যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে অনুযোগ মান্য করে, সে সম্মানিত হয়।
ব্যর্থতা নাকি সফলতা? দারিদ্র্য নাকি ধনসম্পদ? লজ্জা নাকি সম্মান? আপনি কোনটি পছন্দ করেন? অবশ্যই, আপনি সাফল্য, সমৃদ্ধি এবং সম্মান চাইবেন। কিন্তু তাদের পাওয়ার চেয়ে তাদের কামনা করা অনেক সহজ। তাদের পেতে একটি মৌলিক প্রয়োজন আছে, এবং পুরুষদের বিশাল সংখ্যাগরিষ্ঠ এই শর্ত পূরণ করে না। বকুনিকে উপলব্ধি করতে এবং নির্দেশ গ্রহণ করার জন্য তাদেরকে অবশ্যই নম্র হতে হবে।
আপনি এখনই আপনার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ কেউ অনুমান করবে যে তারা ইতিমধ্যে এই পাঠটি জানে, তাই তারা পড়া বন্ধ করে দেবে এবং তাদের মূর্খতাপূর্ণ খেলায় ফিরে যাবে। অন্যরা একটু এগিয়ে পড়বে এবং লেখক যখন বোঝাবে যে তারা সম্ভবত একজন মূর্খ বা উপহাসকারী তখন তারা থেমে যাবে। শুধুমাত্র কয়েকজনই এই ধরনের সম্মানের প্রস্তাব দেখে রোমাঞ্চিত হবে এবং পুরস্কার পাওয়ার জন্য এর প্রতিটি শব্দ গ্রহণ করবে।
বেশীরভাগ পুরুষই খুব গর্বিত, বিদ্রোহী বা একগুঁয়ে হয়। তারা অনুযোগের প্রশংসা করে না এবং নির্দেশ গ্রহণ করে না। তারা তাদের মতো সব কিছু করতে চায়। তাদের ভুল ধরলে তারা পছন্দ করে না। তারা তাদের নিজস্ব মতামতকে ভালোবাসে। শলোমন বারবার সতর্ক করেছেন যে আপনার সংশোধন এবং শেখার ইচ্ছাই আপনার ভবিষ্যতের চাবিকাঠি (হিতোপদেশ 11:24-33; 2:1-5; 3:1-2; 5:9-14; 8:7-8,36; 9:7-9; 10:17; 12:1; 13:13; 14:12; 15:5,31-32; 16:25; 18:1-2; 26:12; 28:11)।
এই পাঠ খুব সহজ। আপনি কিছুই না জেনে অজান্তে এই জীবনে এসেছেন। আপনার হৃদয় এবং উদ্দেশ্যগুলি আপনার প্রথম পিতামাতা – আদম এবং হবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত দুর্নীতির দ্বারা মোচড়ানো। পৃথিবী অজ্ঞতা, কুসংস্কার, ঐতিহ্যে ভরা। আপনি প্রতিদিন অপবিত্র ধারণা, প্রলোভন, এবং কর্ম দ্বারা লাঞ্ছিত হন। ঐশ্বরিক গুরুতর সাহায্য ছাড়া আপনি অজ্ঞতায় আত্ম-ধ্বংস করবেন।
ব্যর্থতায় পর্যবসিত বিশ্বে সাফল্যের জন্য একটি সহজ কৌশল রয়েছে। এমন শিক্ষক খুঁজুন যার মধ্যে ঈশ্বরের সত্য এবং প্রজ্ঞা আছে এবং তিনি ঈশ্বরের বকুনি এবং নির্দেশের প্রতি নত হন। এটি সহজ। ঈশ্বর মানুষের কাছে স্বর্গের প্রজ্ঞা প্রকাশ করেছেন। আপনি যদি তাদের খুঁজে পান এবং তাদের সংশোধন এবং শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনি ব্যর্থতা, দারিদ্র্য এবং লজ্জা থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন।
