হিতোপদেশের ব্যাখ্যা

হিতোপদেশ 31:26

তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাঁহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে।

মহান মহিলাদের বিজ্ঞতাপূর্ণ এবং সদয় বক্তৃতা আছে। একজন গুণী মহিলা কথায় এবং কাজে করুণাময় থাকেন, এবং তিনি সর্বদা প্রশংসিত এবং সম্মানিত হন (হিতোপদেশ 11:16; 31:28)। তার পরিবার এবং অন্যরা তার প্রশংসা করে এবং তিনি তার কথাবার্তা দ্বারা আশেপাশের সকলের উপকার করেন।

একজন ঘৃণিত নারী সে হয়, যাকে পৃথিবী সহ্য করতে পারে না (হিতোপদেশ 30:21-23), সে মূর্খতাপূর্ণ বা সমালোচনামূলক বক্তৃতা দ্বারা পরিচিত হয় (হিতোপদেশ 9:13; 21:19)। তার স্বামী তার কাছ থেকে দূরে যেতে পারে না (হিতোপদেশ 25:24), এবং সেই স্বামী তার স্ত্রীর মুখের কারণে তার বৈবাহিক লজ্জাকে জনসমক্ষে লুকাতে পারে না (হিতোপদেশ 27:15-16)।

এই হিতোপদেশটি মহিলাদের মনে করিয়ে দেয় কিভাবে তারা তাদের খ্যাতি এবং তাদের আশেপাশের লোকদের প্রতি তাদের অবদান বাড়াতে পারে। কিন্তু ঈশ্বর তা অন্য কারণে দিয়েছেন। বিবাহের জন্য একটি মহান মহিলা খুঁজে পেতে যুব পুরুষদের জন্য এটি একটি উত্তম পূর্বশর্ত। যুবকগণ, মনোযোগ দাও।

এখানে ভালো এবং খারাপ মহিলাদের সংজ্ঞায়িত চিহ্নগুলির মধ্যে একটি চিহ্ন আছে – তারা কীভাবে কথা বলে? তাদের বক্তব্য কেমন? একজন গুণী মহিলা সর্বদা সতর্ক, সদয় এবং সহায়কপূর্ণ কথাবার্তা বলে। এবং তিনি খুব কমই কঠোর, নেতিবাচক, বা ব্যঙ্গাত্মক কিছু কথাবার্তা বলেন; তিনি করুণাময়। এটি কিন্তু কোনো রকেট বিজ্ঞান নয়, এবং সাধারণত একটি সঠিক সিদ্ধান্ত নিতে কয়েক মিনিট সময় নেয়।

রাজা লেমুয়েলের মা তাঁকে শিখিয়েছিলেন কীভাবে একজন মহান স্ত্রী খুঁজে পেতে হয় (হিতোপদেশ 31:1, 10)। এই হিতোপদেশ দ্বারা শেখানো নিয়ম সমস্ত পুরুষের জন্য অত্যন্ত মূল্যবান। নারীদের দিকে না তাকিয়ে তাদের কথা শুনুন! তাদের দেহ এবং তাদের চোখের প্রলোভন দ্বারা আপনি প্রতারিত হবেন (হিতোপদেশ 6:25; 31:30), কিন্তু শ্রবণ চরিত্রটিকে আরও সঠিকভাবে প্রকাশ করে (হিতোপদেশ 14:7; উপদেশক 10:3, 12-14; মথি 12:34-37)।

এটি কত মূল্যবান প্রজ্ঞা! অনেক পুরুষ বৈবাহিক নরকে প্রলুব্ধ হয়েছে এবং একটি শরীরকে বিয়ে করে এবং সারা জীবনের জন্য প্রতিদিন এটি কী গোলমাল করতে পারে তা ভুলে গিয়ে বছরের পর বছর ধরে হতাশা ও যন্ত্রণার শিকার হয়েছে। আপনি এই মহিলা এবং তাদের স্বামীদের দেখেছেন, এবং এটি স্বামীর জন্য দুঃখ এবং স্ত্রীর উপর রাগ সৃষ্টি করে যা একদম উচিত। যখন ঈশ্বর একজন রাজার মাকে একজন রাণী খুঁজে পাওয়ার জন্য এইরকম বিজ্ঞ উপদেশ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন, তখন আপনারও এটির সম্পর্কে গভীর এবং দীর্ঘ বিবেচনা করা উচিত।

