প্রতিবাসীর গৃহে তোমার পদার্পণ বিরল করো; পাছে বিরক্ত হইয়া সে তোমাকে ঘৃণা করে।
কোনও বাড়িতে গিয়ে অতিরিক্ত সময় থেকে যাওয়া অভদ্র এবং আপত্তিকর স্বভাব বা অভ্যাস। সম্ভ্রান্ত ব্যক্তিরা এটি এড়িয়ে যান, কারণ এটি ভদ্রতা, শালীনতা, শোভনতা, শিষ্টাচার এবং নৈতিক আচরণের অভাব দেখায়। এটি অবিবেচনাপূর্ণ এবং স্বার্থপর, এবং এটি আপনার সাথে ভালো বন্ধু-বান্ধবদের সম্পর্ক প্রভাবিত করতে পারে। প্রজ্ঞার অংশ হলো অন্যদের কাছে গ্রহণযোগ্য এবং আনন্দদায়ক হতে শেখা।
ঈশ্বরের সন্তানদের কখনই আপত্তিকর হওয়া উচিত নয়, কারণ ঐশ্বরিক গ্রন্থাগারে এই হিতোপদেশের মতো ব্যবহারিক উপদেশ অন্তর্ভুক্ত রয়েছে। যারা বাইবেলকে অপ্রাসঙ্গিক এবং অব্যবহারিক ইতিহাস ও ধর্মতত্ত্বের বই মনে করে তারা কখনও বাইবেল পড়েনি। ঈশ্বরের বাক্যের জন্য তাঁর প্রশংসা করুন, এবং আশা করি আপনার দ্বারা উৎসাহিত হয়ে আপনার প্রতিবেশীও বাইবেল পড়বে।
বন্ধুত্বের মধ্যে পরিদর্শন এবং অভ্যাগম বা যোগাযোগ অন্তর্ভুক্ত আছে। কিন্তু খুব বেশি দেখা-সাক্ষাৎ করতে যাওয়া বন্ধুত্বকে বোঝা করে দেয় এবং বন্ধুত্ব নষ্ট হতে পারে, যেমন অত্যধিক মধু খেলে বমি হয় বা পেট খারাপ হয় (হিতোপদেশ 25:16)। বাড়াবাড়ি অবজ্ঞা বা ঘৃণার কারণ হতে পারে, তাই শলোমন এমনকি বন্ধু-বান্ধবদের সাথেও মিতাচার এবং সংযম পালন করার আহ্বান জানিয়েছিলেন।
সাধারণ শিষ্টাচারসম্মত আচরণ আপনার ইচ্ছা মতো সাধারণ নয়। তবে এটি খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য বিশেষ করে হওয়া উচিত, যারা সমস্ত পুরুষদের, বিশেষ করে অন্যান্য সাধুদের জন্য যেন বিঘ্নের কারণ না হয় (1 করিন্থীয় 10:32)। এই স্বার্থপর প্রজন্মে, শিষ্টাচার এবং ভদ্রতাকে উপেক্ষা বা তুচ্ছ করা হয়।
এই হিতোপদেশে প্রজ্ঞার দুটি সাধারণ বৈচিত্র রয়েছে, একটি নেতিবাচক এবং একটি ইতিবাচক। বন্ধু-বান্ধবদের সাথে অতিরিক্ত সময় কাটানোর বিরুদ্ধে সতর্ক করার জন্য বলা হয়, “অতিরিক্ত ঘনিষ্ঠতা অবজ্ঞার জন্মদাতা।” ব্যতিক্রমী বন্ধুদের ছাড়া, অন্যের সাথে বেশি সময় কাটালে প্রায়ই অননুরাগ হয়।
এমনকি বন্ধু-বান্ধবদের মধ্যেও পরিস্থিতি, স্থান এবং সময়ের প্রয়োজন সম্পর্কে বলা হয়, “অনুপস্থিতি হৃদয়কে অনুরাগী করে তোলে।” মূল্যবান বন্ধুদের মূল্য তাদের অনুপস্থিতিতে প্রকাশ পাবে, স্নেহের জন্য এবং অন্য পক্ষকে দেখার ইচ্ছা বাড়বে। আপনি কি উল্লিখিত উভয় নিয়ম জানেন এবং তা পালন করেন?
