হিতোপদেশের ব্যাখ্যা

হিতোপদেশ 19:17

যে দরিদ্রকে কৃপা করে, সে সদাপ্রভুকে ঋণ দেয়; তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন।

এখানে অসামান্য বিনিয়োগ সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। আর কোথায় আপনি লাভালাভের ঝুঁকিমুক্ত হার খুঁজে পেতে পারেন যা এই বর্তমান জীবনকাল এবং অনন্তকালে নিশ্চিত লভ্যাংশ প্রদান করে? ইতিহাসের সবচেয়ে ধনী রাজা, শলোমন, আপনাকে একটি সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগের নিগূঢ় কথা বলেছেন যা মানুষকে চিরকালের জন্য বিভিন্ন ধরনের বড় মুনাফা দেয়।

দরিদ্রদের আর্থিকভাবে সাহায্য করা প্রভু যিহোবার কাছে ঋণ দেওয়ার মতো। এটি একটি শক্তিশালী রূপক। ঋণ পরিশোধের ক্ষেত্রে সত্য ঈশ্বরের সুনাম অনেক বড়। তিনি নিশ্চিতভাবে ঋণ পরিশোধ করবেন এবং তিনি এর সাথে সুদ ও আশীর্বাদ অন্তর্ভুক্ত করবেন। আপনি কখনই সদাপ্রভুকে দেওয়া অর্থ হারাতে পারবেন না। তিনি দরিদ্রদের প্রতিনিধিত্ব করেন, কারণ তিনি তাদের সৃষ্টি করেছেন এবং তিনি তাদের রক্ষা করেন (গীতসংহিতা 10:14; 12:5; 140:12; উপদেশক 5:8)।

আর্থিক সাফল্য কঠিন নয়। সত্যিকারের দরিদ্রদের দান করুন, এবং ঈশ্বর উদার আশীর্বাদের সাথে আপনার দয়ার প্রতিদান দেবেন। অর্থনৈতিক সমৃদ্ধি আগে এতো সহজ ছিলো না কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর সমৃদ্ধি নামাবেন। আপনি যদি মুক্তহস্তে দান করেন, তাহলে তিনি আপনাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেবেন (হিতোপদেশ 11:24; লূক 6:38; 2 করিন্থীয় 9:7)। কিন্তু যদি আপনি দানশীলতায় পিছিয়ে থাকেন তাহলে আপনার জীবনে নিশ্চিতভাবে দারিদ্র্য নেমে আসবে (হিতোপদেশ 11:24)। অবশ্যই, জগত এবং আপনার মাংসের লালসা, যা প্রকৃতির দ্বারা ঘৃণিত, এই নিয়মকে বিশ্বাস করে না।

এই হিতোপদেশটি একটি ঈশ্বর প্রদত্ত আইন। আপনি মাধ্যাকর্ষণ এবং অন্যান্য প্রাকৃতিক নিয়মের মতো এটিকে বিশ্বাস করুন। হার্ভার্ড (Harvard), স্ট্যানফোর্ড (Stanford) এবং ওয়ার্টন (Wharton) শিক্ষালয়ের ব্যবসায়িক কার্যক্রমগুলি শলোমনের প্রজ্ঞার তুলনায় রসিকতা। তাঁর হিতোপদেশের জ্ঞান এই শিক্ষালয়ের সামান্য মূর্খ এমবিএদের (MBA) থেকেও উচ্চতর (হিতোপদেশ 28:11; 1 তীমথিয় 6:20)। শুধুমাত্র সেই শিক্ষালয়ই শলোমনের জ্ঞান সম্পর্কে শুধুমাত্র অজ্ঞ নয়, বরং সেইসব বাইবেল-বিদ্বেষীদের জন্য এটি শেখানোও বেআইনি।

