হিতোপদেশের ব্যাখ্যা

খাটি তরাজু ও নিক্তি সদাপ্রভুরই; থলিয়ার বাটখারা সকল তাঁহার কৃত বস্তু।

একটি হ্যামবার্গারের ওজন কি পঞ্চাশ গ্রাম হওয়া উচিত? চার লিটার দুধে কি তিন লিটার দুধ থাকা উচিত? এক লিটার পেট্রল সম্পর্কে কি ভাববেন তাহলে? আপনি কিনছেন বা বিক্রি করছেন তার উপর ভিত্তি করে কি আপনার উত্তর পরিবর্তিত হয়? স্বর্গের মহান ঈশ্বর সমস্ত লেনদেনে আমাদের কাছে সম্পূর্ণ সততার আশা করেন।

আপনি একটি হাসপাতাল বা ওষুধের দোকানে যে ওষুধটি পান সেটা কি 100 শতাংশ বিশুদ্ধ হওয়া উচিত না 99 শতাংশ? এটা কি কোন পার্থক্য আনতে পারে? রোগনিদান-তত্ত্ব (ডায়াগনস্টিক) উপকরণগুলির নির্দিষ্টকরণ (সেটিংস) এবং সঠিকতা সম্পর্কে কি বলা যেতে পারে? আপনি কি চান আপনার বাবা বা অন্য কারো বাবা একটি নিখুঁত এমআরআই এর সেবা লাভ করুক?

আপনার সম্পত্তির সীমানাগুলির নিরীক্ষা সেন্টিমিটার, ইঞ্চি, ফুট বা গজ দ্বারা সঠিক মাপের হওয়া উচিত? আপনি কি আপনার বাড়ির মূল্যায়ন বাজার মূল্যের কাছাকাছি চান, না নিজের প্রয়োজন অনুসারে চান? আপনার মূল্যায়ন প্রকৃত মূল্যের চেয়ে বেশি বা কম হলে কি আপনার উত্তর পরিবর্তন হবে?

আপনি কি এই প্রশ্নগুলির সম্পর্কে দৃঢ়ভাবে অনুভব করেন? কে বলে যে পরিমাপ করা গুরুত্বপূর্ণ? এবং সঠিকভাবে পরিমাপ না করা হলে কে এটি সম্পর্কে কোনো পদক্ষেপ নেবে? যদি কেউ খারাপভাবে আঘাত না পায় তাহলে আপনি কি আপনার ব্যবসায়িক লেনদেন একটু প্রতারণা করতে পারবেন?

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পরিমাপক যন্ত্রের উপর ভিত্তি করে $7 ট্রিলিয়ন মূল্যের অর্থনৈতিক লেনদেন হয়। মাত্র 1 শতাংশ ত্রুটির পরিমাণ $70 বিলিয়নের ক্ষতি হতে পারে, যেটি অনেক দেশের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। ছোট ত্রুটিগুলি শেষে বড় পরিণতি নিয়ে আসে।

একটি পেট্রোল পাম্প মাসে 400000 লিটার পেট্রল বিক্রি করে। যদি মালিক চালাকি করে নির্ধারিত মাপ থেকে কম পেট্রল পাম্প করে যা আপনি পরিমাপের কাপেও সন্ধান করতে পারবেন না, তাহলে তিনি প্রতি বছর অতিরিক্ত $20,000 চুরি করবেন আর কেউ তাঁকে ধরতে পারবে না।

কিন্তু প্রভু যিহোবা জানেন। তিনি আমাদের জন্য সঠিক ওজন ও পরিমাপ নির্ধারণ করেছেন; তিনি আজ্ঞা দেন; এবং তিনি তাদের প্রয়োগ করেন (লেবীয় পুন্তক 19:35-36; দ্বিতীয় বিবরণ 25:13-15; যিহিষ্কেল 45:10)। একটি জাতি হিসাবে ধ্বংস হওয়ার আগে ইস্রায়েলের পাপগুলির মধ্যে একটি পাপ ছিল যে তাঁরা মিথ্যা ভারসাম্য এবং ওজনের সাথে প্রতারণাপূর্ণ বণিক অনুশীলন করত (হোশেয় 12:7; আমোষ 8:5; মীখা 6:11)। তাই আপনাকেও সাবধান হওয়া উচিত, পাঠকগণ!

