হিতোপদেশের ব্যাখ্যা

সদাপ্রভু সকলই স্ব স্ব উদ্দেশ্যে করিয়াছেন, দুষ্টকেও দুর্দশাদিনের জন্য করিয়াছেন।

সদাপ্রভু যিহোবা ঈশ্বরকে মহিমা দিন! স্বর্গের মহান রাজাকে সম্মান জানানোর জন্য তাঁর সামনে মাটিতে উবুড় হয়ে প্রণিপাত করুন! এখানে জীবনের সর্বশ্রেষ্ঠ চারটি প্রশ্নের চূড়ান্ত এবং সত্য উত্তর রয়েছে: সমস্ত বিষয়-বস্তু কোথা থেকে এসেছে? তারা কেন বিদ্যমান আছে? প্রকৃত ঈশ্বর কে? কেন জগতে মন্দ বিদ্যমান আছে? এই একক বাক্যটি সোনার মাপে আপনার ওজনের মূল্য! স্বর্গ থেকে এই স্বতঃসিদ্ধের (সর্বজনবিদিত নীতি) সামনে নিজেকে বিনীত করুন এবং জীবনের জন্য প্রজ্ঞা শিখুন!

সমস্ত হিতোপদেশগুলির মূল্য সামান্য হয়ে যাবে, যদি আপনি এই হিতোপদেশটি বুঝতে না পারেন। প্রজ্ঞার আরম্ভের জন্য এই হিতোপদেশটি উপলব্ধি করা প্রয়োজন (হিতোপদেশ 1:7; 9:10)। এই পদ শিশুদের মুখস্থ করাতে হবে। এখানে বাইবেলের বিশ্বদর্শন রয়েছে। জ্ঞানের এই ভিত্তি থেকে, আপনি জীবনের অন্যান্য দিক সম্পর্কে নিরাপদে ও বিচক্ষণতার সাথে যুক্তি করতে পারেন। আপনি যদি এখানে সত্যকে অবহেলা করেন বা প্রত্যাখ্যান করেন তাহলে আপনার জীবন বিভ্রান্তির দুঃস্বপ্ন হয়ে উঠবে এবং তারপর আপনি একজন রাগান্বিত ঈশ্বরের সাথে সাক্ষাৎ করবেন (গীতসংহিতা 7:11; আমোষ 4:12)।

সমস্ত বিষয়-বস্তু কোথা থেকে এসেছে? ঈশ্বর সব কিছু তৈরি করেছেন। বিবর্তনবাদ একটি মিথ্যা শিক্ষা, যা বাইবেলকে অসম্মান করার জন্য ঈশ্বর-বিদ্বেষীদের দ্বারা বলা হয়েছে। বাইবেল বলে: “আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন” (আদিপুস্তক 1:1)। এটি যেকোনো অন্য তথ্য থেকে সত্য যা আপনি কখনও শুনেছেন বা ভবিষ্যতে শুনবেন। এর প্রতি যদি আপনার বিশ্বস্ততা না থাকে তাহলে আপনি অযৌক্তিক, অন্যায়ত, নাহক ও নিরর্থক মহামূর্খ (2 থিষলনীকীয় 3:2; 1 তীমথিয় 6:20-21)।

বিশৃঙ্খল বাষ্প বিস্ফোরণ থেকে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আপনার যুক্তি পাগলামির লক্ষণ। গ্যাস কোথা থেকে এসেছে? কিভাবে একটি বিস্ফোরণ বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা এবং সৌন্দর্য নিয়ে আসতে পারে? কিভাবে ফলাফল প্রতিটি ধরনের পরে অভিন্নভাবে পুনরুৎপাদন অন্তর্ভুক্ত হয়? কীভাবে এটি লক্ষ লক্ষ বিভিন্ন ধরণের ফলাফল করেছিলো, এবং সমস্ত তাদের নিজস্ব ধরণের মতো পুনরুৎপাদন করে?

প্রভু যীশু খ্রীষ্ট, পরাক্রমশালী ঈশ্বর, সবকিছু তৈরি করেছেন। বাইবেল স্পষ্ট: “তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিলো; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি” (যোহন 1:3)। আপনার অবিশ্বাসীদের সাথে সৃষ্টি বনাম বিবর্তনবাদ নিয়ে তর্ক করা উচিত নয়। তাদের বিশ্বাস না থাকলে, তারা মূল্যবান কিছু শিখবে না, বিশেষ করে যদি তারা শিক্ষিতও হয়। শিক্ষা এবং ডিগ্রী নিয়ে চাটুকার ব্যক্তি একজন অহংকারী মূর্খের চেয়েও খারাপ হয়ে যায় (হিতোপদেশ 26:12; 1 করিন্থীয় 1:19-20; 3:19-20; 1 তীমথিয় 6:3-5)।

