হিতোপদেশের ব্যাখ্যা

মানুষের অজ্ঞানতা তাহার পথ বিপরীত করে, আর তাহার চিত্ত সদাপ্রভুর উপরে রুষ্ট হয়।

মানুষের নিজের বোকামির কারণে জীবনে কষ্ট আসে, কিন্তু তারপর তারা এর জন্য ঈশ্বরকে দায়ী করে! এটি ভীষণ বড় এবং অপবিত্র পাপাচার! সে মানুষ ঈশ্বরের প্রজ্ঞা দ্বারা বাঁচতে চায় না, কারণ সে তার মত করে কাজ করতে চায়। কিন্তু যখন তার মূর্খতাপূর্ণ সিদ্ধান্তের পরিণতি তাকে কামড়ায়, তখন সে বিড়বিড় করে এবং তার সমস্যার জন্য ঈশ্বরকে দায়ী করে। কি দুর্দশাগ্রস্ত, অবাধ্য, অকৃতজ্ঞ হতচ্ছাড়া লোক!

সদাপ্রভু ঈশ্বর সকলের জন্য মঙ্গলময়, এবং তাঁর করুণা সকলের উপরে থাকে। যারা তাঁর আশীর্বাদ চায় তাদের তিনি অবাধে জ্ঞান প্রদান করে থাকেন (হিতোপদেশ 8:1-5, 32-36; 9:1-6)। কিন্তু মূর্খরা বুদ্ধির কথাতে হাসে; তারা মনে করে তাদের কাছে একটি ভালো উপায় আছে। শেষে তারা তাদের মূর্খতার ফল পাবে (হিতোপদেশ 1:29-33)। এই হিতোপদেশে দুষ্কৃতকারীরা ঈশ্বরকে অভিযুক্ত করে যে তাঁর পথ ন্যায়সঙ্গত নয়, কিন্তু মূর্খদের পথ ন্যায়সঙ্গত নয় (যিহিষ্কেল 18:25)।

প্রিয় পাঠকগণ, এই হিতোপদেশটি কি কখনো আপনার জীবনে সত্য হয়েছে? আপনি কি আপনার নিজের পথ বেছে নিয়েছেন এবং এটির কারণে ব্যথা এবং কষ্টে ভুগছেন? আপনি কি কখনও মনে করেছেন যে সদাপ্রভু আপনার সাথে অন্যায় করেছেন? আপনাকে সাহায্য না করার জন্য এবং আপনার প্রার্থনার উত্তর না দেওয়ার জন্য আপনি কি কখনও তাঁর প্রতি ক্ষুব্ধ হয়েছেন? আপনি কি প্রভুর বিরুদ্ধে রাগান্বিত, অসন্তুষ্ট, বিরক্তিকর বা স্ব-ধার্মিক চিন্তাভাবনাকে অনুমতি দিয়েছেন? এটি আপনার দোষ যে আপনার ভয়াবহ সিদ্ধান্তের জন্য আপনার জীবনে পরিণতির বাড়িতে এসেছে।

মনোযোগ সহকারে লক্ষ্য করুন যে মূর্খদের হৃদয় বিরক্তিকর হয়। আপনার অভ্যন্তরীণ চিন্তাধারাকে যাচাই করা ভীষণ আবশ্যক, এবং মণ্ডলীতে আপনার ধার্মিক বক্তৃতা আপনার হৃদয়ের কালো চিন্তাভাবনাকে আবরণ করতে পারবে না। আপনি আপনার হৃদয়ে কি চিন্তা করেন, যা চারপাশের কেউ দেখতে পায় না? প্রভু আপনার সমস্ত ধৈর্যহীন বিরক্তিকর চিন্তাভাবনা দেখেন। তিনি আপনার রাগান্বিত, হতাশাগ্রস্ত বা অসন্তুষ্ট চিন্তাভাবনা দেখেন। আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে না গিয়ে বরং আপনার নিজের বিরক্তিকর চিন্তাভাবনা এবং মূর্খতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