বিবাহযোগ্য একজন মহান মহিলা জ্ঞানসম্পন্ন হয়ে কথা বলে। যতক্ষণ না তাঁর মতামত চাওয়া হয় ততক্ষণ তিনি তর্ক করেন না বা তার মতামত দেন না। তিনি আবেগে সাড়া দেন না। তিনি বকবক করেন না বা অযথা হাসেন না। তিনি ঠাট্টা বা পরিহাস করেন না। তিনি অভিযোগ করেন না, তাদের খিট্খিটে ভাব থাকে না বা তাঁরা কাউকে খোঁচা দেন না। তিনি প্রজ্ঞা বিস্তার করার জন্য তার মুখ ব্যবহার করেন (হিতোপদেশ 1:8; 6:20; 15:7; 20:15)। তিনি কথা বলেন: তিনি সত্যের কিছু শব্দ দিয়ে শান্ত উত্তর দিয়ে অনেককে পরিচর্চা করেন (হিতোপদেশ 11:30; 22:17-21)। তিনি তখনই শব্দ ব্যবহার করেন যখন এটি অন্যদের সাহায্য করে।

তিনি যে কোনো অনুষ্ঠানের জন্য সঠিক শব্দ ব্যবহার করতে জানেন (হিতোপদেশ 10:32; 24:26)। তিনি কখনই ভগ্ন হৃদয় লোকেদের সামনে ভারী হৃদয়ে গান গাইবেন না (হিতোপদেশ 25:20)। তাঁর কাছে অবশ, অবাধ্যদের জন্য সতর্কতা, দুর্বলচিত্তদের জন্য সান্ত্বনা, সমর্থন এবং সকলের প্রতি ধৈর্য রয়েছে (1 থিষলনীকীয় 5:14)। সমালোচনা শুধুমাত্র প্রয়োজন হলে উনি করেন, এবং তারপর শুধুমাত্র একটি চিমটি, এবং তারপর শুধুমাত্র অনুগ্রহের সাথে উনি যত্ন নেন (কলসীয় 4:6)। তাঁর কথা অন্যদেরকে সুসমাচারের বিশুদ্ধ বিশ্বাসে নির্দেশ দেয় এবং তাদের ঈশ্বরের দিকে ঊর্ধ্বমুখী করে।

তিনি সতর্ক এবং শুধুমাত্র একটি প্রশ্ন বা পরিস্থিতির উত্তর অধ্যয়ন করার পরেই কথা বলেন (হিতোপদেশ 15:28; 18:13)। তিনি কেবল যা প্রয়োজন তা বলেন এবং বাকিগুলি সঞ্চিত করে রাখেন (হিতোপদেশ 29:11)। তার কথাগুলিকে প্রশংসা করা হয়, সম্মানিত করা হয় এবং অন্বেষিত করা হয়, কারণ তাঁর কথার সবসময় মূল্য থাকে। অবীগলের মতো, তিনি জানেন কীভাবে একজন রাগান্বিত এবং মহান ব্যক্তিকে বিজ্ঞতাপূর্ণ পরামর্শ দিয়ে প্রশমিত করতে হয় (1 শমূয়েল 25:20-35)। প্রিষ্কিল্লার মতো, তিনি একজন ধর্মতাত্ত্বিককে সত্যে রূপান্তরিত করতে সাহায্য করতে পারেন (প্রেরিত 18:24-26)।

