হিতোপদেশের ব্যাখ্যা

হিতোপদেশ 27:9

সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ।

ভালো সুগন্ধ দ্রব্য বা ঘ্রাণ (Cologne) আপনার ঘ্রাণজনিত স্নায়ুর মাধ্যমে আপনার আত্মায় গভীর আনন্দ আনতে পারে (হিতোপদেশ 7:17; গীতসংহিতা 45:7-8; পরমগীত 1:3; 3:6; 4:10)। ঘ্রাণ একটি শক্তিশালী ইন্দ্রিয় বা অনুভূতি। এর প্রভাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হয়। একইভাবে, একজন ভালো এবং সৎ বন্ধু আন্তরিক এবং লাভজনক পরামর্শের মাধ্যমে আপনার আত্মাকে উত্তেজিত করতে পারে এবং আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। এটি শলোমনের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আপনার কি এমন একজন বন্ধু আছে? আপনি কি কারোর এমন একজন বন্ধু আছেন?

মানুষ স্বভাবগতভাবে স্বার্থপর হয়, এবং বেশিরভাগ বন্ধু-বান্ধবরা আপনার সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে তাদের নিজস্ব বিষয়সূচি এবং স্বার্থ অনুসরণ করে (2 তীমথিয় 3:1-2; তীত 3:3)। তারা আপনাকে এটি সরাসরি বলে না, তবে তারা আপনার ভালোমন্দ সম্পর্কে জিজ্ঞাসা করার চেয়ে নিজের সম্পর্কে অনেক বেশি কথা বলতে ভালোবাসে। তারা শুধুমাত্র আপনার শ্রবণকারী কানের জন্য আপনাকে ভালোবাসে! তাদের বক্তৃতা আত্মকেন্দ্রিক ও অতিমাত্রায় হয় এবং আপনার আত্মার জন্য বাস্তবরূপে মূল্যহীন হয়। তারা আপনার সাথে খায়, আপনার সাথে আড্ডা দেয় এবং আপনাকে তোষামোদ করে, কিন্তু তারা সত্যিকার অর্থে আপনার নিজের ভালোর জন্য আপনাকে সেবা বা পরিচর্যা করে না।

বেশিরভাগ বন্ধুই সামান্য জানাশোনার চেয়ে বেশি ঘনিষ্ঠ নয়। তারা প্রায় আপনাকে তাদের পরিস্থিতি সম্পর্কে বলে এবং তারা এমনকি মাঝে-মাঝে আপনার সম্পর্কেও জিজ্ঞাসা করতে এবং আপনার কথা শুনতে পারে। তারা আপনাকে আপনার জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানায় এবং আপনিও তাদের সাথে একই আচরণ করেন। তারা পারস্পরিক চাটুকারিতা এবং আপনার সাহচর্য সম্পর্কে বিবেচনা করে যখন তাদের এটির প্রয়োজন হয়, কিন্তু তারা এই হিতোপদেশে বর্ণিত মিষ্টির সম্পর্কে কিছুই জানে না। যদি আপনি আপনার স্বাস্থ্য, অবস্থান, প্রতিষ্ঠা বা সম্পদ হারান, তখন তারা আপনাকে পরিত্যাগ করে দেয়; এমনকি তারা অদৃশ্যও হয়ে যেতে পারে (হিতোপদেশ 14:20; 19:4, 7; গীতসংহিতা 38:11)।

কিন্তু মহান ও বিশ্বস্ত বন্ধুরা আপনার জন্য অনেক কিছু করে (হিতোপদেশ 17:17; 18:24; 1 শমূয়েল 18:3; 20:17)। তারা তাদের আনন্দের চেয়ে আপনার লাভে বেশি আগ্রহী হয়, তারা তাদের শান্তির চেয়ে আপনার পরিপূর্ণতা খোঁজে। তারা সত্যিকারের ভালোবাসা বোঝে। তারা তাদের আত্মা এবং দেহে আপনার সমৃদ্ধির জন্য বলিদানের আকাঙ্ক্ষা করে। আপনার জীবনের কঠিন সময় তাদের আপনার কাছ থেকে দূরে তাড়িয়ে না; কঠিন সময় তাদের আপনার কাছাকাছি নিয়ে আসে: তারা জানে যে তারা একটি বড় ভূমিকা পালন করতে পারে এবং সাফল্যের চেয়ে অসুবিধায় আপনাকে সাহায্য করতে পারে।