ঈশ্বরের বিরুদ্ধে বিরক্তি পাপকে জন্ম দেয়। আপনার ব্যক্তিগত পরিচয় এবং আপনার সমস্ত সম্পদ, সব কিছুই স্বর্গের উপহার। আপনি যা আছেন এবং আপনার যা আছে সব কিছুই ঈশ্বরের আশীর্বাদ, কিছুই আপনার নেই। ঈশ্বর আপনাকে আপনার জীবনের স্থান দিয়েছেন, ক্ষমতা, পিতামাতা, স্বাস্থ্য, সন্তান, চাকরি, জীবনসঙ্গী, সময়, এবং আরও অনেক কিছু। কেন আপনি এই উপহারগুলির সম্পর্কে তাঁর বিরুদ্ধে বিচলিত হন? এই বিষয়গুলি আপনার নয়; সবই তাঁর আশীর্বাদ। তিনি আপনাকে এসব ঋণে দিয়েছেন, এবং তিনি আপনার কাছে একটি ভালো ফেরত আশা করেন। আপনি তাঁর কাছে ঋণী আছেন। ঈশ্বরের কাছে চিরন্তন যন্ত্রণা ছাড়া আপনি আর কিছুই পাওয়ার যোগ্য নন। কিন্তু ঈশ্বরের কাছে আপনি বিশুদ্ধ করুণা লাভ করলেন।

কিন্তু অলসতা বা মূর্খতার দ্বারা তাঁর উপহারগুলিকে বিকৃত বা নষ্ট করার পরে আপনি যখন তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হন, তখন আপনার বিড়বিড় করা চিন্তাগুলি আপনার হৃদয় থেকে বেরিয়ে আসা নরকের অবাধ্য বিষ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আপনি প্রত্যেক দিন আপনার পাপে দুষ্টতা যোগ করতে থাকেন। এই পাপ চিন্তাভাবনাকে চূর্ণ করুন। ঈশ্বরের সামনে নিজেকে বিনীত করুন। তিনি যে উপহার দেন তার চেয়ে বেশি তাঁর মধ্যে নিজের আনন্দ এবং তৃপ্তি খুঁজুন। তাকে উপহার ছাড়া গ্রহণ করুন। আপনার মূর্খতা স্বীকার করুন যা আপনার দুর্দশার দিকে আপনাকে পরিচালিত করে থাকে।

আদম নিজের পাপের দ্বারা এদন উদ্যানে লজ্জা ও মৃত্যু নিয়ে এসেছিলেন কিন্তু তিনি এর জন্য ঈশ্বরকে দোষারোপ করেছিলেন (আদিপুস্তক 3:11-12)। কয়িন তার ভাই হেবলেকে হত্যা করার কারণে অভিশপ্ত হয়েছিল, এবং তার শাস্তি খুব বড় হওয়ার জন্য সে ঈশ্বরকে দোষারোপ করেছিলো (আদিপুস্তক 4:13-14)। আহাব তার দ্রাক্ষাক্ষেত্রের জন্য নাবোতকে জঘন্য ভাবে হত্যা করার জন্য যুদ্ধে জড়িত হলো, এবং সে তাকে কখনও আশীর্বাদ না করার জন্য ঈশ্বরকে দোষারোপ করেছিলো (1 রাজাবলি 22:8)। এই তিনজন লোক আজ কোথায় আছে? সম্ভবত সেখানে, যেখানে তাদের থাকার কথা। আপনি কাল কোথায় থাকবেন?

আপনার বেশিরভাগ সমস্যার কারণ আপনার নিজের দোষ। আপনি ঈশ্বরের বাক্যকে অবহেলা করেছেন। আপনি বোকামি করে আপনার নিজের পথ বেছে নিয়েছেন। আপনি কি দেখতে পাচ্ছেন না? প্রজ্ঞা অনুসরণ করার জন্য আপনার একদম উষ্ণ আগ্রহ ছিলো। নিজের মূর্খতার দ্বারা ঈশ্বর আপনাকে যা দিয়েছেন, তার যত্ন নিতে আপনি ব্যর্থ হয়েছেন। এখনও সময় আছে, নিজের পাপস্বীকার করুন আর যদি আপনি তা না করেন তাহলে আপনার কষ্ট বাড়তে চলেছে (ইয়োব 36:16-18)।

