হিতোপদেশের ব্যাখ্যা

প্রস্তুত রহিয়াছে নিন্দুকদের নিমিত্ত দণ্ডাজ্ঞা, মূর্খদের পৃষ্ঠের নিমিত্ত কোড়া।

মূর্খ এবং অপমানকারীদের একটাই বিষয় প্রাপ্য – আঘাতদ্বারা দণ্ডদান। এটি একমাত্র বিষয় যা তারা বোঝে (হিতোপদেশ 26:3)। শুধুমাত্র অন্য মূর্খরাই তাদের চাবুক মারার হাত থেকে রক্ষা করতে বা তাদের সম্মান দেওয়ার চেষ্টা করে। ভালো মানুষ ঈশ্বরের সাথে দাঁড়ায় এবং মূর্খ ও অপমানকারীদের তুচ্ছ করে। অনুতপ্ত না হলে তাদের কঠোর শাস্তি দিতে হবে। তাদের সম্মান বা দয়া দেওয়া ঈশ্বর ও প্রজ্ঞার বিরুদ্ধে বিদ্রোহ।

জ্ঞানী ব্যক্তিদের শাস্তির প্রয়োজন হয় না, কারণ তাদের জন্য সংশোধন এবং নির্দেশই যথেষ্ট। তারা সত্যের নিন্দা শোনে, এবং তারা তাদের জীবনকে সংশোধিত করে। তারা নির্দেশ শোনে এবং উপলব্ধি অর্জন করে (হিতোপদেশ 1:5; 9:9)। তারা মূর্খ এবং অপমানকারীদের বিপরীতে শিক্ষার দ্বারা উপকৃত হয়। “বুদ্ধিমানের মনে অনুযোগ যত লাগে, হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না” (হিতোপদেশ 17:10)।

বোকারা মহামূর্খ হয়; অপমানকারীরা বিদ্রোহী হয়। বোকারা একগুঁয়ে হয়; অপমানকারীরা দূষিত হয়। তারা উভয়ই শাস্তি পাওয়ার যোগ্য, কারণ তারা স্পষ্টভাবে একটি সুশৃঙ্খল সমাজের আইন লঙ্ঘন করে। অতএব, কর্তৃপক্ষকে তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কঠোরভাবে মোকাবিলা করতে হবে – বিশেষ করে বেসামরিক শাসনবিভাগ, যার বেসামরিক অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া উচিত (দ্বিতীয় বিবরণ 25:1-3)।

পিঠে চাবুক মারা থেকে বেত্রাঘাত আসে। চাবুক মারা একসময় বাড়ি, বিদ্যালয়, সামরিক বাহিনী এবং সমাজে শৃঙ্খলার প্রধান উপায় ছিলো। যেকোনো পুরানো বিশ্বকোষ যাচাই করুন। অবশ্যই, এই বিভ্রান্ত এবং পৌরুষহীন প্রজন্ম এমনকি হিংস্র অপরাধীদের সাথেও কোমলভাবে আচরণ করে। চাবুক মারাকে এখন অবমাননাকর, অমানবিক এবং প্রাক্মানব (Neanderthal) বলে মনে করা হয়, যদিও কয়েক বছর আগে এটি সাধারণ বিষয় ছিলো। ঈশ্বর সত্য হোক (হিতোপদেশ 10:13; 13:24; 18:6; 19:18, 25; 22:15; 23:13-14; 26:3; 29:15)!

জ্ঞানী ব্যক্তি, ইস্রায়েলের রাজা শলোমন, এই প্রজন্মের চেয়ে ভালো জানতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নির্দিষ্ট পুরুষরা কেবল একটি বিষয়ের প্রতিক্রিয়া জানায় – ব্যথা, কষ্ট, যন্ত্রণা। অতএব, তিনি কঠোর দণ্ডবিধির মূল্য জানতেন। মূর্খ ও অপমানকারীদের সাথে যোগাযোগ করার এটাই ছিলো একমাত্র উপায়। তাদের অজ্ঞতা এবং অহংকার তাদের নির্দেশের মাধ্যমে শেখা থেকে বিরত রাখে, তাই তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

