প্রহারের ঘা মন্দকে পরিষ্কার করে, দণ্ডপ্রহার অন্তরের অন্তঃপুরে প্রবেশ করে।
শারীরিক শাস্তি কার্যকর হয়। কষ্ট একটি দক্ষ প্রতিরোধক এবং কার্যকর প্রশিক্ষক। আজকে মূর্খ এবং সামাজিক কাজ-কর্মকারীরা যা বলছে তা সত্ত্বেও আপনি কি উভয় নিয়মেই বিশ্বাস করেন?
মানুষ আগুন নিয়ে কেন সাবধান থাকে? কেন জ্বালানী, তাপ, জারণ, দহন, এবং তাপগতিবিদ্যার আইন ও তত্ত্ব অধ্যয়ন করা হয়? কেন তাত্ত্বিকভাবে আগুন আঘাত করে এবং ধ্বংস করে? অথবা কারণ আপনি যখন ছোট ছিলেন তখন আগুনের তীব্র, অসহ্য দংশন অনুভব করেছিলেন। আগুন ভীষণ কষ্ট দেয়!
হিতোপদেশ বুদ্ধিলাভের জন্য লেখা হয়েছে এবং আপনি যদি বুদ্ধিমান হতে চান, তাহলে ঈশ্বরের বাক্যের প্রতি নত হন। “সমস্ত মানুষ যদি মিথ্যাবাদীও হয়, তবুও ঈশ্বরই সত্য।“ (রোমীয় 3:4; গীতসংহিতা 119:128)। ঈশ্বরের দাস শলোমন পৃথিবীর যে কোনো মানুষ, পুরুষদের দল, প্রতিষ্ঠান বা তত্ত্বের চেয়ে আচরণ পরিবর্তন করার বিষয়ে আরও বুদ্ধিমান ছিলেন। তারা আপনার মহান লাভ এবং সাফল্যের জন্য এটি লিখেছেন, বিনামূল্যে।
মূর্খতা এবং দুষ্টতা হলো ভয়ানক মানবিক বৈশিষ্ট্য, যা অনেক যন্ত্রণা ও বেদনার কারণ হয়, যার মধ্যে জীবন ও সম্পত্তি এবং মৃত্যুও রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি কীভাবে হ্রাস করা যায়? পাপ একটি খারাপ অভ্যাসের চেয়েও বেশী কঠিন বিষয়; এটি প্রতারিত অবাধ্যদের জন্মগত প্রতিক্রিয়া (যিরমিয় 17:9)। পরিবর্তন বা উন্নতি করার আগে বেশিরভাগ পুরুষদের অবশ্যই প্রহৃত, ক্ষতবিক্ষত এবং আহত হতে হবে। এটাই হলো শিক্ষা।
যাদের এটি প্রয়োজন, আপনি কি বিজ্ঞতার সঙ্গে তাদের আহত করেন? যখন আপনার এটি প্রয়োজন হয় তখন কি আপনি ভালো ভাবে বেদনা গ্রহণ করেন? এখানে শেখানো প্রজ্ঞাকে প্রতিহত করবেন না। কঠোর এবং বুদ্ধিমান শাস্তি অসংযত আত্ম-ইচ্ছা বা অনড় বিদ্রোহের চেয়ে অনেক কম বেদনাদায়ক হয়। যে মূর্খকে একটি চাবুকের হালকা প্রহার দিয়ে সংশোধন করা হয় না সে পরবর্তী কালে তার নিজের জন্য এবং তার চারপাশের লোকদের জন্য অনেক ক্ষতিকারক হয়ে উঠবে। এটাই এই হিতোপদেশের শিক্ষা।