জীবনে কোন জায়গায় আপনি মূর্খ সিদ্ধান্ত নিচ্ছেন? এটি আপনাকে সব সময় কষ্ট পৌঁছাবে। আপনি যদি নিজের কষ্টের জন্য ঈশ্বরকে দোষারোপ করেন, তাহলে আপনি আপনার মূর্খতার কারণে আপনার জীবনে আরও বড় পাপ যোগ করবেন। আশ্চর্যের কিছু নেই যে আপনার জীবন বিশৃঙ্খল হয়ে গেছে। বাইবেল বলে, “এই পথ, তোমরা এই পথেই চল।” (যিশাইয় 30:21)। আপনি যদি নির্দেশনা এবং প্রজ্ঞাকে প্রত্যাখ্যান করেন, কারণ আপনার কাছে আরও ভালো ধারণা ছিলো, বা পালক খুব উত্তম ছিলেন, বা বাইবেল খুব পুরানো বই, বা আপনার বাবা সেভাবে এটি করেননি, তাহলে সাবধান হয়ে যান।

ঈশ্বরকে উপহাস করা যায় না; কারও দ্বারা প্রতারিত হবেন না। আপনি যদি আপনার বিবাহ, পরিবার, চিন্তাভাবনা, বক্তৃতা, বা জীবনের যেকোনো ক্ষেত্রে তাঁর বাক্যে আপস করেন, তাহলে আপনি বেদনাদায়ক ফলাফল পাবেন (গালাতীয় 6:7)। তিনি মানুষকে ন্যায়পরায়ণ করেছেন, কিন্তু তারা ঈশ্বরকে ত্যাগ করে অনেক উদ্ভাবনের সন্ধান করেছে (উপদেশক 7:29)। আপনি তাঁর আদেশের বিরুদ্ধে কি উদ্ভাবন করেছেন? তাঁর পথ ন্যায়সঙ্গত; আর আপনার পথ বিষম। আপনি যদি আপনার পাপের মধ্যে বিরক্তি যোগ করেন, তাহলে তিনি আরও বড় শাস্তি বা বিচার নিয়ে আসবেন।

আপনি যদি মূর্খতার সাথে জীবনযাপন করেন এবং আপনার সমস্যা থাকে তবে কেবল একটি জিনিসই করতে হবে। ইলিহু আপনাকে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি উত্তম প্রার্থনা দিয়েছেন, “সে মনুষ্যদের কাছে গীত গাহিয়া বলে, ‘আমি পাপ করিয়াছি, প্রকৃতের বিপরীত করিয়াছি, তথাপি তাহার তুল্য প্রতিফল পাই নাই; তিনি কূপে প্রবেশ করা হইতে আমার প্রাণকে মুক্ত করিয়াছেন, আমার জীবন আলোক দর্শন করিবে।‘” (ইয়োব 33:27-28)। আপনি যদি মূর্খ হয়ে থাকেন তবে এটাই আপনার প্রার্থনা হওয়া উচিত এবং ঈশ্বরের বিরুদ্ধে আপনার মোটেও বিরক্ত হওয়া উচিত নয়।

যদি কখনও এমন একজন মানুষ থাকত যে জীবনে তার অংশের বিরুদ্ধে বিরক্ত হতে পারত, তবে তা হতেন ধন্য প্রভু যীশু খ্রীষ্ট। কিন্তু যখন তাঁর কঠিন জীবনের সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর কাজের মুখোমুখি তিনি হলেন – আপনার পাপাচারের জন্য যখন তাঁকে মূল্য দিতে হলো– তখন তিনি বলেছিলেন, “তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হউক” (লুক 22:42)। তিনি কখনও ঈশ্বরের পথ বিকৃত করেননি, কিন্তু আপনার বিকৃত পথের তাঁকে মূল্য দিতে হয়েছিল। এবং তিনি তখনও বিরক্ত হননি। ঈশ্বরের ধন্য ও নিখুঁত পুত্রের প্রশংসা করুন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