হিতোপদেশের ব্যাখ্যা

রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর, কিন্তু মানুষ তাদের প্রশংসা দ্বারাই প্রমাণিত হয়।

রৌপ্য এবং সোনাকে চিহ্নিত করে, আলাদা করে এবং একটি পরিশোধন পাত্র বা জ্বলন্ত চুল্লিতে অমেধ্য থেকে পরিমার্জিত করা হয়। সেখানে অত্যধিক তাপের দ্বারা মূল্যবান রৌপ্য এবং সোনাকে নিকৃষ্ট ধাতুগুলো থেকে আলাদা করার পরখ হয়। গরম তাপের পরীক্ষার শেষ ফলাফল শুধুমাত্র খাঁটি রৌপ্য এবং সোনা হয় যা সূক্ষ্ম গয়নাগুলি তৈরি করতে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়।

প্রশংসা মানুষের জন্য একটি জ্বলন্ত পরীক্ষা (হিতোপদেশ 17:3)। যদি একজন মানুষ জঘন্য, নিকৃষ্ট, অধম, অসৎ বা দুর্বল চরিত্রের হয়, তাহলে প্রশংসা তাকে গর্বিত, অহংকারী এবং অদম্য করে তুলবে। যদি একজন মানুষ মূল্যবান এবং শক্তিশালী চরিত্রের অধিকারী হয়, তাহলে প্রশংসা তাঁকে মোটেই প্রভাবিত করবে না। তিনি তাঁর বিনম্র, শালীন ও সচ্চরিত্র পথে চলতে থাকবেন, সদাপ্রভু ঈশ্বরের গৌরব করবেন এবং এমন কোনো ভালো কাজের জন্য কৃতজ্ঞ হবেন যা তিনি অন্যদের প্রতি করতে সক্ষম।

প্রশংসা আপনার আত্মার একটি কঠিন পরীক্ষাকে তৈরি করে। প্রশংসাই প্রকাশ করবে আপনি কেমন মানুষ। এটি ঐশ্বরিক নম্রতার আত্মা বা শয়তানতুল্য অহংকারের আত্মা প্রমাণ করবে। আপনি কি পুরুষদের প্রশংসার কামনা করেন? প্রশংসা কি ব্যাপকভাবে আপনার আত্মাকে উষ্ণতর, উত্তেজিত, উৎসাহী, আবেগপূর্ণ করে? নাকি আপনি বাস্তবিকই জানেন যে এটি পুরোপুরিভাবে সত্য নয়? আপনি কি প্রশংসাকে ভয় করেন? আপনি কি সম্পূর্ণরূপে বোঝেন যে আপনার যা কিছু আছে বা আপনি বর্তমানে যা আছেন তা সদাপ্রভু ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি উপহার?

প্রিয় পাঠক, আপনার কাছে এমন কী আছে যা আপনাকে দেওয়া হয়নি? আপনার কাছে যা আছে তা যদি অন্যের কাছ থেকে উপহার স্বরূপ পাওয়া হয় তাহলে আপনি কীভাবে গর্বিত হতে পারেন বা এতে গৌরব অর্জন করতে পারেন, যেন এটি আপনার নিজের কৃতিত্ব? আপনার এবং অন্যদের মধ্যে পার্থক্য শুধুমাত্র সদাপ্রভু ঈশ্বরের উপহার (1 করিন্থীয় 4:7)। শুধুমাত্র তাঁকে প্রশংসা দিন!