এই মহাবিশ্বের একমাত্র মহাবিস্ফোরণটি ছিলো ঈশ্বরের শব্দের মর্মান্তিক শক্তি, “আলো হোক!” এবং আলো হলো (আদিপুস্তক 1)! এমনকি ক্রমাগত তিন দিন ধরে সূর্য, চাঁদ বা তারা ছাড়া আলো উপস্থিত ছিলো! তিনি সব কিছু তৈরি করেছেন, এবং তিনি তাদের শূন্য থেকে তৈরি করেছেন। শুধুমাত্র বিশ্বাসের দ্বারা আপনি এই সত্যটি জানেন না, আপনি এটি বুঝতেও পারেন (ইব্রীয় 11:3)। মানুষ ঐশ্বরিক কুম্ভকারের একটি পাত্র ছাড়া আর কিছুই নয়। এই প্রথম উত্তরটি পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করুন, এবং আপনি প্রজ্ঞার পথে হাঁটবেন।

একজন ব্যক্তির ব্যক্তিত্বকে কী তৈরি করে তা বিবেচনা করুন। পিতামাতা, দৈহিক উচ্চতা, জাতীয়তা, প্রজ্ঞা, চেহারা, জন্মের সময় ও জায়গা, শক্তি, শিক্ষা, অর্থ, বর্ণ-বংশ, সমন্বয়, ব্যক্তিত্ব এবং সুযোগগুলি একজন ব্যক্তিকে তৈরি করে। আপনার সাথে কোনো পরামর্শ না করেই ঈশ্বর এইগুলির প্রত্যেকটিকে আপনার জন্য বেছে নিয়েছেন। তিনি আপনার পছন্দ সম্পর্কে একটি প্রশ্নও জিজ্ঞাসা করেননি। তিনি নিজেই তাদের বেছে নিয়েছেন! তিনি আপনাকে অস্তিত্ব দিয়েছেন, একটি খুব ব্যক্তিগত বিষয়, এবং এটি আপনাকে জিজ্ঞাসা না করেই যন্ত্রণা এবং সমস্যা নিয়ে আসে। এমনকি আপনি আপনার অস্তিত্ব শেষ করতেও পারবেন না। আপনাকে শেষ পর্যন্ত তাঁর সাথে মোকাবিলা করতে হবে। তিনিই সদাপ্রভু ঈশ্বর।

আপনি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত হয়েছেন, এবং তাঁর সমস্ত সৃষ্টিও একই ভাবে নির্মিত হয়েছে (গীতসংহিতা 139:14)। আপনি কোনো বিশেষ নন। আপনি অবশ্যই বিশেষ নন, কারণ আপনি একজন মানুষ, যেমন মানবতাবাদীরা পরামর্শ দেন। ঈশ্বর বিশেষ, এবং আপনি যা আছেন এবং আপনার যা কিছু আছে সবই তাঁর কাছে ঋণী। আত্ম-প্রেম এবং আত্মসম্মানের মূর্খতা প্রত্যাখ্যান করুন (2 তীমথিয় 3:1-2)। আপনার চোখ স্বর্গের দিকে তুলুন, এবং সর্বোত্তমকে আশীর্বাদ করুন এবং প্রশংসা করুন। ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার বিষয়ে সর্বশ্রেষ্ঠ রাজা নেবুখাদনেজারের ব্যক্তিগত সাক্ষ্য পড়ুন (দানিয়েল 4:1-37)।

যদি একজন ব্যক্তি বিশ্বাস না করে যে ঈশ্বর সব কিছু তৈরি করেছেন, তাহলে তার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার কোনো উদ্দেশ্য নেই। সে উন্মাদনার একটি বিশ্বদর্শন বেছে নিয়েছে, নিজের কল্পনায় একটি বৃত্তে যুক্তি করছে। তার সাথে কিভাবে কিছু নিষ্পত্তি করবেন? তার সব প্রশ্নের একই উত্তর আছে – “কারণ আমি তাই মনে করি।” সে নিশ্চিতভাবে কিছুই জানতে পারে না, কারণ তার ভিত্তি অনুমানমূলক অমূলপ্রত্যক্ষের (Hallucinations) উপর নির্ভর করে যাকে সে তত্ত্ব বলে।

কেন জিনিসগুলো বিদ্যমান আছে? কেন মহাবিশ্ব বিদ্যমান আছে? কেন মানুষ বিদ্যমান আছে? কেন আপনি এখানে আছেন? কারণ ঈশ্বর সব কিছু তৈরি করেছেন, এবং তিনি নিজের জন্য তাদেরকে তৈরি করেছেন! সমস্ত গৌরব তাঁকে দিন! তাঁর উপাসনা করুন! তাঁর প্রশংসা গান! “আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য; কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছো, এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে” (প্রকাশিত বাক্য 4:11)। আপনি শীঘ্রই এই ধন্য এবং একমাত্র ক্ষমতাবানের কাছে নত হবেন (ফিলিপীয় 2:9-11; 1 তীমথিয় 6:13-16)।

