দুষ্ট ধার্ম্মিকদের মুক্তির মূল্যস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের পরিবর্ত্তস্বরূপ।
স্বর্গের ঈশ্বর ধার্মিকদের ভালবাসেন, এবং তিনি আনন্দের সাথে তাদের জন্য দুষ্টদের উৎসর্গ করে দেন। ধার্মিকদের ক্রয় এবং আশীর্বাদ করার বন্দিত্বমোচন মূল্য হল দুষ্ট সীমালঙ্ঘনকারীদের জীবন। তিনি ধার্মিকদের তাদের দুষ্ট শত্রুদের বলিদানের মাধ্যমে রক্ষা করেন, এবং তিনি ধার্মিকদের বিরুদ্ধে দুষ্টদের মন্দ পরিকল্পনা তাদের নিজের মাথায় ফিরিয়ে দেন। গীতসংহিতা 7:10-17 বিবেচনা করে দেখুন।
আপনি কি দুষ্টদের সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হন? আপনি কি ধার্মিকদের প্রতি দুষ্টদের ঘৃণা দেখে বিরক্ত হন? আপনি কি তাদের দাম্ভিক স্বভাব থেকে ভয় পান? তারা চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবে। কিন্তু সেই অন্ধকার জায়গায় পৌঁছানোর আগে, তারা খুব কষ্টভোগ করবে। মনে রাখবেন। একজন ধার্মিক ঈশ্বর আছেন, এবং তিনি ধার্মিকদের এবং দুষ্টদের সাথে বিভিন্ন ভাবে পার্থক্য করেন (গীতসংহিতা 58:10-11)।
এই পাঠটি ব্যাখ্যা করার সর্বোত্তম উদাহরণ হল মিসর দেশ থেকে ইসরায়েলের মুক্তিপণ। প্রভু তাঁর সন্তান ইস্রায়েল জাতিকে ভালোবাসতেন, এবং মিসরীয়রা তাদের উপর যে কঠিন দাসত্ব করেছিল তার কারণে তিনি তাদের করুণ রোদন শুনেছিলেন (যাত্রাপুস্তক 1:13-14; 2:23-25)। ঈশ্বর ইসরায়েলকে আদর করতেন, কিন্তু মিসরের প্রতি তাঁর মনে কোন আদর ছিল না। বরঞ্চ মিসর তাঁর ধার্মিক জাতি ইসরায়েলের মুক্তির মূল্য হতে চলেছিল।
ফরৌণ রাজা ও তার বাহিনীকে লাল সাগরে ডুবিয়ে দেওয়ার আগে তিনি মিসর দেশে দশটি মহামারী পাঠিয়েছিলেন এবং তাদেরকে ভয়ঙ্করভাবে ধ্বংস করেছিলেন। ফরৌণের পরামর্শদাতারা স্বীকার করেছিলেন যে মহামারীগুলি মিসর দেশকে ধ্বংস করে দেবে (যাত্রাপুস্তক 10:7)। তা সত্ত্বেও যখন ফরৌণ রাজা ঈশ্বরের বাধ্য হল না, তখন তিনি মিসর দেশের প্রত্যেকটি বাড়িতে আঘাত করলেন যার জন্য প্রত্যেকটি বাড়ির প্রথমজাত সন্তান মারা গেলো। এগুলো দেখার পর মিসর দেশের লোকেরা ভয়ে আক্রান্ত হয়ে পড়ল এবং তারা সবাই মিলে ইস্রায়েলকে মিসর থেকে চলে যাওয়ার জন্য প্রার্থনা করল। মিসর ছাড়ার আগে ইস্রায়েল মিসর জাতির সম্পদ চেয়ে নিল। এবং প্রভু ইস্রায়েলকে এইভাবে আনন্দের সাথে মিসরীয়দের লুণ্ঠন করার নির্দেশ দিয়েছিলেন (যাত্রাপুস্তক 12:35-36)। সদাপ্রভু ঈশ্বরকে মহিমা দিন!
