হিতোপদেশের ব্যাখ্যা

ধন্য তারাই যারা সবসময় ঈশ্বরের সামনে ভীত হয়, কিন্তু যারা তাদের হৃদয় কঠোর করে তারা বিপদে পড়বে।

আপনি কি আনন্দিত আছেন? যতটা খুশি হওয়া যায়, ততটা কি আপনি খুশি আছেন? যখন ঈশ্বর এবং শলোমন সুখের কথা উল্লেখ করেন, তখন আপনার শোনা উচিত। এখানে সুখ সম্পর্কে বুদ্ধিমান রাজার কাছ থেকে জীবনের জন্য একটি নিয়ম রয়েছে। যারা এই হিতোপদেশের উভয় দিকই পূর্ণ করার চেষ্টা করেছেন তারা জানেন এটি পুরোপুরি সত্য। ঈশ্বরের বাক্যর জন্য আজ আনন্দিত হন।

সমস্ত পুরুষ সুখী হতে চায় এবং ঝামেলা এড়াতে চায়। আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার একটি সুন্দর সম্পর্কের প্রয়োজন। তিনি ছাড়া, আপনি সমস্ত জগতে একটি ক্ষুদ্র কণিকা। যদি আপনি সর্বদা ঈশ্বরকে ভয় করেন তাহলে আপনি সুখী থাকবেন। কিন্তু যদি আপনি তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন তাহলে আপনার জীবন সমস্যায় পূর্ণ হবে। আজই প্রার্থনায় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাঁকে ভয় করার জন্য অনুগ্রহ এবং শক্তির জন্য আশীর্বাদ চান।

এখানে কি ঈশ্বরের ভয়ের বিষয় রয়েছে? হ্যাঁ, এটাই এই হিতোপদেশের প্রসঙ্গ বিষয় (হিতোপদেশ 1:7); এটা মানুষের সম্পূর্ণ কর্তব্য (উপদেশক 12:13); অন্য কোনো বিষয়ের ভয় জীবনে সুখ আনে না (হিতোপদেশ 29:25); এটি আপনার হৃদয়কে শক্ত করার বিপরীত বিষয় (গীতসংহিতা 63:17); এটা না থাকার ফলে দুষ্টুমি হয় (গীতসংহিতা 36:1-2); এবং এটি সঠিকভাবে সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় ঈশ্বরের কাছে পাপের স্বীকারোক্তিকে অনুসরণ করে (হিতোপদেশ 28:13)।

কতবার বা কতক্ষণ ঈশ্বরকে ভয় করার প্রয়োজন রয়েছে? আপনাকে কি সবসময় তাঁকে ভয় করা উচিত, এমনকি যখন আপনি আনন্দিত নয়, তখনও? প্রভু ইয়োবের মতো একজন ঈশ্বর-ভয়শীল ব্যক্তির কাছ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করতে পারেন, সেইভাবে তার সুখ হ্রাস করতে পারেন; কিন্তু শেষ পর্যন্ত তিনি অতিরিক্ত আশীর্বাদ নিয়ে তার জীবনে ফিরে আসবেন, যেমন ইয়োবের ক্ষেত্রে হয়েছিলো। আপনার সুখ এবং সাফল্য সর্বদা ঈশ্বরকে ভয় করার উপর নির্ভর করে।

ঈশ্বরের ভয় কি? তা হলো ঈশ্বরকে ভালোবাসা। আপনি যা কিছু করেন তা তাঁর মহিমার জন্য হওয়া উচিত (1 করিন্থীয় 10:31)। আপনাকে সাবধানে আপনার জীবন রক্ষা করা উচিত, নাহলে আপনি তাঁর আদেশ ভঙ্গ করবেন এবং তাঁকে অসন্তুষ্ট করবেন। আপনার প্রতিটি চিন্তা, শব্দ, কার্য এবং পরিকল্পনাকে সতর্কতার সাথে যাচাই করা উচিত। আপনার জিজ্ঞাসা করা উচিত, এই পছন্দ কি তাঁর কাছে সম্মত? এই কার্যকলাপ কি তাঁকে আনন্দ দেবে?