এই হিতোপদেশের আন্তরিক পরামর্শ কি? এটি হৃদয় থেকে উদ্ভূত পরামর্শ – অকৃত্রিম, আন্তরিক এবং স্নেহপূর্ণ। এটি সদিচ্ছা এবং সদয় অনুভূতিতে পূর্ণ পরামর্শ, স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ অনুভূতিতে উষ্ণ। এটি অতিমাত্রায় ও মূর্খতাপূর্ণ আড্ডা দেওয়া, স্বার্থপর আদান-প্রদান বা মন্দ চাটুকারিতার বিপরীত। এবং এটি পরামর্শ এবং নির্দেশের চেয়ে অনেক বেশি কিছু, তা যতই সত্য এবং মূল্যবান হোক না কেন। সহানুভূতিশীল বোধগম্যতা আত্মার জন্য একটি মলম (রোমীয় 12:15; ইয়োব 2:11-12; 42:11)।

এটি কি করে মিষ্ট ও মধুর হতে পারে? এটি বিরল, সান্ত্বনাদায়ক এবং আত্মার জন্য উত্তেজক। এটি আত্মাকে আত্মবিশ্বাস, শুভেচ্ছা, আশা, আনন্দ এবং ধন্যবাদ জ্ঞাপন করে। মনোরম গন্ধ যেমন শরীরকে আলোড়িত করতে পারে, তেমনই হৃদয়গ্রাহী পরামর্শ আত্মাকে আনন্দিত করে। আনন্দ এবং দুঃখ উভয় অবশ্যই ভালো ভাবে ভাগ করা উচিত (উপদেশক 4:9-12)। তারা সম্পর্ক থেকে কী নেয় তার উপর নির্ভর করে বেশিরভাগ বন্ধুত্বকে মিষ্টি হিসাবে পরিমাপ করে। কিন্তু ধার্মিক বন্ধুদের ক্ষেত্রে এটি সত্য নয় (মথি 7:12; প্রেরিত 20:35)।

যোনাথন এবং দাউদ বাইবেলের সবচেয়ে বড় বন্ধু ছিলেন। দাউদের গলিয়াতকে হত্যা করার পরে (1 শমূয়েল 17) এবং ইস্রায়েলের নায়ক হওয়ার পরে তারা মিলিত হয়েছিলো। যদিও যোনাথন ইস্রায়েলের সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন, তবুও তিনি দাউদকে তাঁর সাহস, করুণা এবং ধার্মিকতার জন্য ভালোবাসতেন। যদিও অন্যান্য লোকেরা দাউদকে হিংসা ও ঘৃণা করতো, যোনাথন তাঁকে তাঁর নিজের আত্মার মতো ভালোবাসতেন (1 শমূয়েল 18:1-3)। তাদের মধ্যে স্নেহ এবং আনুগত্য এতটাই উগ্র ছিলো যে যোনাথন দাউদের কাছে তাঁর জীবন এবং সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দাউদ যোনাথনের পরিবারকে রক্ষা করার জন্য চুক্তি করেছিলেন (1 শমূয়েল 18:4; 19:1-2; 20:9-17)।

রাজা শৌলের কাছ থেকে তাঁর জীবনের জন্য পালিয়ে যাওয়ার সময়, দাউদ প্রায়ই নিরাপত্তার জন্য অস্পষ্ট জায়গায় লুকিয়ে থাকতেন। যোনাথন, যদিও রাজার পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন (1 শমূয়েল 20:30-31), এবং যদিও তিনি নিজেই একজন শক্তিশালী বীর ব্যক্তি ছিলেন (1 শমূয়েল 14:1-17), তিনি বনে গিয়ে দাউদকে প্রভুতে উৎসাহিত করেছিলেন (1 শমূয়েল 23:16)। যোনাথন দাউদকে ঈশ্বরের বিশ্বস্ততার কথা মনে করিয়ে দিয়েছিলেন এবং তাঁর নিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি দাউদকে আধ্যাত্মিক নিরুৎসাহ থেকে তুলে নিয়েছিলেন এবং তাঁকে আন্তরিকভাবে সান্ত্বনা দিয়েছিলেন। কতো মধুর ছিলো সেই বন্ধুত্ব আর পরামর্শ দুজনেরই মধ্যে সেদিন বনে!