যখন একজন পুরুষ এমন একজন মহিলাকে বিয়ে করে, তখন তিনি নিজের জন্য, তার সন্তানদের, তাদের স্ত্রীদের, তার নাতি-নাতনিদের, তার বন্ধুদের, তাদের স্ত্রীদের এবং অন্যান্যদের জন্য একজন বিজ্ঞ পরামর্শদাতার সহায়তা হিসেবে নিযুক্ত করেন। কি আশীর্বাদ! তার সন্তানেরা প্রয়োজনের সময় সঠিক, ব্যবহারিক, ধার্মিক এবং শাস্ত্রীয় উপদেশ পাবে। তিনি জানেন যে তাঁর স্ত্রী সর্বদা বিদ্যমান অবস্থান বজায় রাখবেন। তিনি জানেন যে নারী বা অন্যদের সাথে যেখানে তিনি সীমাবদ্ধ থাকতে পারেন, তাঁর স্ত্রী তাদের সরল সত্য জানাবেন।

একটি ঘৃণিত মহিলা – জঘন্য, বিরক্তিকর, বেমানান মহিলাকে কখনই বিয়ে করা উচিত নয় (হিতোপদেশ 30:21-23)। সে পৃথিবীর অভিশাপ। তাকে বিচ্ছিন্ন দুর্দশায় থাকতে বাধ্য করা উচিত। যুবকদের অভিভাবকদের উচিত তাকে বিয়ে করা থেকে নিষিদ্ধ (Blacklist) করা। তার নিয়মিত ঝগড়া, বকাঝকা এবং প্রশ্ন পুরুষদের পাগল করে তোলে। তাই তাঁরা তার সমালোচনা এবং বিরক্তিকর মুখ থেকে দূরে সরে যাওয়ার জন্য ছাদে বা প্রান্তরে ছুটে যায় (হিতোপদেশ 12:4; 19:13; 21:9, 19; 25:24; 27:15-16)।

খুব দেরি হওয়ার আগেই আপনি কিভাবে এই অভিশাপটি খুঁজে পাবেন? তাকানোর চেয়ে শ্রবণ করুন! তিনি তার চুল ঠিক করতে পারেন এবং আপনাকে Aisle (গির্জার একধারে স্তম্ভশ্রেণী দ্বারা আলাদা করা পথ) নামানোর জন্য সুন্দর জামাকাপড় কিনতে পারেন। কিন্তু সে তার মুখ নিয়ন্ত্রণ করতে পারে না। শলোমন বলেছিলেন যে তাকে লুকিয়ে রাখার চেষ্টা বাতাস বা সুগন্ধি লুকানোর মতোই বিষয় (হিতোপদেশ 27:15-16)। যদি আপনার জিজ্ঞাসা ছাড়াই তার কাছে আপনার জন্য একটি মতামত আছে, তাহলে তার কাছ থেকে পালান! 10 এর নিয়মটি মনে রাখবেন। বিয়ের আগে যদি সে আপনাকে তার মতামত দেয় তবে বিয়ের পরে এটি আরও 10 ​​গুণ খারাপ হবে (হিতোপদেশ 30:21-23)।

খুব দেরি হওয়ার আগেই আপনি কীভাবে এই অভিশাপটি খুঁজে পাবেন? তার শব্দ গণনা দ্বারা। একজন ভালো বোধগম্য মহিলা অল্প কথা বলেন (হিতোপদেশ 17:27-28)। তিনি জানেন যে ঈশ্বর মহিলাদের মধ্যে একটি নম্র এবং শান্ত মহিলাকে প্রশংসিত করেছেন এবং উন্নীত করেছেন, এবং তিনি জানেন যে শান্ত মানে কী (1 পিতর 3:3-4)। কোলাহলপূর্ণ আর অভিমানী ধরনের গন্ধ পেলে দৌড়ান! একজন ঘৃণিত মহিলার সাথে জীবনযাপন করা মৃত্যুর চেয়েও খারাপ (হিতোপদেশ 30:21-23; উপদেশক 7:26)।