একটি দেখা-সাক্ষাৎ অতিবাহিত করা, খুব ঘন ঘন বাড়িতে দেখতে যাওয়া, খুব ঘন ঘন ফোন করা, খুব দীর্ঘ ক্ষণ ধরে কথা বলা, খুব ঘন ঘন ইমেল করা, বা খুব ঘন ঘন টেক্সট করা সহজ। এই অনুপ্রবেশগুলি একটি বোঝা হতে পারে এবং বিরক্তি ও ঘৃণার দিকে নিয়ে যেতে পারে। যেটি আপনি একজন অপরিচিত ব্যক্তির সাথে করবেন না তা আপনি সহজেই একজন বন্ধুর সাথে করতে পারেন। সাবধান হয়ে যান!
শাস্ত্র আপনাকে খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য বিজ্ঞ করে তুলতে সক্ষম (2 তীমথিয় 3:15) এবং “সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়” (2 তীমথিয় 3:16-17), কিন্তু শাস্ত্র অপূর্ব ব্যবহারিক জ্ঞানও শেখায়। যেমন প্রভু যীশু খ্রীষ্ট করেছিলেন (লূক 2:52) এখানে আপনাকে পুরুষদের অনুকূল হতে সাহায্য করার জন্য উত্তম উপদেশ রয়েছে।
আজকাল অনেক শিক্ষা মূল্যহীন হয়ে গেছে। শিক্ষালয়ে কোনো দ্বীপকে (Island) কে আবিষ্কার করেছে তা অধ্যয়ন করার পরিবর্তে শিষ্টাচার, সামাজিক নৈতিকতা এবং ব্যবহারিক প্রজ্ঞার শিক্ষা পুনরধিষ্ঠিত করা উচিত। সমস্ত শিক্ষালয়ে শলোমনের হিতোপদেশ বইটি পাঠ্যপুস্তক হওয়া উচিত। কিন্তু ঈশ্বরের আঙুলের দ্বারা লিখিত এবং পাওয়া এই বইটি তাঁর সাধুদের ধন-সম্পদ। তাদের এই প্রজ্ঞা ও জ্ঞান শিখতে হবে, আভিজাত্য, মহত্ত্ব, মর্যাদায় ঔজ্বল্যে হতে হবে এবং ঈশ্বরে আনন্দিত হতে হবে।
এই কয়েকটি শব্দের প্রজ্ঞা একটি শিশুকে অর্ধেক কেটে ফেলার শলোমনের সমাধানের সমান (1 রাজাবলি 3:25)। এর সমাদর করুন। সহজ কথায় কি মহান উপদেশ। মূর্খ মনে করে ঘন ঘন ফোনে এবং অনেক কথাই বন্ধুত্ব হয়, কিন্তু আশ্চর্য হয় যে কেন তার অল্প কিছু বন্ধু আছে। এখানে তার উত্তর আছে।
অব্যবস্থিতচিত্ত সাধারণতার সাথে মেয়েলি এবং রাজনৈতিকভাবে সঠিক লোকেরা বিড়বিড় করে, কিন্তু শলোমন এখানে এই অপরাধটিকে ক্লান্তি এবং ঘৃণার কারণ বলে অভিহিত করেছেন। বাইবেলের এই সরল বই এবং এই স্বতন্ত্র হিতোপদেশকে ভালোবাসুন। সদাপ্রভু ঈশ্বর আপনাকে করুণাময়, কৃপাময়, কল্যাণময়, সদয়, ভদ্র, বিনম্র, অমায়িক, মার্জিত, ভদ্রোচিতভাবে প্রতিপালিত এবং সফল করতে চান।
যোগাযোগের সহজতা এই হিতোপদেশটিকে আগের চেয়ে আরও প্রয়োজনীয় করে তোলে। অতীতে আপনার প্রতিবেশীর কাছে তিন কিলোমিটার হাঁটা অত্যধিক পরিদর্শনকে নিরুৎসাহিত করতো। কিন্তু বর্তমানকালে গাড়ি, ফোন, ইমেল, টেক্সট মেসেজ, সামাজিক মাধ্যম এবং আরও অবসর সময়, আগেকার মতো সীমিত কারণগুলোকে শেষ করে দিয়েছে। আজ, সেল ফোন সহ তাদের গাড়িতে থাকা লোকেরা ধরে নেয় যে অন্য সবাই তাদের কাছ থেকে কথা শোনার জন্য অপেক্ষা করছে।