ধনী এবং দরিদ্রের মধ্যে সামান্য পার্থক্য আছে, কারণ ঈশ্বর তাদের উভয়কেই তৈরি করেছেন (হিতোপদেশ 22:2)। যদি একজন মানুষের কাছে অন্য মানুষের চেয়ে বেশি অর্থ আছে তাহলে তার কারণ হলো ঈশ্বরের পছন্দ, কোনো ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব নয় (1 করিন্থীয় 4:7; উপদেশক 9:11)। ধনীদের কখনই গরীবদের উপহাস করা উচিত নয় বা তাদের নিয়ে গর্ব করা উচিত নয় (হিতোপদেশ 14:21, 31; 17:5)। দরিদ্রদের প্রতি সদয়ভাবে বিবেচনা করা সকল পুরুষদের গৌরবপূর্ণ কর্তব্য এবং বিশেষাধিকার (হিতোপদেশ 28:3; 29:7; গীতসংহিতা 41:1)। আপনার হৃদয় দিয়ে শুরু করুন – আপনি কি সত্যিকারের দরিদ্রদের জন্য দুঃখ প্রকাশ করেন?

গরীবদের সম্পর্কে বিবেচনা করা এবং সাহায্য করা ঈশ্বরের কাছে এতো গুরুত্বপূর্ণ যে তিনি এই ধরনের দাতব্যের সাথে আশীর্বাদ এবং শাস্তি সংযুক্ত করেছেন। দরিদ্রদের দান করা দাতার জন্য আর্থিক আশীর্বাদ নিয়ে আসবে (হিতোপদেশ 22:9; 28:8, 27; গীতসংহিতা 112:9)। দরিদ্রদের সাথে কৃপণতা করা স্বার্থপর নষ্টদের বিরুদ্ধে আর্থিক বিচার নিয়ে আসবে (হিতোপদেশ 21:13; 22:16; 28:27)। “যার শোনবার মতো কান আছে, সে শুনুক” (মথি 11:15; 13:9; 13:43; মার্ক 4:9; 4:23; 7:16; লূক 8:8; 14:35)।

দরিদ্ররা কারা, তারা কোথায়? তারা ঈশ্বর ও সত্যের প্রত্যাখ্যানকারী সমাজতান্ত্রিক, একটি ভালো কিন্তু অবাস্তব বা হস্তক্ষেপকারী জনহিতৈষী বা সংস্কারকদের টেলিভিশন কার্যক্রমে নেই। এর মধ্যে রয়েছে “সমৃদ্ধির সুসমাচার” প্রচারক ধর্মবিরোধীরা যারা নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলে পরিচয় দেয়। তারা তাদের জাগতিক “যাজকবৃত্তির” (Ministry) জন্য প্রায়ই রুগী, স্থূলকায় এবং ক্ষুধার্ত শিশুদের ছবি ব্যবহার করে কেবল তাদের নিজের নগদ প্রবাহ বৃদ্ধি করার জন্য। অজ্ঞতা, কুসংস্কার, অলসতা, বা ঐতিহ্য দ্বারা দারিদ্র্যকে স্থায়ী করা দেশগুলি খ্রিস্টীয় দাতব্যের বিষয়বস্তু নয়।

দরিদ্ররা হলো অনাথ এবং বিধবারা, অথবা এমন লোকেরা যারা ঈশ্বরের অভিপ্রায়ে অধীনে যন্ত্রণা ভোগ করে, এবং তিনি তাদের আপনার পথে রাখেন (যাকোব 1:27)। উত্তম শমরীয় আহত ইহুদিদের খোঁজে তাদের বস্তিতে যাননি, কিন্তু তিনি ঈশ্বরের বিচক্ষণ পরিচালনা দ্বারা তাঁর পথে আসা একজন দরিদ্র ইহুদিকে সাহায্য করতে আগ্রহী ছিলেন (লূক 10:33)। আগে আপনার পরিবার, তারপর আপনার মন্ডলী, তারপর অন্যান্য মন্ডলী এবং তারপর ঈশ্বরের দূরদর্শিতা; বাইবেল এই অনুক্রম স্থির করেছে (1 তীমথিয় 5:8; প্রেরিত 11:28-30; রোমীয় 12:13; 15:26; গালাতীয় 6:10; 1 যোহন 3:17)।