সুতরাং এই প্রথম দুটি উত্তর সত্য, এবং আপনার বলা উচিত, “কারণ সকল বস্তুর উদ্ভব তাঁর থেকে, তাঁর মাধ্যমে ও তাঁরই জন্য, তাঁরই মহিমা হোক চিরকাল! আমেন” (রোমীয় 11:36)। তিনিই সকল কিছুর প্রথম উদ্দেশ্য এবং তিনিই সকল কিছুর অন্তিম। সমস্ত কিছু তাঁর দ্বারা এবং তাঁর জন্য সৃষ্টি করা হয়েছে (কলসীয় 1:16)। এখনই তাঁকে সম্মান জানানোর জন্য তাঁর সামনে মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণিপাত করুন। তাঁর মহিমাময় নামের কারণে তাঁকে সম্মান ও প্রশংসা দিন।

মহাবিশ্ব বিদ্যমান কারণ ঈশ্বর নিজের জন্য কিছু করতে চেয়েছিলেন। তিনি মানুষের জন্য পৃথিবীকে তৈরি করেননি; তিনি নিজের জন্য পৃথিবী এবং মানুষকে তৈরি করেছেন। আপনি নিজের জন্য অস্তিত্বে আসেন নি, এবং আপনার জন্য অন্য কিছুর অস্তিত্ব হয় নি; আপনি এবং সবকিছু তাঁর সন্তুষ্টির জন্য বিদ্যমান। এটি নিজেকে নম্র করার এবং আপনার অস্তিত্বের উদ্দেশ্য – ঈশ্বরের মহিমা দেখার সময়। আপনি যদি এই সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেন, বা এমনকি এটিকে অবহেলা করেন তাহলে আপনাকে এখন বর্তমানকালে এবং আগামীকাল ভবিষ্যতে নরকের দর্শন করতে হবে।

হাতির (Elephants) নাক এত লম্বা কেন হয়? যাতে তার সৃজনশীলতার জন্য আপনি ঈশ্বরের প্রশংসা করতে পারেন! জিরাফের (Giraffes) গলা এত লম্বা কেন হয়? একই কারণে! কেন সাদা মেঘ এবং একটি উষ্ণ সূর্যের সঙ্গে একটি নীল আকাশ আপনার হৃদয় মন্ত্রমুগ্ধ করে দেয়? ঈশ্বরের মহিমার জন্য! কেন বেবুনরা (Baboon; আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার একজাতীয় বৃহদাকার বানর) তাদের কেশে আবৃত প্যান্টটি উপরের দিকে টানে না? যাতে আপনি ঈশ্বরের সঙ্গে হাসতে পারেন! একটি চিড়িয়াখানার বাস্তবিক মূল্য কি? এটি পারিবারিক উপাসনার জন্য – ঈশ্বরের প্রশংসা করা এবং চার্লস ডারউইন (Charles Darwin) এবং স্টিফেন হকিংকে (Stephen Hawking) উপহাস করার জন্য।

উটপাখিরা (Ostriches) কেন বোকা হয়? যাতে আপনি জানতে পারেন যে ঈশ্বর নির্বোধ প্রাণীদেরও তৈরি করেছেন (ইয়োব 39:13-18)! কেন ঘোড়া (Horse) বিস্ময়কর হয়? ঈশ্বর যেন তাদের নিয়ে দম্ভ বা বড়াই করতে পারেন (ইয়োব 39:19-25)! কেন একজন মহিলার শরীরের আকার বা গঠন সৌন্দর্যপূর্ণ হয় যা একজন পুরুষের নিঃশ্বাস কেড়ে নেয় (পরমগীত 4:1-7; 7:1-9)? মানুষের পাঁজরের একটি হাড় দিয়ে তৈরি করা স্ত্রীরূপে তাঁর কাজের প্রশংসা করার জন্য! কেন রংধনু (Rainbows) হয়? আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি বজায় রাখেন (আদিপুস্তক 12:9-17)! তাঁকে মহিমা দিন, প্রিয় পাঠকগণ। আপনার অস্তিত্ব পূর্ণ করতে এই মুহূর্তে তাঁর পবিত্র নামের প্রশংসা করুন।

