কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে, তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে।
এটি একটা বিরাট ধাক্কা! কি জঘন্য বিপর্যয়! একজন সুন্দরী নারী একজন পুরুষকে বিয়ের বাইরে যৌনসহবাস করতে প্রলুব্ধ করে। তার আকর্ষণীয়তা, চাটুকারিতা এবং সাগ্রহ ইচ্ছা সেই পুরুষকে অভিভূত করে। সে তার সৌভাগ্যকে বিশ্বাস করতে পারে না – এই উত্তেজনাপূর্ণ এবং কামুক মহিলা তাকে তার বাড়িতে বিছানায় আমন্ত্রণ জানায়। কিন্তু সেই মহিলার ঘর মৃত শিকারে পূর্ণ রয়েছে, এবং তার অতিথিরা নরকের গভীরে রয়েছে।
শলোমন হিতোপদেশের নবম অধ্যায়ে নারী বুদ্ধি (Lady Wisdom) এবং নারী মূর্খতার (Lady Folly) তুলনা ও বৈসাদৃশ্য করেছেন। তিনি নারী বুদ্ধি এবং তার বাড়িতে সুরক্ষিত সাধারণ পুরুষদের জন্য তার প্রস্তাব বর্ণনা করেছেন (হিতোপদেশ 9:1-12)। তারপরে তিনি নারী মূর্খতাকে বর্ণনা করেছিলেন, যিনি একজন প্রলোভনশীল বেশ্যা, একই পুরুষদের জন্য তার বিপরীত প্রস্তাব এবং যার কারণে তাদের চূড়ান্ত সর্বনাশ হয় (হিতোপদেশ 9:13-18)।
সব পুরুষ প্রায়ই এই বিকল্পের সম্মুখীন হয়। আপনি কি নারী বুদ্ধিকে মনোযোগ দেবেন এবং জাগতিক মহিলাদের এবং তাদের সাথে সম্পর্কিত বিষয়গুলি থেকে দূরে থাকবেন? অথবা আপনি কি নারী বুদ্ধির প্রস্তাব থেকে দূরে চলে যাবেন পাপের আনন্দ পরীক্ষা করার জন্য একটি বেশ্যা নারীর সাথে? বিকল্প আপনার, কিন্তু ঈশ্বর পরিণাম নির্ধারণ করেছেন (ইব্রীয় 13:4)। প্রজ্ঞা প্রত্যাখ্যান করুন, এবং আপনি মূর্খের মতো মৃত্যু বরণ করবেন (হিতোপদেশ 9:11-12, 18)।
দুটি মৃত্যু আছে যেটি আপনি লাভ করতে পারেন। দুটি নরক আছে যেখানে আপনি কষ্ট ভোগ করতে পারেন। ব্যভিচারী (Fornicators) ও পরস্ত্রীগমন (Adulterers), এই সব মূর্খদের ভাগ। মূর্খরা যারা একটি অপরিচিত মহিলার পিছনে যায় – যাকে তারা সঠিকভাবে বিয়ে করেনি – তারা বিচারের আগমন দেখতে পায় না। তারা একজন সুন্দরী নারীর দ্বারা মুগ্ধ হয় এবং অজ্ঞতার সাথে তাদের ভয়ানক শাস্তির দিকে এগিয়ে যায়। এটি বিবাহের বাইরে যৌন সুখের বেদনাদায়ক প্রতারণা যা এই হিতোপদেশটি সতর্ক করে।
এখানে প্রসঙ্গটি হলো মূর্খ ও ভীতু মহিলাদের দ্বারা পুরুষদের প্ররোচিত করা (হিতোপদেশ 9:13-18)। পাঠটি একদম সহজ এবং সুস্পষ্ট: পুরুষরা তাদের চোখ এবং মাংসের লালসায় অন্ধ হয়ে যায় এবং তারা মৃত্যু এবং নরক দেখতে পায় না যা যৌন পাপের নির্দিষ্ট পরিণতি। নারীর সৌন্দর্য, চাটুকারিতা এবং প্রতিশ্রুত আনন্দ তাদের হৃদয়, আত্মা এবং মনকে তাদের বৈধ স্ত্রী ছাড়া অন্য কারো সাথে ঘনিষ্ঠতার ভয়ানক ফলাফল বিবেচনা করা থেকে স্তব্ধ করে।
বুদ্ধিমানরা তা খোঁজেন যা অনায়াসেই চোখে মেলে না বা মনকে অতিক্রম করে না। মূর্খরা কেবল তাদের সামনে যা আছে তাই দেখে। অন্য মহিলা সবসময় ভালো দেখতে লাগে; তার লোভনীয় শব্দ সবসময় ভালো শোনা যায়; তার নতুন চুম্বন সবসময় ভালো স্বাদ দেয়; এবং সে, শয়তান এবং আপনার হৃদয়ের সাথে ষড়যন্ত্র করে, এমন আনন্দ দেয় যা অবশ্যই ভালো লাগবে। কিন্তু প্রতারিত লোক জানে না যে তার আগে যারা সেই অপরিচিত মহিলার কাছে গিয়েছিলো তারা মৃত এবং নরকে রয়েছে (হিতোপদেশ 2:16-20; 5:5; 7:27)। মনোযোগ সহকারে দেখুন!
