কেউ ধনী হওয়ার ভান করে, অথচ তার কাছে কিছুই নেই; অন্যজন দরিদ্র হওয়ার ভান করে, অথচ তার কাছে মহাধন আছে।
একজন গরীব মানুষ টাকা ছাড়া অন্য বিষয়েও ধনী হতে পারে। মোশি দুঃখ এবং তিরস্কারের জন্য মিশরের ধন-সম্পদ ও আনন্দ প্রত্যাখ্যান করেছিলেন (ইব্রীয় 11:24-26)। কেন? মিশরের ভাণ্ডারের চেয়ে ঈশ্বরের পুরস্কার ছিলো উত্তম। তিনি ফরৌণের ধনী পরিবারের চেয়ে ঈশ্বরের দরিদ্র লোকদের বেছে নিয়েছিলেন। তিনি এই হিতোপদেশ জানতেন।
মোশির কথা বিবেচনা করুন (প্রেরিত 7:20-23)। জন্ম থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। তিনি মিশরীয়দের সমস্ত প্রজ্ঞা শিখেছিলেন, এবং তিনি মিশরে কথায় ও কাজে শক্তিশালী ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতির রাজপরিবারের সকল সুযোগ তার ছিলো। কিন্তু চল্লিশ বছর বয়সে, তিনি একটি গুরুত্বপূর্ণ জীবন বেছে নিলেন। তিনি এই জগতের ঊর্ধ্বে ঈশ্বরের রাজত্ব চয়ন করলেন।
তিনি কি হারিয়েছিলেন? কোনো কিছুই না! তিনি 80 বছর ঈশ্বরের সাথে হেঁটে কাটিয়েছিলেন, তিনি শুনেছিলেন “আমি যে আছি, সেই আছি,” (“এক ঝোপের মধ্যে থেকে সদাপ্রভুর দূত আগুনের শিখায় মোশির কাছে আবির্ভূত হয়েছিলেন” যাত্রাপুস্তক 3:14) তিনি ঈশ্বরের পিছনের অংশগুলি দেখেছিলেন, ঈশ্বরের সাথে মুখোমুখি কথা বলেছিলেন এবং তাঁর লোকেদেরকে মিশর থেকে বের করে এনেছিলেন। এখানে এবং অনন্তকালের জন্য তার সম্পদ লাল সাগরে ফরৌণের জলাবদ্ধ দেহ এবং তার ধ্বংসপ্রাপ্ত জাতি এবং মিশরের খালি কোষাগারকে ছাড়িয়ে গেছে!
যীশু খ্রীষ্টকে অনুসরণ করার জন্য আপনি কি ব্যয়বহুল পছন্দ করেছেন? কিছুই না? তাহলে আপনি তাঁর শিষ্য নন (লুক 14:25-33)। আপনি যদি মূল্য গণনা না করে থাকেন এবং তা পরিশোধ না করেন তাহলে আপনি তাঁর শিষ্য নন। আপনি যদি গণনা করতে এবং মূল্য দিতে ইচ্ছুক না হন তবে আপনি তাঁকে জানেন না।
এই হিতোপদেশ দুটি পুরুষের বর্ণনা করে। এই বাক্যে বিশেষ্য “একজন মানুষ” এবং সর্বনাম “তার” দুইবার বুঝতে হবে। ঊহ্য শব্দ-অধ্যাহার (Ellipsis, একটি শব্দ বা শব্দের বক্তৃতা বা লেখা থেকে বাদ দেওয়া যা অপ্রয়োজনীয় বা প্রাসঙ্গিক সূত্র থেকে বোঝা যায়) নামক ভাষালঙ্কার (The Figure of Speech) চিত্রটি সৌন্দর্য এবং শক্তির জন্য শব্দগুলিকে ছেড়ে দেয়। শব্দের জায়গায়, বাক্যেটি এভাবে পড়বেন:
এমন একজন লোক আছে যে নিজেকে ধনী করে, তবুও তার কিছুই নেই:
এমন একজন লোক আছে যে নিজেকে দরিদ্র করে, তবুও তার প্রচুর ধন আছে।
প্রথম মানুষটি ধনী হতে বেছে নিলো, কিন্তু আসলে তার কোনো মূল্য ছিলো না। দ্বিতীয় লোকটি দরিদ্র হওয়া বেছে নিয়েছিলো, কিন্তু তাঁর প্রকৃত সম্পদ ছিলো। এইখানে শিক্ষা হলো একটি জাগতিক ধন ও স্বর্গীয় সম্পদের মধ্যে পার্থক্য। এইখানে দুই ধরনের বিবেচনাধীন সম্পদ আছে। প্রথম মানুষ জাগতিক ধন-সম্পদ বেছে নিয়েছিলো; দ্বিতীয় ব্যক্তি স্বর্গীয় সম্পদ বেছে নিলেন। প্রথম মানুষ হেরে গিয়েছিলো, আর দ্বিতীয় জন জিতলো। স্বর্গীয় সম্পদই প্রকৃত সম্পদ। প্রিয় পাঠকগণ, আপনি কি নির্বাচন করবেন?