আপনি যদি খাটো, মোটা, কুৎসিত এবং মূর্খ হন তাহলে ঈশ্বর আপনাকে নিজের জন্য সেই ভাবে তৈরি করেছেন। আপনি জানেন যে তিনি আপনাকে আপনার জন্য সেই ভাবে তৈরি করেননি। আপনি চাইবেন যে আপনি যেন লম্বা, পাতলা, আকর্ষণীয়, রসবোধপূর্ণ, বুদ্ধিমান এবং উজ্জ্বল হতেন। যেমন তিনি নিজের জন্য বেবুনকে তৈরি করেছেন তেমন তিনি আপনাকেও নিজের জন্য তৈরি করেছেন। তাঁকে মহিমা দিন! ভয়াবহ ও অপ্রীতিকর বাবা-মা, জীবনে পাওয়া অল্প সুযোগগুলো এবং আপনার দুর্বল স্বাস্থ্যও তাঁর পছন্দ। এই জ্ঞান শেখা এবং গ্রহণ করা সুখের চাবিকাঠি। আপনার যা কিছু আছে এবং যা কিছু নেই, উভয়ই ঈশ্বরের নিজের গৌরবের জন্য তাঁর পছন্দ। তাঁকে ধন্যবাদ দিন! তাঁকে উপাসনা করুন!

এমনকি শয়তানকেও ঈশ্বরের মহিমার জন্য তৈরি করা হয়েছিলো। ঈশ্বর তাকে তাঁর চিরন্তন উদ্দেশ্যের অংশ হিসেবে, অহংকারে বিদ্রোহ করার অনুমতি দিয়েছিলেন, যাতে তিনি শয়তানের চিরন্তন শাস্তিতে তাঁর ক্রোধ এবং শক্তি প্রদর্শন করতে পারেন। ঈশ্বর তার বিদ্রোহ দেখে বিস্মিত হননি। শয়তান এবং তার স্বর্গদূতদের চিরস্থায়ী আগুনে নিক্ষেপ করা হবে, যা তাদের জন্য জগতের ভিত্তি থেকে প্রস্তুত করা হয়েছে (মথি 25:41)। তার এবং তার অনুসারীদের যন্ত্রণার ধোঁয়া স্বর্গে ধূপ হবে (প্রকাশিত 14:10-11)।

ফরৌণকে তার মা সহজে গর্ভধারণ করেছিলেন, প্রসবাবস্থার ঝুঁকি থেকে তিনি বেঁচে গিয়েছিলেন এবং অনেক মিশরীয় শিশুর জীবন কেড়ে নেওয়া রোগগুলিকে তিনি এড়িয়ে গিয়েছিলেন। তিনি তার শ্রেণীর শীর্ষে স্নাতক হন, সেনাবাহিনীর নেতৃত্বে বেশ কয়েকটি বিজয় অর্জন করেন এবং মিশরের শাসক হওয়ার জন্য অসংখ্য ভাইবোনদের মধ্যে থেকে নির্বাচিত হন। রাজা থাকাকালীন তার জাতি অনেক উন্নতি লাভ করে এবং বিশাল শক্তিশালী হয়ে ওঠে। তিনি যেকোনো কিছুতেই সফল ছিলেন। তার মহিমা ও ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছিল। মিশরের সাথে তিনি সমস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হয়েছিলেন। কেন?

ফরৌণ কোথা থেকে এসেছিলো? তার অনন্য উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিত্ব, স্বপ্ন এবং সাফল্যের উৎস কী ছিলো? তাকে ঈশ্বর তৈরি করেছিলেন, এবং ঈশ্বর তার জীবনের ঘটনাগুলি সাজিয়ে তাকে মিশরীয় ক্ষমতার শীর্ষে উন্নীত করেছিলেন। ঈশ্বর কেন এমন করলেন? নিজেকে মহিমান্বিত করার জন্য তাকে লাল সাগরে ধ্বংস করতে (যাত্রা পুস্তক 9:16; রোমীয় 9:17)! ঈশ্বর ফরৌণকে দুষ্ট করেননি; কিন্তু ঈশ্বর এই দুষ্ট ব্যক্তিকে তাঁর নিজের খ্যাতির প্রশংসার জন্য আশ্চর্যজনকভাবে ধ্বংস করার জন্য উত্থাপন করেছিলেন। আপনি যদি এই বিষয়গুলি না জানেন তাহলে আপনি বাইবেলের ঈশ্বরকে জানেন না।

প্রকৃত ঈশ্বর কে? তাঁর নাম সদাপ্রভু ঈশ্বর! সদাপ্রভু মানে কি? এটি পবিত্রীকৃত হিব্রু টেট্রাগ্রাম্যাটন (Tetragrammaton), JHVH-এর বাংলা উপাধি, যার অর্থ হলো “আমি যে আছি, সেই আছি” I AM THAT I AM (যাত্রা পুস্তক 3:14), যা আপনি যিহোবা হিসাবে উচ্চারণ করেন! আল্লাহ নিছক আরবদের অমূলপ্রত্যক্ষ চাঁদ দেবতা; এবং বিষ্ণু, ব্রহ্মা এবং শিব হিন্দুদের কল্পিত তিনজন দেবতা।