বিবাহযোগ্য একজন মহান মহিলা সর্বদা করুণাময় হয় (হিতোপদেশ 11:16)। একটি অভদ্র, কৃপণ, কঠোর বা ব্যঙ্গাত্মক জিহ্বার পরিবর্তে (হিতোপদেশ 12:18), তার একটি শুদ্ধ হৃদয় থেকে সদয় বক্তৃতা বেরোয় (হিতোপদেশ 22:11)। তার করুণা লুকানো যায় না – তিনি অত্যন্ত সম্মানিত এবং সকলের কাছে প্রিয়। একজন করুণাময় মহিলা অহংকারী, দূরবর্তী বা বিরক্তিকর নয়; তিনি বিনীতভাবে সভ্য শিষ্ট হন (রোমীয় 12:16)। তাঁর সর্বদা একটি ভালো এবং মৃদু বাণী থাকে যা পুরো বিশ্বকে একটি ভালো আলোতে রাখে।

তার জিহ্বায় একটি আইন আছে – যা তিনি কখনই লঙ্ঘন করেন না। তিনি সর্বদা নম্র, দয়ালু, ধৈর্যশীল, মিষ্টি, চিন্তাশীল এবং শ্রদ্ধাশীল। তার নিজের ক্ষমতা এবং কৃতিত্ব সত্ত্বেও (হিতোপদেশ 31:10-25, 27-29), তিনি তার বক্তৃতায় জ্ঞানময় এবং দয়ালু থাকেন। তিনি কীভাবে সমালোচনা, কঠোর বা অধৈর্য হতে হয় তা জানেন না। তার আনন্দদায়ক বক্তৃতা অপূর্ব হয় (হিতোপদেশ 15:23; 16:24; 24:26; 25:11)। এটি একজন মানুষের কানে সবচেয়ে মধুর সঙ্গীত এবং তার হৃদয়ের উষ্ণতম আলিঙ্গন।

আপনি যখন নিরুৎসাহিত হবেন তখন তিনি আপনাকে তুলে ধরবেন, অন্যরা যখন আপনার সমালোচনা করবেন তখন তিনি আপনার প্রশংসা করবেন এবং যখন আপনার প্রয়োজন তখন আপনি যা শুনতে চান এমন বিষয়গুলি আপনাকে তিনি মনে করিয়ে দেবেন। তিনি প্রেমের সাথে আপনাকে জীবনে আরও বেশি আত্মবিশ্বাস এবং আনন্দের জন্য চাটুকার করবেন। যখন আপনার সন্তান হবে, তখন তিনি তাদের মৌখিক নিরাপত্তা দিয়ে সান্ত্বনা দেবেন, বিচক্ষণ প্রশংসার মাধ্যমে তাদের মহত্ত্বের জন্য উৎসাহিত করবেন এবং তাদের শেখাবেন কীভাবে সর্বদা অন্যদের ভালো কথা বলে ভালোবাসা এবং সেবা করতে হয়। আপনি আপনার জীবনকে অনেক উন্নত করেছেন।

শুনুন, যুবকগণ, শুনুন! একজন রাণী মার দ্বারা সদাপ্রভু ঈশ্বর আপনার সামনে জীবন রক্ষাকারী উপদেশ রেখেছেন। মৃদু দয়ায় বলা বিচক্ষণ শব্দের মেয়েলি শব্দে আপনার কান অনুসরণ করুন। আপনি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহারগুলির মধ্যে একটির সাথে দেখা করতে চলেছেন (হিতোপদেশ 18:22; 19:14; আদি পুস্তক 2:18-25)। আপনি আপনার বাকি জীবনে ভালোবাসার মত একজন নারী পাবেন। এখন একটি বড় প্রশ্ন উঠেছে, আপনি কি তার যোগ্য হবেন? এই জাতীয় মহিলা একজন প্রেমময় এবং মহৎ রাজপুত্রের যোগ্য। আপনি কি তাদের মধ্যে এক?