যোনাথন দাউদকে যে পরামর্শ দিয়েছিলেন তা বিবেচনা করুন (1 শমূয়েল 23:17)। তিনি প্রথমে বললেন, তাঁর বাবা রাজা শৌলের প্রতি দাউদের ভয় পাওয়ার কোনো কারণ নেই; কারণ ঈশ্বর দাউদকে অবশ্যই উদ্ধার করবেন (গীতসংহিতা 27:1-14)। তারপর তিনি বললেন, দাউদ পরবর্তী রাজা হবে, কারণ ঈশ্বর নিশ্চিতভাবে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন (1 শমূয়েল 16:13)। তৃতীয়ত, তিনি নম্রভাবে দাউদের ঈশ্বরের পছন্দের কাছে নতি স্বীকার করেছিলেন এবং দাউদের প্রতি তাঁর নিজের ভক্তি ও সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন (হিতোপদেশ 17:17)। এবং চতুর্থ, তিনি দাউদকে বলেছিলেন যে তাঁর পিতা শৌল জানতেন যে তিনি তাঁর নিজের ঊর্ধ্বে দাউদকে বেছে নিয়েছেন (1 শমূয়েল 20:30-31)।

এই বন্ধুত্ব এবং পরামর্শ কি দাউদের জন্য মধুর ও মিষ্ট ছিলো? উত্তরটি পরিষ্কার (1 শমূয়েল 23:18)। তারা দুইজনই সদাপ্রভুর সামনে একত্রে একটি চুক্তি করেছিলো। যোনাথন তাঁর পিতা রাজা শৌল এবং ইস্রায়েলের সিংহাসনের ঊর্ধ্বে দাউদের প্রতি তাঁর নিজের আনুগত্য এবং সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন; দাউদ যোনাথনকে তাঁর পছন্দসই অবস্থান এবং তাঁর পরিবারের চিরস্থায়ী যত্নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দাউদের বন্ধুত্ব ও পরামর্শ কতই মধুর ও মিষ্ট ছিলো! তিনি যোনাথনের ভালোবাসাকে তাঁর সমস্ত স্ত্রীদের ভালোবাসার চেয়ে বেশি গণনা করেছিলেন (2 শমূয়েল 1:26)।

যোনাথন দাউদের একমাত্র বন্ধু ছিলেন না। এই গুণী মানুষটির আরও অনেক বন্ধু ছিলো। গাতীয় ইত্তয়কে বিবেচনা করুন, ফিলিস্তিনিদের অনেক সেরাদের মধ্যে একজন যে দাউদের সেবা করার জন্য কারাগারে তাঁর জীবন কাটাতে তাঁর জাতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বেছে নিয়েছিলো (2 শমূয়েল 15:16-23)। সোরের রাজা হীরমের কথা বিবেচনা করুন, যিনি দাউদ এবং তাঁর পুত্রের প্রতি অনুগ্রহ করেছিলেন (1 রাজাবলি 5:1; 2 শমূয়েল 5:11)।

বাইবেলে অন্যান্য বন্ধুরাও আছে। যেহূ এবং যিহোনাদবের ইস্রায়েলকে বাল দেবতার উপাসনা থেকে মুক্ত করার কথা বিবেচনা করুন (2 রাজাবলি 10:15-28)। আপনি কি পৌল ও তীমথিয় এবং অইহুদিদের মধ্যে নতুন নিয়মের মণ্ডলী (New Testament Church) নির্মাণ সম্পর্কে জানেন (প্রেরিত 16:1-3; ফিলিপীয় 2:19-22; 2 তীমথিয় 1:1-5)?

