হিতোপদেশের ব্যাখ্যা

অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখে দিতেও চাহে না।

অলস লোকেরা অতিরিক্ত আরাম পছন্দ করে এবং প্রচেষ্টাকে ঘৃণা করে। এমনকি খাবারের জন্যও তারা পরিশ্রম এড়িয়ে চলে। তারা চায় আপনি পরিশ্রম করুন এবং তাদের খাওয়ান। শলোমন অলস পুরুষদের উপহাস করার জন্য ব্যঙ্গাত্মক অতিশয়োক্তি ব্যবহার করেছিলেন। তারা তাদের হাতকে পরিশ্রম থেকে দূরে রাখার জন্য তাদের বাহু ভাঁজ করে গুটিয়ে রাখে, কারণ তারা নিজেদের খাওয়ানোর জন্য খুব অলস হয়। তারা মূর্খতাপূর্ণ আশা করে যে তাদের মুখে নিজে থেকেই খাদ্য এসে পড়বে। এটি কি একটি অতিরঞ্জন? হ্যাঁ, নিশ্চয়। কিন্তু এখানে শলোমন একটি শক্তিশালী বৈশিষ্ট্যসূচক লক্ষণ তুলে ধরেছেন।

তাই কিছু পুরুষের জন্য এই পাঠটি অত্যন্ত প্রয়োজনীয়, শলোমন এই একই পদকে আবার পুনরাবৃত্তি করেছেন (হিতোপদেশ 26:15)। তিনি এই পদকে সামান্য ভাবে পরিবর্তন করে বলেছেন যে অলসদের খাওয়ার জন্য তাদের মুখের দিকে নিজের হাত তুলতে হবে বলে তারা শোকাহত হয়। এটি একজন অলস ব্যক্তিকে এমনকি নিজের জন্যও যেকোনো প্রচেষ্টা করতে বিরক্ত করে এবং আঘাত করে। আধুনিক, সমাজতান্ত্রিক দেশের কল্যাণমূলক কর্মসূচী ও চিন্তাধারা এই পাপকে উৎসাহিত করে।

আপনি হয়তো শুনেছেন, “ওই নিষ্কর্মটি তার হাত গুটিয়ে বসে আছে।” বাহু ভাঁজ করে, বিপরীত বাহু দ্বারা হাতগুলি বুকের বিরুদ্ধে রাখা হয়। আপনি হয়তো শুনেছেন, “তিনি পকেটে হাত দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন।” অলস লোকেরা পরিশ্রম অপছন্দ করে, তাই তারা কাজকর্ম থেকে তাদের হাত দূরে রাখে। দাউদ এমনকি সদাপ্রভুকে তাঁর হাত বের করতে এবং তাঁকে সাহায্য করার জন্য ব্যবহার করতে বলেছিলেন (গীতসংহিতা 74:11)।

একটি মহান কর্ম নীতি মানুষের সঙ্গে উদ্ভূত হয় না। ঈশ্বর পৃথিবীর সৃষ্টিতে ছয় দিন পরিশ্রম করেছিলেন (আদিপুস্তক 1-2), এবং তাঁর উদাহরণ আপনার জন্য যথেষ্ট ভালো হওয়া উচিত। তিনি বিজ্ঞতার সাথে আদেশ দিয়েছিলেন যে পরিশ্রম করা ভালো এবং অধ্যবসায়ের সাথে হওয়া উচিত। আদমের পাপ করার আগে, ঈশ্বর তাঁকে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন (আদিপুস্তক 2:15)। পরিশ্রম একটি অভিশাপ নয়; বরং এটি একটা আশীর্বাদ।

ক্ষুধা অলসতা নিরাময় করবে। অর্থসাহায্য অলসতা উৎসাহিত করে। পৌল আদেশ দিয়েছিলেন যে যারা কাজ করে না তাদের খাওয়া উচিত নয় (2 থিষলনীকীয় 3:10), এবং শলোমন সতর্ক করেছিলেন যে অলস লোকেরা ফসল কাটার সময় ভিক্ষা করবে এবং কিছুই পাবে না (হিতোপদেশ 20:4)। খ্রিস্টীয় দাতব্য অলসদের অন্তর্ভুক্ত করে না। যখন একজন মানুষকে খাদ্য এবং আরামের জন্য দীর্ঘক্ষণ পর্যন্ত অস্বীকার করা হয়, তখন সে অসহায় হয়ে পরিশ্রম করতে বাধ্য হবে (হিতোপদেশ 16:26)।

বিজ্ঞ বাবা-মায়েরা এই প্রজ্ঞা প্রয়োগ করে। শিশু এবং কিশোর-কিশোরীরা খাওয়ার যোগ্য নয় যদি তারা শিক্ষালয়ে, চাকরিতে বা কাজকর্মে পরিশ্রম না করে। কেন অলস প্রাপ্তবয়স্কদের তৈরি করা হয়? পরিশ্রম না করা সত্ত্বেও তাদের খাওয়া দেওয়া ভালোবাসা নয়; বরং এটি নিষ্ঠুর ঘৃণা। তাদের কঠোর পরিশ্রম করতে, দ্রুত পরিশ্রম করতে এবং একটি ভালো কাজ উপভোগ করতে প্রশিক্ষণ দিন। ভবিষ্যতে তারা তাদের জীবনে সফল হবে এবং প্রচুর পরিমাণে ভালো খাদ্য খেতে পাবে।