চুমুর চেয়ে তার মুখের মূল্য বেশি, যদিও চুমু দিলেই হবে! তার কথাগুলি আপনার বাড়িকে সজীব ও উষ্ণ করার জন্য প্রতিদিনের কোমলতা প্রদান করবে, প্রতিটি খাবারকে উন্নত করবে, কষ্টে আপনাকে উৎসাহিত করবে, দুঃখে আপনাকে সান্ত্বনা দেবে, আপনাকে শ্রমের জন্য পুরস্কৃত করবে, প্রেমে আপনাকে উত্তেজিত করবে, আপনাকে আন্তরিক প্রশংসায় উজ্জীবিত করবে, এবং কৃতজ্ঞতার সাথে আপনার জীবনকে পূর্ণ করবে। কিন্তু আপনি কি তাঁর যোগ্য?

খ্রিস্ট বিশ্বাসী মহিলা, আপনার রব কি কোলাহলপূর্ণ, শিথিল নাকি অযথা লম্বা? আপনার ব্যক্তিত্ব কি অদম্য বা ব্যবসার মতো? যদি অদম্য, উচ্চস্বরে এবং দৃঢ় হয়, তাহলে আপনার অন্যান্য মহিলাদের চেয়ে বেশি সাহায্যের প্রয়োজন। আপনার অযথা কথা বলার, অযথা প্রশ্ন করার, অযথা বিতর্ক করার, অযথা সবাইকে সঠিক করার, খুঁত ধরা, খিটখিট করা, সমালোচনা করার, অভিযোগ করার, অযথা পরামর্শ দেওয়ার বা খোঁচা দেওয়ার ইচ্ছার কারণে আপনি এই পাঠটিও বুঝতে পারবেন না। আপনি কতটা বলেন তার দ্বারা আপনি আপনার মূল্য পরিমাপ করেন, কিন্তু আপনি জানেন না যে আপনি আপনার চারপাশের লোকেদের হতাশা এবং ব্যথার কারণ হন।

আপনি যদি ব্যবসার মতো হন বা অল্প কথার দ্বারা দূরে থাকেন, তবে আপনার আরও সমস্যা হবে, কারণ এমনকি আপনার সদয় কথাবার্তারও একটি সীমানা রয়েছে যা লোকেদের ক্রন্দনের কারণ হবে। আপনার মুখ আলগা করুন, হাসি, এবং কম দক্ষ এবং আরো স্নেহপূর্ণ হতে আপনার বক্তৃতা উষ্ণ করুন। কেউ আপনার প্রত্যক্ষতার জন্য চিন্তা করে না, কারণ তারা আপনার অনুগ্রহ কামনা করে। আপনার কথাবার্তা যদি সুবিচারপূর্ণ হয়, আপনি অর্ধেক গুণী নারী; একজন পূর্ণাঙ্গ মহিলারও একটি সদয় জিহ্বা থাকে এবং এটি শ্রোতাদের মতামত গণনা করে।

নিজের সম্পর্কে সাবধানে চিন্তা করুন। মহৎ বন্ধুরা কি আপনার উপস্থিতির কামনা করে? ভালো মানুষেরা কি আপনাকে পছন্দ করে? যদি না হয়, আপনার সম্ভবত একটি তীক্ষ্ণ জিহ্বা এবং ক্ষতিকারক মুখ আছে। আপনি এই সমস্যা সম্পর্কে কি করতে পারেন? অযথা কথাবার্তা বন্ধ করুন। অন্যরা আপনাকে কথা বলার জন্য জিজ্ঞাসা করুক (হিতোপদেশ 17:27-28; যাকোব 1:19)। নত হতে শিখুন। আপনার স্বামীকে আপনার মতামত দিতে দিন (আদি পুস্তক 3:16)। শ্রদ্ধাকে ভালোবাসুন। তাঁকে একজন প্রভুর মতো আচরণ করুন (ইফিষীয় 5:33; 1 পিতর 3:6)। শুধুমাত্র সুন্দর বিষয় বলুন, কথা শেষ (কলসীয় 4:6)।