ঈশ্বর সেই সমস্ত জাতি বা পুরুষদের বিচার করবেন যারা লাভের জন্য ওজন বা পরিমাপ পরিবর্তন করে, কারণ এটি তাঁর কাছে ঘৃণ্যযোগ্য; কিন্তু তিনি তাদের সঠিক ব্যবহারে খুশি হন (হিতোপদেশ 11:1; 20:10, 23)। অর্থনৈতিক লেনদেনে সততা ও যথাযথতার উৎপত্তি মানুষের মধ্যে হয়নি; সেটি ঈশ্বরের কাছ থেকে এসেছে। 1500 খ্রিস্টপূর্বাব্দে ইস্রায়েল জাতির আইন বিশ্বের কাছে ঈর্ষার কারণ ছিল (দ্বিতীয় বিবরণ 4:5-9)।

এই অধ্যাদেশের সাথে সম্মতি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির দিকে পরিচালিত করবে, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের মত। গত বার আপনি কবে আপনার হ্যামবার্গার, দুধ, পেট্রল বা ওষুধ পরিমাপ করেছিলেন? অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পূর্ণ গতিতে চলতে দেওয়া উচিৎ। মার্কিন যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বলে নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঈশ্বরের অধ্যাদেশ অনুসরণ করে বলে আজ সে সফল আছে, তারা ব্যক্তিগতভাবে এটি সম্পর্কে চিন্তা করুক বা না করুক। ঈশ্বরের আইন অজ্ঞদেরকেও পরিচালিত করে।

আধুনিক দাঁড়িপাল্লার যুগের আগে, বিক্রেতারা দাঁড়িপাল্লা ব্যবহার করত (ক্রেতারা সর্বত্র ওজন বহন করত না এবং যেভাবেই হোক তাঁরা বিক্রেতাদের বিশ্বাস করত)। অতিরিক্ত ওজন একটি ব্যাগে রাখা থাকত। চুরি করার দুটি উপায় ছিল: হয়তো ভারসাম্য বা/অথবা ওজন পরিবর্তন করা হত। দুষ্ট বিক্রেতারা লাভ করার জন্য 425 গ্রামকে 453 গ্রাম হিসেবে বা 35 ইঞ্চিকে 36 ইঞ্চি (১ গজ) হিসাবে বিক্রি করে দিত।

এই হিতোপদেশটি অষ্টম আদেশকে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, “তুমি চুরি করো না” (যাত্রাপুস্তক 20:15)। যেহেতু কেউ কেউ অন্যের কাছ থেকে চুরি করার জন্য লেনদেনে ঠকায় তাই প্রভু তাদের সকলকে নিন্দা করেন যাতে তাঁরা নিজের সম্পত্তির অধিকার, অর্থনৈতিক আত্মবিশ্বাস এবং বৃত্তিমূলক সততা প্রতিষ্ঠার জন্য ঝুঁকি নেয়। আপনার জীবনবৃত্তান্ত কি সত্যতায় পরিপূর্ণ? এবং আপনি কি যথাযথ আন্তরিকতার সাথে সাক্ষাৎকারে প্রশ্নের উত্তর দেন? কারণ, নিজেকে ভুলভাবে উপস্থাপন করে নিজের যোগ্যতার চাকরি এবং বেতন নেওয়া চুরি করার মতই কাজ।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিভাগের কর্তৃত্বের অধীনে ওজন ও পরিমাপের একটি নিবেদিত কার্যালয় রয়েছে, যা নিয়মিত সর্বজনীন পরিমাপ যন্ত্রগুলি পরিদর্শন করে, তবুও যারা প্রভুকে ভয় করে না তারা প্রতারণা করার রাস্তা খুঁজে নেয়। এই সরকারী কর্তৃত্ব এবং এর সুরক্ষার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত, তবে আপনাকে অবশ্যই এই হিতোপদেশটি নিজের উপর প্রয়োগ করতে হবে।

প্রিয় পাঠকগণ, আপনি কি নিজের কাজের জায়গায় ছল-চাতুর্য করেন (তীত 2:10)? আপনি কি কাজের জায়গায় এই কাজগুলি করেন – তাড়াতাড়ি কাজ না সেরে সময় নষ্ট করা? কাজের মাঝে বিরতির সময় বাড়ানো বা খুব বেশি বিরতি নেওয়া? সঠিক ভাবে কাজ না করে ভুল ভাবে কাজ সারার চেষ্টা করা? একটি উইন্ডশীল্ড পুরোপুরি ইনস্টল করা উচিত, বা প্রায় পুরোপুরি ইনস্টল করা উচিত? প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট খাদ্যতালিকা নির্দিষ্টকরণ অনুযায়ী একটি স্যান্ডউইচ তৈরি করা উচিত? নাকি তার কাছাকাছি যথেষ্ট ভাল স্যান্ডউইচ তৈরি করা উচিত?

