হিতোপদেশের ব্যাখ্যা

নিজ পথ বুঝিয়া লওয়া সতর্কের প্রজ্ঞা, কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র।

বেশিরভাগ পুরুষই একটি প্রবঞ্চিত জীবনযাপন করে। তারা কি করে তা খুব কম পুরুষই বোঝে। তারা মনে করে যে তারা ভীষণ জ্ঞানী এবং একদম সঠিক, কিন্তু তারা মূর্খ এবং ভুল। তারা মনে করে যে তারা ভালোভাবেই তাদের কর্মের পরিণতি জানে, কিন্তু তারা মিথ্যা বিশ্বাস করে যা আসন্ন সমস্যাকে লুকিয়ে রাখে (হিতোপদেশ 4:19)। শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই বিচক্ষণতা, সুবুদ্ধি এবং দূরদর্শিতা দ্বারা তাদের জীবন অনুসন্ধান করে এবং সঠিক বিষয়টি বেছে নেয় (হিতোপদেশ 22:3)।

প্রতারণা একটি ভয়ঙ্কর বিষয়। এটি একটি ধ্বংসাত্মক দোষ। এটি একজন মানুষের দ্বারা করা সবচেয়ে বড় ভুল। একবার প্রতারিত হলে আপনি জানতে পারবেন না, কারণ প্রতারণা মানে আপনি মিথ্যাকে সত্য বলে মনে করে নেন, বা সত্যকে মিথ্যা ভেবে নেন। প্রতারণা বিষয়টি হলো আপনার আত্মবিশ্বাস যে আপনি সঠিক, কিন্তু আসলে আপনি ভুল। ছলনা বিষয়টি হলো নিজেকে মিথ্যা বলা। ছলনা হলো সাদাকে কালো করা, অথবা কালোকে সাদা বলে বিশ্বাস করা। ছলনা বিষয়টি হলো জনসম্মুখে নগ্ন হয়ে হাঁটা। অথচ আপনার ভাবনা আপনাকে বলে যে আপনি সম্পূর্ণ পোশাক পরে আছেন, একজন অখ্যাত সম্রাটের মতো।

বুদ্ধিমান ও মূর্খের মধ্যে অনেক পার্থক্য আছে। বুদ্ধিমান ব্যক্তিরা কোন বিশয়ই উদ্দেশ্যহীনভাবে গ্রহণ করে না। তারা সব বিষয় ভালোভাবে পরীক্ষা করে প্রমাণ করে। তারা নিশ্চিতভাবে জানে যে তাদের কী করা উচিত, তারা সব ঝুঁকিগুলি এবং সেগুলি সম্পাদন করার উপায়গুলি জানে। তারা তাদের পথ বোঝে। তারা প্রতারিত হয় না। তাদের একটি ঈশ্বরীয় পরিকল্পনা আছে এবং তারা তা বাস্তবায়ন করে।

মূর্খরা বোকামি করে বাঁচে। তাদের মূর্খতা তাদের প্রতারিত মনের কারণে হয়। তারা প্রবৃত্তি (লালসা), ঐতিহ্য (অভ্যাস), সহকর্মীর চাপ (ভয়), স্ব-সহায়ক বইগুলি (আত্ম-প্রেম), পরীক্ষা এবং ত্রুটি (সুযোগ) এবং শিক্ষা (জাগতিক জ্ঞান) দ্বারা সিদ্ধান্ত নেয়। জীবন তাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। তারা ভালো জীবন বা বেঁচে থাকার সঠিক উপায় বোঝে না। তারা মূর্খতার মধ্যে নিজেদেরকে প্রতারিত করে।

যোষেফ ব্যভিচারের মন্দ বিষয় বুঝতে পেরেছিলেন, তাই তিনি পোটীফরের স্ত্রীকে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু শিম্‌শোন নিশ্চিত ছিলেন যে তিনি দলীলাকে সামলাতে পারবেন। যোষেফ একজন বিচক্ষণ মানুষ ছিলেন এবং তাঁর একটি ভবিষ্যত ছিল কিন্তু শিম্‌শোন প্রতারিত হয়েছিল এবং তারপর তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আব্রাহাম তার পরিবারকে ঈশ্বরের বাধ্য হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু এলি ভেবেছিল সে আরামপ্রদ হতে পারে। আব্রাহাম ঈশ্বরের বন্ধু ছিলেন কিন্তু এলি বেদনাদায়কভাবে ধ্বংস হয়ে গিয়েছিল।

বেঞ্জামিন স্পক (Benjamin Spock) এবং জেমস ডবসনকে (James Dobson) শিশু-প্রশিক্ষণ বিশেষজ্ঞ ভেবে মূর্খরা প্রতারিত হয়েছিল এবং তাদের মূর্খতার জন্য এই প্রজন্মের শিশুরা অকার্যকর, বিদ্রোহী এবং স্বার্থপর হলো। বিচক্ষণ পুরুষরা জানে তাদের মানবতাবাদী মনোবৈকল্য শাস্ত্রের বিপরীত। তারা ঈশ্বরের বাক্য প্রয়োগ করে, এবং এর জন্য যে লাঠির প্রয়োজন হয় তারা সেটাও প্রয়োগ করে। তারা উত্তম ফলাফল পায়, যেমন তাদের পিতারা তাদের প্রতি করেছিলেন।