খ্রিস্ট বিশ্বাসী মহিলাগণ, ঈশ্বরের মহিমা এবং আপনার নারী প্রকৃতির প্রশংসার জন্য আপনার জিহ্বাকে শাসন করা আপনার কর্তব্য এবং বিশেষাধিকার। আপনি যদি বয়স্ক হন, তাহলে আপনাকে মিথ্যা অভিযোগ এড়িয়ে চলতে হবে এবং ঈশ্বরীয় গুণাবলী শেখাতে হবে (তীত 2:3)। আপনি যদি কম বয়সী হন, তাহলে আপনাকে কটূক্তি করা এবং অন্যান্য নির্বিচারে কথা বলা এড়িয়ে চলতে হবে (1 তীমথিয় 5:13)। একটি উত্তম খ্যাতি এবং অন্যদের প্রেমময় অনুগ্রহ হলো একটি পছন্দ – একটি সহজ পছন্দ (হিতোপদেশ 22:1, 11; 4:23)। শুধুমাত্র বিজ্ঞতার সঙ্গে এবং সদয়ভাবে কথা বলুন।

পিতামাতারা, আপনার কন্যাদের জ্ঞানময় এবং করুণাময় কথা বলার গুরুত্ব শেখান। এটি তার অধ্যয়ন বিষয়ক শিক্ষা যেটি শারীরিক আকর্ষণ বা উপার্জন ক্ষমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি ঈশ্বর এবং ভালো মানুষের মনোযোগ এবং সম্মান আনবে। যদি আপনি না করেন, তাহলে তাঁকে আপনার সাথেই সারা জীবন বাঁচতে হবে। একজন স্ত্রীবশ স্বামী (একজনের স্ত্রী বা মহিলা অংশীদার দ্বারা ক্রমাগত সমালোচনা করা এবং আদেশ দেওয়া; সাধারণত একজন পুরুষের জন্য ব্যবহৃত) একটি কন্যার দায়িত্বজ্ঞানহীন পিতামাতাকে প্রমাণ করে।

অভিভাবকগণ, আপনার ছেলেদেরকে মহিলাদের সাথে আলাপ করতে শেখান যেন তাঁরা শুধুমাত্র এই হিতোপদেশটি পূরণকারী মহিলাকেই বিয়ে করুক। আপনার পুত্র সারা জীবন ধন্য হবেন, এবং আপনি আপনার পুত্রবধূর জন্য এই মুগ্ধকারী মহিলা পাবেন। প্রতিটি পারিবারিক ঘটনাকে উন্নত করা হবে কারণ আপনি আপনার ছেলেকে ঈশ্বরের অনুপ্রাণিত এবং অমূলক বাণী অনুসারে পরিচালিত করেছেন। মনে রাখবেন, একজন স্ত্রীবশ স্বামী একটি পুত্রের দায়িত্বজ্ঞানহীন পিতামাতাকে প্রমাণ করে।

প্রভু যীশু খ্রীষ্টের মণ্ডলী যাকে বাইবেলে একজন কুমারী নববধূর সাথে তুলনা করা হয়েছে সে যেন তার বিজ্ঞতাপূর্ণ এবং সদয় বক্তৃতার জন্য পরিচিত হয় (ইফিষীয় 4:29; কলসীয় 4:6)। একটি মণ্ডলী অনেক সদস্যের সমন্বয়ে গঠিত, তাই নিয়মটি আপনি সহ তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আপনি কি প্রজ্ঞার সাথে আপনার মুখ খোলেন এবং আপনার জিহ্বায় কি দয়ার আইন আছে? আপনি প্রভু যীশু খ্রীষ্টের স্থানীয় মণ্ডলীর একজন পুরুষ বা মহিলা হোন না কেন, আপনার বক্তৃতা আপনার মহিমান্বিত স্বামীর যোগ্য হওয়া উচিত!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