হিতোপদেশের ব্যাখ্যা

সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ; ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।

আপনি যখন ভয় পান, তখন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কি আপনি কোন ধরনের দুর্গ খোঁজেন? ভয়ের সময়ে সদাপ্রভু এক শক্তিশালী দুর্গ। যখনই আপনার তাঁর প্রয়োজন তখনই আপনি তাঁর মধ্যে দৌড়াতে পারেন এবং নিরাপদ থাকতে পারেন। কিছুই তাঁকে লঙ্ঘন করতে পারে না। তাঁর নাম হলো সদাপ্রভু, এবং বিপদ থেকে রক্ষা করার জন্য অন্য কোনো জায়গা নেই। বিশ্বাসের দ্বারা এই হিতোপদেশটি ধরে রাখুন; এটি আপনার জীবন রক্ষা করবে।

এটি কেবলমাত্র সদাপ্রভুর নাম নয় যা একটি শক্তিশালী দুর্গ, কারণ দুষ্ট লোকদের কাছে তাঁর নামের কোনো বিশেষ গুরুত্ব অথবা বৈশিষ্ট্য নেই। এখানে ঈশ্বর যাঁর নাম দ্বারা লোকেরা তাঁকে জানে তা বোঝানো হয়েছে। এটি সদাপ্রভু স্বয়ং, তাঁর সমস্ত মহিমান্বিত গুণাবলী এবং পরিপূর্ণতা সহ, এটি বোঝানো হয়েছে। তিনি জীবিত ও সত্য ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, অনাথদের পিতা এবং বিধবাদের বিচারক। হ্যাঁ, সেই ঈশ্বর। তাঁর নাম সদাপ্রভু। আপনি কি তাঁকে ভালো ভাবে জানেন?

তাঁর নাম কি? ঈশ্বর নিজেকে মোশির কাছে প্রকাশ করেছিলেন “আমি যে আছি, সেই আছি” (I AM THAT I AM) (যাত্রাপুস্তক 3:14) বলে। আহ, তোমরা যারা সদাপ্রভুকে ভালোবাসো, এটি সাবধানে বিবেচনা করো। এই পাঁচটি বড় অক্ষর ইস্রায়েলের পবিত্র টেট্রাগ্রাম্যাটনের (Tetragrammaton) জন্য ব্যবহৃত। ইহুদিরা এই নামটিকে অকথ্য মনে করতো। তারা এটিকে চারটি ব্যঞ্জনবর্ণের টেট্রাগ্রাম (Tetragram) হিসেবে লিখেছিলো, JHVH। এটি ঈশ্বরের অন্যান্য ইব্রীয় নাম, ইলোহিম (ELOHIM) এবং অ্যাডোনাই (ADONAI) থেকে স্বরবর্ণ দিয়ে নির্দেশিত হয়, যা যিহোবা হিসাবে লেখা এবং উচ্চারণ করা হয়! বড় অক্ষরে (LORD) সদাপ্রভু মানে যিহোবা, যা ঈশ্বরের নাম “I AM THAT I AM।“

এই ঈশ্বর কি একটি শক্তিশালী দুর্গ? নিঃসন্দেহে হ্যাঁ। তিনি ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই! সব দেবী-দেবতা হলো অজ্ঞ পৌত্তলিকদের পৈশাচিক কল্পনা। তারা কাঠ, পাথর, জন্তু, প্রাণী এবং পোকামাকড়। তাদের অবশ্যই কাঁধে-কাঁধে জায়গায়-জায়গায় বহন করতে হয় (যিশাইয় 45:20; 46:1, 7; হোশেয় 10:6; যিরমিয় 10:5; 1 করিন্থীয় 12:2)। যিহোবা বাইবেলে বারবার তাদের উপহাস করেন এবং যারা তাদের উপাসনা করে তাদেরকে তিনি ঠিক মহামূর্খ বলে মনে করেন।