আহ, প্রিয় পাঠক, নিজেকে প্রতারিত করবেন না। আপনি এই নিয়মের ব্যতিক্রম নন, যদিও আপনার হৃদয় তাই মনে করে। আপনার ফোন কল এবং পরিদর্শন ও অভ্যাগমন অন্যদের চেয়ে বেশি মূল্যবান নয়, এবং এটিকে দৃঢ়ভাবে উপলব্ধি করা ঘৃণা থেকে নিজেকে বাঁচানো এবং আপনি আপনার বন্ধুদের সংখ্যা বৃদ্ধি করবেন। বুদ্ধিমান হন এবং সংযমের পক্ষে ভুল হন, তাদের অবজ্ঞার ঝুঁকি নেওয়ার পরিবর্তে।
অতিথিদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানানো এবং পরের দিন নোংরা পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি দিন শুরু করার জন্য আপনার প্রয়োজনের কথা বিবেচনা না করে তাদের খুব দেরি করে থাকার চেয়ে বড় ব্যথা আছে কি? আপনি আশ্চর্য হন যে কেন তারা অতিরিক্ত সময় থাকলো, কিন্তু এর উত্তর সহজ। তারা স্বার্থপর এবং অনুমান করে ফেলেছিলো যে আপনি সারা রাত তাদের সাহচর্য চান।
অতিথি হিসেবে আপনি কি করতে পারেন? শুধু পরামর্শ দিন যে আপনি রাতে সময়মত চলে যাবেন এবং আপনার নিমন্ত্রণকর্তাকে আপনি কতক্ষণ থাকবেন তা নির্দেশিত করতে দিন। যদি তারা আপনার অনুরোধের সাথে একমত হয় তাহলে ভোজের পর সময়মত চলে যান এবং জানুন যে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। যদি তারা আপনাকে আরও কিছু ক্ষণ থাকার জন্য অনুরোধ করে থাকে তাহলে তাদের নিবেদন স্বীকার করুন এবং এক ঘণ্টা পরে বেরিয়ে যাওয়ার জন্য বিনয়ীভাবে আবার চেষ্টা করুন।
ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত একটি সম্পর্কিত হিতোপদেশ মানুষের সমস্ত অহংকার চূর্ণ করে এবং আভিজাত্য শেখায়। একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আসনে বসুন। পিছনে সরে যেতে বলার চেয়ে আগের দিকে যেতে বলা ভালো (হিতোপদেশ 25:6-7; লূক 14:8-10)। প্রতিবেশীদের সাথে দেখা করার জন্য এই বুদ্ধি প্রয়োগ করুন। তাদের দ্বারা চলে যাওয়ার আগ্রহ করার চেয়ে আপনার নিমন্ত্রণকর্তার কাছে আরও বেশিক্ষণ থাকার অনুরোধে শুনা ভালো।
সত্যিকারের বন্ধুরা মনে রাখে যে সময় মূল্যবান। তারা অন্য পক্ষের সময় সীমাবদ্ধতার বিষয়ে সচেতন থাকে। আপনার কাছে কোনো কাজ নেই বলে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু অন্যরা ফোনের ঘন্টি বাজার অপেক্ষা করে বসে নেই। বিচক্ষণতার জন্য আপনাকে অন্যদের এবং তাদের সময়ের মূল্য, সীমাবদ্ধতা এবং প্রয়োজন সম্পর্কে সচেতন হতে হবে। শুধুমাত্র আপনার কাছে কিছু কাজ নেই বলে ধরে নেবেন না অন্যদেরও কোনো কাজ নেই। মনে রাখবেন, তারা তাদের কাজে ব্যস্ত থাকতে পারে।
জীবন ছোট, এবং আজ পর্যাপ্ত সময় নেই। সবকিছু সম্পন্ন করতে জরুরী সময় লাগে। সপ্তাহে একবার পাঁচ মিনিটের ফোন কল বন্ধুত্বের একটি মূল্যবান অনুস্মারক। কিন্তু সপ্তাহে দুবার এক ঘণ্টা ধরে ফোন করা এমন বোঝা যা কোনো মানুষই বহন করতে পারে না। জরুরি কথা বলার পর দ্রুত ফোন কেটে দিন। একজন সত্যিকারের বন্ধু হোন, এবং আপনার জন্য আপনার বন্ধু-বান্ধবদের ভালোবাসা রক্ষা করুন!