পিতামাতারা ছড়ি দিয়ে বাচ্চাদের থেকে মূর্খতাকে দূর করে (হিতোপদেশ 22:15; 23:13-14); ঈশ্বর তাঁর সন্তানদের থেকে মূর্খতাকে চাবুক দিয়ে দূর করেন (হিতোপদেশ 3:11-12; ইব্রীয় 12:5-11); বন্ধুরা মৌখিক আঘাতের মাধ্যমে একে অপরকে সংশোধন করে (হিতোপদেশ 27:6; গীতসংহিতা 141:5); এবং যীশু আমাদের অন্যায়ের জন্য ক্ষতবিক্ষত ও আহত হয়েছিলেন (আদিপুস্তক 3:15; যিশাইয় 53:5, 10)। শারীরিক শাস্তি অপরাধকে অনেকাংশে কমিয়ে দেয়। এটাই এর ফল।
সাম্প্রতিক দশকের বিকৃত চিন্তাভাবনা এবং সামাজিক শিল্পীদের উচ্চস্বরে কথা বলা পর্যন্ত, সবাই জানত শারীরিক শাস্তি কার্যকর। তারা বলত, “পড়া, লেখা এবং পাটিগণিত, ছড়ির সুরে শেখানো হয়।” একটি বিজ্ঞ সমাজে, বিচারপতিরা অপরাধীদের পেটান (দ্বিতীয় বিবরণ 25:2-3), এবং নিয়োগকর্তারা আপত্তিকর কর্মীদের পেটান (হিতোপদেশ 29:19; যাত্রাপুস্তক 21:20-21)।
শলোমনের অনুপ্রাণিত প্রজ্ঞা আজ তুচ্ছ করা হয়। সামাজিক স্বপ্নদ্রষ্টা এবং অহংকারী শিক্ষাবিদরা শেখায় যে চাটুকারিতা এবং স্বাধীনতা শারীরিক শাস্তির চেয়ে বেশি কার্যকর। বেঞ্জামিন স্পকের, বেবি এবং চাইল্ড কেয়ার বইটি পড়ুন (Benjamin Spock’s, Baby and Child Care)। তারা শিশুদের প্রতি অভিভাবকদের শাসনকে বেআইনি করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, ঠিক যেমন তারা বিদ্যালয়, সামরিক বাহিনী এবং সমাজে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বেত্রাঘাতকে বেআইনি করেছে। কিন্তু এর ফলাফল দেখুন! তারা চরমভাবে ব্যর্থ হয়েছে! সমাজে অপরাধ চরম সংখ্যায় বেড়েছে।
কি সুন্দর হিতোপদেশ! এখানে আপনি হিতোপদেশের প্রকৃতি স্পষ্টভাবে দেখতে পান। সর্বোচ্চ সৌন্দর্য, প্রভাব এবং ছন্দ তৈরি করার জন্য শব্দগুলো বেছে নেওয়া ও সাজানো হয়েছে; কিন্তু আপনার খুঁজে পাওয়া এবং উপভোগ করার জন্য এইখানে অনুভূতিকে সামান্য ভাবে লুকানো হয়েছে। আপনি কি কয়েকটি শব্দার্থ খুঁজে পেতে পারেন?