দরিদ্ররা মূর্খ বা অলস পুরুষদের অন্তর্ভুক্ত করে না, যদি তারা অনুতপ্ত না হয় এবং নিজের ভালোর জন্য যা করা উচিৎ তা না করে। মূর্খ বা অলস পুরুষদের ক্ষুধার্ত হওয়া উচিত, কারণ এটি সর্বোত্তম শিক্ষার উপায় এবং উপযুক্ত ন্যায়বিচার (হিতোপদেশ 20:4; মথি 25:1-30; 2 থিষলনীকীয় 3:10)। বুদ্ধিমান এবং পরিশ্রমী পুরুষরা মূর্খ বা অলস পুরুষদের জন্য একটি সাধারণ বীমা তহবিল প্রদান করতে বাধ্য নয়। অলস বা অপচয়কারীরা ঈশ্বরের পথ; প্রজ্ঞা এবং পরিশ্রম শিখুক (হিতোপদেশ 16:26)। ঈশ্বরের কল্যাণ ব্যবস্থা নিখুঁত।

গরীবদের কি দিতে হবে? খাদ্য, বস্ত্র, এবং বাসস্থান, বা এই মৌলিক প্রয়োজনীয়তার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত জিনিসগুলো (ইয়োব 31:16-22; যিশাইয় 58:7; যিহিষ্কেল 18:5-9; যাকোব 2:15-16)। বিলাসিতা বা আনন্দ প্রকৃত দাতব্যের প্রকৃতি নয়। গরীবদের বিবেচনা করা তাদের প্রয়োজন দেখা, তাদের মূর্খতাপূর্ণ কামনা নয় (প্রেরিত 2:44-45; 4:34-35)। ক্রিসমাসের জন্য খেলনা সত্য দাতব্য নয়। বাইবেলও সাম্যবাদসম্বন্ধীয় নয় – যে যত বেশি প্রতিভাধর এবং পরিশ্রমী তার তত বেশি জীবন উপভোগ করা উচিত।

প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীগুলিতে, দান বিশপ এবং অধ্যক্ষদের দ্বারা তত্ত্বাবধান করা উচিত, পাছে অযোগ্যরা দাতব্য গ্রহণ করে এবং যোগ্যদের উপেক্ষা করা হয়। প্রাথমিক মণ্ডলীর অর্থ তাদের বিতরণ করার জন্য প্রেরিতদের পায়ে রাখা হয়েছিলো (প্রেরিত 4:35, 37; 5:2)। যখন কাজটি তাদের জন্য খুব বড় হয়ে উঠলো, তখন তারা কাজের জন্য ডিকনদের নিয়োগ করেছিলো (প্রেরিত 6:1-6)।

শুধুমাত্র উদারভাবে উৎফুল্ল দান কার্যকর হয় (2 করিন্থীয় 9:7; গালাতীয় 2:10)। আপনি যদি অনিচ্ছায় বা বিরক্তি সহকারে দান দেন তাহলে আপনি দ্বিগুণ হারান। আপনি আপনার দেওয়া অর্থ হারাবেন, এবং আপনি প্রতিশ্রুত আশীর্বাদও হারাবেন। আপনি দুইবার পরাজিত হবেন। আপনি এই পৃথিবীতে কিছুই আনেননি, এবং আপনি কিছুই নিয়ে যাবেন না। আপনি আশীর্বাদিত, তাহলে গরীবদের দান করার ব্যাপারে আপনার আত্মা এত কৃপণ কেন? পরিবর্তে একটি উদার মানসিকতা বেছে নিন যে দান দিতে ভালোবাসে, এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন (যিশাইয় 32:8; মীখা 6:8)।

কেবল একজন অবিশ্বাসী মূর্খ এটি বলে, “আমার দেওয়ার সামর্থ্য নেই।“ আসলে সে দিতে চায় না। তার কৃপণতার কারণে সে আজও দরিদ্র আছে। যদি সে উদারভাবে দান দেয়, তাহলে সে আর্থিকভাবে আশীর্বাদ পাবে। কিন্তু অবশ্যই, অবিশ্বাসীরা এই সহজ এবং নির্দিষ্ট পাঠটি উপলব্ধি করতে পারে না। বিশ্বস্ত ব্যক্তি ঈশ্বরের প্রতিশ্রুতি বিশ্বাস করে এবং উল্লাস ও ধন্যবাদের সাথে এর সদ্ব্যবহার করে।

গরীবদের জন্য আপনি যে এক টাকাও দেন বা আপনি আপনার সময় দান করেন তা ঈশ্বর উপেক্ষা করেন না। তিনি শোধ করবেন। এবং তিনি আপনার আটকে রাখা এক টাকা বা আপনার নিজের জন্য বাঁচিয়ে রাখা একটি মিনিটও উপেক্ষা করেন না। তিনি সেটিও শোধ করেন। একজন স্বার্থপর এবং কৃপণ মানুষের যা আছে তা ঈশ্বর নিয়ে নেবেন এবং ধনী ব্যক্তিকে দিয়ে দেবেন, যে উদারভাবে দরিদ্রদের দান দেয় (মথি 25:14-30)। আমীন!