স্বর্গীয় সম্পদ কি? যীশু তাদের “সত্যিকারের ধন” বলেছেন (লুক 16:11)। এগুলি হলো ঈশ্বরের উপস্থিতি, আপনার জীবনে পবিত্র আত্মার ফল, প্রত্যাদেশ দ্বারা প্রজ্ঞা, সত্য এবং অনন্ত জীবন। এই বিষয়গুলো কি আপনার কাছে অল্প মুল্যবান? এগুলো কি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? শয়তান চায় না যে আপনি এই বিষয়গুলোর সম্পর্কে জানুন, অভিজ্ঞতা করুন বা ভালোবাসুন।
হিতোপদেশ বইয়ের কয়েকটি তুলনার সম্পর্কে বিবেচনা করুন, যেখানে শলোমন তার ছেলেকে শিখিয়েছিলেন যে কিছু বিশিষ্ট বিষয় অন্যান্য সামান্য বিষয়ের চেয়ে ভালো। তিনি তাঁর ছেলেকে আসল, প্রকৃত ধন-সম্পদ দেখালেন!
অর্থের চেয়ে প্রজ্ঞা উত্তম (হিতোপদেশ 3:14; 8:11, 19; 16:16)। প্রভুর ভয়ের সাথে সামান্যই ধন কষ্টের ধন থেকে উত্তম (হিতোপদেশ 15:16)। ভালোবাসার ডাল-ভাত ঘৃণা সহ মাটনের (Mutton) চেয়ে ভালো (হিতোপদেশ 15:17)। ধার্মিকতার সাথে সামান্য কিছু অন্যায়ের অনেক কিছুর চেয়ে ভালো (হিতোপদেশ 16:8)। দাম্ভিকের সাথে সম্পদ ভোগ করার চেয়ে নিরহঙ্কার সাথে নম্রতায় জীবন কাটানো ভালো (হিতোপদেশ 16:19)। শান্তি ও নিরূপদ্রব পরিবেশে এক মুঠি শুকনো খাওয়ার ভোজবাড়িতে শত্রুতার পরিবেশ চেয়ে ভালো (হিতোপদেশ 17:1)। এই তুলনাগুলি উপলব্ধি করুন।
অন্যান্য তুলনাগুলিও বিবেচনা করুন। অনন্তকালের গৌরবের অত্যধিক এবং চিরন্তন সুখ এই জগতের সংক্ষিপ্ত এবং হালকা কষ্টকে অতিক্রম করে গেছে (2 করিন্থীয় 4:17)। এই জীবনের আনন্দগুলি সহজেই দেখা, শোনা এবং বিবেচনা করা যায়, তবে ঈশ্বর এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার ইন্দ্রিয়গুলির উপলব্ধির ক্ষমতার বাইরে (1 করিন্থীয় 2:9)।
দায়ূদ ভেবেছিলেন যে, সমস্ত রাজকীয় সম্পদ এবং আনন্দ থাকা সত্ত্বেও এবং বিখ্যাতদের সাথে বছরের পর বছর বেঁচে থাকার চেয়ে একদিনের জন্য ঈশ্বরের গৃহে একজন দারোয়ান হওয়া বেশি ধনী এবং বেশি বড় বিষয় (গীতসংহিতা 84:10)। সে কি পাগল ছিলো? নাকি খুব বুদ্ধিমান? তিনি তার জীবনের জন্য একটি বিষয় স্থির করেছিলেন; সেটি হলো ঈশ্বরের রাজ্য (গীতসংহিতা 27:4)।
সাধু পৌল, যার নক্ষত্র যিরূশালেমে দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো, যীশু খ্রীষ্টকে অনুসরণ করার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন (ফিলিপীয় 3:4-11)। যদিও তিনি খ্রীষ্টকে বেছে নেওয়ার জন্য ভয়ঙ্করভাবে কষ্টভোগ করেছিলেন (2 করিন্থীয় 11:22-28), তিনি স্বর্গে মুকুট পরার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন (2 তীমথিয় 4:7-8)। তিনি সেখানে যাওয়ার অপেক্ষায় ছিলেন!