প্রভু যিহোবা হলেন সত্য ঈশ্বর। তিনিই একমাত্র ঈশ্বর। তিনি অন্যান্য দেবী-দেবতাদের সন্ধান করলেন, কিন্তু তিনি কোনো দেবী-দেবতাদের খুঁজে পেলেন না (যিশাইয় 45:5)। তিনিই একমাত্র ঈশ্বর। তিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছেন। তিনি তাঁর সমস্ত সৃষ্টি থেকে স্বাধীন। যেকোনো পরিমাপে তিনি অসীম। তিনি চিরন্তন, অমর, অদৃশ্য, সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বব্যাপী।

জগতে মন্দ কেন বিদ্যমান? কেউ কেউ প্রথম তিনটি উত্তরে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে যিহোবা নিজের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু তারা তাঁর আধিপত্যকে সীমিত করে এই পরামর্শ দিয়ে যে দুষ্ট পুরুষ এবং তাদের পাপপূর্ণ কর্মগুলি তাঁর পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের বাইরে। এই ভ্রান্ত ধারণা সংশোধন করার জন্য, শলোমন অবিলম্বে দুষ্টদের এবং তাদের বিচারকে যিহোবার নিজের জন্য সমস্ত কিছু সৃষ্টি করার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। এমনকি দুষ্ট পুরুষ এবং তাদের শেষ ধ্বংসও ঈশ্বরের মহিমার জন্য।

জগতে মন্দতা বিদ্যমান আছে কারণ ঈশ্বর শয়তানকে একটি স্বাধীন ইচ্ছা (Freewill) দিয়েছিলেন। নিজের পরিচর্যা এবং পদাধিকারে সন্তুষ্ট থাকার পরিবর্তে, তিনি গর্বিত হয়েছিলেন (1 তীমথিয় 3:6)। ঈশ্বর তাকে বিশেষাধিকার ও স্বাধীনতা দিয়েছিলেন এবং সেগুলো শয়তান তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ব্যবহার করেছিলেন। কিন্তু ধন্য ঈশ্বর বিস্মিত বা হতাশ হননি; শয়তান তার দুষ্ট কাজের জন্য সম্পূর্ণরূপে দায়ী এবং ঈশ্বর তার পাপের জন্য তাকে চিরতরে যন্ত্রণা দেওয়ার মধ্যে ধার্মিক।

দুঃখ-কষ্ট, যন্ত্রণা-বেদনা কোথা থেকে আসে? শয়তান তার বিদ্রোহ পৃথিবীতে নিয়ে এসেছিলো। সে আপনার প্রথম পিতামাতার সাথে মিথ্যা বলেছিলো এবং আদম তার মূর্খ স্ত্রীকে ঈশ্বরের পরিবর্তে বেছে নিয়েছিলো। যিহোবা একটি নিখুঁত জগতে মানুষকে খুব ভালো করে তৈরি করেছিলেন, কিন্তু মানুষ তাঁর সৃষ্টিকর্তার বিরুদ্ধে পাপ করে পৃথিবীকে কলুষিত করেছিলো (আদিপুস্তক 1:31; 3:16-19; উপদেশক 7:29)। আদম ঈশ্বরের সাথে স্বর্গের উর্ধ্বে তার পরিবারের জন্য পাপের অভিশাপ বেছে নিয়েছিলেন। সমগ্র সৃষ্টি তার পাপের জন্য দুঃখ-কষ্ট, যন্ত্রণা এবং মৃত্যুতে আর্তনাদ করে (রোমীয় 5:12-14; 8:22)।

বিবর্তনবাদীরা (Evolutionists) মৃত্যুর ব্যাখ্যা দিতে পারে না। এটি অনেক আগেই বিকশিত হওয়া উচিত ছিলো, যেহেতু এটি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘৃণিত বিষয়। যদি একটি পাতলা স্যালামাণ্ডার (Salamander; সরীসৃপতুল্য উভচর প্রাণিবিশেষ) একটি পালকহীন ঈগল (Bald Eagle) হতে বিবর্তিত হতে পারে, তাহলে মানুষ অবশ্যই মৃত্যুকে দূরে সরিয়ে দিতে পারতো। মৃত্যু হলো পাপের বেতন (রোমীয় 6:23)। এবং বাইবেল এই সত্যটি স্পষ্টভাবে শেখায়, যা কোনও বিবর্তনবাদী কখনও টেস্টটিউব (Test Tube; একমুখ ঢাকা কাচের নল) বা দূরবীনে (Telescope) খুঁজে পাবে না। ঈশ্বর মৃত্যু সৃষ্টি করেছেন, বিভিন্ন রূপে, পাপের শাস্তি হিসেবে। অতএব, সমস্ত মানুষেরা মারা যায়।