সদাপ্রভু এই কার্যপরিচালনা সম্বন্ধে ঘোষণা করেছিলেন, “কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্ত্তা; আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর, তোমার পরিবর্তে ক্রুশ এবং সেবা দিয়াছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্ত্তে মনুষ্যগণকে, ও তোমার প্রাণের পরিবর্ত্তে জাতিগণকে দিব।“ (যিশাইয় 43:3-4)। এটাই হল এর শিক্ষা।
ইস্রায়েলকে বাঁচানোর জন্য ঈশ্বর যিহোশূয়কে আখন এবং তার পরিবারকে পাথর মারার নির্দেশ দিয়েছিলেন (যিহোশূয় 7:1-26)। প্রভুর আদেশে শৌলের সাত পুত্রকে ইস্রায়েলের দুর্ভিক্ষ থেকে মুক্তি দেওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল (2 শমূয়েলে 21:1-14)। এবং হামন এবং তার দশ পুত্রকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল যেটি তিনি মর্দখয় এবং ইহুদিদের জন্য তৈরি করেছিলেন (ইষ্টের 7:10)। আমাদের এটি মনে রাখা প্রয়োজন যে, একজন ঈশ্বর আছেন যিনি মানুষের সাথে ভিন্নভাবে আচরণ করেন (গীতসংহিতা 58:10-11)।
অন্য একটি হিতোপদেশের কথাগুলি বিবেচনা করুন, “ধার্ম্মিক সঙ্কট হইতে উদ্ধার পায়, আর দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়। ” (হিতোপদেশ 11:8)। সদাপ্রভু ধার্মিকদের কষ্ট থেকে বের করে আনবেন এবং দুষ্টদের তার জায়গায় স্থাপন করবেন! সদাপ্রভু ধার্মিকদের পরিবর্তে দুষ্টদের শাস্তি দেবেন।
ঈশ্বর ইস্রায়েলকে শাস্তি করার জন্য তাঁর হাতিয়ার হিসাবে আসিরিয়াকে ব্যবহার করেছিলেন; তারপর তিনি নিজের মন ফেরান এবং তাদের কর্ম এবং মনোভাবের জন্য আসিরিয়াকে চূর্ণ করেন (যিশাইয় 10:5-19)। এবং তিনি ব্যাবিলনের সাথেও একই কাজ করেছিলেন, যাকে তিনি শাস্তি দেওয়ার আগে ইস্রায়েল এবং অন্যান্য জাতিকে সত্তর বছর ধরে শাস্তি দিয়েছিলেন (যিরমিয় 25:8-14)।
যে দাস তার এক তালন্তর প্রতিফলন অর্জন করতে পারেনি তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল এবং তার তালন্ত নিয়ে অন্য দাসকে দেওয়া হয়েছিল যে দশ তালন্ত অর্জন করেছিল। ধনীরা আরও ধনী হয়, আর দরিদ্ররা আরও দরিদ্র হয়; হ্যাঁ, এই আধ্যাত্মিক দৃষ্টান্তে দরিদ্রদের ধনীদের জন্য বলি দেওয়া হয়েছে (মথি 25:14-30)।
প্রিয় পাঠক, আপনি যদি প্রভুকে ভয় করেন এবং ধার্মিকভাবে জীবনযাপন করতে চান তাহলে মনে রাখবেন যে প্রভু আপনাকে ভালবাসেন এবং আপনার জন্য তিনি দুষ্টদের সানন্দে উৎসর্গ করেন। দুষ্টদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনার। প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন এবং তিনি কখনই আপনাকে দুষ্টের হাতে পড়তে দেবেন না। এই হিতোপদেশের শিক্ষা হল; সর্বশক্তিমান ঈশ্বরের মহিমান্বিত বিধান তাঁর লোকেদের সুবিধার জন্য, এবং এই জীবনের ঘটনাগুলি নিষ্পত্তি করার জন্য। তিনি তাঁর সন্তানদের সুবিধার জন্য অন্যদের বলিদান করেন।
সেই দিন আসছে যখন বিশ্বাসীরা জগৎ এবং স্বর্গদূতদের বিচার করবে (1 করিন্থীয় 6:2-3)। শয়তান এবং পাপীরা বিশ্বাসীদের হাজার হাজার বছর ধরে অত্যাচার করেছে, কিন্তু প্রতিশোধের দিন আসছে, যখন ঈশ্বরের বেদীর নীচে শহীদদের মহান ইচ্ছা পূর্ণ হবে (প্রকাশিতবাক্য 6:9-11)। দুষ্ট পুরুষদের এবং স্বর্গদুতদের তাঁর সন্তানদের জায়গায় বলিদান করা হবে।
যদি আপনাদের হৃদয় দুষ্টদের প্রতি ভয়ে আক্রান্ত থাকে, তাহলে এই হিতোপদেশের শিক্ষাটি যেন সেই ভয় বা ভীতিকে দূরে সরিয়ে দেয়। এবং ওই ভয়টি যেন ঈশ্বরের চোখে সম্মানিত এবং ঈশ্বরের প্রিয় লোক হওয়ার আকাঙ্ক্ষা দিয়ে প্রতিস্থাপন হয়ে যায়। কারণ ঈশ্বর বলেছেন যে “তোমার বিরুদ্ধে তৈরি করা কোন অস্ত্রই সফল হবে না” (যিশাইয় 54:11-17)। এবং “যে তোমাকে স্পর্শ করে, সে আমার চোখের মণি স্পর্শ করে” (সখরিয় 2:8-9)। নিজের হৃদয়ে দিয়ে ন্যায়পরায়ণদের রক্ষা এবং সংরক্ষণ করার জন্য প্রভুর ধন্যবাদ হোক। শেষে আর একবার গীতসংহিতা 7:10-17 বিবেচনা করুন। ঈশ্বরের মহিমা হোক!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।