প্রিয় পাঠকগণ! জাগতিক ও স্বর্গীয়, উভয় সম্পদই আপনার এক সাথে থাকতে পারে না, আপনাকে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে । যীশু বলেছিলেন, “কেউই দুই প্রভুর সেবা করতে পারে না” (মথি 6:24)। আপনি একসাথে জগৎ এবং ঈশ্বরের বন্ধু হতে পারেন না (যাকোব 4:4)। আপনি যদি জগৎকে ভালোবাসেন তাহলে আপনি ঈশ্বরকে ভালোবাসেন না (1 যোহন 2:15)।
“যীশু উত্তর দিলেন, ‘আমি তোমাদের সত্যিই বলছি, এমন কেউ নেই, যে আমার ও সুসমাচারের জন্য নিজের বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, সন্তানসন্ততি, কি জমিজায়গা ত্যাগ করেছে, অথচ বর্তমান কালে তার শতগুণ ফিরে পাবে না। সে এই জীবনেই বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, সন্তানসন্ততি ও জমিজায়গা লাভ করবে ও সেই সঙ্গে নির্যাতন ভোগ করবে। কিন্তু ভাবীকালে অনন্ত জীবন লাভ করবে। কিন্তু অনেকেই, যারা প্রথমে আছে, তারা শেষে হবে, আর যারা পিছনে আছে, তারা প্রথমে হবে।‘” (মার্ক 10:28-31)। সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছেন যা অন্যরা চায়, যদি আপনি তাঁর রাজ্য এবং ধার্মিকতাকে নিজের জীবনে প্রথম স্থানে রাখেন (মথি 6:33)।
পাঠকগণ, এগিয়ে যান! জাগতিক সম্পদ চয়ন করুন! শলোমন সেই ব্যক্তিকে বর্ণনা করেছেন যে তার দৃষ্টি ধন-সম্পদের দিকে রাখে এবং সেগুলি পায় (উপদেশক 5:10-17)। সে সন্তুষ্ট নয়; আয়ের তুলনায় তার ব্যয় দ্রুত বৃদ্ধি পায়, তাই তিনি কেবল আয়ের দিকে তাকান, তিনি নিজের সম্পদ উপভোগ করেন না; তিনি সব সময় এই সব নিয়ে চিন্তিত থাকেন; তিনি এটি সংরক্ষণ করার চেষ্টা করেন, কিন্তু শেষে এটি হারান; শেষ কালে তার ছেলেকে দেওয়ার মতো তার কাছে কিছুই থাকে না। তিনি যেই ভাবে এই জগতে প্রবেশ করেছিলেন ঠিক সেই ভাবে তিনি কবরে যান, নগ্ন হয়ে; বাস্তবে, তিনি সারা জীবন বাতাসের জন্য পরিশ্রম করলেন; এবং তার পুরো জীবন অন্ধকার, দুঃখ এবং ক্রোধে কাটলো। প্রচারক এটাকে কি বলে জানেন? অসুস্থতা!
আপনি যদি আপনার জাগতিক জীবনকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনি আপনার জাগতিক এবং আধ্যাত্মিক জীবন, দুটোই হারাবেন (মথি 16:24-25)। কিন্তু জাগতিক জীবন হারালে উভয়ই লাভ হবে। সহজ বিকল্প। কিন্তু মাংস দুর্বল। জগৎ লোভনীয়। আর শয়তান চায় না যে আপনি সত্যিকারের ধন-সম্পদ বেছে নিন।
সত্যিকারের ধন-সম্পদ পাওয়ার জন্য আপনি কি কিছু ত্যাগ করেছেন? আপনি কি রবিবারের সমাবেশের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শনিবার রাতে নিজের আনন্দ ও অবকাশ ত্যাগ করেন? আপনি কি নিজের চোখকে পাপ থেকে বিরত রাখতে টেলিভিশনের নিষ্ক্রিয় বিনোদন ত্যাগ করেন? আপনি কি সেই বন্ধুদের পরিত্যাগ করেন যারা আপনার আত্মাকে ধার্মিকতা থেকে দূরে সরিয়ে নেয়? আপনি কি পরিবারের সদস্যদের পরিত্যাগ করেন যারা আপনার বিশ্বাসের বিরোধিতা করে? একজন ভালো খ্রিস্ট বিশ্বাসী হওয়ার জন্য আপনি কি অনেক সুযোগ সহ একটি চাকরিও ছেড়ে দিতে রাজী?