এই দুর্গটি কতটা শক্তিশালী? সদাপ্রভুর উপর চিরকাল ভরসা রাখুন: কারণ প্রভু যিহোবা চিরস্থায়ী শক্তি (যিশাইয় 26:3-4)! অব্রাহাম, ইস্‌হাক ও যাকোব তাঁকে সর্বশক্তিমান ঈশ্বর হিসাবে জানতেন, কিন্তু তিনি নিজেকে মোশির কাছে আরও প্রকাশ করেছিলেন (যাত্রা পুস্তক 6:3)। হাগার তাঁর নাম রেখেছিলেন, “তুমি দর্শনকারী ঈশ্বর” (আদিপুস্তক 16:13)। “ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা” (গীতসংহিতা 68:5)। তাঁর উপর আস্থা রেখে কেউ কখনও হারিয়ে যায়নি!

দাউদকে আপনার উদাহরণ হতে দিন। আপনার কষ্টে সদাপ্রভুকে ডাকুন, এবং তিনি আপনাকে উদ্ধার করবেন (গীতসংহিতা 18:1-6)। তিনি দাউদের শিলা, নগরদুর্গ, উদ্ধারকারী, ঈশ্বর, শক্তি, ঢাল, শিং এবং উচ্চ দুর্গ (গীতসংহিতা 18:2) ছিলেন। দাউদ বলেছিলেন, “হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি” (গীতসংহিতা 18:1)।

তিনি ধার্মিকদের এভাবে উদ্ধার করেন: “তখন পৃথিবী টলে উঠলো, কেঁপে উঠলো, এবং পর্বতের ভিত নড়ে উঠলো; কেঁপে উঠলো তাঁর ক্রোধের কারণে। তাঁর নাক থেকে ধোঁয়া উঠলো; মুখ থেকে গ্রাসকারী আগুন বেরিয়ে এলো, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত হলো। তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন; তাঁর পায়ের তলায় অন্ধকার মেঘ ছিলো। করূবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন; বাতাসের ডানায় তিনি উড়ে এলেন। তিনি অন্ধকারকে তাঁর আবরণ করলেন, তাঁর চারপাশের আচ্ছাদন করলেন; আকাশের অন্ধকারাচ্ছন্ন মেঘ চতুর্দিকে ঘিরে রাখলো তাঁকে” (গীতসংহিতা 18:7-11)। আপনি কি এই মহিমান্বিত ঈশ্বরকে জানেন? আপনি কি তাঁর মধ্যে আনন্দিত এবং তাঁর উপর বিশ্বাস করেন?

আপনি কি মনে করেন আল্লাহ (Allah) এমন কাজ করতে পারেন? নাকি আমেরিকান ইন্ডিয়ানদের (American Indians) মহান আত্মা? নাকি মিশরীয়দের (Egyptians) পবিত্র কুকুর? নাকি ইথিওপিয়ানদের (Ethiopians) স্বর্গ থেকে আসা জলের ক্ষুদ্র পতঙ্গ? নাকি সূর্য, চন্দ্র বা নক্ষত্র, যাকে অনেকেই আদর করে? একমাত্র জীবিত এবং সত্য ঈশ্বর আছেন – যিহোবা (Jehovah)। আপনার তাঁকে জানা উচিত। তিনি আপনাকে নিজের জন্য তৈরি করেছেন (হিতোপদেশ 16:4)। শুধুমাত্র তাঁর উপাসনা করুন।

আপনি যদি বিধর্মীদের হাস্যকর মিথ্যা দেবতাদের নিয়ে ঠাট্টা করতে পছন্দ না করেন, তাহলে হয় আপনাকে মনোযোগ দিয়ে বাইবেল পড়তে হবে অথবা একটি নতুন ধর্ম খুঁজে বের করতে হবে, কারণ যিহোবা (Jehovah) পৌত্তলিক ধর্মের করুণাময় ভানকারীদের উপহাস করতে আনন্দ পান। তাঁর সাথে কারো তুলনা হয় না! দেখুন 1 রাজাবলি 18:27; গীতসংহিতা 115:1-8; 135:15-18; যিশাইয় 40:18-20; 44:9-20; 46:1-9; যিরমিয় 10:1-5; এবং হবক্‌কূক 2:18-20।

“ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’ আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’ সেটা কি পথ দেখাতে পারে? এটা সোনা ও রুপো দিয়ে আবৃত; এর মধ্যে কোনো শ্বাস নেই” (হবক্‌কূক 2:19)। “কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন; সমস্ত পৃথিবী তাঁর সামনে নীরব থাকুক” (হবক্‌কূক 2:20)।

কাঠ ও পাথরের মনুষ্যসৃষ্ট মূর্তিগুলো দেখে ক্লান্ত হয়ে, বিশ্বের পৌত্তলিকরা নতুন উদ্ভাবনে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে। মুসলমানরা আরবদের (Arabians) চাঁদের দেবতা আল্লাহর উপাসনা করে (প্রত্যেক মসজিদের উপরে অর্ধচন্দ্র লক্ষ করুন)। হিন্দুরা তাদের বিভিন্ন দেবী-দেবতা এবং শিব (ধ্বংসকারী), ব্রহ্মা (স্রষ্টা) এবং বিষ্ণুর (সংরক্ষক) অপবিত্র ত্রিত্বকে (trinity) আরাধনা করে। এগুলোর মধ্যে কোনটাই বাইবেলের সদাপ্রভু ঈশ্বরের সাথে তুলনা করা যায় না।

মুসলমান ও হিন্দুদের হাস্যকর পৌত্তলিক দেবী-দেবতাকে প্রত্যাখ্যান করে রাশিয়াদেশীয় সাম্যবাদীরা ভ্লাদিমির লেনিন (Vladimir Lenin) নামে একজন অজ্ঞ রোগা পুরুষের পূজা করে, আর চীনদেশবাসী সাম্যবাদীরা মাও সে তুং (Mao Tse Tung) নামের এক অবিদিত মোটা লোকের পূজা করে। শয়তান আল্লাহ থেকে মাও পর্যন্ত এই সব প্রতারককে জানে, এবং তারা তাদের সম্পর্কে নরক পর্যন্ত হাসাহাসি করে।

কিন্তু একজন মানুষ আছেন যাঁকে শয়তানরা সব দেবী-দেবতা, স্বর্গদূত এবং মানুষদের থেকে বেশি ভয় পায়। এবং এটি জোসেফ স্মিথ (Joseph Smith), মুহাম্মদ (Muhammed), বা পোপ ফ্রান্সিস I (Pope Francis I) নন। তিনি নাসরতীয় যীশু। যখন তিনি অত্যন্ত নম্রতার অবস্থায় পৃথিবীতে ছিলেন, তখন তারা দৌড়ে গিয়ে বারবার তাঁর উপাসনা করেছিলো এবং তারা তাদের বিচারের নির্ধারিত সময়ের আগে তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছিলো (মার্ক 5:1-20)। এখন ঈশ্বরের ডানদিকে উন্নীত, তিনি তাদের সবার ঊর্ধ্বে, তাদের পাদদেশ হিসাবে ব্যবহার করার এবং নরকে অনন্তকালের জন্য তাদের পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসীরা ব্যাবিলনীয় (Babylonian) এবং রোমীয় কুসংস্কারের কাছে নত হয়ে মরিয়মের (Mary) কাছে প্রার্থনা করে না। তিনি দুর্গও নন, শক্তিশালীও নন। তিনি নিজেকেও সামলাতে পারেনি। যেকোনো অন্য মহিলার মতোই মরিয়মেরও একজন ত্রাণকর্তার প্রয়োজন, যেমন তিনি তাঁর জ্ঞাতি ইলিশাবেতকে (Elizabeth) বলেছিলেন (লূক 1:46-49)। তিনি জানতেন যে তিনি একজন দীনদরিদ্র দাসী এবং আশীর্বাদের বস্তু, আশীর্বাদদাতা নন। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন যে তাঁর মা ঈশ্বরে বিশ্বাসীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন না (লূক 11:27-28; মথি 12:46-50)।

