হিতোপদেশের ব্যাখ্যা

যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান পুত্র; কিন্তু ভোক্তাদের সখা পিতার অপমানজনক।

আপনি কি আপনার বাবাকে খুশি করতে চান? তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলুন এবং যারা বেশির ভাগ সময় খেলাধুলা করে সময় নষ্ট করে তাদের থেকে দূরে সরে যান। একজন বাবা লজ্জিত হন যখন তিনি জানেন যে তার ছেলে অন্য ছেলেদের সাথে সাধারণত খেলতে চায়। একজন বাবা সম্মানিত হন যখন তিনি জানেন যে তার ছেলে ঈশ্বরের বাক্যকে মূল্য দেয় এবং জীবনের সব কিছুর ঊর্ধ্বে পরিশ্রমী জীবনযাপন করে। বাচ্চারা, তোমরা কি শলোমনকে শুনতে পাচ্ছো?

বুদ্ধিমান শিশুরা বড় হয়ে যায়। পৌল বলেছিলেন, “আমি যখন শিশু ছিলাম, আমি শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, শিশুর মতো বিচার করতাম। যখন আমি পরিণত বয়স্ক হয়ে উঠলাম, আমি শিশুসুলভ সবকিছুই ত্যাগ করলাম।” (1 করিন্থীয় 13:11)। কিন্তু মূর্খ শিশুরা কখনো বড় হয় না (হিতোপদেশ 10:5)। তারা ভিডিও গেম খেলা, মাঠে খেলাধুলা, ওয়ার্ক আউট (Work Out), গাড়ি কেনা, আড্ডা দেওয়া, মোটরসাইকেল রেসিং, আবল তাবোল খাওয়া দাওয়া বা অন্যভাবে একে অপরের সাথে নিরর্থক সাধনায় তাদের জীবন নষ্ট করে মুগ্ধ হয়।

বুদ্ধিমান ছেলেরা ঈশ্বরের নিয়ম পালন করে। বাইবেলের প্রথম আদেশ কি? “আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে।” (দ্বিতীয় বিবরণ 6:5)। পরবর্তীতে কোন আদেশ আসে? “আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’ ” (মথি 22:39)। পিতারা তাদের ছেলেদের এই দুটি কার্য করতে দেখে ভালোবাসেন।

উচ্ছৃঙ্খল মানুষ কে হয়? একজন অনুশাসনহীন, অযৌক্তিক এবং অপব্যয়কারী মানুষ, যাকে অত্যধিক উল্লাস করার সুযোগ দেওয়া হয়, যেমন উচ্ছৃঙ্খল পুত্র (হিতোপদেশ 23:19-22; 29:3; লুক 15:13)। আমোদপ্রমোদ কি? বন্য ভাবে ভালো সময় কাটানো (গালাতীয় 5:21; 1 পিতর 4:3)! পৌল সাধুদের উচ্ছৃঙ্খলতা এড়াতে আদেশ দিয়েছিলেন (রোমীয় 13:13), যা খুব বেশি মজা করার জন্য, খুব বেশি ভোজসভা-পার্টি করার জন্য একটি তীব্র তাড়নের দরকার ছিলো। পানভোজনোত্সব করা মানে কি? মাতালতা, পেটুক, ভোজ এবং অমিতাচারী হওয়া বা আকণ্ঠ ভোজন করা (হিতোপদেশ 23:20; লুক 21:34)!

