হিতোপদেশের ব্যাখ্যা

কারণ এই আদেশটি এক প্রদীপ, এই শিক্ষাটি এক আলো, এবং সংশোধন ও উপদেশ—এগুলি হলো জীবনের পথ।

ভালো বাবা-মায়েরা তাদের সন্তানদের যৌন পাপের বিষয়ে সতর্ক করে। ভালো সন্তানেরা তাদের পিতামাতার প্রজ্ঞা, জ্ঞান এবং নিয়মের প্রশংসা করে এবং এই জনপ্রিয় পাপের সমস্যা থেকে রক্ষা পায়।

মূর্খ বাবা-মারা খুব ব্যস্ত থাকে, জীবনের কম গুরুত্বপূর্ণ অংশগুলি নিয়ে খুব চিন্তিত থাকে, ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে, তাদের সন্তানদের সাথে অতিশালীন হয় এবং তাদের সাথে সরল ও স্পষ্টবাদী হতে পারে না, নিজের বৈবাহিক সম্পর্কে তাদের সন্তানদের সম্মান অর্জন করতে পারেন না, বা অন্যদের উপর এই সতর্কতা বোঝানোর দায়িত্ব ছাড়তে পারেন না, যেমন পালকের (Pastor) উপর।

এই হিতোপদেশটি আবার পড়ুন। আদেশ, আইন এবং নির্দেশের ভর্ৎসনা বা তিরস্কার হলো পিতামাতার নিয়ম এবং যৌন পাপের বিরুদ্ধে সতর্কতা। এটাই এই হিতোপদেশের প্রসঙ্গ (হিতোপদেশ 6:20-35)। এই হিতোপদেশটি দ্বারা শুরু হওয়া বাক্যের দ্বিতীয়ার্ধে লেখা হয়েছে, “যা তোমাকে প্রতিবেশীর স্ত্রী থেকে, স্বৈরিণী স্ত্রীর স্নিগ্ধ কথাবার্তা থেকে দূরে সরিয়ে রাখবে” (হিতোপদেশ 6:24)।

উন্নতচরিত্র পিতামাতারা নিয়ম নির্ধারণ করেন, আইন দেন, খারাপ আচরণের প্রতি অনুযোগ করেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। প্রতিটি বুদ্ধিমান শিশু এই নিয়ম, আইন এবং ভর্ৎসনায় মনোযোগ দেবে, কারণ এগুলোই প্রকৃত সুখ এবং সাফল্যের ভিত্তি। যে মূর্খ তার পিতামাতার যৌন সতর্কতা অবহেলা করে সে নিজেকে ধ্বংস করবে, কারণ এর বিপদ ও পরিণতি মহান।

শলোমন এবং তাঁর স্ত্রী তাদের ছেলেকে ভীতু নারী এবং ব্যভিচার সম্পর্কে সতর্ক করেছিলেন (হিতোপদেশ 6:20-35)। তিনি তাঁর ছেলেকে যৌন পাপের ক্ষতিকর ফলাফল সম্পর্কে তাদের নির্দেশাবলী মনে রাখার জন্য আবেদন করেছিলেন (হিতোপদেশ 6:20-24)। এখানে এই আদেশটি একজন পিতা হিসাবে শলোমনের কাছ থেকে এসেছে; আইনটি শলোমনের স্ত্রীর মা হিসাবে এসেছে; এবং নির্দেশের বহুবচন ভর্ৎসনা উভয় বাবা-মা থেকে এসেছে (হিতোপদেশ 6:20)।

পিতামাতাদের অবশ্যই শিশুদের শিক্ষা দিতে হবে এবং সতর্ক করতে হবে (হিতোপদেশ 22:6; 29:15; দ্বিতীয় বিবরণ 6:4-9; 29:29; ইফিষীয় 6:4)। এবং তাদের ভর্ৎসনা এবং নির্দেশের মধ্যে অবশ্যই যৌন পাপের বিষয়ে নিয়মিত উপদেশ এবং সতর্কতা অন্তর্ভুক্ত রাখতে হবে, যা প্রায়ই শাস্ত্র এবং হিতোপদেশে উল্লেখ করা হয়েছে (হিতোপদেশ 7:6-27; আদিপুস্তক 2:24-25; 39:7-12; লেবীয় পুস্তক 18:6-30; 20:10-24; 2 শমূয়েল 11:1-27; মালাখি 2:10-16; মথি 5:27-32; 1 থিষলনীকীয় 4:3-8; ইত্যাদি)।

