হিতোপদেশের ব্যাখ্যা

ধার্মিকদের সঙ্কল্প সকল ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলনা মাত্র।

প্রায় আপনি কোন বিষয়, মানুষ বা পরিস্থিতি সম্পর্কে চিন্তা করেন? আপনার চিন্তা আপনার আসল চরিত্র প্রমাণ করে। অন্যরা আপনার চিন্তাভাবনা নাও জানতে পারে, কিন্তু ঈশ্বর আপনার সকল চিন্তাভাবনার সঙ্গে পরিচিত (ইব্রীয় 4:12), এবং তিনি সেই অনুযায়ী আপনার সাথে ব্যবহার-আচরণ করবেন। আপনি কি আপনার চিন্তাভাবনায় ধার্মিক নাকি দুষ্ট? এমনকি মূর্খতাপূর্ণ চিন্তাভাবনাও পাপ (হিতোপদেশ 24:9)।

ধার্মিক এবং দুষ্ট ব্যক্তির মধ্যে বিশাল পার্থক্য আছে – এই জীবন এবং পরবর্তী জীবনের জন্য দুর্দান্ত পরিণতি সহ (হিতোপদেশ 3:33; 10:7; 11:31; 12:21; 14:11; 15:8, 29; 24:19-20; গীতসংহিতা 58:1-11; মথি 25:31-46)। আপনি ধার্মিক না দুষ্ট ব্যক্তি: সেটি আপনি প্রতিদিন পছন্দ ও প্রমাণ করেন।

এই পার্থক্যের উৎপত্তি কোথা থেকে হয়েছে? হৃদয়ের চিন্তাভাবনা এবং পরামর্শ থেকে! এই হিতোপদেশে শলোমন একটি সাধারণ পর্যবেক্ষণ করেছেন, তবে পাঠটি শেখা আপনার বিশেষাধিকার। ধার্মিকতা বা দুষ্টতা চিন্তার মধ্যে শুরু হয়, তাই আপনার উচিত আপনার চিন্তাভাবনাকে শাসন করা।

“সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো, কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়” (হিতোপদেশ 4:23)। “ভালো মানুষ তাঁর অন্তরের সঞ্চিত ভালো ভাণ্ডার থেকে ভালো বিষয়ই বের করে, এবং মন্দ মানুষ তার অন্তরের সঞ্চিত মন্দ ভাণ্ডার থেকে মন্দ বিষয়ই বের করে। কারণ হৃদয় থেকে যা উপচে পড়ে মুখ সেকথাই ব্যক্ত করে” (লূক 6:45)।

হৃদয় সমস্ত আবেগের উৎস, তবে এটি উদ্দেশ্য এবং পছন্দের উৎসও, কারণ আপনি যা চান এবং পছন্দ করেন তা বেছে নেন। অতএব, আপনাকে অবশ্যই নিজের হৃদয়কে শাসন করতে হবে এবং সঠিক বিষয়গুলিকে ভালোবাসতে এবং মন্দ বিষয়গুলিকে ঘৃণা করতে শেখাতে হবে (হিতোপদেশ 8:13; গীতসংহিতা 119:128)।

কিন্তু একটি সমস্যা আছে – একটি ভয়ানক সমস্যা! সমস্ত মানুষের পিতা আদম থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত দুষ্টতার কারণে, আপনার হৃদয় কলুষিত এবং বিকৃত (হিতোপদেশ 20:9)। শাস্ত্র বলে, “হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক, তার রোগের নিরাময় হয় না। কে বা তা বুঝতে পারে” (যিরমিয় 17:9)?

আপনার একমাত্র আশা প্রভু যীশু খ্রীষ্টে ঈশ্বরের করুণা, যিনি তাঁর নির্বাচিত খ্রিস্টীয় বিশ্বাসীদের নতুন হৃদয় দেন এবং তাদের মধ্যে এবং তাদের মনে তাঁর আইন লেখেন (যিরমিয় 31:33; ইব্রীয় 8:10; 10:26)। এই নতুন সৃষ্টি ব্যতীত, আপনার হৃদয় ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছে (হিতোপদেশ 28:26; আদিপুস্তক 6:5; মার্ক 7:20-23)।

মূর্খতাপূর্ণ চিন্তাভাবনা করা পাপ (হিতোপদেশ 24:9), এবং এটি পাপের দিকে পরিচালিত করে (যাকোব 1:13-16)। ঈশ্বরের চিন্তা না করে দুষ্টরা প্রায়ই পাপ সম্পর্কে চিন্তা করে (গীতসংহিতা 10:4; 36:4; মীখা 2:1)। তারা ব্যভিচার সম্পর্কে কল্পনা করে (হিতোপদেশ 6:25); তারা সংশোধনকে ঘৃণায় পরিহার করে (হিতোপদেশ 26:16); তারা মন্দ, অসৎ, অমঙ্গল, ক্ষতিকর পরিকল্পনা করে (হিতোপদেশ 6:18)।

ধার্মিকরা ঈশ্বরের আইন এবং সঠিক বিষয়ের উপর ধ্যান করে (গীতসংহিতা 1:1-3; 119:97)। তারা ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক তা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। যখন তারা পাপে পড়ে যায়, তখন তারা তাদের মূর্খতা স্বীকার করে, তাদের দুষ্টতার জন্য অনুতপ্ত হয় এবং আবার ঈশ্বরের অনুসরণ করে (1 যোহন 1:9; রোমীয় 7:14-23)।