হিতোপদেশের কথাগুলো বিবেচনা করুন। যখন একটি শরীর থেঁতলে যায়, জায়গাটি প্রায়ই নীল হয়ে যায়। আমরা বলি এটি “কালো এবং নীল”। বাক্যালংকারবিশেষ লক্ষণা (Metonymy) ব্যবহার করে প্রথম ধারাটি শেখায় যে সংশোধনমূলক উদ্দেশ্যে সঠিকভাবে আঘাত করা মূর্খতাকে দূরে সরিয়ে দেবে। শারীরিক শাস্তি হলো পাপ দূর করার জন্য একটি ঈশ্বর-নিয়ন্ত্রিত উপায় (হিতোপদেশ 13:24; 19:18; 22:15; 23:13-14; 26:3; 29:15)।
বাক্যালংকারবিশেষ লক্ষণা (Metonymy) লক্ষ্য করুন। নীল ক্ষত অবাধ্যদের সংশোধন করে না। শারীরিক শাস্তি সঠিকভাবে প্রয়োগ করা তাদের সংস্কার করে, যা ক্ষত তৈরি করে, যা প্রায়ই নীল হয়ে যায়। এগুলি হলো বাক্যালংকারবিশেষ লক্ষণা (Metonymy), একটি সম্পর্কিত বিষয়ের জন্য একটি বিষয়ের প্রতিস্থাপন। এটি প্রভাবের বাক্যালংকারবিশেষ লক্ষণা (Metonymy), যেখানে প্রভাব কারণের জন্য রাখা হয়; শাস্তির জন্য নীল ক্ষত।
দ্বিতীয় ধারায়, “দণ্ডপ্রহার” হলো একটি লাঠি বা ছড়ি দিয়ে প্রহার করার প্রভাবের রূপক (হিতোপদেশ 17:10; 19:29; গীতসংহিতা 89:32; দ্বিতীয় বিবরণ 25:2-3), এবং “অন্তরের অন্তঃপুর” হলো মানুষের আত্মা এবং প্রাণের বিষয়ের বাক্যালংকারবিশেষ লক্ষণা (Metonymy) (হিতোপদেশ 18:8; 20:27; ইয়োব 32:18-19; গীতসংহিতা 44:25)। আচরণ সংশোধনের উদ্দেশ্যে লাঠি বা ছড়ি দ্বারা পিঠে দণ্ডপ্রহার প্রয়োগ করা, প্রথম ধারার ক্ষতের মতোই একই ইতিবাচক প্রশিক্ষণের ফল দেবে (হিতোপদেশ 17:10; 19:29; গীতসংহিতা 89:32; দ্বিতীয় বিবরণ 25:2-3)।
এই সুন্দর এবং জ্ঞানী হিতোপদেশটি শারীরিক শাস্তির ঈশ্বরের অধ্যাদেশ শেখায়। কিন্তু আজকের আলোকিত বিশ্ব শিক্ষাবিদদের বিকৃত অনুমানের অন্ধকারকেই পছন্দ করে। তারা তাদের মায়ের গর্ভে দশ লক্ষ চিৎকারকারী শিশুকে টুকরো টুকরো করে হত্যা করে কিন্তু কিশোর এবং অপরাধীদেরকে কখনও স্পর্শ করা থেকে রক্ষা করে! এই বিকৃত ব্যক্তিরা জাতির শয়তান দুর্নীতিবাজ, এবং তাদের নীতির ফলাফল সর্বত্র দৃশ্যমান।
ঘোড়াগুলিকে কয়েক হাজার বছর ধরে শারীরিক যন্ত্র দিয়ে সংযত এবং প্রশিক্ষিত করা হয়েছে, এবং মূর্খদেরও তাই করা হয় (হিতোপদেশ 10:13; 26:3)। এটা কি সম্ভব যে, কোনো ঘোড়দৌড়ের ঘোড়সওয়ার একটি 400-500 কিলোর উৎকৃষ্ট বংশজাতের উপর সওয়ার হবে এবং শুরুতেই তাকে নিয়ন্ত্রণ করে নেবে এবং লাগাম, বেঁধন-যন্ত্রবিশেষ এবং চাবুক ছাড়াই একটি রেস জিতে নেবে? এই নৃশংস পশুদের যদি সতর্ক কৌশল শেখানো যায় এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো যায়, তাহলে শিশু ও পুরুষদের যুক্তিবাদী মন আর কত উচিৎ ভাবে শেখানো যায়? ঈশ্বর সত্য হোক!