এদন উদ্যানে আদমের পাপ প্রভুকে বিস্মিত বা বিভ্রান্ত করেনি। তিনি মানব পরিবারে পাপের প্রবেশের পরিকল্পনা করেছিলেন, যদিও আদম কোনো প্রকারের জবরদস্তি ছাড়াই অবাধে হবাকে ঈশ্বরের ঊর্ধ্বে বেছে নিয়েছিলেন। আদম একাই তার পাপ এবং পরিণতির জন্য দায়ী। ঈশ্বর তাকে নিখুঁত করেছিলেন, তাকে সতর্ক করেছিলেন এবং তাকে পালন করার জন্য শুধুমাত্র একটি আদেশ দিয়েছেন। ঈশ্বর তাঁর ক্রোধ এবং করুণা উভয়ের চূড়ান্ত প্রদর্শনের জন্য পাপের প্রবেশদ্বারের পরিকল্পনা করেছিলেন।

আদমের ভ্রষ্টচরিত্র সন্তানেরা, ঈশ্বর ও নৈতিকতার বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের সাথে, প্রতিদিন নৃশংসতা করে। আপনি তাদের সম্পর্কে জানেন, শোনেন এবং পড়েন। তারা, বা তাদের নৃশংসতা, সদাপ্রভুকে মোটেও অবাক বা বিভ্রান্ত করে না। তিনি তাদের যেকোনো প্রাণী হিসাবে নিশ্চিতভাবে তৈরি করেছেন। তিনি তাদের দুষ্টতা সংযত করেন, তাই তারা যা করতে পারে তা হলো যেটি তিনি নিজের জন্য ব্যবহার করবেন (গীতসংহিতা 76:10)। তারা কখনই ঈশ্বরের কথা ভাবে না (গীতসংহিতা 10:4); তারা শুধুমাত্র নিজেদের সন্তুষ্ট করতে চায় (যাকোব 1:13-16)।

ধন্য ও পবিত্র ঈশ্বর মানুষকে পাপ করতে পরিচালিত বা প্রলুব্ধ করেন না, কিন্তু তিনি তাদের পাপ নিয়ন্ত্রণ করেন এবং প্রজ্ঞাপূর্ণ ও ধার্মিক উদ্দেশ্যে ব্যবহার করেন। ঈশ্বর নিখুঁতভাবে পবিত্র এবং উত্তম। মানুষ প্রকৃতির আলোর বিরুদ্ধে এবং ঈশ্বর ও মানুষের কাছ থেকে পাওয়া সতর্কবার্তার বিরুদ্ধে স্বেচ্ছায় পাপ বেছে নেয়। ঈশ্বর কখনই মানুষের মধ্যে পাপপূর্ণ লালসা রাখেন না, কারণ তাঁর এর প্রয়োজন নেই। তারা নিজেই লালসা এবং দুষ্টতায় পূর্ণ, তাঁকে যা করতে হবে তা হলো শুধু তাঁর নিরোধক করুণা তুলে নেওয়া, এবং যেকোনও মানুষ যা কিছু ইচ্ছেমত করতে পারে। এটি বিশ্বাস করুন!

তিনি মহাবিশ্বের সমস্ত দুষ্টতাকে তাঁর নিজের প্রশংসা এবং মহিমার জন্য নিয়ন্ত্রণ এবং পরিচালনা করেন। এমনকি শয়তানকেও একজন মানুষ বা শূকরকে স্পর্শ করার জন্য তাঁর কাছে অনুমতি নিতে হয় (ইয়োব 1:12; 2:6; মথি 8:31)। তিনি একজন রাজাকে একজন নারীকে স্পর্শ করা থেকে বিরত রাখতে পারেন (আদিপুস্তক 20:6), এবং তিনি তাঁর মহিমার জন্য অজাচারের (অতি-নিকট আত্মীয়ের মধ্যে যৌন সঙ্গম) বংশকেও ব্যবহার করতে পারেন (আদিপুস্তক 38:1-30)। তিনি তাঁকে মিশরে নিয়ে যাওয়ার জন্য যোষেফের ভাইদের ঈর্ষা ব্যবহার করেছিলেন (আদিপুস্তক 45:5; 50:20), এবং তিনি তাঁর প্রিয় পুত্রকে একটি গাছে ক্রুশবিদ্ধ করার জন্য রোমীয়দের নিষ্ঠুরতা ব্যবহার করেছিলেন (যোহন 18:31-32)।