একজনের চেয়ে দুজন ভালো, এবং বিশ্বস্ত বন্ধুত্ব একটি মহান আশীর্বাদ (উপদেশক 4:9-12)। বন্ধুর কাছ থেকে আন্তরিক পরামর্শ মলম এবং সুগন্ধির মতো হৃদয়কে আনন্দ দেয় এবং বন্ধুদের সাবধানে ধরে রাখা উচিত (হিতোপদেশ 27:9-10)। তাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনি এটি করতে পারেন।
এই হিতোপদেশটি বন্ধুত্বকে সীমাবদ্ধ বা ছোট করে না, বরং এটি সম্পর্ককে আরও নিখুঁত করে এবং রক্ষা করে। এখানে উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ আলাপের নিন্দা নয়, বরং অহংকারী এবং অবিবেচক বন্ধুদের দ্বারা সময়ের অপব্যবহার সম্পর্কে বলা হয়েছে। বাইবেল সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উন্নীত করে।
আপনার কি এখনও সামাজিক নির্দেশিকার প্রয়োজন? একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাড়াতাড়ি পৌঁছাবেন না, কারণ নিমন্ত্রণকর্তা সম্ভবত প্রস্তুতি শেষ করছেন। একটি ছোট উপহার আনুন, কিন্তু আশা করবেন না যে তারা এটি খুলবে বা এর জন্য আপনার খুব প্রশংসা করবে। অনুষ্ঠানের পরে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলবেন না। কোথাও বাইরে গিয়ে খাওয়া হলে, অর্থ প্রদানের চেষ্টা করুন, পাছে আপনার নিমন্ত্রণকর্তা মনে করেন যে আপনি তাঁর সুযোগ নিচ্ছেন। অনুষ্ঠানের উপলক্ষ্যে অন্তত প্রয়োজনীয় পোশাক পরুন।
আপনি যদি যোগাযোগের তাগিদে কাবু হয়ে থাকেন, তাহলে হাঁটু গেড়ে প্রার্থনা করুন। সদাপ্রভুর একটি বহু-কাজের সুইচবোর্ড (Multi-tasking Switchboard) শুধুমাত্র আপনার জন্য খোলা আছে, কিন্তু আপনার নিছক নশ্বর বন্ধু-বান্ধবরা তা করে না। সদাপ্রভুর সাথে চলাফেরা করা এবং কথা বলা আপনার আরও অনেক ভালো করবে। আপনাকে কি প্রার্থনা করতে হবে তা ভাবতে না পারলে, এবং আপনার বন্ধু যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনার বন্ধুর জন্য প্রার্থনা করুন।
প্রার্থনায় ঈশ্বরের সিংহাসনের সম্মুখে সাহসিকভাবে, বারবার আসতে এবং যতক্ষণ আপনার প্রয়োজন বা ইচ্ছা ততক্ষণ সেখানে থাকার জন্য কোনো সতর্কতা বা সংচিতির দরকার নেই, কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনার মহাযাজক হিসাবে চিরকাল বেঁচে থাকবেন। ঈশ্বর আপনার নির্বন্ধাতিশয্য ও জেদীপনা চান, যেন আপনার প্রার্থনায় পুনরাবৃত্তির দ্বারা তাঁকে যথেষ্টরূপে বিরক্ত করা এবং চাপ দেওয়া যায় যাতে তিনি আপনার যাচনায় সম্মতি দেন, যা প্রভু যীশু খ্রিস্ট শিখিয়েছিলেন (লূক 11:5-8; 18:1-7)।
মনে রাখবেন, প্রিয় পাঠকগণ, ঈশ্বর কখনই আপনার আগমনে ক্লান্ত হন না, এবং তিনি আপনার অনেক আগমনের মাধ্যমে আপনার আরও কাছে আসবেন। তাঁর সিংহাসনের কাছে যাওয়ার জন্য আপনার কাছে এখনকার চেয়ে ভালো সময় আর নেই, কারণ তিনি কখনও অমনোযোগী হন না বা ঘুমান না। সর্বদা আপনার চিরন্তন বন্ধুর কাছে যান, এবং সেখানে চিরকাল সান্ত্বনা পান।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।