প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসীরা সাধুদের কাছে প্রার্থনা করে না, কারণ তারা আজ পর্যন্ত মৃত এবং সমাহিত আছে। তারা কাউকে সাহায্য করতে পারে না। তারা নিরাপত্তার কোনো দুর্গ নয়। তারা মারা গিয়েছিলো কারণ তারা ঈশ্বরের অভিশাপের অধীনে পাপী ছিলো। তাদের নাম ভুলে যান। ক্যাথলিকরা (Catholics) তাদের উদ্ভাবন করে তত দ্রুত যত নিরর্থকভাবে হিন্দুরা তাদের নতুন দেবতা আবিষ্কার করে। উভয়ের নামই মূল্যহীন। মাদার থেরেসা (Mother Theresa)? তিনি 20 ফুট দড়ি আরোহণ করতে পারবেন না, যদি তাঁর জীবন এটির উপর নির্ভর করে। শুধুমাত্র সদাপ্রভুকে ডাকুন!

আপনার পিতামাতা, পালক (মণ্ডলীর অধ্যক্ষ ও পরিচারক), পোপ, বা পুরোহিত কেউই ভালো নয়। তারা কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার চেয়ে অনেক বেশি বা তার চেয়েও বেশি তাদের একটি শক্তিশালী দুর্গের দরকার। শুধুমাত্র একটি নাম আছে যার দ্বারা যেকোনো মানুষ রক্ষা পাবে; প্রতিটি নামের ঊর্ধ্বে শুধুমাত্র একটি নাম আছে; শুধুমাত্র একটি নাম আছে যা একটি শক্তিশালী দুর্গ। এটি প্রভু যীশু খ্রীষ্টের নাম, যার সামনে প্রতিটি হাঁটু নত হবে (ফিলিপীয় 2:9-11)।

যখন একজন খ্রিস্টীয় বিশ্বাসী “যীশুর নামে” ঈশ্বরের কাছে তার প্রার্থনা প্রস্তুত করে, তখন তিনি মহাবিশ্বের সর্বোচ্চ নাম আহ্বান করেন (ফিলিপীয় 2:9-11)। কারণ আপনি এমন নাম ব্যবহার করছেন যার অর্থ হলো “প্রভু যিহোবা হলেন পরিত্রাণ” (মথি 1:21)। শুধুমাত্র তিনিই একটি শক্তিশালী দুর্গ! যেখানে আপনি নিরাপদ থাকবেন!

এটি চিরকালের জন্য জানা যাক যে নাসরতীয় যীশু (মথি 2:23), ইস্রায়েলের মশীহ (দানিয়েল 9:25, 26), ঈশ্বরের খ্রীষ্ট (1 করিন্থীয় 3:23), হলেন স্বয়ং যিহোবা, পরাক্রমশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা (যিশাইয় 9:6), ধন্য এবং একমাত্র ক্ষমতাবান, ইম্মানুয়েল (যিশাইয় 7:14, 8:8); ঈশ্বরের বাক্য (যোহন 1:1)! তিনি সদাপ্রভু, এবং তিনি সকলের প্রভু (গীতসংহিতা 8:9)!