আপনার সন্তানদের জন্য বিজ্ঞ অগ্রাধিকারের লক্ষ্য করুন। একটি ধার্মিক কাজের নীতি সম্ভাব্য সর্বোচ্চ শ্রেণীর চেয়ে বেশি মূল্যবান। শিক্ষালয় বাস্তব জগতের মতো নয়। সংস্কৃতি-পরিষত্সম্বন্ধীয় পুনর্গঠন জীবনের সাফল্যের একটি ভালো ভবিষ্যদ্বাণী নয়। শিক্ষকদের তোষামোদ এবং প্রচারের জন্য অর্থ প্রদান করা হয়; কিন্তু নিয়োগকর্তারা শুধুমাত্র তাদেরই অর্থ প্রদান করে এবং প্রচার করে যারা প্রত্যাশার চেয়ে বেশি উত্পাদন করে। একটি 3.90 GPA (Grade Point Average) বনাম একটি 3.50 GPA পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীলতা, অধ্যবসায় এবং দায়িত্বের তুলনায় সামান্য ভাবে অপব্যয়িত হয়।

অলস লোকেদের বুকে হাত দেওয়ার একটি প্রিয় জায়গা হলো বিছানা। ঘুমের একটি অপ্রয়োজনীয় সময়কালের জন্য নিজেকে আলিঙ্গন করার পরিতোষ প্রতিরোধ করার জন্য খুব বেশি। জ্ঞানী প্রচারক ঘুমের প্রতি এই ভালোবাসা দেখেছিলেন এবং এটিকে উপহাস করেছিলেন (হিতোপদেশ 6:9-10; 24:30-34; 26:14)। অ্যালার্ম ঘড়ি বন্ধ করা বোকামি। উঠো, অলস! উঠো! দিন নষ্ট হচ্ছে! কাজে যাও।

একবার একজন ব্যক্তি অলসতার পথে নামতে শুরু করলে, তারপর পরিশ্রম কঠিন থেকে কঠিন হয়ে যায়। কাজের প্রতি অলস মনোভাব আপনাকে ঘুমিয়ে রাখবে (হিতোপদেশ 19:15); অল্প বাধা অনেক বেশি কঠিন বলে মনে হবে (হিতোপদেশ 15:19)। অধ্যবসায় শুরু হয় হৃদয় ও মনে, যখন আপনি পরিশ্রম উপভোগ করতে চান। একটি কাজ মোকাবেলা করার সর্বোত্তম উপায় হলো মুহূর্তমধ্যে আরম্ভ করা, তীব্রতার সাথে। এটি নিয়ে অতিরিক্ত ও অযথা ভাববেন না। কঠোর পরিশ্রম তার নিজের প্রতিদান আনে, কিন্তু আপনি তখনই এই আশীর্বাদ সম্পর্কে জানতে পারবেন যখন আপনি কাজ আরম্ভ করবেন।

আপনি কি কখনও শুনেছেন, “আমি আজ পরিশ্রম করতে খুব ক্লান্ত আছি?” গুণী নারীরা এ কথা বলে না। একজন মহিলা ভালো এবং কম ক্লান্ত বোধ করবেন, যদি তিনি রান্নাঘরে সৃজনশীলভাবে রাতের খাওয়া তৈরি করেন। এই ধরনের শব্দগুলি তাদের মানসিক এবং শারীরিকভাবে অক্ষম করে তোলে। অজুহাত তৈরি করবেন না। কাজ করুন! আপনি ভালো বোধ করবেন এবং আপনার ভালো ঘুম হবে।

অলস মানুষের আশীর্বাদ থাকে, কিন্তু তারা তাদের সুবিধা গ্রহণ করতে খুব অলস হয়। তারা সারা দিন ধরে মাছ ধরতে পারে কিন্তু তারা বাড়ি ফিরে সেটি রান্না করতে খুব ক্লান্ত বোধ করে (হিতোপদেশ 12:27)। একটি সুযোগ তাদের কাছে ভীতিকর কারণ সেটি ঘুমের চেয়েও বেশি মনে হয়। লজ্জাজনক!