আপনি কি প্রিষ্কিল্লা ও আক্বিলার দ্বারা আপল্লোকে আন্তরিক পরামর্শ দেওয়ার কথা পড়েছেন (প্রেরিত 18:24-28)? পিতরের ভাই আন্দ্রিয় তাঁর একজন সত্যিকারের বন্ধু ছিলেন (যোহন 1:40-42), এবং ফিলিপ নথনেলের (যোহন 1:43-51)। এবং রূত ও তাঁর শাশুড়ী নয়মী (রূত 1:16-17; 3:1-5; 4:13-17)। এবং লূক ও থিয়ফিল (লূক 1:1-4; প্রেরিত 1:1)। এবং মরিয়ম ও তাঁর বোন মার্থা ও তাঁর ভাই লাসার ও প্রভু যীশু খ্রিস্ট (লুক 10:38-42; যোহন 11:1-46)? এবং মোশির শ্বশুরমশাই যিথ্রো মোশিকে যে আন্তরিক পরামর্শ দিয়েছিলেন তা আপনি ভুলতে পারবেন না (যাত্রা পুস্তক 18:1-23)।

আন্তরিক পরামর্শের মধ্যে রয়েছে ধমক এবং সতর্কতা। দাউদ লিখেছিলেন, “ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল; আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও আমি প্রার্থনা করিবো” (গীতসংহিতা 141:5)। যে আপনার পরিপূর্ণতার কামনা করে তাঁর দ্বারা সদয় সংশোধন হলো মিষ্ট, মধুর এবং সত্যিকারের বন্ধুত্ব। বিশ্বের ধারণার বিপরীতে, সত্যিকারের ভালোবাসা আপনার পাপ সংশোধন করে (লেবীয় পুস্তক 19:17)। ধার্মিক লোকেরা শত্রুর চুম্বনের চেয়ে বন্ধুর ক্ষত বেশি চায় এবং গোপন প্রেমের চেয়ে প্রকাশ্য তিরস্কার ভালো (হিতোপদেশ 27:5-6)।

দাউদের অনেকগুলো স্ত্রী ছিলো, কিন্তু তাদের মধ্যে তাঁর একজনই বন্ধু ছিলো। সে কে ছিলো? তাঁর প্রথম প্রেম মীখল নয়, কারণ সে ঈশ্বরের প্রতি দাউদের তীব্র ভালোবাসা এবং তাঁর উপাসনাকে অবজ্ঞা করেছিলো (2 শমূয়েল 6:20-23)। শলোমনের মা বৎশেবাও নয়, কারণ তিনি তাঁর সাথে ব্যভিচারের জঘন্য পাপে অংশ নিয়েছিলেন (2 শমূয়েল 11:1-5)। সে ছিলো অবীগল, যিনি তাঁকে তাঁর দুষ্ট স্বামীর হত্যার মাধ্যমে তাঁর খ্যাতি নষ্ট করার বিরুদ্ধে আন্তরিকভাবে সতর্ক করেছিলেন (1 শমূয়েল 25:1-44)। এই পরামর্শ কত মিষ্টি ছিলো? তিনি তাঁকে আশীর্বাদ করলেন এবং তাঁকে পাওয়া মাত্রই বিয়ে করলেন!

এমন বন্ধুরা কোথায় পাওয়া যায়? তারা খুব বিরল হয়, কিন্তু তারা প্রভু যীশু খ্রীষ্টের শিষ্যদের মধ্যে পাওয়া যায়, যারা তাদের প্রভুর কাছ থেকে সত্যিকারের বন্ধুত্ব শিখেছে (যোহন 13:34-35; 15:11-17)। এই বিরল খ্রিস্টীয় বিশ্বাসীরা প্রভু যীশু খ্রিস্টের সত্যিকারের মণ্ডলীতে অবস্থিত আছে, যেখানে পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্য পুরুষদের হৃদয়কে বলিদানকারী, সেবাকারী, সংবেদনশীল এবং সহানুভূতিশীল বন্ধু হিসাবে তৈরি করে যা এই হিতোপদেশটি বর্ণনা করে (ফিলিপীয় 1:3-5)। সর্বোপরি, প্রভু যীশু খ্রীষ্টের রক্ত ​​এবং মতবাদ মানুষের মধ্যে সবথেকে শক্ত বন্ধন।