পিতামাতারা, বিশেষ করে মায়েরা, তাদের সন্তানদের শিক্ষালয়ে পড়ালেখা, প্রস্তুতিপর্বের কাজ, শরীরচর্চা, বিনোদন এবং শিল্পকলায় অনেক সময়, অর্থ এবং শ্রম ব্যয় করেন। কিন্তু খুব কম মা-বাবা, বিশেষ করে মায়েরা সন্তানদের যৌন সম্পর্কে শেখান। খ্রিস্টীয় বিশ্বাসী শিশুরা হয়তো ভাবতে পারে যে তাদের কীভাবে গর্ভধারণ করা হয়েছিলো, যেহেতু যৌনতা বা প্রেমের সম্পর্কে তাদের পিতামাতার মধ্যে কোনো স্ফুলিঙ্গ, চাহনি, স্পর্শ বা কথাবার্তা নেই। হরমোন (Hormones) তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনাকে উদ্দীপ্ত করে, এবং তারা সন্দেহ করে যে তাদের বাবা-মা হয়তো বুঝতে পারবে না।

শয়তান ভিক্টোরিয়ান যুগ (Victorian Age) এবং অন্যান্য ত্রুটিগুলি ব্যবহার করে যৌনতার প্রতি একটি এমন অতিশালীন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সফল হয়েছে যা বাইবেলে পাওয়া যায় না। অনেক বয়স্ক খ্রিস্টীয় বিশ্বাসী যা বিশ্বাস করে তার সত্ত্বেও, বাইবেল যৌনতার প্রতি খুবই ইতিবাচক। শুধু শলোমনের পরমগীত পড়ুন! যৌনতা সম্পর্কে দমন ও নীরবতা বিবাহে অকার্যকর বিপর্যয়কে ধ্বংস করে, যা এই অধার্মিক বিকৃতিকে প্রতিরোধ করার জন্য যৌন বিপ্লব নিয়ে আসে। সত্য দুই খাদের মাঝে অবস্থিত।

ধার্মিক পিতামাতারা সুখী প্রেমিক হয় এবং তাদের সন্তানদের বৈবাহিক যৌনতাকে উন্নীত করে, কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যভিচারের নিন্দা করে, বিপরীত লিঙ্গের সাথে যেকোনো সুযোগ সীমিত করে, আবেগগত সংযুক্তিকে সীমিত করে, লম্পট সঙ্গীত, পড়া, সিনেমা এবং ইন্টারনেটের অপব্যবহারকে দূর করে, চ্যাপেরোন ডেট (Chaperoning dates; হলো এমন একটি অভ্যাস যেখানে একজন বয়স্ক ব্যক্তি, যেমন পিতা-মাতা, পরামর্শদাতা বা বন্ধু, একটি সম্ভাব্য দম্পতির সাথে একটি সাক্ষাতে যায় যাতে তাদের মধ্যে কোনো সীমানা অতিক্রম না হয়। এটি দম্পতিদের যোগাযোগ করতে, মতবিরোধ সমাধান করতে এবং ধৈর্য ধরতে শিখতে সাহায্য করতে পারে। এটি তাদের সঙ্গীর দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলি দেখতেও সহায়তা করতে পারে।), জাগতিক খোশখেয়ালকে উপহাস করে, কুমারীত্ব রক্ষা করতে উপযুক্ত ব্যবস্থা নেয়, এবং সঠিক সময়ে বিবাহ করার প্রথা, প্রচলন ও অনুশীলনকে প্রচার করে।

প্রিয় পিতাগণ! আপনার সন্তানেরা কি আপনার আদেশ জানে? তাদের সরলতা, অমায়িকতা, অকপটতা ও অসঙ্কোচ কি শাস্ত্রসম্মত? আপনি কি তাদের যথাযথভাবে সংজ্ঞায়িত ও ব্যাখ্যা করেছেন? আপনি কি স্পষ্টভাবে যৌন প্রলোভনের সম্পর্কে বর্ণনা করেছেন? আপনি কি আপনার সন্তানদের মধ্যে ক্রমবর্ধমান যৌন লক্ষণ স্বীকার করেছেন? আপনি কি ব্যাখ্যা করেছেন যে স্বল্পমেয়াদী আনন্দ দীর্ঘমেয়াদী পরিণতির ন্যায্যতা করে না? যৌবনের যৌন হতাশা বেড়ে যাওয়ায় আপনি কি তাদের জন্য সহজলভ্য আছেন?

মা! আপনি কি আপনার সন্তানদের প্রেম এবং যৌনতা সম্পর্কে আইন দিয়েছেন? আপনার নিয়মগুলি কি মূর্খতা থেকে মুক্ত ও বাইবেলের প্রজ্ঞার উপর ভিত্তি করে? তাদের কি স্পষ্টভাবে বোঝা যায়? আপনার সন্তানেরা কি আপনাকে এই বিষয়ে একজন জ্ঞানী ও ভারসাম্যপূর্ণ মহিলা হিসাবে বিশ্বাস করে? আপনি কি হিতোপদেশে বর্ণিত মায়েদের মতো আইন স্থাপনে জড়িত (হিতোপদেশ 1:8; 6:20; 31:1-3)?