শলোমন এই ধরনের লোকদের সঙ্গে সম্পর্ক-সাহচর্য রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। মন্দ যোগাযোগ ভালো আচার-ব্যবহারকে নষ্ট করে, এবং বুদ্ধিমান ছেলে মেয়েরা এই ধরনের লোকদের সাথে বন্ধুত্ব করে না (1 করিন্থীয় 15:33)। একটি ছেলে যে অন্যান্য উচ্ছৃঙ্খল ছেলেদের সঙ্গে সঙ্গতি রাখে, যে গাড়ি প্রেমী, যে পেটুক, যে পার্টি প্রেমি, যে মন্দ বন্ধু বা মূর্খ যুবকদের সাথে ঘুরে বেড়ায় সে তার বাবার কাছে লজ্জাজনক। তার বাবা তার মনোভাব বুঝতে পারে না। এই ধরনের মূর্খদের সাথে মেলামেশা করা এই হিতোপদেশের শিক্ষার বিরুদ্ধে পাপ (হিতোপদেশ 4:14-17; 9:6; 13:20; 14:7)।

21 শতকের মার্কিন যুক্তরাষ্ট্র আনন্দ ও বিনোদনে আসক্ত। এটা উচ্ছৃঙ্খল মানুষের জাতি। সমসাময়িক খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের প্রেমের চেয়ে বেশি এই জগতের আনন্দ, আকাঙ্ক্ষা, উপাসনায় লিপ্ত থাকে (2 তীমথিয় 3:4)। মণ্ডলীর বাস্কেটবল এবং ফুটবল দলগুলি ঈশ্বরের বাক্য প্রচারের চেয়ে বেশি মনোযোগ এবং আবেগ পায়। এরাই উচ্ছৃঙ্খল খ্রিস্ট বিশ্বাসীরা!

যুবক! আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা-অভিলাষ কোন দিকে? এটা কি ঈশ্বরের নিয়মে দিনরাত ধ্যান করছে (গীতসংহিতা 1:1-3)? আপনি কি নিরর্থক চিন্তাকে ঘৃণা করেন না তাঁর আইনকে ভালোবাসেন (গীতসংহিতা 119:113)? আপনি আপনার অতিরিক্ত সময় ঈশ্বরের বাক্যের জন্য ব্যবহার করেন না বিনোদনের জন্য ব্যবহার করেন? আপনার ধনের অবস্থান দ্বারা আপনার বাবা দেখতে পারেন আপনার হৃদয় কোথায় – যেখানে আপনি আপনার শক্তি, সময় এবং অর্থ বিনিয়োগ করেন (মথি 6:21)।

যুবক! ঈশ্বরের আইন কি নারীদের সম্পর্কে আপনার চিন্তাভাবনা এবং কার্যকলাপকে শাসন করে? বা বিয়ার (Beer) সম্পর্কে? বা খাওয়া-দাওয়া সম্পর্কে? বা সময় ব্যয় করার সম্পর্কে? বা বক্তৃতা সম্পর্কে? বা ঘুম সম্পর্কে? বা বন্ধুদের সম্পর্কে? বা আপনার কাজের পরিশ্রমী শ্রম সম্পর্কে? বা ঈশ্বরকে আপনার টাকা দেওয়ার বিষয়ে? বা আপনার টাকা সঞ্চয় করা সম্পর্কে? বা সঙ্গীত সম্পর্কে? বা পোশাক সম্পর্কে? বা আপনার স্ত্রী সম্পর্কে? বা আপনার বাবা-মা সম্পর্কে? বা কোনো শিশু সম্পর্কে?

অভিভাবক! আশা থাকা অবস্থায় আপনার ছেলেকে প্রশিক্ষণ দিন (হিতোপদেশ 19:18)। তাকে এখনই প্রশিক্ষণ দিন, এবং বড় হলে সে প্রজ্ঞার দ্বারা ভালো ভাবে বাঁচবে (হিতোপদেশ 22:6)। যে শিশু উচ্ছৃঙ্খল অনুশাসনহীন ভাবে জীবন যাপন করে সে নিজের পিতামাতাকে লজ্জায় ফেলে দেয় (হিতোপদেশ 29:15)। তাকে সংশোধন করুন, এবং পরবর্তী কালে সে আপনাকে বিশ্রাম এবং আনন্দ এনে দেবে (হিতোপদেশ 29:17)। তাকে প্রভুর ভয় শেখান তাহলে প্রভুর লালন-পালন ও উপদেশে তাকে লালন-পালন করবে (গীতসংহিতা 34:11; ইফিষীয় 6:4)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