যখন ঈশ্বরকে পাপের বিরুদ্ধে তাঁর ক্রোধ এবং শক্তি প্রকাশ করার প্রয়োজন হয়, তখন তিনি মানুষকে তাদের নিজস্ব কামনা-বাসনার জন্য লোভের ফাঁদে পড়ার জন্য স্বাধীন করে দেন, এবং তারপর তিনি এর জন্য তাদের শাস্তি দেন। সৃষ্টির প্রায় 1656 বছর পর, তিনি তাদের পাপের জন্য সমস্ত পৃথিবীকে বন্যায় ডুবিয়ে দিয়েছিলেন। তিনি শয়তানকে দাউদকে ইস্রায়েলের গণনা করতে দিয়েছিলেন এবং তিনি তাদের পাপের শাস্তি হিসেবে 70,000 পুরুষকে হত্যা করেছিলেন (2 শমূয়েল 24:1-25)। ঈশ্বর মানুষের পাপ এবং তাদের শাস্তিকে নিজেকে মহিমান্বিত করার জন্য নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন।

রাজা সন্‌হেরীব আসিরিয়ান সাম্রাজ্যের বিস্তার এবং প্রতিবেশী দেশগুলিকে জয় করতে চেয়েছিলেন; ঈশ্বর তাকে বিদ্রোহী ইস্রায়েলীয়দের শায়েস্তা করার জন্য ব্যবহার করেছিলেন, এবং তারপরে তিনি তাকেও তার অহংকারী ধারণার জন্য ধ্বংস করেছিলেন (যিশাইয় 10:5-19)। ঈশ্বর প্রভু যীশুর প্রতি ইহুদি বিদ্বেষকে ব্যবহার করেছিলেন তাঁর নির্বাচিতদের পাপের জন্য তাঁর একমাত্র পুত্রকে ক্ষতবিক্ষত করার জন্য, এবং তারপর তিনি সেই ভয়ঙ্কর অপরাধের জন্য প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার মাত্র 40 বছর পরে (70 A.D) রোমীয়দের দ্বারা তাদের ধ্বংস করেছিলেন। এটি তাদের দুষ্ট হাত ছিলো যা তাঁকে ক্রুশে বিদ্ধ করেছিলো, কিন্তু এটি সমস্তই তাঁর চিরন্তন উদ্দেশ্য অনুসারে হয়েছিলো (প্রেরিত 2:23; 4:27-28)।

এখানে ঈশ্বরের সাধুদের প্রজ্ঞা আছে। তারা দুষ্ট লোকদের দ্বারা কখনও শঙ্কিত বা বিস্মিত হয় না। তারা জানে সদাপ্রভু নিজের জন্য অ্যাডলফ হিটলার (Adolph Hitler), জোসেফ স্টালিন (Joseph Stalin), মাও সে তুং (Mao Tse Tung), পোল পট (Pol Pot) এবং ইদি আমিনকে (Idi Amin) তৈরি করেছেন। তিনি তাদের মন্দতাপূর্ণ জীবনকে ব্যবহার করেছিলেন তাঁর পবিত্র এবং প্রজ্ঞাপূর্ণ কাজ সম্পাদন করার জন্য, এবং তারপর তিনি তাদের দুষ্টতার জন্য তাদের শাস্তি দিয়েছিলেন, এবং বিচারের দিনে তিনি আবার তাদের শাস্তি দেবেন। ঈশ্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহার করে জার্মানিকে (Germany) নিন্দিত উচ্চতর সমালোচনার জন্য চূর্ণ করেছিলেন। তিনি হিরোহিতোর (Hirohito) নিন্দামূলক উপাসনার জন্য জাপানকে চূর্ণ করেছিলেন। তাঁকে মহিমা দিন।

আপনি ঈশ্বরের চিরন্তন পরামর্শের গোপন বিষয়গুলি জানতে পারবেন না, যতক্ষণ না তিনি তাদের প্রকাশ করেন (রোমীয় 11:33-34)। ইতিহাস কিছু গোপন বিষয় প্রকাশ করে (2 শমূয়েল 12:22-23), এবং একইভাবে তাঁর ভাববাদীরাও তাঁর গোপন বিষয় প্রকাশ করেন, যারা সেগুলি আপনার জন্য শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন (দানিয়েল 2:27-30; আমোষ 3:7)। তাঁর বেশিরভাগ গোপন উদ্দেশ্য আপনার জানা বা বোধগম্যতার ক্ষমতার ঊর্ধ্বে। কিন্তু তিনি আপনার জন্য অনেক কিছু প্রকাশ করেছেন এবং এগুলি আপনার সন্তানদের জন্য এবং আপনার জন্য (দ্বিতীয় বিবরণ 29:29)।