দরিদ্রদের দান করা আপনার পরিবারের জন্য একটি প্রদান নিধি বা পুঁজি (Endowment Fund)। গীতসংহিতা 112 সেই ব্যক্তিকে বর্ণনা করে যে সত্যই সদাপ্রভুকে ভয় করে এবং তিনি ঈশ্বরের দ্বারা আশীর্বাদিত। এই লোকটি করুণাময়, মমতায় পূর্ণ, অনুগ্রহ দেখান, ধার দেন, মুক্তহস্তে দান করেন এবং দরিদ্রদের দেন (হিতোপদেশ 11:24)। ঈশ্বর তাঁর সন্তানদের মহানুভবতার সাথে আশীর্বাদ করেন, তাঁর সম্পত্তিতে ধন-সম্পদ যোগ করেন, তাঁকে জীবনযাপনের জন্য আলো দেন, চিরকাল তাঁর ধার্মিকতা স্মরণ করেন এবং তাঁর শত্রুদের অপমান করার পর তাদের পরাজিত করেন।

খ্রিস্টীয়বিশ্বাসী বুদ্ধিমান ব্যক্তিরা গরীবদের দান দিয়ে আনন্দিত হয়। তারা জানে যে দাতব্য খ্রিস্টীয়ধর্মের সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ এবং লক্ষণ (1 করিন্থীয় 13:13; যোহন 13:35; 1 যোহন 3:16-19)। তারা জানে যে কঠোর পরিশ্রমের জন্য একটি উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে আরও কিছু দিতে হবে (ইফি 4:28)। তারা জানে যে প্রেরিত হওয়ার চেয়ে প্রভু যীশু খ্রীষ্টের সেবা করার একটি আরও উৎকৃষ্ট উপায় হলো দাতব্য (1 করিন্থীয় 12:28 – 13:3)। আমীন!

সর্বশক্তিমান ঈশ্বর আপনার গরীবদের জন্য দেওয়া প্রতিটি উপহার শোধ করবেন। তিনি মূল টাকা শোধ করবেন – আপনি কখনই ছোট হবেন না। তিনি সুদের সাথে শোধ করবেন – আপনি না দিয়ে যতটা বাঁচাতেন তার চেয়ে বেশি আপনার কাছে থাকবে। তিনি আরও অনেক আশীর্বাদের সাথে শোধ করবেন (হিতোপদেশ 14:21; উপদেশক 11:1-6; ফিলিপীয় 4:17-19; 1 তীমথিয় 6:17-19)। তিনি বিচারের দিনে আপনার দেওয়া প্রতিটি টাকা মনে রাখবেন, এমনকি যখন আপনি সেই গম্ভীর ঘটনার উত্তাপে আপনার নিজের দান ভুলে যাবেন (মথি 25:31-46; লূক 14:12-14; ইব্রীয় 6:10)।

এখনও যদি আপনি দান দিতে কঠিন মনে করেন, তাহলে তাঁর সন্তানদের মহিমান্বিত উপকারী, প্রভু যীশু খ্রীষ্টের সম্পর্কে বিবেচনা করুন। পাপ ও নিন্দার দারিদ্র্যে তাদের আশাহত ও ক্ষুধার্ত অবস্থার জন্য, তিনি দরিদ্র হয়েছিলেন যাতে তারা ধনী হতে পারে। আপনি কি সুসমাচারের এই মহিমান্বিত বার্তা বোঝেন? প্রভু যীশু খ্রিস্ট কি ঈশ্বরের পুত্র? তারপর তাঁকে অনুসরণ করুন! হৃদয় বা মনের কোন অন্ধকার বিশ্বাসীকে দান করা থেকে বিরত রাখে (2 করিন্থীয় 8:9)?

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