মূর্খরা জানে না মৃতরা সেইখানে আছে। প্রথম মৃত্যু হলো আত্মার মৃত্যু – সততা, শান্তি, খ্যাতি এবং পুণ্যের ক্ষতি (হিতোপদেশ 5:9-10)। পরিবর্তে, আপনি এখন ভয়, হতাশা, অপরাধবোধ এবং লজ্জায় জর্জরিত আছেন। এটি শারীরিক মৃত্যু নয়; এটি আরও খারাপ। এটি একটি জীবন্ত মৃত্যু, যেখানে হৃদয় এবং আত্মা ঈশ্বর, আনন্দ, জীবন এবং ধার্মিকতার কাছে মারা যায়। শলোমন লিখেছিলেন, “যে ব্যভিচার করে তার কোনও বোধবুদ্ধি নেই; যে কেউ এরকম করে সে নিজেকেই ধ্বংস করে ফেলে।” (হিতোপদেশ 6:32)। এটি আত্মার মৃত্যু (লুক 15:24; 1 তীমথিয় 5:6; যাকোব 5:19-20)।
মূর্খ জানে না যে মৃতরা আছে। অন্য মৃত্যু হলো শারীরিক মৃত্যু। বেশ্যাদের সাথে কঠিন জীবনযাপন জীবনকে ছোট করে যেমন বাইবেল ঘোষণা করে এবং অভিজ্ঞতা নিশ্চিত করে (হিতোপদেশ 2:18-19; 5:5; 7:27)। পাপপূর্ণ জীবনযাপন অনেক আধুনিক অভিনেতা, ক্রীড়াবিদ এবং অভিনয়শিল্পীদের দীর্ঘায়ু হ্রাস করে, এমনকি যারা যৌন রোগকেও উপেক্ষা করে। যদি এই পাপের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবে এটি তাদের জীবনকে আরও কমিয়ে দেবে। তারপর এই ধরনের লোকদের উপর ঈশ্বরের বিচার রয়েছে, কারণ তিনি অবশ্যই ব্যভিচারী (Fornicators) ও পরস্ত্রীগমনকারীকে (Adulterers) শাস্তি দেবেন (ইব্রীয় 13:4)।
মূর্খ জানে না যে অপরিচিত মহিলার অতিথিরা নরকের গভীরে রয়েছে। প্রথম নরক এই পৃথিবীতে একটি কর্মহীন এবং যন্ত্রণাদায়ক জীবনকে বলে। এটি সেই নরক যা উপযুক্ত শারীরিক শাস্তি দ্বারা একটি শিশুকে পাপ থেকে দূরে রাখতে পারে (হিতোপদেশ 23:13-14)। এটি হারানো চাকরি, বিবাহবিচ্ছেদ, নিরাপত্তাহীনতা, ধ্বংসপ্রাপ্ত পরিবার, অস্থির সন্তান, তছনছ অর্থ, হারিয়ে যাওয়া সময়, ভাঙা হৃদয়, ক্রমাগত মিথ্যা বলা, যৌন রোগ, রাগান্বিত স্বামী-স্ত্রী এবং আরও অনেক কিছু হলো এই নরকের কষ্ট-যন্ত্রণা। অবৈধ প্রেমের স্বল্পমেয়াদী আনন্দ এই নরকে আপনার বাকি জীবনের জন্য পর্যাপ্তভাবে ক্ষতিপূরণ দেয় না (হিতোপদেশ 5:9)।
মূর্খ জানে না যে অপরিচিত মহিলার অতিথিরা নরকের গভীরে রয়েছে। অন্য নরক হলো আগুনের একটি ঝিল, যা শয়তান এবং তার স্বর্গদূতদের জন্য প্রস্তুত করা হয়েছিলো – এবং সমস্ত ব্যভিচারীদের জন্যও (মথি 25:41; প্রকাশিতবাক্য 21:8; 22:15)। সেই ভয়ঙ্কর জায়গায়, যে পুরুষরা ঈশ্বরের আশীর্বাদ এবং সত্যের চেয়ে একজন মহিলার সৌন্দর্য এবং মিথ্যাকে বেছে নিয়েছে তাদের মূর্খ সিদ্ধান্তের জন্য তারা অনন্তকাল সেই ঝিলে শাস্তি ভোগ করবে। ব্যভিচারীদের জন্য চিরন্তন নিন্দার শব্দগুলি শুনুন, “তখন আমি তাদের স্পষ্ট বলব, ‘আমি তোমাদের কোনোকালেও জানতাম না। অধর্মচারীর দল, আমার সামনে থেকে দূর হও!” (মথি 7:23)।