এই হিতোপদেশটি সম্পূর্ণরূপে ধর্মে দেখা যায়। উন্নতচরিত্র ব্যক্তিরা শাস্ত্র অনুসন্ধান করেন, যা পরম সত্যের একমাত্র উৎস, সবকিছু প্রমাণ করতে এবং যা সঠিক তা নিশ্চিত করতে প্রযোজ্য (প্রেরিত 17:11; 1 থিষলনীকীয় 5:21)। মূর্খরা সঠিক মতবাদ সহ্য করতে পারে না, তাই তারা এমন শিক্ষকদের খুঁজে নেয় যারা তাদের কল্পকাহিনী এবং মিথ্যা গল্প দিয়ে বিনোদন করে (যোহন 8:45; 2 তীমথিয় 3:13; 4:3-4; যিশাইয় 30:9-11; যিরমিয় 5:30-31)। মাত্র কয়েক মিনিটের ধর্মীয় টেলিভিশন বা দ্রুত বর্ধনশীল মণ্ডলী পরিদর্শন করা মূর্খতাকে নিশ্চিত করে তোলে।

“একটি বিস্কুট (Eucharist) যীশুর দেহ, রক্ত, আত্মা এবং দেবত্বে পরিণত হয় (Mass)”; এই মিথ্যে ছলনা দিয়ে রোমের যাজকরা মূর্খতায় অনেককে ধোঁকা দেয়। বিচক্ষণ লোকেরা একটি বিস্কুট (Eucharist) দেবতাকে প্রত্যাখ্যান করে কারণ তারা বোঝে যে প্রভুর ভোজ শুধুমাত্র খ্রিস্টের দেহ এবং রক্তের প্রতীক। এটি রোমের প্রতারণার ব্যবহার যা অনেক ক্যাথলিক দেশগুলিকে সবচেয়ে দরিদ্র এবং কুসংস্কারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণদের মধ্যে ফেলে দিয়েছে।

রোম – লুথেরান, এপিস্কোপ্যালিয়ান, মেথডিস্ট এবং প্রেসবিটারিয়ানরা – বাপ্তিস্মের জন্য তাদের শিশুর মাথায় জল ছিটিয়ে দেওয়ার মূর্খতায় মায়েদের প্রতারিত করে। কিন্তু বিচক্ষণ ব্যক্তিরা বুঝতে পেরেছিলেন যে বাক্য সম্মত যীশু যোহন বাপ্তাইজকের কাছে গিয়েছিলেন এবং তাঁকে জলে সমাহিত করা হয়েছিল এবং একটি প্রতীকী জলীয় কবর থেকে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তারা শিশুদের উপর জল ছিটিয়ে দেওয়ার জন্য শাস্ত্র অনুসন্ধান করে এবং শিশু বাপ্তিস্ম কোথাও খুঁজে পায়নি।

প্রহরাদানার্থ উচ্চ রক্ষ সমিতি তার মূর্খ লোকেদেরকে অনন্ত নরককে অস্বীকার করার মূর্খতায় প্রতারিত করে। অসংখ্য প্রতারিত আত্মা একটি বড়, দীর্ঘ, এবং গরম বিস্ময়ের অপেক্ষায় আছে। বিলি গ্রাহাম (Billy Graham) এবং রবার্ট শুলার (Robert Schuller) একই মিথ্যা বলেছিলেন – ঈশ্বর কখনও মানুষকে জ্বলন্ত নরকে পাঠাবেন না। কিন্তু বিচক্ষণ ব্যক্তিরা জানেন যে নরক মানুষের জন্য নিযুক্ত করা হয়েছে, মৃত্যুর পরে আগুনের ঝিলের বিচারের জন্য। জীবন একটি রসিকতা নয়, যেমন কোন কমেডি প্রদর্শনী আপনাকে বিশ্বাস করাতে চায়। তাদের মূর্খতা আপনাকে প্রতারিত করে দেয়নি তো?

আপনি কি আপনার পথ জানেন? আপনি আপনার জীবনে কোন মূর্খতার মধ্যে প্রতারিত হননি তো? যেহেতু আপনি নিজের প্রতারণা নিজেই দেখতে পাচ্ছেন না, আপনি কীভাবে আপনার জীবনে মিথ্যা খুঁজে পাবেন? শুধুমাত্র শাস্ত্র দ্বারা। “আমি দ্বিমনাদিগকে ঘৃণা করি, কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি” (গীতসংহিতা 119:113)। “তজ্জন্য আমি সর্ব্ব বিষয়ে তোমার সমুদয় নিদেশ ন্যায্য জ্ঞান করি, সমস্ত মিথ্যাপথ ঘৃণা করি।“ (গীতসংহিতা 119:128)। নিজেকে রক্ষা করার জন্য সময় নিন – বাইবেল দ্বারা প্রতিটি বিকল্প এবং পরিস্থিতি পরীক্ষা করুন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