সুখ এবং ভয় কি একসাথে একজায়গায় থাকতে পারে? হ্যাঁ, কারণ ঈশ্বরকে ভয় করা হলো একটি শ্রদ্ধাপূর্ণ ইচ্ছা যা তাঁর আদেশ পালন করে এবং পাপকে ঘৃণা করার মাধ্যমে তাঁকে খুশি করে। এই ভয়ে কোনো কষ্ট বা যন্ত্রণা নেই। এই ভয় ঈশ্বরের করুণার আশা করে (গীতসংহিতা 147:11) এবং কাঁপতে কাঁপতে আনন্দ করে (গীতসংহিতা 2:11)। এটি সাহায্যের জন্য তাঁর করুণার সিংহাসনে সাহসের সাথে আসার সাথে সামঞ্জস্যপূর্ণ ভয় (ইব্রীয় 4:12-16 )।

যে ভয়ের কারণ আদমকে এদন বাগাণে গাছের মধ্যে লুকিয়ে রেখেছিলো তা হলো অপরাধবোধ এবং অবাধ্যতার অধার্মিক ভয়। ঈশ্বরের সন্তানের ভয় একজন প্রেমময় পিতার প্রতি সন্তানের ভয়ের মতো। এটি সন্তুষ্ট করার একটি দৃঢ় ইচ্ছা এবং অবাধ্যতার উপর একটি শক্তিশালী প্রতিবন্ধক, তবে এতে স্নেহ, বিশ্বাস এবং নিরাপত্তাও রয়েছে (হিতোপদেশ 16:20)। ঈশ্বরকে সঠিকভাবে জানলে বেদনাদায়ক ভয়কে দূর করে (1 যোহন 4:18)।

ঈশ্বরের প্রতি আপনার ভয় আপনার নিজের উপর অবিশ্বাসের কারণ হওয়া উচিত, কারণ আত্মবিশ্বাস পাপ এবং দুষ্টতার দিকে নিয়ে যায় (1 করিন্থীয় 10:12)। বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের বিশ্বাস করে না, কিন্তু তাদের হৃদয়কে তাদের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসাবে তুচ্ছ করতে শেখে (যিরমিয় 17:9)। যীশু খ্রীষ্টকে অস্বীকার করার আগে পিতরের নিজের শক্তি এবং সাহসের প্রতি আস্থা যেন আপনাকে সাহায্য এবং শক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বিনীত করুক।

যেহেতু ঈশ্বরের আদেশগুলি হলো জীবন এবং সমৃদ্ধি (হিতোপদেশ 3:1-2) এবং সেগুলি পালন করা তাঁর অনুগ্রহ এবং আশীর্বাদ নিয়ে আসে (গীতসংহিতা 147:11), এই দুটি কারণ মানুষের জীবনে সুখ উৎপন্ন করে। সাফল্যের জন্য নিয়ম পালন করা এবং ঈশ্বরের দ্বারা আপনার জীবনকে সমৃদ্ধ করা একটি অপরূপ সমন্বয়। তাঁর আদেশ প্রত্যাখ্যান করা হলো মূর্খতা এবং মৃত্যু বেছে নেওয়া এবং তাঁর বিচার নিয়ে আসা। নিজেকে প্রতারিত করবেন না – কারণ আপনি যা বপন করবেন তা অবশ্যই কাটবেন (গালাতীয় 6:7)।

আপনি যদি জীবনকে ভালোবাসতে চান এবং অনেক ভালো দিন উপভোগ করতে চান, তাহলে প্রভুকে ভয় করুন এবং মন্দতা থেকে দূরে থাকুন (গীতসংহিতা 34:12-16; I পিতর 3:10-12)। পুরুষরা সুখী হওয়ার জন্য পরামর্শ এবং চিকিৎসার জন্য বড় পারিশ্রমিক প্রদান করে, তবুও এখানে আপনার সৃষ্টিকর্তার কাছ থেকে নিখুঁত ব্যাখ্যা রয়েছে। এবং এটি সেই ব্যক্তির দ্বারা লেখা হয়েছিলো যিনি মানুষের পরিচিত প্রতিটি উদ্দেশ্য এবং আনন্দ নিয়ে পরীক্ষা করেছিলেন। এখানে তাঁর উপসংহারটি একই রকম যা তিনি তাঁর দার্শনিক এবং ব্যবহারিক গবেষণার শেষে উপসংহারে এসেছিলেন (উপদেশক 12:13)।

গীতসংহিতা 112:1-10 বা গীতসংহিতা 128:1-6 পড়ুন। দেখুন ঈশ্বরকে ভয় করার বিষয়ে সমৃদ্ধি আছে কি না। আপনি আর কি পেতে চান? অবশ্যই, হলিউড-বলিউড (Hollywood-Bollywood) আপনাকে তার সুখের সংস্করণ বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা উজ্জ্বল আলো, আবেগপূর্ণ সাউণ্ড-ট্রেক্ (Soundtrack) এবং বিবাহবিচ্ছেদ, মাদক, মাতালতা, রোগ এবং কর্মহীনতার বিষয়ে মিথ্যা বিষয়বস্তু দেখায় যা তার তথাকথিত তারকাদের পীড়িত করে।