এমন শিক্ষকদের কোথায় পাবেন? যেখানে ঈশ্বরের সংরক্ষিত ধর্মগ্রন্থ বাইবেল পড়ানো হয়! প্রজ্ঞা বা শিক্ষা বাইবেলের বিকল্প হতে পারে না। বাইবেলের বাইরে ও ঊর্ধ্বে কোনো আলো বা উপলব্ধি নেই (যিশাইয় 8:20; 1 করিন্থীয় 1:19-20; 3:19-20; 1 তীমথিয় 6:3-5, 20-21)। আপনি যদি আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের সত্যের সন্ধান করেন তাহলে ঈশ্বর আপনার কাছে একজন শিক্ষককে পাঠাবেন (ইয়োব 33:19-26; প্রেরিত 8:26-35; 10:1-6; 18:24-28)।
একবার আপনি এমন একজন শিক্ষককে খুঁজে পেলে, সাফল্যের পথে আরেকটি বাধা রয়েছে – আপনার নিজের চিন্তাভাবনা, কল্পনা এবং মতামত। যে ব্যক্তি অহংকারীভাবে নিজেকে সঠিক বলে ধরে নেয় সে মূর্খের চেয়েও খারাপ। সে একজন উপহাসকারী, এবং ঈশ্বর সেই ব্যক্তিকে আত্মিক ভাবে অন্ধ করে দেবেন এবং শাস্তি দেবেন (হিতোপদেশ 9:7-9; 26:12; যিহিষ্কেল 14:1-11)। একজন মূর্খ জ্ঞান ও দক্ষতা অর্জন করতে খুব অলস এবং বিভ্রান্ত হয়, কিন্তু একজন উপহাসকারী শেখানোকে অস্বীকার করে।
শিক্ষা এবং অগ্রগতির জন্য পরিবর্তনের প্রয়োজন হয়। হয় আপনি আপনার শেখা পূর্বের ত্রুটিগুলোকে সংশোধন করবেন, অথবা আপনি আপনার জায়ে (Inventory) নতুন জ্ঞান যোগ করবেন। প্রথমটির জন্য অনুযোগ গ্রহণ করা প্রয়োজন এবং দ্বিতীয়টির জন্য নির্দেশের মাধ্যমে নতুন ধারণা গ্রহণ করা প্রয়োজন। অহংকার, বিদ্রোহ এবং হঠকারীতা একজন মানুষকে এই দুটি বিষয়ের মধ্যে কোনটিই করতে দেবে না। শেষে বেশিরভাগ পুরুষই পরাজিত হয়।
একজন সত্যিকারের শিক্ষক আপনার চিন্তাধারা ও কল্পনার শত্রু (2 করিন্থীয় 10:4-6)। তাঁকে অবশ্যই আপনার মনের দুর্গগুলোকে ধ্বংস করে ফেলতে হবে, যেখানে আপনি আপনার মিথ্যা ধারণা ও প্রত্যয় ধারণ করেন। তাঁকে অবশ্যই সত্য এবং প্রজ্ঞা দিয়ে তাদের প্রতিস্থাপন করতে হবে, যা আপনি আগে শোনেননি বা গ্রহণ করেননি। যদিও এই সম্পর্কটি স্নেহপূর্ণ হবে কিন্তু প্রক্রিয়াটি অবশ্যই বিরোধপূর্ণ হবে।
আপনি একটি মূর্খ প্রজন্মে জন্মগ্রহণ করেছেন। অংশগ্রহণ করা বা ভাগ করা (Sharing) শেখার নতুন পদ্ধতি। অজ্ঞ শিক্ষার্থীরা, যারা কয়েকদিন আগে নিজেদের জীবন অজ্ঞতায় অতিবাহন করছিলো, হঠাৎ সমকামী বিবাহ, মৃত্যুদণ্ড, রাষ্ট্রনীতি, উৎপত্তি এবং অন্যান্য বিষয়ে তাদের মতামত দেয়। প্রকৃত শিক্ষা মতামতের জন্য জিজ্ঞাসা করে না – এটি ঈশ্বরের পরম সত্য এবং প্রজ্ঞার একমাত্র মতামতের উপর নির্ভরশীল।
আজকের মণ্ডলীগুলি (Churches) আজকের স্কুলগুলির (Schools) চেয়ে ভালো নয়। পুরুষরা আর সঠিক মতবাদ সহ্য করে না। শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য বিশ্বাস এবং অনুশীলনের জন্য ঈশ্বরের নিখুঁত মানগুলি বোঝানোর জন্য হওয়া উচিত। পরিবর্তে, তারা চান যে শিক্ষকরা উপকথা দিয়ে তাদের বিনোদন করবেন যা তাদের কানকে চুলকানি করে খুশি করবে। তারা এমন কিছু বলে যা তাদের শারীরিক এবং মূর্খ অনুমানের সাথে মিলে যায় (2 তীমথিয় 4:3-4)।
