হিতোপদেশের ব্যাখ্যা

যে দরিদ্র আপন সিদ্ধতায় চলে, সে কুটিলোষ্ঠ হীনবুদ্ধি অপেক্ষা ভাল।

ব্যক্তিগত সততা সম্পদের চেয়ে উত্তম। যে ব্যক্তি সৎ পথে চলে, যদিও সে দরিদ্র, সে ধনী হলেও বিকৃত মূর্খের চেয়ে ঈশ্বর ও ভালো মানুষের দৃষ্টিতে বেশি সফল এবং উত্তম হয়। ঈশ্বর এবং শলোমনের প্রজ্ঞা আর্থিক সাফল্যের চেয়ে বেশী পবিত্র জীবনযাপনকে উৎসাহিত করে।

এখানে একটি অধ্যাহার বা ঊহ্য শব্দ রয়েছে – বাক্যটিকে ছোট করে ডিজাইনের মাধ্যমে শব্দগুলি বাদ দেওয়া হয়েছে। যার জন্য এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। আপনি জানেন যে অসম্পূর্ণ বিরোধিতার দ্বারা একটি অধ্যাহার বা ঊহ্য শব্দ রয়েছে, কারণ “দরিদ্র” এর জন্য কোনও বিপরীত শব্দ নেই এবং আমাদের প্রিয় প্রভু আপনাকে হিতোপদেশ 28:6 এ এর সম্পূর্ণ সংস্করণ দিয়েছেন। একজন দরিদ্র সৎ লোকের সাথে বিকৃত মূর্খের তুলনা শুধুমাত্র করা হয় নি বরং একজন ধনী বিকৃত বুদ্ধিভ্রষ্ট লোকের সাথে একে তুলনা করা হয়েছে।

এখানে শলোমনের অগ্রাধিকার বিষয়কে বলা হয়েছে তুলনার মাধ্যমে জ্ঞান শেখানো। যুবকদের তাদের পেশা বা আর্থিক সাফল্যের চেয়ে ধার্মিক জীবনের জন্য চেষ্টা করা উচিত। অর্থনৈতিক অগ্রগতির চেয়ে সৎ লেনদেন বেশি মূল্যবান। তাদের পেশাগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে পবিত্র জীবনযাপন বেছে নেওয়া ভালো। চরিত্র এবং আচরণ আর্থিক লাভের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

হিতোপদেশ বইতে কিছু সম্পর্কিত তুলনা পাওয়া যায়। প্রভুর ভয়ে সামান্য অর্থ কষ্ট সহ ধনীর চেয়ে উত্তম বিষয় (হিতোপদেশ 15:16); ধার্মিকতার সাথে সামান্য অর্থ অধিকার বড় রাজস্বের চেয়ে উত্তম (হিতোপদেশ 16:8); একজন দরিদ্র সৎ লোক একজন ধনী মিথ্যাবাদীর চেয়ে ভাল (হিতোপদেশ 19:22)। এই তুলনাগুলি দ্বারা নিজের জীবনে অগ্রাধিকার নির্ধারণ করে নিন।

প্রিয় যুবক, টেলিভিশন বিজ্ঞাপন উপেক্ষা করুন, একজন অস্বাভাবিক কর্মকর্তাকে উপেক্ষা করুন যে আপনাকে ভুল পথে উত্সাহিত করে, বা তেমনি একজন ধনী প্রতিবেশীকে উপেক্ষা করুন। অর্থ উপার্জন এবং অর্থনৈতিক জীবনে এগিয়ে যাওয়া বিষয়গুলি আপনার জীবনের সমস্ত বিষয়ে সোজা হয়ে হাঁটার চেয়ে কম গুরুত্বপূর্ণ। যে লোক প্রভুকে ভয় করে না এবং অপবিত্র কথা বলে সে ক্ষতিগ্রস্ত হয়, সে যত টাকা উপার্জন করুক না কেন বা তার ঘরের আয়তন যাই হোক না কেন সে দুর্ভাগ্যলাভ করে। জীবনে সে নিচে নেমে যায়।

আপনি বিকল্পের মুখোমুখি হবেন, হয়তো আজ, যেখানে আপনাকে অবশ্যই ঈশ্বরের সামনে সততা এবং “জগতে এগিয়ে যাওয়া” এর মধ্যে কোন একটি বিকল্পকে বেছে নিতে হবে। আপনি কি কোন বিশাল জিনিসকে বিক্রি করার সময় মিথ্যা বলবেন? যখন আপনার প্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে মিথ্যা অভিযুক্ত করা হবে তখন কি আপনি চুপ থাকবেন? আপনি কি এমন একটি পদোন্নতি নেবেন যেইখানে আপনাকে একজন অসৎ কর্মকর্তার জন্য কাজ করতে হবে? আপনি কি চাকরির আবেদনে পুরোপুরি সত্য বলবেন? আপনি কি নিজের ব্যাংককে ভুল এবং অসত্য আর্থিক বিবৃতি দেবেন?