কেন একজন মানুষ এই ভয়ঙ্কর বিপদগুলি দেখতে পায় না? বাইবেল কি যথেষ্ট সহজ নয়? পিতামাতা এবং পালক যথেষ্ট সরল নয়? তিনি তাদের দেখতে পান না, কারণ তিনি ইতিমধ্যেই যারা যন্ত্রণা ভোগ করছেন তাদের উপেক্ষা করেন, অপরিচিত মহিলা তাদের সম্পর্কে সেই মানুষকে বলে না, তিনি শিক্ষকদের সতর্কবাণী মনে রাখতে পারেন না, আনন্দটি ভাবতেও খুব ভালো লাগে, টেলিভিশন বলে যে এটি দুর্দান্ত, বিদ্যালয় ব্যবস্থা বলছে এটি ভালো, তিনি কল্পনা এবং অশ্লীল রচনা চিত্র প্রভৃতির (Pornography) সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন, তিনি অন্যদের দেখেন যা দৃশ্যত এটির সাথে সংযুক্ত হয়ে গেছে, বা তিনি পাপের প্রতারণাকে অবমূল্যায়ন করেছেন।
এই প্রজন্ম এবং সমাজে, প্রচুর আলগা-অপরিচিত নারী রয়েছে, এই প্রসঙ্গে বর্ণিত মূর্খ নারী – (হিতোপদেশ 9:13-18)। জুনিয়র এবং সিনিয়র হাই স্কুল এবং কলেজ হলো মাংসের লালসার বাজার। মহিলারা এমনকি মণ্ডলীতেও বেশ্যার মতো পোশাক পরে, এবং জনসাধারণের কেনাকাটা (Shopping) একজন ধার্মিক পুরুষের পক্ষে প্রায় অসহনীয় হয়ে যায়। যে কোনো কারণে বিবাহবিচ্ছেদ একটি নতুন স্ত্রী পাওয়ার জন্য ব্যবহার করা হয়, ঠিক যেমন পরিত্রাতা তাঁর দিনে নিন্দা করেছিলেন, যা পাপকে আবৃত করে না (মথি 5:27-32)।
আপনি কি একটি অনুতপ্ত ব্যভিচারী বা পরস্ত্রীগমনকারী? আপনি কি আপনার পাপকে ঘৃণার দৃষ্টিতে দেখেন? আপনি কি ইলিহুর বর্ণনা মত প্রার্থনা করতে পারেন (ইয়োব 33:27-28)? আপনি কি নিজেকে যীশুর পায়ে নিক্ষেপ করতে পারেন এবং করুণার জন্য যাচনা করতে এবং ক্রন্দন করতে পারেন, যেমনটি নতুন নিয়মে অনেক পতিতা করেছিলো? খ্রীষ্ট যীশুতে পরিত্রাণ আছে, এমনকি ব্যভিচারী ও পরস্ত্রীগমনকারীদের জন্যও। করিন্থীয় মণ্ডলীতে এরকম অনেক পাপী ছিলো (1 করিন্থীয় 6:9-11)। এবং তারা যীশু খ্রীষ্টের ধার্মিকতার দ্বারা স্বর্গে থাকবে। তাঁর মহিমান্বিত নামের প্রশংসা করুন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।