক করেছেন, “ভবিষ্যদ্বাণীকে তুচ্ছ করো না।” ঈশ্বর উভয় নিয়মকে মনোযোগ সহকারে এবং বশ্যতা স্বীকার করার জন্য সতর্ক করেছেন। প্রভু যীশু খ্রীষ্ট গভীরভাবে তাঁর বীজ বপনকারীর দৃষ্টান্তটি এই বলে একটি উপসংহারে নিয়ে এসেছিলেন, “কাজেই কীভাবে শুনছো, সে বিষয়ে সতর্ক থেকো। যার আছে, তাকে আরও দেওয়া হবে; যার নেই, এমনকি, কিছু আছে বলে যদি সে মনে করে, তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে” (লূক 8:18)। একগুঁয়ে শ্রোতাদের জন্য তাঁর বিচার অনেক কঠোর।

কর্ণীলিয় গ্রহণযোগ্য শ্রোতাদের সেরা উদাহরণগুলির মধ্যে একটি উদাহরণ, যখন তিনি তাঁর সমস্ত পরিবার এবং বন্ধু-বান্ধবদেরকে “ঈশ্বরের নির্দেশিত সমস্ত আদেশ” শোনার জন্য একত্র করেছিলেন (প্রেরিত 10:33)। এবং ইস্রায়েল বাক্য প্রচার বোঝার জন্য একটি মহান উদযাপনের আয়োজন করেছিলো এবং এতদিনে যে বিষয়গুলো তারা উপেক্ষা করেছিলো এমন কর্তব্যগুলির দিকে সেই প্রচার তাদেরকে নির্দেশিত করেছিলো (নেহ 8:1-18)। থিষলনীকীয়রা পৌলের দ্বারা বাইবেলের প্রচার শুনেছিলো যেভাবে সমস্ত প্রচার শোনা উচিত – যেন শব্দগুলি ঈশ্বরের বাণী (1 থিষলনীকীয় 2:13)।

কোনো ধর্মোপদেশই নিখুঁত নয়, যেমন যেকোনো সৎ প্রচারক আপনাকে বলবেন। আপনি সবসময় ছোট দোষগুলোর সমালোচনা করতে পারেন, এবং বিবেকবান পালক তাদের জন্য নিদারুণ মানসিক যন্ত্রণাভোগ করেন; যে শ্রোতারা দোষগুলোর দিকে মনোনিবেশ করেন তারা দুষ্ট অপমানকারী (যিশাইয় 29:20-21)। প্রেরিত পিতর অবজ্ঞাপূর্ণ ইহুদিদের কাছে একজন অশিক্ষিত মৎস্যজীবীর মতো প্রচার করেছিলেন, কিন্তু তাঁর কাছে প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণের বিজ্ঞ বাক্য ছিলো (প্রেরিত 4:12-13)।

ঈশ্বর তাঁর প্রচারকদের রক্ষা করবেন, যেমন বিয়াল্লিশটি অনার্য ছেলেরা আবিষ্কার করেছিলো (2 রাজাবলি 2:23-25)। কোরহ এবং তার বন্ধুরা এখন কামনা করছে যে তারা যেন মোশি এবং তাঁর প্রচারকে আরও ভালোভাবে সম্মান করতে পারতো (গণনা পুস্তক 16:1-33)। ঈশ্বর তাঁর দূতদের বার্তা উপেক্ষা করা বা প্রত্যাখ্যানকারী পুরুষদের প্রশংসা করেন না (দ্বিতীয় বিবরণ 1:41-44)। পৌল এই ধরনের লোকদের অবজ্ঞা করেছিলেন (1 করিন্থীয় 14:36-38), এবং তিনি মূর্খতাপূর্ণ বিতর্কের অনুমতি দেননি, এমনকি চুলের দৈর্ঘ্যের মতো ছোটখাটো বিষয়গুলি নিয়েও (1 করিন্থীয় 11:16)।

তবে সমস্ত প্রচারক ঈশ্বরের বার্তাবাহক নয়। বেশিরভাগ পালকরা ঈশ্বরের বাক্য প্রচার করেন না, ঠিক যেমন বাইবেল সতর্ক করে (আমোষ 8:11-12)। বেশিরভাগ খ্রিস্টীয় বিশ্বাসীরা সত্যের পরিবর্তে উপকথা ও বিনোদন চায় (2 তীমথিয় 4:3-4), তাই তারা এমন নিরঙ্কুশ প্রচারকদের খুঁজে পায় যারা তাদের মিথ্যা খ্রিস্টীয়ধর্মের সাথে দুর্বল মহিলাদের (2 তীমথিয় 3:6-7) শিকার করে (2 তীমথিয় 3:1-5)। এর নিরাময় সহজ ও সরল – আস্থাসহকারে ও বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্য প্রচার করুন (2 তীমথিয় 4:2)।