মন্দতার একটি মহান দিন আসছে, বিচারের দিন, যেখানে সমস্ত স্বর্গদূতদের এবং মানুষদের বিচার করা হবে। এই দিনের জন্য দুষ্টদের তৈরি করা হয়েছিলো, যেমন এই হিতোপদেশটি ঘোষণা করে। “মন্দ” হলো দুঃখ ও বেদনা যা তিনি তাদের উপর ঢেলে দেবেন (ইয়োব 2:10; যিশাইয় 45:7)। তিনি চিরকালের জন্য তাঁর নির্বাচিতদের প্রতি তাঁর করুণা এবং পাপীদের বিরুদ্ধে তাঁর ক্রোধ প্রদর্শন করার জন্য উদ্দেশ্য করেছেন যারা নির্বাচিতদের মধ্যে নন এবং তাঁর শাস্তির জন্য পূর্বনির্ধারিত (1 পিতর 2:8; যিহূদা 1:4)।

“একই মাটির তাল থেকে অভিজাত উদ্দেশে ব্যবহারের জন্য কিছু পাত্র এবং সাধারণ ব্যবহারের জন্য কিছু পাত্র নির্মাণ করার অধিকার কি কুমোরের নেই? কী হবে, যদি ঈশ্বর তাঁর ক্রোধ ও ক্ষমতা প্রকাশ করার জন্য ধ্বংসের উদ্দেশে নির্দিষ্ট তাঁর ক্রোধের পাত্রদের অসীম ধৈর্য সহকারে সহ্য করেন? আর এতেই বা কী, তিনি যদি তাঁর করুণার পাত্রদের, যাদের মহিমাপ্রাপ্তির জন্য তিনি পূর্ব থেকেই প্রস্তুত করেছিলেন, তাদের কাছে তাঁর মহিমার ঐশ্বর্য প্রকাশ করেন— এমনকি, আমাদের কাছেও, যাদের তিনি কেবলমাত্র ইহুদি জাতির মধ্য থেকে নয়, কিন্তু অইহুদিদের মধ্য থেকেও আহ্বান করেছেন?” (রোমীয় 9:21-24)।

তাঁকে প্রশ্ন করার কথাও ভাববেন না! তিনি প্রশ্ন করার ঊর্ধ্বে বিরাজমান আছেন তা জানতে নেবুখাদনেজারের সাত বছর লেগেছিলো (দানিয়েল 4:35)। পৌল, যারা ঈশ্বরের নিরঙ্কুশ সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে তাদের বিস্ফোরণ করে লিখেছেন, “কিন্তু ওহে মানুষ, তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করো? সৃষ্টবস্তু কি তার নির্মাতাকে একথা বলতে পারে, ‘তুমি কেন আমাকে এরকম গঠন করেছ?’ ”(রোমীয় 9:20)। আপনার তখনও তাঁকে অভিযোগ বা প্রশ্নও করা উচিত নয়, যদি তিনি আপনাকে হাত-পা ছাড়া নির্মিত করেছেন (যিশাইয় 45:9)। যুক্তিবাদী লোকেরা তাদের পিতামাতাকে ভুলের জন্য দোষারোপ করে না, পাছে আপনি ঈশ্বরকে দোষারোপ করেন (যিশাইয় 45:10)।

আপনার কি করা উচিত? “এখন সবকিছু তো শোনা হলো; তবে শেষ কথা এই যে ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো, কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য। কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন, এমনকি সমস্ত গুপ্ত বিষয়, তা ভালো হোক বা মন্দ হোক” (উপদেশক 12:13-14)। শলোমনের পিতা দাউদের কথা শুনুন, “কম্পিত হও কিন্তু পাপ কোরো না; যখন নিজের বিছানায় শুয়ে থাকো, নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো” (গীতসংহিতা 4:4)। এবং, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর; সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হবো, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হবো” (গীতসংহিতা 46:10)।

আপনি কি জানেন যে আপনি একজন দুষ্ট ব্যক্তি? মন্দতার দিন থেকে শুধুমাত্র একটি রেহাই আছে – প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা পরিত্রাণ লাভ। ঈশ্বর তাঁর লোকেদের তাদের পাপ থেকে বাঁচাতে তাঁকে পাঠিয়েছেন (মথি 1:21), এবং তিনি তাঁর মনোনীতদের মধ্যে একজনকেও হারাবেন না (যোহন 6:39; 17:2)। নির্বাচিতরা ঈশ্বরের কৃপায় দুষ্ট লোকদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলো এবং অনন্ত জীবনের জন্য পূর্বনির্ধারিত হয়েছিলো (রোমীয় 8:29-39; ইফিষীয় 1:3-12)। ঈশ্বরের সু-সংবাদ এই তথ্যগুলিকে আলোকিত করে (2 তীমথিয় 1:9-10)। আপনি তাঁর নির্বাচিতদের মধ্যে একজন কি না তা জানার জন্য, তাঁর সামনে মাটিতে উবুড় হয়ে প্রণিপাত করুন, তাঁর করুণার জন্য যাচনা করুন এবং তাঁর কথা মেনে চলার জন্য উঠুন (প্রেরিত 16:31; 2 পিতর 1:10-11)।

↑