শিশু! আপনার বয়স কতো তা ঈশ্বর পাত্তা দেন না। যতদিন আপনার পিতামাতা জীবিত থাকবে ততদিন আপনি একজন শিশু। ষোলো বছর বয়সী যুবক প্রেম, যৌনতা এবং বিবাহ সম্পর্কে কিছুই জানে না এবং কুড়ি বছর বয়সেও সে খুব বেশি পরিপক্ক নয়। মানসিক এবং যৌন সমস্যা খুঁজে পাওয়া একমাত্র বিষয় যা তারা ভালোভাবে জানে। মূর্খতা এবং লালসায় পূর্ণ, আপনি এমন একটি বিপর্যয় যা ঘটার জন্য অপেক্ষা করছেন (হিতোপদেশ 7:7; 22:15; গীতসংহিতা 25:7; উপদেশক 11:9-10; 2 তীমথিয় 2:22)। আপনার পিতামাতার কথা শুনুন! ঈশ্বর তাদের আপনাকে স্বয়ং থেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন।

শিশু! এই হিতোপদেশটি মূলত আপনার জন্য। শলোমন তার ছেলেকে বলেছিলেন যে তার পিতার আদেশ এবং তার মায়ের আইন তাকে যৌন পাপের অন্ধকার এবং বেদনাদায়ক কষ্ট থেকে রক্ষা করার জন্য প্রদীপ এবং আলো। তাদের সম্মিলিত তিরস্কার ও নির্দেশই তাদের ছেলের সুন্দর জীবনযাপনের একমাত্র উপায় ছিলো। বিশ্বাস করুন, অথবা মরুন (হিতোপদেশ 2:18; 5:5; 7:27; 9:18)। এবং মনে রাখবেন, মৃত্যুর একাধিক উপায়ও আছে, কারণ অনেকসময় জীবন মৃত্যুর চেয়েও বেশি বেদনাদায়ক হতে পারে (হিতোপদেশ 1:24-31; 5:23; 13:15; 22:5)।

শিশু! আপনার সুখ এবং সাফল্য দীর্ঘস্থায়ী দাগ এবং যৌন মূর্খতার ব্যয়বহুল পরিণতি এড়ানোর উপর নির্ভর করে। আপনার খ্রিস্টীয় বিশ্বাসী পিতামাতাকে বিশ্বাস করুন, যারা আপনার জীবনে ঈশ্বরের প্রতিনিধিত্ব করে, কারণ তিনি প্রেম, যৌনতা ও বিবাহ পরিকল্পনা, তৈরি, এবং উদ্ভাবন করেছেন। তিনি সমগ্র বিশ্বের একত্রিত জ্ঞানের চেয়েও তাদের সম্পর্কে এবং তাদের উপভোগ সম্পর্কে আরও বেশি জানেন। বিশ্বের সমকামী বিবাহ, উচ্চ বিবাহ বিচ্ছেদের হার, গর্ভপাত এবং অন্যান্য বিকৃতি দেখে এটি স্পষ্ট হওয়া উচিত।

প্রিয় পাঠক! ঈশ্বর তাঁর সন্তানদের মহান পিতা। প্রেমময় বিবাহে যৌন পরিপূর্ণতা সহ প্রতিটি বিষয়ে তাঁর বাক্য নিখুঁত পরামর্শ এবং মহৎ আদেশে পরিপূর্ণ। একটি মণ্ডলীতে থাকার মাধ্যমে এই বিষয়ে তাঁর বাক্য শেখা আপনার কর্তব্য এবং বিশেষাধিকার যেখানে ঈশ্বরের সমস্ত পরামর্শ আপস বা বিব্রত ছাড়াই শেখানো হয়। আপনার পবিত্রতার একটি বড় অংশ হলো ঈশ্বরের প্রতি আপনার যৌন আনুগত্য (1 থিষলনীকীয় 4:3-8; 1 করিন্থীয় 7:1-5)।

প্রতিটি ক্ষেত্রেই প্রাচুর্যপূর্ণ জীবন নির্ভর করে আপনার তাঁর বাণী, বাইবেল শেখার এবং মেনে চলার উপর (হিতোপদেশ 3:13-18; গীতসংহিতা 19:11; 34:12-16; যোহন 10:10)। ঈশ্বরের ধর্মগ্রন্থ হলো একটি প্রদীপ ও আলো যা আপনাকে এই জগতের সর্বোত্তম জীবন এবং আগামী জগতের অনন্তকালীন জীবনের পথ দেখায়।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