প্রভু যীশু এই পৃথিবীতে দরিদ্র হওয়ার জন্য স্বর্গের গৌরবের সম্পদ ত্যাগ করেছিলেন। কেন তিনি এটি করেছিলেন? কারণ তাঁর পিতা তাঁকে এটি করতে বলেছিলেন, এবং তিনি স্বর্গে তাঁর জন্য বিশাল পুরষ্কার রেখেছিলেন (গীতসংহিতা 16:8-11; যিশাইয় 53:12; লূক 24:26; ফিলিপীয় 2:9-11; ইব্রীয় 12:2)। বিশ্বাস করুন, এমন একটি দিন আসছে যেদিন এই জীবনের সমস্ত ত্যাগ অসীমভাবে শোধ করা হবে। আমীন।
বাইবেল ছাত্রদের জন্য পরিশিষ্ট (অতিরিক্তভাবে সংযুক্ত অংশ)
এটি কি সঠিক ব্যাখ্যা? ভাষ্যকারগণ দরিদ্র পুরুষদের বর্ণনা করেন যারা জনপ্রিয়তার জন্য সম্পদের ভান করে এবং সেই ধনী ব্যক্তিদের যারা প্রতারণার জন্য দারিদ্র্যের ভান করে। পাঠ্য উভয়েরই কোনো এক জন কে নিন্দা করে না, তাই উভয়কেই নিন্দার যোগ্য। তারা বলে, প্রথমটি অহংকার এবং দ্বিতীয়টি অকৃতজ্ঞতার জন্য দোষী। তারা তখন এই হিতোপদেশটি আধ্যাত্মিকভাবে প্রয়োগ করে। কিছু লোক আধ্যাত্মিকতার ভান করে, কিন্তু মৃত; এবং কেউ কেউ দারিদ্র্যের ভান করে, কিন্তু ধনী। তারা পূর্বের উল্লেখিত ব্যক্তির নিন্দা করে এবং পরেরটির সমালোচনা করে।
তারা যেখানে উদ্যোগী আমরা সেখানে যেতে পারি না। প্রথমত, পাঠ্যটি প্রশংসা বা নিন্দা, কিছুই করে না, তাই আমরা একটি শিক্ষা ছাড়াই থাকি। দ্বিতীয়ত, তাদের ব্যাখ্যা কোনো প্রজ্ঞা প্রদান করে না। তৃতীয়ত, তাদের ব্যাখ্যার অন্য কোনো শাস্ত্রীয় সাক্ষ্য নেই। চতুর্থ, হিতোপদেশ ক্রমাগত বস্তুগত সম্পদ এবং প্রজ্ঞার বৈপরীত্য করে থাকে। পঞ্চম, বাইবেল বারবার উপরের শিক্ষাটি শেখায়।
আমরা বিশ্বাস করি হিতোপদেশটি সঠিক অগ্রাধিকার শেখায়, পুরো বইয়ের অন্যতম প্রধান পাঠ, যা প্রজ্ঞার প্রয়োগ শেখায়। কিছু পুরুষ আর্থিক এবং পেশাদার সাফল্যের উপর তাদের সমস্ত জোর দেয়, কিন্তু তাদের আত্মার জন্য তারা কিছুই করে না। তাদের চর্বিহীন আত্মা আছে, তারা মানসিক উদ্বেগে ভরা আছে, তাদের বিবাহ প্রেমহীন, এবং তারা তাদের সম্পদের কোনো অংশই তাদের সাথে নিয়ে যেতে পারবে না। আসলে তারা নিজেদের আত্মাকে ধ্বংস করে। কিন্তু অন্যরা তাদের লেনদেনে শান্তি, প্রেম এবং ধার্মিকতাকে উচ্চতর করার জন্য পদোন্নতি এবং জাগতিক লাভকে ত্যাগ করবে। তারা নীরবতা, আনন্দ এবং ধার্মিকতার প্রকৃত সম্পদের জন্য আপেক্ষিক দারিদ্র্যকে বেছে নেয়। কোন মানুষটি বেশি ধনী?
বুদ্ধিমান লোকেরা ধন-সম্পদ এড়িয়ে চলে (হিতোপদেশ 30:7-9)। তারা জানে যে লাভের চেয়ে ধার্মিকতা হলো সত্যিকারের সাফল্য (1 তীমথিয় 6:6)। তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে ভয় পায় কিন্তু তারা নিজের আত্মাকে শাসনে রাখে (গীতসংহিতা 106:15)। তারা ধন-সম্পদের মূর্খতাপূর্ণ এবং ক্ষতিকর লালসা এড়াতে চায় (1 তীমথিয় 6:7-10)। তারা জানে যে যীশু খ্রীষ্টই চূড়ান্ত ধন-সম্পদ (গীতসংহিতা 73:25-26; যিশাইয় 66:1-2; মথি 6:19-21; 19:24; 1 তীমথিয় 6:17-19; 2 তীমথিয় 4:10; প্রকাশিতবাক্য 3 :17-18)। তারা জানে যে একজন ধনী ব্যক্তি খুব কমই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারে (লুক 18:24)। জীবনে আর্থিক সম্পদের চেয়েও মূল্যবান এবং বহুমূল্য বিষয় রয়েছে এবং একজন বুদ্ধিমান ব্যক্তি সেগুলিকে তার লক্ষ্য করে তোলে, এমনকি তাঁরা সেই সম্পদগুলিকে স্বেচ্ছায় ত্যাগ করে যা জগত পছন্দ করে।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।