আপনাকে সতর্ক করা হয়েছে। আপনি যদি পবিত্র জীবনযাপনের উপরে পেশাগত বা আর্থিক সাফল্য রাখেন, আপনার অনেক কিছু ক্ষতি হবে। প্রভু আপনার হৃদয়কে এবং আপনার প্রতিটি কাজকে দেখেন, যার জন্য তিনি এই জীবনেও এবং এই জীবনের পর তাঁর বিচারের আসনে আপনাকে বিচার করবেন। কিন্তু তিনি আপনাকে এখন এমন আনন্দও দিতে পারেন যেটি কোনো অর্থ দ্বারা আপনি কিনতে পারেন না (গীতসংহিতা 4:7), এবং যারা ধার্মিকভাবে জীবনযাপন করে তাদের তিনি অনন্ত জীবন দেবেন (মথি 7:21)।

আপনার লক্ষ্য যেন করুণাময় এবং সৎ বক্তৃতা হোক, অনবদ্য ব্যবসায়িক লেনদেন, একজন প্রেমময় জীবনসঙ্গী হওয়া, আপনার সন্তানদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া এবং সমস্ত পুরুষের জন্য ভালো কাজ করা যেন আপনার জীবনের প্রধান উদ্দেশ্য হোক। আপনাকে কপটতা, মন্দ চিন্তা, এমনকি মন্দ চেহারা এড়িয়ে চলতে হবে। প্রতিটি বিষয়ে বা কাজে যেন আপনি ঈশ্বরকে প্রধান লক্ষ্য করে এগিয়ে যান। এটাই যেন আপনার জীবনের প্রধান লক্ষ্য হোক। এমন চরিত্রের মানুষ একজন আপসকারী ধনী মানুষের চেয়ে উত্তম হয়।

একজন জ্ঞানী ব্যক্তি বিবেচনার দ্বারা সব কাজ করে, যে ঈশ্বর তার নৈতিক কর্মক্ষমতাকে পরিমাপ করেন, সে কখনই এই মূর্খ জগতের বিষয়ে চিন্তা করে না যে মানুষকে তার আর্থিক লাভ দ্বারা পরিমাপ করে। এই হিতোপদেশে যে অগ্রাধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেটির উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলি ঈশ্বর যিহোবার কাছ থেকে পেয়ে, শলোমন সম্মতভাবে লিখেছিলেন। এটি বিশ্বাস করুন। অল্প বয়সে এই অগ্রাধিকারগুলি বেছে নেওয়া আপনাকে ঈশ্বরের সামনে মহান করে তুলতে পারে।

নাবল অনেক ধনসম্পদের মালিক ছিল এবং তার একটি সুন্দর স্ত্রী ছিল, কিন্তু সে একজন মূর্খ ব্যক্তি এবং বেলিয়ালের পুত্র ছিল (1 শমূয়েলে 25:2-3, 17, 25)। দায়ূদ ছিল ইস্রায়েলের সবচেয়ে পলাতক ব্যক্তি যে রাজা শৌল থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে বেড়াচ্ছিল, এবং মেষদের সাথে বনে ও মাঠে বাস করছিল। এদের মধ্যে আপনি কোন মানুষ হতে চান? দুজনের মধ্যে কোন মানুষ ভালো ছিল? এই পুরুষদের সাথে কি হয়েছিল? সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরকে মহিমা দিন!

ঈশ্বর নাবলকে দশ দিনের জন্য ভয়ে আক্রান্ত করে তারপর ওকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার স্ত্রী অবীগলকে দায়ূদকে দিয়ে দিয়েছিলেন। ঈশ্বর দায়ূদকে রক্ষা করেছিলেন, তাকে সিংহাসনে বসিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে খুব মহান করে তুলেছিলেন। একজন (নাবল) তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিল, আর অন্যজন (দায়ূদ) ঈশ্বরের সাথে সারা জীবন চলল। একজন (নাবল) সম্ভবত মৃত্যুর সময় সরাসরি নরকে গিয়েছিলেন এবং অন্যজন (দায়ূদ) বিশ্বাসে মারা গিয়েছিলেন। এই দুই পুরুষের মধ্যে সময় এবং অনন্তকালের পার্থক্য অপরিমেয়। এটি বিবেচনা করুন। আপনার অগ্রাধিকার কি?

প্রিয় যুবক, দুষ্টের পথ অনেককেই প্রলুব্ধ করে (হিতোপদেশ 12:26)। ধনী এবং বিখ্যাতদের জীবনধারা উপেক্ষা করা কঠিন। এটা মূর্খদের সমৃদ্ধি (হিতোপদেশ 1:32); আপনার এই জীবনধারাকে প্রত্যাখ্যান করা উচিত, কারণ এটি তাদের ভয়ঙ্কর ভবিষ্যৎ সম্পর্কে সাবধান করে না (গীতসংহিতা 73:16-20)। শলোমন বলেছিলেন, “যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয়; কিন্তু ধার্ম্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়” (হিতোপদেশ 11:28)।

যদি আপনি যীশু খ্রীষ্টের জন্য এই মন্দ জগতের বিষয়গুলিকে ত্যাগ করেন, তবে তিনি আপনাকে এই জীবনে তার শতগুণ এবং ভবিষ্যতের জগতে অনন্ত জীবন দিয়ে পুরস্কৃত করবেন (মার্ক 10:29-31)। কথাটা বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। রাজাদের রাজার কাছ থেকে এমন অবিশ্বাস্য এবং নিশ্চিত প্রস্তাবকে আপনি কীভাবে অস্বীকার করতে পারেন? ধনীর চেয়ে ধার্মিকতাকে বেছে নিয়ে আজই ঈশ্বরের আশীর্বাদ উপার্জন করুন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