আজকের দিনে এমন একটি মণ্ডলী খুঁজে পাওয়া অনেক কঠিন যেখানে ঈশ্বরের বাক্য বিশ্বস্তভাবে ঘোষণা করা হয়, কিন্তু আপনাকে অবশ্যই একটি বিশ্বস্ত মণ্ডলী খুঁজে বের করতে হবে, কারণ Joel Osteen বা Benny Hinn এর মতো সমসাময়িক ভানকারীদের অনুসরণ করা এই হিতোপদেশ লঙ্ঘনের আরও একটি উপায়। আপনি এমন পুরুষদের কথা শুনে শলোমনের সতর্কবাণীকে গ্রহণ করতে পারবেন না, যারা কৌতুক করে, গল্প বলে, দর্শন পাওয়ার ভান করে, ও সাদা স্যুট পরে সুন্দর হাসি হাসে।

ব্যক্তিত্বের মিথ্যা ধর্মকে (Personality Cults) প্রত্যাখ্যান করুন, যারা অলৌকিকতার ভান করে, যেখানে বড় ব্যবসা, অত্যধিক পরিমাণে ধন-সম্পদ বা পালকের স্ত্রী জড়িত আছে। প্রচারকদের তাদের ফল দ্বারা পরিমাপ করুন (মথি 7:15-20)। ঈশ্বরের পরিচর্যার প্রভাব বা ফলাফল কি? এটি কি ঈশ্বরের বাক্য মেনে জীবন পুনর্নির্দেশ করে? এবং সব উপায়ে এটিকে শাস্ত্র দ্বারা পরিমাপ করুন (গীতসংহিতা 119:98-100, 128; যিশাইয় 8:20; রোমীয় 16:17-18; গালাতীয় 1:16-17; 1 তীমথিয় 6:3-5)।

একজন সত্যিকারের প্রচারক খুঁজে পাওয়া ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি মহান আশীর্বাদ, যেমন ইলীহূ ইয়োবকে বলেছিলেন (ইয়োব 33:23-26)। আপনার জন্য তাঁর ইচ্ছা জানার জন্য এটি ঈশ্বরের নির্ধারিত উপায়, এবং যেখানে কোনও প্রচারক নেই, সেখানে লোকেরা ধ্বংস হয়ে যায় (হিতোপদেশ 29:18; 1 শমূয়েল 3:1; 2 বংশাবলি 15:3)। আশ্চর্যের কিছু নেই যে ঈশ্বর বলেছেন প্রচারকদের সুন্দর পা আছে (যিশাইয় 52:7; রোমীয় 10:15)। ঈশ্বরের বাণী শোনার আশীর্বাদকে অবহেলা করবেন না।

এই হিতোপদেশের সতর্কতাটি কঠোর, আসলে যেমন হওয়া উচিত, কারণ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ জাদুবিদ্যার মতো, এবং একগুঁয়েমি মূর্তিপূজার মতো (1 শমূয়েল 15:22-23)। যদি স্বর্গের প্রভু বুঝতে পারেন যে আপনি আপনার হৃদয়ে একটি মূর্তিকে রক্ষা করছেন এবং তাঁর বার্তাকে প্রত্যাখ্যান করছেন, তাহলে তিনি আপনাকে মিথ্যা বিভ্রান্তি পাঠাবেন, যেমন তিনি দুষ্ট রাজা আহাবের সাথে করেছিলেন (যিহিষ্কেল 14:1-11; 1 রাজাবলি 22:8; 2 থিষলনীকীয় 2:9-12)।

কিশোর শমূয়েলকে দেওয়া যাজক এলির পরামর্শ সম্পর্কে বিবেচনা করুন, যখন সদাপ্রভু রাতে তাঁকে ডেকেছিলেন। ঈশ্বরকে উত্তর দেওয়ার জন্য এলি শমূয়েলকে বললেন, “সদাপ্রভু, বলুন, কারণ আপনার দাস শুনছে” (1 শমূয়েল 3:9)। এই সেই ধার্মিক এবং নম্র মনোভাব যা ধন্য হবে। যার শোনার কান আছে; তাঁকে শুনতে দাও। এবং তাঁর প্রার্থনা স্বর্গে মহিমান্বিত ঈশ্বরের নাকের মধ্যে একটি মিষ্টি গন্ধ হিসাবে প্রস্তুত হবে। আমীন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