অজ্ঞ সংবেদনশীলরা মূর্খ এবং অপমানকারীদের রক্ষা করে এবং সম্মান করে, কিন্তু শাস্তি তাদের অপরাধকে বাধা দেবে (উপদেশক 8:11)। এবং এটি অন্যদের জন্য একটি সতর্কতা প্রদান করে (হিতোপদেশ 19:25; 21:11)। শাস্তি কমানো গর্ব এবং বিদ্রোহ প্রচার করে। অধিকাংশ দেশ তারা যা বপন করেছে তার তিক্ত ফল কাটছে। বর্তমান যুবকদের তাদের মূর্খতা এবং তিরস্কারের জন্য কোনো ভয় নেই। একজন মূর্খ বা অপমানকারীকে সম্মান করা ভুল (হিতোপদেশ 26:1)। তাদের এড়ানো উচিত, প্রত্যাখ্যান করা এবং শাস্তি দেওয়া উচিত।

অভিভাবকত্ব থেকে নির্বাচিত কর্মকর্তাদের ভোট দেওয়া পর্যন্ত, একটি কঠোর ফৌজদারি বিচার ব্যবস্থা এবং কঠোর দণ্ডবিধি কার্যকরভাবে বাড়ি এবং সমাজে প্রজ্ঞা এবং ধার্মিকতা প্রচার করে। আজকে বিদ্রোহ ও সহিংসতার কারণে সৃষ্ট ভয়ঙ্কর কষ্ট এবং যন্ত্রণা এই সহজ হিতোপদেশটি অনুসরণ করে এড়ানো যেতো, যা আপনার দাদু-দিদা স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। বর্তমান দিনের ঘটনাবলী পূর্ববর্তী প্রজন্মের মধ্যে খুব কমই ঘটেছিলো।

ইস্রায়েলে কোনো কারাগার ছিলো না, কারণ ঈশ্বরের বিচার ব্যবস্থার জন্য তাদের প্রয়োজন ছিলো না। মোশির আইনটি মূল অপরাধীদের অবিলম্বে মৃত্যুদণ্ড দিতো, অন্যান্য অপরাধের জন্য বেত্রাঘাত ব্যবহার করা হতো, অন্য অপরাধের জন্য ভারী ক্ষতিপূরণের প্রয়োজন ছিলো এবং কেউ যদি অর্থ প্রদান করতে না পারতো তাহলে তাকে দাসত্বে বিক্রি করা হতো। কারাগার ব্যবস্থায় একটি পয়সাও ব্যয় করা হতো না, যেখানে বঞ্চিত মূর্খ এবং অপমানকারীরা দিন-রাত তাশ খেলার জন্য একত্রিত হতে পারে এবং দুষ্ট চিন্তাভাবনা এবং পরিকল্পনায় পারস্পরিক উৎসাহ দিতে পারে।

আপনার জীবনে মূর্খ বা অপমানকারীরা কোথায়? আপনার বাড়িতে? আপনার কার্যালয়ে? আপনার মণ্ডলীতে? আপনার দেশে? ঈশ্বর আপনাকে যে কর্তৃত্ব বা প্রভাব দিয়েছেন তা দ্বারা, এই হিতোপদেশটির প্রজ্ঞা অনুসরণ করার জন্য মূর্খতা এবং অবজ্ঞার জন্য কঠোর এবং গুরুতর প্রতিক্রিয়া বেছে নিন। যদি আরও বেশি মানুষেরা তাদের ভূমিকা পালন করে, তাহলে শান্তির জন্য মূর্খ এবং অপমানকারীদের হ্রাস করা যেতে পারে।

দুর্বল পিতামাতা এবং একটি বিকৃত সমাজের কারণে দণ্ডিত না হওয়া মূর্খ এবং অপমানকারীদের মনে রাখা উচিত যে স্বর্গে একজন ঈশ্বর আছেন, যিনি অহংকার এবং বিদ্রোহের প্রতিটি কাজ দেখেন; এবং তিনি আপস বা করুণা ছাড়াই শাস্তি দেবেন (গণনা পুস্তক 32:23; গীতসংহিতা 5:4-6; হিতোপদেশ 29:1; উপদেশক 12:13-14), এবং ধার্মিকরা আনন্দ করবে যখন তারা ন্যায়সঙ্গত পুরস্কার দেখবে (গীতসংহিতা 58:6-11)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