প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী, আপনি প্রভুকে জানেন। তিনি আপনার শক্তিশালী দুর্গ। তিনি আপনাকে যেকোনো বিপদ থেকে রক্ষা করবেন। “হে লোক সকল, তাঁর উপর নিয়ত আস্থা রাখো; তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়” (গীতসংহিতা 62:8)। “সদাপ্রভুর দূত, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন, আর তাহাদিগকে উদ্ধার করেন” (গীতসংহিতা 34:7)।

তাঁর কাছে দৌড়াও! আর কোথাও কোনো সাহায্য নেই। প্রার্থনার মাধ্যমে তাঁর কাছে দৌড়াও। বিশ্বাস করে তাঁর কাছে দৌড়াও। এখনই তাঁর কাছে দৌড়াও! তিনি আপনাকে এই জীবন এবং অনন্তকালীন জীবনে আপনার সমস্ত শত্রু এবং সমস্যা থেকে উদ্ধার করবেন। তাঁর কাছে দৌড়াও, হে ধার্মিকগণ!

কিন্তু কোনো অস্বীকৃত পাপ নিয়ে তাঁর কাছে দৌড়াবেন না, কারণ তিনি তখন আপনাকে দূরে সরিয়ে দেবেন (হিতোপদেশ 15:8, 29; 28:9; গীতসংহিতা 66:18; যিশাইয় 1:15; যাকোব 4:3)। এই ধরনের অপবিত্র প্রার্থনা বা উপাসনা দ্বারা ঈশ্বরকে উপহাস করা যায় না; যদি আপনি তাঁর সতর্কবাণী প্রত্যাখ্যান করেন তাহলে তিনি আপনার বিপর্যয়ে হাসবেন (হিতোপদেশ 1:20-32)। সদাপ্রভু পবিত্র।

আপনার ভয় বা সমস্যা যাই হোক না কেন, বর্তমানকাল বা অনন্তকাল, সদাপ্রভুই আপনার শক্তিশালী দুর্গ এবং তিনি আপনাকে রক্ষা করবেন। “আর অন্য কারও কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে, মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি, যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি” (প্রেরিত 4:12)। “তাঁকে দেখামাত্র আমি মৃত মানুষের মতো তাঁর চরণে পতিত হলাম। তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, ‘ভয় পেয়ো না, আমিই আদি ও অন্ত। আমিই সেই জীবিত সত্তা; আমার মৃত্যু হয়েছিলো, আর দেখো, আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি! আর মৃত্যু ও পাতালের চাবি আছে আমারই হাতে’ ” (প্রকাশিত বাক্য 1:17-18)।

“আমি দেখলাম, স্বর্গ খুলে গেল এবং সেখানে আমার সামনে ছিলো একটি সাদা ঘোড়া। এর আরোহী বিশ্বস্ত ও সত্যময় নামে আখ্যাত। ন্যায়পরায়ণতার সঙ্গে তিনি বিচার ও যুদ্ধ করেন। তাঁর দুই চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো এবং তাঁর মাথায় আছে অনেক মুকুট। তাঁর উপরে একটি নাম লেখা আছে, যা স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানে না। তিনি রক্তে ডুবানো পোশাক পরে আছেন ও তাঁর নাম ঈশ্বরের বাক্য। স্বর্গের সৈন্যরা তাঁকে অনুসরণ করলো যিনি সাদা ও পরিষ্কার মিহি মসিনার পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে ছিলেন। তাঁর মুখ থেকে নির্গত হচ্ছিলো এক ধারালো তরোয়াল, যা দিয়ে তিনি সব জাতিকে ধরাশায়ী করেন। ‘তিনি লোহার রাজদণ্ড নিয়ে তাদের শাসন করবেন।‘ তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের পেষণকুণ্ডের দ্রাক্ষা দলন করেন। তাঁর পোশাকে ও তাঁর ঊরুতে তাঁর এই নাম লেখা আছে: ‘রাজাদের রাজা ও প্রভুদের প্রভু’ ” (প্রকাশিত বাক্য 19:11-16)।

“কেউ যদি প্রভুকে না ভালোবাসে, তবে তার উপরে অভিশাপ নেমে আসুক। হে প্রভু, তুমি এসো! প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক” (1 করিন্থীয় 16:22-23)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