আপনি এই ধরনের বন্ধুত্ব কিভাবে শিখবেন? সদাপ্রভুর ভয়, যীশু খ্রীষ্টের ভালোবাসা, পবিত্র আত্মায় হাঁটা এবং 1 করিন্থীয় 13:4-7 এর অনুশীলন করে! এই উপাদানগুলি এবং এইগুলিই আপনাকে একটি হৃদয়ে আনন্দিত বন্ধু করে তুলবে। এর কোনো হ্রস্বতর পথ (Shortcut) নেই। এই কারণগুলির মধ্যে একটিকে অবহেলা করুন, এবং আপনি একজন নিরর্থক বন্ধু হবেন (হিতোপদেশ 18:24)। আপনার মধ্যে অন্য পুরুষদের সাথে ভালো সম্পর্ক করার ক্ষমতা আছে (হিতোপদেশ 27:19), এবং আপনাকে অবশ্যই তাদের উন্নতি করতে এই শিক্ষা ব্যবহার করতে হবে (হিতোপদেশ 27:17)।

সত্যিকারের বন্ধুত্বে স্বার্থপরতা, আত্মরক্ষা বা আত্মপ্রচারের কোনো জায়গা নেই। তাঁকে সাহায্য করার জন্য আপনাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে নিজেকে প্রকাশ করতে ইচ্ছুক হতে হবে। অন্যথায় কীভাবে আপনি তাঁকে সান্ত্বনা দিতে পারেন যখন তিনি সমস্যায় পড়েন “যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি” (2 করিন্থীয় 1:4)? প্রেরিত যাকোব নির্দেশ দিয়েছিলেন, “সেই কারণে, তোমরা পরস্পরের কাছে পাপস্বীকার করো ও পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্য লাভ করতে পারো। ধার্মিকদের প্রার্থনা শক্তিশালী ও কার্যকরী” (যাকোব 5:16)। আপনি কি একজন সত্যিকারের বন্ধুর এই হৃদয় বিকাশ করতে পারেন?

এই ধরনের বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ? তাদের আপনার নিজের পরিবারের সদস্যদের ঊর্ধ্বে সম্মানিত এবং সুরক্ষিত করা উচিত (হিতোপদেশ 27:10)। অপরাধ এড়াতে মহান প্রচেষ্টা করা আবশ্যক (হিতোপদেশ 18:19)। শলোমন সোরের রাজা হীরমকে ভালো বন্ধু হিসেবে রেখেছিলেন, যিনি সবসময় দাউদের প্রেমিক ছিলেন (1 রাজাবলি 5:1-18)। কিন্তু মূর্খ এবং অপবিত্র রহবিয়াম তার নিজের অজ্ঞ বন্ধুদের জন্য তার পিতা শলোমনের বন্ধুদের পরিত্যাগ করেছিলেন এবং তার শত্রুদের কাছে রাজ্যের বেশিরভাগ অংশ হারিয়েছিলেন (1 রাজাবলি 12:1-20)।

প্রিয় পাঠক, আপনি কি সত্যিকারের বন্ধুত্বের মূল্যবান সুগন্ধ এই জঘন্য জগতে যোগ করবেন? নাকি স্বার্থপর সংবেদনশীলতার দুর্গন্ধ যোগ করবেন? আপনি কি ঈশ্বরের বাড়িতে আপনার পথ তৈরি করবেন এবং ঈশ্বরের সাধুদের মধ্যে এই আত্মা যোগাযোগ পাবেন? যদি আপনার মণ্ডলীতে এই ধরনের বন্ধুত্বের অভাব থাকে, তাহলে তাদের দেখান কিভাবে এমন আচরণ করা হয়। এবং যারা আপনার সাথে এমন আচরণ করে তাদের সম্মান করুন। মনে রাখবেন, প্রভু যীশু খ্রীষ্টের মতো কোনো বন্ধু নেই, তাই তাঁর সাথে আপনার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই বিষয়টি আরম্ভ করুন।

↑