অবশ্যই, অলসদের কাছে সবসময় পরিশ্রম না করার জন্য অন্তত একটি অজুহাত তৈরি থাকে। তারা কাজের বিপদের সম্পর্কে (হিতোপদেশ 22:13; 26:13) এবং প্রতিকূল পরিস্থিতির সম্পর্কে (হিতোপদেশ 20:4) কথা বলতে ভালোভাবে জানে। এবং তাদের অহংকারপূর্ণ অলসতা এমনকি সাতজন জ্ঞানী ব্যক্তিকেও তাদের ভালো উত্তর দিতে বাধা দেবে (হিতোপদেশ 26:16)।

শলোমন তার জমি পরীক্ষা করে একটি অলসকে খুঁজে পেতে পারেন (হিতোপদেশ 24:30-34)। প্রিয় পাঠকগণ, আপনার গাড়ি কতটা পরিষ্কার আছে? আপনার বাড়ি? আপনার জামাকাপড়? আপনার পায়খানা? আপনার লেখাপড়া করার টেবিল? আপনার জীবনে কি কোথাও কোনও বিশৃঙ্খলা আছে? যদি হ্যাঁ, তাহলে কেন? আপনার পথে কি সিংহ আছে (হিতোপদেশ 26:13)? বাইরে মরশুম কি খুব ঠান্ডা আছে? নাকি আপনার হাত ভাঁজ করা খুব উত্তেজনাপূর্ণ? কোনো কিছুকে আপনাকে অধ্যবসায়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য থেকে বিক্ষিপ্ত হতে দেবেন না যেখানে সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা আছে।

খ্রিস্টীয় বিশ্বাসীদের বিশেষভাবে অলসতাকে ঘৃণা করা উচিত (রোমীয় 12:11)। তাদের সম্পদ এবং খ্যাতি অবশ্যই একটি ঈশ্বরীয় কাজের নীতি প্রতিফলিত করবে। বুকে হাত দেওয়ার পরিবর্তে, তাদের ভালো উৎপাদনশীল শ্রমে হাত দেওয়া উচিত (প্রেরিত 20:34-35; ইফিষীয় 4:28; 1 থিষলনীকীয় 4:11-12)। নারীদের ধ্বংস করে এমন অলসতার পরিবর্তে (যিহিষ্কেল 16:49), নিজের স্ত্রীকে একজন সৎ নারীর সদৃশ হতে সাহায্য করুন (হিতোপদেশ 31:10-31; 1 তীমথিয় 5:13-14)।

রাজা লমূয়েলের মা একজন গুণী মহিলার বিস্তারিত বর্ণনা করেছেন (হিতোপদেশ 31:1-2)। এই নিখুঁত মহিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমাপ ছিলো তাঁর পরিশ্রমী স্বভাব। তিনি তাঁর হাত দিয়ে স্বেচ্ছায় পরিশ্রম করেন (হিতোপদেশ 31:13)। তিনি হ্রস্বতর পথ (Shortcuts) প্রত্যাখ্যান করেন (হিতোপদেশ 31:14)। তিনি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যান (হিতোপদেশ 31:15)। তিনি তাঁর গার্হস্থ্য দায়িত্বের চেয়েও বেশি পরিশ্রম করেন (হিতোপদেশ 31:16, 20, 24)। তিনি আরও বেশি কিছু করার জন্য তাঁর বাহুকে শক্তিশালী করেন (হিতোপদেশ 31:17)। তাঁর হাত সবসময় ব্যস্ত থাকে (হিতোপদেশ 31:19-20)। তিনি কখনও নিষ্ক্রিয় থাকেন না (হিতোপদেশ 31:27)।

বাইবেল পুরুষদের জন্যও উচ্চ দণ্ড নির্ধারণ করে। শলোমন যারবিয়ামকে পদোন্নতি দিয়েছিলেন, কারণ তিনি পরিশ্রমী ও অধ্যবসায়ীভাবে উৎপাদনশীল ছিলেন (1 রাজাবলি 11:28), তিনি অধ্যবসায়ের পুরস্কার পূরণ করেছিলেন (হিতোপদেশ 22:29)। রাজা ফরৌণ যোষেফকে জিজ্ঞাসা করেছিলো যে তার কোনো ব্যতিক্রমী ভাই আছে কি – কর্মকাণ্ডের লোক – যারা তার বিশাল পশুপালকে পরিচালনা করতে পারে (আদিপুস্তক 47:6)। জ্ঞানী লোকেরা পরিশ্রমের প্রশংসা করবে, কারণ এটি তাদের জীবনের উদ্দেশ্য এবং আনন্দ, এবং মৃত্যুকে অপছন্দ করার একটি কারণ হলো মৃত্যুতে কাজের অভাব (উপদেশক 9:10)।

প্রভু যীশু খ্রীষ্ট ঈশ্বর তাঁকে যে কাজ দিয়েছিলেন তাঁর জন্য অভিপ্রায় করেছিলেন (যোহন 4:34; 9:4; 17:4), এবং আপনার আত্মাকে বাঁচানোর জন্য তাঁর এবং তাঁর অধ্যবসায়ী বিশ্বস্ততার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। ঈশ্বর তাঁকে সমগ্র মহাবিশ্বের ঊর্ধ্বে উন্নীত করেছেন এবং তাঁকে নিজের ডান হস্তে আনন্দ ও তৃপ্তি দিয়ে পুরস্কৃত করেছেন। আপনার কাছে তাঁর জন্য আধ্যাত্মিকভাবে পরিশ্রমী হওয়ার খুব সুন্দর সুযোগ রয়েছে (ইব্রীয় 6:11-12; 2 পিতর 1:10)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