আপনি যদি একগুঁয়েভাবে ঈশ্বরের পথ প্রত্যাখ্যান করেন, আপনি নিজের উপর তাঁর কঠোর বিচার আনবেন (হিতোপদেশ 29:1; 1:24-32; 6:12-15; 28:18)। সীমালঙ্ঘনকারীদের পথ কঠিন হয় (হিতোপদেশ 13:15; 4:19; 19:16; 22:5)। লোট এবং শৌল ঈশ্বরের আদেশের সাথে আপস করেছিলেন, এবং তারা উভয়েই দুর্বিষহ জীবনযাপন করেছিলেন যা ভয়ঙ্কর অপমানে শেষ হয়েছিলো, যেটি কয়েক বছর আগে পর্যন্ত বেশ অকল্পনীয় বিষয় ছিলো। অব্রাহাম ও লোটের মধ্যে কত বৈসাদৃশ্য! শৌল এবং দায়ূদের মধ্যে কত বৈসাদৃশ্য!

ঈশ্বরকে ভয় করা কোনো হালকা ব্যাপার নয়। এটি জীবন বা মৃত্যু। এটি সুখ বা কষ্ট। এটি অনন্তকাল জড়িত বিষয়। শুধুমাত্র মূর্খরাই ঈশ্বরের বিষয়গুলিকে হালকাভাবে ব্যবহার করে এবং তারা তাদের মূর্খতার পুরস্কার পায়। শুধুমাত্র মূর্খরাই বাহ্যিক ধর্মীয় আচার-অনুষ্ঠানে আস্থা রাখে, কারণ ঈশ্বর ভণ্ডকে ধ্বংস করবেন (ইয়োব 20:4-9)। বুদ্ধিমান লোকেরা এখানে তাদের অবস্থানের সময় ঈশ্বরের ভয়ে পার করবে (1 পিতর 1:17)।

ঈশ্বরের বিরুদ্ধে আপনি আপনার হৃদয় কোথায় কঠোর করে রেখেছেন? তিনি কি চান যা আপনি দিতে চান না? আপনি কি একগুঁয়েভাবে তাঁর পালকদের শিক্ষাকে প্রতিহত করেন? আপনি কি আজ নিজেকে পরীক্ষা করেছেন? আপনার সমগ্র জীবন কি প্রভুর ভয়ে ভিত্তি হয়ে আছে? আপনি কি তাঁর সর্বজনীন উপাসনায় আপস করছেন? আপনি আপনার ব্যক্তিগত জীবনে কোথায় আপস করেছেন? আপনি কি আপনার গোপন পাপ স্বীকার করেছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন? আপনি কি খুঁজছেন যে আপনার পাপগুলো সব চলে গেছে কিনা?

আপনি যদি মনে করেন যে আপনি অবাধ্যতা থেকে দূরে যেতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি অবাধ্যতার মধ্যে শান্তি পেতে পারেন, তাহলে তিনি আপনার লজ্জাজনক জীবনের উপর ক্রোধের সাথে অভিশাপ আনবেন এবং পৃথিবী থেকে আপনার নাম মুছে দেবেন (দ্বিতীয় বিবরণ 29:18-20)। নিশ্চিত হন যে আপনার পাপ আপনাকে খুঁজে বের করবেই। পুত্রকে চুম্বন করুন “নতুবা তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমার পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কারণ তাঁর ক্রোধ মুহূর্তে জ্বলে উঠতে পারে। ধন্য তারা, যারা তাঁর শরণাপন্ন” (গীতসংহিতা 2:12)। এটি এমন সুখ বা হতাশা নয় যা আপনি ভ্রমণে সম্মুখীন হতে পারেন – এটি জীবন এবং অনন্তকাল।

যীশু খ্রীষ্ট সর্বদা তাঁর পিতা ঈশ্বরকে ভয় করতেন এবং সেই কাজগুলি করেছিলেন যা পিতা ঈশ্বরকে খুশি করেছিলো (ইব্রীয় 5:7), এবং তিনি চিরকালের জন্য স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন এবং অনন্তকালের জন্য আনন্দ এবং আনন্দের পূর্ণতা উপভোগ করেছেন (গীতসংহিতা 16:11)। আপনি খুব শীঘ্রই সেখানে উপস্থিত হতে পারেন, যদি আপনি অধ্যবসায়ের সাথে ভয় এবং কাঁপতে কাঁপতে আপনার নিজের পরিত্রাণের কার্য করেন (ফিলিপীয় 2:12-13; 2 পিতর 1:10-11)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