একটি লাঠি বা ছড়ির মাধ্যমে শুধুমাত্র কয়েকটি সঠিক পাঠের মাধ্যমে, শিশুরা পরিণত এবং বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে (হিতোপদেশ 22:6, 15)। অথবা, এই ভাবে শাসনবিহীন 18-20 বছর ধরে তাদের খাওয়ান, এবং আপনার এমন একটি সন্তান হবে যে আপনাকে লজ্জা দেবে, তার নিজের জীবনও সে নষ্ট করবে এবং তার চারপাশের লোকদের জন্য সে বোঝা হবে (হিতোপদেশ 23:13-14; 29:15)। জীবনে উন্নতি ও সফল হওয়ার জন্য যে আত্মসংযম প্রয়োজন তা ছড়ি এবং শাসন দ্বারা আসে। শিশুদের সঠিক করুন, এবং পরবর্তী কালে তারা আপনাকে বিশ্রাম এবং আনন্দ দেবে (হিতোপদেশ 29:17)।
বাবা-মাকে নিয়ম মনে রাখতে দিন; লাঠি বা ছড়ির মাধ্যমে শাসন করে। বিদ্যালয়ের অধ্যক্ষ এবং বিচারপতিদের বিবেচনা করা যাক; লাঠি বা ছড়ির মাধ্যমে শাসন করে। বন্ধুদের প্রত্যাহার করতে দিন; তীক্ষ্ণ তিরস্কার কার্যকর। শারীরিক শাস্তির বুদ্ধিমান ব্যবহার মূর্খ ও পাপীদের সংশোধন করবে এবং হৃদয়কে সংস্কার করবে। এটি অজ্ঞদের কল্পনাপ্রসূত উপদেশ নয়: এগুলি সর্বকালের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির অনুপ্রাণিত নিয়ম! কে সঠিক তা বোঝার জন্য আপনি কি যথেষ্ট বুদ্ধিমান? ঈশ্বরের দাস শলোমন বা বেন স্পক (Ben Spock) এবং ইউনিসেফ (UNICEF)?
প্রতিটি মানুষ কৃতজ্ঞতার সাথে এবং নম্রভাবে ঈশ্বর এবং মানুষের কাছ থেকে ক্ষত গ্রহণ করুক, কারণ সেগুলি তার শিক্ষার জন্য দেওয়া হয়েছে (হিতোপদেশ 3:11-12; 9:7-9; 27:5-6; গীতসংহিতা 141:5)। শাসন ছাড়া, এমন কোনো প্রমাণ নেই যে ঈশ্বর বা পুরুষ আপনাকে ভালোবাসেন, এবং আপনার উন্নতি বা পরিপূর্ণতার জন্য কোনো আশা নেই। আপনার এমন একটি মণ্ডলীর সন্ধান করা উচিত যেখানে আপনি সাপ্তাহিক প্রচারের দ্বারা আহত হন।
কিছু স্বাভাবিক মানুষ এই হিতোপদেশটিকে মূর্খতার চিকিৎসা পরামর্শের মধ্যে সীমাবদ্ধ করে। তারা বলে যে ক্ষতটির চারপাশে নীল রঙ প্রমাণ করে যে এটি থেকে সংক্রমণ পরিষ্কার করা হচ্ছে। এবং তারা বলে যে বিকশিত পেটের পেশী আপনার নীচের অভ্যন্তরীণ অঙ্গগুলির স্বাস্থ্যকে উন্নীত করে। ব্যাখ্যার কী অজ্ঞতাপূর্ণ প্রতারণা!
ঈশ্বর পাপকে ঘৃণা করেন কিন্তু তাঁর নির্বাচিতদের তিনি ভালোবাসেন, তাই তিনি ইহুদি ও রোমীয়দের দ্বারা প্রভু যীশুকে মারাত্মকভাবে আঘাত ও আহত করেছিলেন। তাঁর মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার সময়, তিনি অনেক ক্ষত থেকে নীল হয়েছিলেন, এবং অনেক দণ্ডপ্রহার তাঁর পিঠ ঢেকে দিয়েছিলো। কেন? কারণ তিনি আমাদের পাপাচারের জন্য আহত হয়েছিলেন, আমাদের অন্যায়ের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন, আমাদের শান্তির জন্য শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন, এবং তাঁর আঘাতে আমরা সুস্থ হয়েছি (যিশাইয় 53:5, 10)। তাঁর নীল ক্ষত এবং অনেক দণ্ডপ্রহার আমাদের সমস্ত মন্দ থেকে পরিষ্কার করে!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।