পবিত্র আত্মা দ্বারা পরিচালিত ব্যক্তিরা প্রশংসার মহান বিপদ উপলব্ধি করতে পারে। আপনার একটি চিহ্ন বহন করা উচিত যার দ্বারা আপনি বুঝাতে পারেন যে আপনি জ্বলনশীল এবং তাপ বা স্ফুলিঙ্গকে দূরত্বে রাখতে পারেন। আপনার তিরস্কারের চেয়ে প্রশংসাকে বেশি ভয় করা উচিত, কারণ তিরস্কার নম্রতা এবং নির্দেশনার ভালো ফল বহন করে এবং প্রশংসা সবচেয়ে মনোরম বিষ দ্বারা আপনার ধ্বংসের কাজ করতে পারে। অহংকারের বীজ সবচেয়ে পবিত্রীকৃত আত্মার মধ্যে সক্রিয় থাকে, এবং কেবলমাত্র সামান্য প্রশংসাই এটিকে দ্রুত এবং ব্যাপক বৃদ্ধিতে জল দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে যা আপনার ফলপ্রসূতাকে দমিয়ে দেবে এবং আপনার বিরুদ্ধে ঈশ্বরের বিচার আনবে।

আপনাকে ইতিমধ্যে এই অধ্যায়ে প্রশংসা সম্পর্কে সতর্ক করা হয়েছে। প্রথমত, আপনাকে অন্যদের দ্বারা প্রশংসিত হতে বলা হয়েছিলো কিন্তু নিজের প্রশংসা নিজে করার চেষ্টা করতে না বলা হয়েছিলো (হিতোপদেশ 27:2)। দ্বিতীয়ত, আপনাকে বলা হয়েছিলো যে বন্ধু-বান্ধবদের কাছ থেকে ভর্ৎসনা, তীব্র তিরস্কার এবং ক্ষত চাটুকার শত্রুদের ভালোবাসা এবং চুম্বনের চেয়ে ভালো (হিতোপদেশ 27:5-6)। তারপরে আপনাকে অত্যধিক প্রশংসা এবং চাটুকার উপেক্ষা করতে শেখানো হয়েছিলো, কারণ এটি আশীর্বাদের চেয়ে অভিশাপের মতো বিষয় (হিতোপদেশ 27:14)। আপনি কি প্রশংসা সম্পর্কে এই সতর্কতাগুলি বোঝেন এবং অনুশীলন করেন? আপনি কি বিপদ এবং প্রলোভন উপলব্ধি করেন?

গলিয়াতকে হত্যা করার পরে, দাউদ নিজের নিয়ম ও শর্তাবলী তৈরি করে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারতো এবং নিজের ইচ্ছামতো সব কিছু করতে পারতো। জনমতের সমর্থন তাঁকে সিংহাসনের নিশ্চয়তা দিতে পারতো; সর্বোপরি, তিনি অভিষিক্ত রাজা ছিলেন (1 শমূয়েল 16:1-13)। কিন্তু নিজের পরিচয় জিজ্ঞাসা করার জন্য তিনি শৌলকে বলেছিলেন “আমি আপনার দাস বেথলেহেম নিবাসী যিশয়ের ছেলে” (1 শমূয়েল 17:58)। যখন তাঁকে শৌলের কন্যাদের প্রস্তাব দেওয়া হয়েছিলো, তখন দাউদ ভেবেছিলেন যে তাঁর জন্য এই সম্মানটি খুব বেশি (1 শমূয়েল 18:17-24)। সার্বজনীন প্রীতির সত্ত্বেও তিনি সম্পূর্ণ করুণাময় ছিলেন এবং যোনাথনের হৃদয় জয় করেছিলেন (হিতোপদেশ 22:11)।

অধিকাংশ পুরুষই দাউদের মতো নয়। দাউদের প্রতি শৌলের ঈর্ষা তাকে ধ্বংস করেছিলো কারণ ইস্রায়েল জাতি শৌলের প্রশংসার চেয়ে বেশি দাউদের প্রশংসা করেছিলো (1 শমূয়েল 18:6-11)। আবশালোম, তার সারা জীবন প্রশংসা শুনে, ইস্রায়েলের দুর্বল পুরুষদের প্রতারণা করার জন্য প্রশংসা ব্যবহার করেছিলো (2 শমূয়েল 14:25; 15:1-6)। টায়ার ও সীদোনের মিথ্যাবাদী জনগণের তিরস্কার করার জন্য গর্বিত হেরোদের মাটিতে মুখ থুবড়ে পড়া উচিত ছিলো (প্রেরিত 12:20-23)। প্রাধান্যকে ভালোবাসার জন্য দিয়ত্রিফি যোহনের কঠোর ভর্ৎসনা অর্জন করেছিলো (3 যোহন 1:9)।