আপনার শিক্ষকদের – আপনার পিতামাতা এবং পালকের (মণ্ডলীর অধ্যক্ষ ও পরিচারক) কথা শুনতে আপনাকে কী আটকায়? আপনি কি সংশোধন গ্রহণ করতে খুব গর্বিত? আপনি কি নিজের ভুল স্বীকার করতে খুব জেদি? আপনি কি অন্যের পরামর্শ দ্বারা পরিবর্তন হতে খুব বিদ্রোহী? এগুলি উপহাসকারীর লক্ষণ। আপনি দারিদ্র্য এবং লজ্জার জন্য ধ্বংসপ্রাপ্ত, যদি না আপনি অবিলম্বে অনুতপ্ত হন এবং ঈশ্বরের বাক্যের সামনে নিজেকে নত করেন।
আপনি কি বাক্য প্রচারের সময় মণ্ডলীতে ঘুমান? আপনি কি আপনার চেয়ে ছোট একজন লোকের দ্বারা শেখানোতে বিরক্তি প্রকাশ করেন? আপনি কি রোমীয় পতিতালয়ের (Cathedrals) ঐতিহ্য নিয়ে সন্তুষ্ট হন? আপনি প্রচার এড়াতে শহরে দ্রুত বর্ধনশীল মণ্ডলীতে যোগদান করেন? এগুলো মূর্খের লক্ষণ! আপনি দারিদ্র্য এবং লজ্জার জন্য ধ্বংসপ্রাপ্ত, যদি না আপনি অবিলম্বে অনুতপ্ত হন এবং ঈশ্বরের বাক্যের সামনে নিজেকে নত করেন।
পর্বতের উপদেশের উপসংহারে প্রভু যিশু খ্রিস্ট এই পাঠটি খুব সহজ করে তুলেছিলেন। তিনি বলেছিলেন যে তাঁর মতবাদ শোনার পর তা পালন না করা বালির উপর আপনার জীবন গড়ার মতো। সময় এবং অনন্তকালের ঝড় আপনাকে ধুয়ে ফেলবে (মথি 7:24-27)। কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি তাঁর কথা শুনবে এবং সেটি পালন করে একটি পাথরের উপর তার জীবন গড়ে তুলবে। সে ব্যক্তি বর্তমানকাল এবং অনন্তকাল উভয় সময়ে নিশ্চিতরূপে দাঁড়াবে।
আপনার সম্মান আপনার হাতের মধ্যে আছে। ঈশ্বর দৃশ্যমান সৃষ্টির মধ্যে সত্য প্রজ্ঞার পরিচয় দিয়েছেন (গীতসংহিতা 19:1-6; রোমীয় 1:20)। তিনি বাইবেলে বিস্তারিত জ্ঞান দিয়েছেন (দ্বিতীয় বিবরণ 29:29; গীতসংহিতা 19:7-11; 2 পিতর 1:19-21)। তিনি ঈশ্বরের গোপন প্রজ্ঞা প্রচার করার জন্য লোক পাঠিয়েছেন (1 করিন্থীয় 2:1-16; 1 তীমথিয় 3:16)। সত্য পাওয়া যায়, যদি পুরুষরা নিজেদের নত করে (গীতসংহিতা 66:2)। যদি তারা তা না করে, তাহলে ঈশ্বর তাদের মগজকে ঘৃণিত যৌন বিকৃতির সাথে নিজেদেরকে অপদস্থ করার জন্য পুনর্নির্মাণ করবেন (রোমীয় 1:21-28)। কি লজ্জাজনক বিষয়!
এই হিতোপদেশের আলোকে নিজেকে পরীক্ষা করুন। আপনি যদি নির্দেশ শুনেন এবং আপনার জীবনে সেটি প্রয়োগ না করেন তাহলে আপনি একজন মহামূর্খ। আপনি নির্দিষ্ট দারিদ্র্য এবং লজ্জার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি যদি সংশোধন শুনতে বিরক্ত হন তাহলে আপনি একজন উপহাসকারী। আপনি আরও দ্রুত নির্দিষ্ট দারিদ্র্য এবং লজ্জার দিকে এগিয়ে যাচ্ছেন। প্রজ্ঞা হলো অনুযোগের বশ্যতা স্বীকার করা এবং নির্দেশ গ্রহণ করা, কারণ এটিই শিক্ষা ও প্রকৃত বৃদ্ধির মাধ্যম। ঈশ্বর এবং সমস্ত ভালো মানুষ এমন একজন মানুষকে সম্মান করবে।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।