জিনিস কেনার সময় কি আপনি জিনিসে দোষগুলি খুঁজে বের করেন এবং তারপরে অন্যদের কাছে গর্ব করেন যে আপনি অনেক ভালো দাম পেয়েছেন? এই স্বভাবকে প্রভু নিন্দা করেন (হিতোপদেশ 20:14)। আপনি একটি মিথ্যা সাক্ষী বহন করছেন – বিক্রেতার কাছে যে জিনিসটির দাম বেশি ছিল, আপনার বন্ধুদের কাছে এটির দাম কম হয়ে গেলো। এটি সমস্ত পৃথিবীর বিচারকের কাছে একটি অপরাধ। পুরুষরা এমনকি বলবে, “আমি চুরি করেছি!” এটা সত্য, কারণ তারা সত্যিই চোর!

আপনি কি সবসময় একটি ন্যায্য মূল্য দেন? আপনি যখন একটি লেনদেনে একটি ত্রুটি সন্ধান করেন, তখন আপনি কি তা জানিয়ে দেন, এমনকি এটির জন্য আপনার বেশি খরচ হলেও? লেনদেনের পর আপনি কি অতিরিক্ত খুচরা ফিরিয়ে দেন? আপনি কখনই আপনার আর্থিক লেনদেনে কৃপণ হবেন না বা আঁটসাঁট হয়ে এগিয়ে যাবেন না (হিতোপদেশ 11:24-26; 19:17; 28:8)। এটি অপবিত্র পুরুষদের একটি চিহ্ন এবং এতে এটাও বোঝা যায় যে কেন গরিবরা আরও দরিদ্র হয়ে যায় এবং ধনীরা আরও ধনী হয়ে যায়।

আপনার আচরণ বিধবাদের সাথে কেমন থাকে? (যাত্রাপুস্তক 22:22)। আপনি কি তাদের ন্যায্য পারিশ্রমিক দেন? তার পারিশ্রমিক যদি বাজারের দর থেকে নিচে থাকত তাহলে কি আপনি তাকে আরও বেশি পারিশ্রমিক দিতেন? আপনি কি বাবা-মা ছাড়া একটি সন্তানকে আরও ভালো পারিশ্রমিক দেবেন? ভালো করে বিবেচনা করুন, প্রিয় পাঠকগণ। প্রভু আপনার কার্যকলাপকে লক্ষ্য করেন (দ্বিতীয় বিবরণ 10:18; গীতসংহিতা 68:5)।

পুরাতন নিয়মে চুরি করলে ঈশ্বর কিভাবে শাস্তি দিতেন? চুরি হওয়া পরিমাণ সাত বার পুনরুদ্ধার করে (হিতোপদেশ 6:31), এবং যদি সেই চোর এই শাস্তি বহন করতে না পারতো তবে ওকে দাসত্বে বিক্রি করে দেওয়া হত (যাত্রাপুস্তক 22:3)। এটি একদম সহজ নিয়ম, সঠিক এবং নিখুঁত বিচার!

অন্যরা যদি ছোটখাটো উপায়ে আপনার সুবিধা নেয় তখন আপনি কি করবেন? যীশু শান্তির সন্ধানে বিষয়টিকে যেতে দিতে শিখিয়েছিলেন (মথি 5:38-48)। পৌল শিখিয়েছিলেন যে এটির জন্য মণ্ডলীর মধ্যে কোন দ্বন্দ্ব বা বিচার আনার চেয়ে ছোট জিনিসগুলিতে প্রতারিত হওয়া ভাল (1 করিন্থীয় 6:6-8)।

একজন বিশ্বাসী হিসেবে এই জগতে কিভাবে নিজের আচরণ হওয়া উচিত? বিক্রয় এবং ক্রয় উভয় দিক এবং অন্যান্য সমস্ত অর্থনৈতিক লেনদেন এবং পেশাদার সম্পর্কের ক্ষেত্রে সর্বদা যারা আপনাকে বিশ্বাস করে তাদের প্রত্যাশা অতিক্রম করুন। আপনি সর্বদা এগিয়ে যাবেন, কারণ পদোন্নতি প্রভুর কাছ থেকে আসে (গীতসংহিতা 75:6-7)। আপনি ঈশ্বর এবং মানুষদের অনুগ্রহে বৃদ্ধি পাবেন।

এমনকি নতুন নিয়মেও যথার্থতা, সততা এবং সততার প্রতি এই প্রতিশ্রুতিকে উচ্চতর করে লেখা হয়েছে, যেমন পৌল আদেশ করেছেন এবং চিত্রিত করেছেন (রোমীয় 12:17; 2 করিন্থীয় 8:20-21)। সঠিক, সৎ এবং উদার আচরণ হল প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের জীবন্ত সাক্ষ্য যেটি অন্যদেরকে আপনার আশার কারণ জিজ্ঞাসা করতে বাধ্য করবে (মথি 5:16; 1 পিতর 2:12; 3:15)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