যোষেফ, দানিয়েল এবং প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতদের সুবর্ণ চরিত্র লিখতে সময় ব্যর্থ হবে। প্রথম দুইজন তাদের উচ্চ পদগুলিকে তাদের বিনম্র, বিনীত এবং পবিত্র আত্মাদেরকে প্রভাবিত করতে দেয়নি। এবং পরবর্তী গোষ্ঠী, যাদের নিরাময় এবং পুনরুত্থানের অলৌকিক শক্তির জন্য তাদেরকে দেবতা হিসাবে প্রশংসিত করা হয়েছিলো, তারা এই ধরনের মনোযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলো (প্রেরিত 3:11-12; 10:25-26; 14:11-18; 28:1-6)।

একজন বিশপের (মণ্ডলীর অধ্যক্ষ, প্রাচীন ও পরিচারক) পদাধিকার ও পরিচর্যার প্রকৃতির কারণে, একজন প্রার্থী যেন নতুন বিশ্বাসী না হন, পাছে এই কাজের প্রতি জনসাধারণের সম্মান (1 থিষলনীকীয় 5:13) তার আত্মার জন্য ফাঁদে পরিণত হয় (1 তীমথিয় 3:6)। শয়তান তার উচ্চ অবস্থানের দ্বারা ফুঁপিয়ে উঠেছিলো এবং নিজেকে পরাৎপরের তুল্য (যিশাইয় 14:9-15) করতে আকাঙ্ক্ষিত হয়েছিলো এবং সে অহংকারের বিপদের একটি চিরন্তন উদাহরণ এবং দর্পের জন্য ঈশ্বরের কঠোর নিন্দা।

ভাববাদী হওয়ার পরেও জ্ঞানী ব্যক্তি আগুর, নিজেকে ভয়ঙ্করভাবে অশিষ্ট, মূঢ়, পাশবিক বলে গণ্য করেছিলেন (হিতোপদেশ 30:1-3)। রাজা শলোমন ঈশ্বরের সাথে ব্যক্তিগত কথোপকথনে শাসন ক্ষমতা ছাড়াই নিজেকে একটি শিশু ভেবেছিলেন (1 রাজাবলি 3:7)। এবং সর্বশ্রেষ্ঠ প্রেরিত নিজেকে সমস্ত সাধুদের থেকে ছোট এবং পাপীদের প্রধান বলে মনে করতেন (ইফিষীয় 3:8; 1 তীমথিয় 1:15)।

ধন্য প্রভু যীশু খ্রীষ্টকেও বিবেচনা করুন, যিনি তাঁর গৌরবের সিংহাসন ছেড়ে মানুষের মধ্যে একজন দাস হয়েছিলেন (ফিলিপীয় 2:5-8)। এমনকি তিনি তাঁর মহিমান্বিত অলৌকিক ঘটনাগুলি কাউকে না বলার জন্য আদেশও দিয়েছিলেন, কারণ তিনি মানুষের প্রশংসায় ন্যূনতমও আগ্রহী ছিলেন না (মার্ক 7:36)।

প্রিয় পাঠক, সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন, যাতে যখন প্রশংসার মারাত্মক অমৃত দেওয়া হবে, আপনি নম্রভাবে এবং চতুরতার সাথে স্বর্গের দিকে মনোযোগ দিতে পারেন, যেখান থেকে সমস্ত আশীর্বাদ নেমে আসে। ঈশ্বর ছাড়া আপনি কিছুই নন, এবং আপনার উচিত সমস্ত মহিমা তাঁকে দেওয়া।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