আপনি কি বিশ্বের খারাপ চিন্তাভাবনা, মিথ্যা ধারণা ও ভুল মতামতকে প্রত্যাখ্যান করেন এবং ঘৃণায় পরিহার করেন? আপনি কি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন এবং সেখানে পাওয়া সত্য ও প্রজ্ঞাকে ভালোবাসেন? ঈশ্বর বিশ্বের চিন্তাকে ঘৃণায় পরিহার করেন (গীতসংহিতা 94:11; হিতোপদেশ 15:26; রোমীয় 1:19-27)। দাউদ বলেছিলেন, “আমি দ্বিমনাদিগকে ঘৃণা করি, কিন্তু তোমার ব্যবস্থা ভালোবাসি” (গীতসংহিতা 119:113)। তিনি আরও বলেছিলেন, “তজ্জন্য আমি সর্ব বিষয়ে তোমার সমুদয় নিদেশ ন্যায্য জ্ঞান করি, সমস্ত মিথ্যাপথ ঘৃণা করি” (গীতসংহিতা 119:128)।

আপনার কি করা উচিত? পাপপূর্ণ চিন্তা করার পাপস্বীকার করুন (গীতসংহিতা 51:10)! আপনার চিন্তা অনুসন্ধান করার জন্য ঈশ্বরকে অনুরোধ করুন (গীতসংহিতা 19:14; 139:23-24)। আপনার হৃদয়কে ভালো বিষয়ের প্রতি ঝোঁক দিতে ঈশ্বরকে বলুন (গীতসংহিতা 86:11; 119:36; 141:4)। তাঁর কথা, ভালো প্রচার এবং ভালো সঙ্গীত দিয়ে নিজের মনকে পূর্ণ করুন (লূক 4:4; প্রেরিত 17:11; কলসীয় 3:16)। আপনার সমস্ত চিন্তাভাবনা পরিবর্তন করতে বেছে নিন (রোমীয় 12:1-2; ইফিষীয় 4:22-24)।

আপনার আর কি করা উচিত? মনে রাখবেন যে বিশ্বের চিন্তাভাবনা এবং পরামর্শগুলি কলুষিত এবং দুষ্টতাপূর্ণ। জগত প্রতিদিন আপনার কাছে মিথ্যা বলে। আপনি যত বেশি তার কথা শুনবেন বা তাকে দেখবেন, তত বেশি আপনি তার মিথ্যাকে বিশ্বাস করবেন। আপনি যদি তাদের ধারণা পছন্দ করেন, তাহলে আপনি প্রতারিত হবেন। আপনি প্রতিদিন কান দিয়ে যা শোনেন এবং চোখের মাধ্যমে যা দেখেন তা আপনাকে সত্য এবং প্রজ্ঞার চিন্তাভাবনা বা মিথ্যা এবং মূর্খতার দিকে নিয়ে যাবে।

বিশ্ব বাবা-মাকে অসম্মান করাকে নৈমিত্তিক ও ঠিক মনে করে, ব্যভিচার শুধুমাত্র নৈমিত্তিক যৌনতা, গর্ভপাত একটি মহিলার অধিকার, মূর্খতাপূর্ণ কথা বলা মজার বিষয়, মাতালতা অনুত্তেজিত হতে পারে, মালিকদের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন প্রয়োজন, মণ্ডলীতে যাওয়া শুধুমাত্র তখন প্রয়োজন যখন এটি সুবিধাজনক হয়, সমকামী বিয়ে আইনসম্মত, এবং অগণিত অন্যান্য উন্মাদ এবং দুষ্টতাপূর্ণ ধারণা।

“অসৎ সঙ্গ ভালো চরিত্রকে কলুষিত করে” (1 করিন্থীয় 15:33)। আপনি যদি জাগতিক চিন্তাবিদদের সাথে মেলামেশা করেন তাহলে তারা আপনাকে তাদের মূর্খতা এবং মিথ্যা সম্পর্কে চিন্তাভাবনা করতে বাধ্য করে কলুষিত করবে। আপনি যদি ধার্মিক খ্রিস্টীয় বিশ্বাসীদের সাথে মেলামেশা করেন, তাহলে তারা আপনাকে প্রজ্ঞা ও সত্য সম্পর্কে চিন্তা করার জন্য দোষী সাব্যস্ত করে সাহায্য করবে। আপনার হৃদয় এবং মনের জন্য নিবেশ খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার পছন্দের বন্ধু-বান্ধব, বিনোদন, সঙ্গীত, ইন্টারনেট সার্ফিং (Internet Surfing), টেলিভিশন (T.V), ফেসবুক বন্ধু, মণ্ডলী, ইত্যাদি সাবধানে রক্ষা করুন।

এমন একটি মণ্ডলী খুঁজুন যেখানে পালকমশাই (Pastor) বাইবেলে তার কাজের বিবরণ পূরণ করেন – আপনার ভুল ধারণাগুলিকে ফেলে দিতে এবং খ্রীষ্টের আনুগত্যের জন্য আপনার সমস্ত চিন্তাভাবনা নিয়ন্ত্রণে আনার জন্য ক্ষমা প্রার্থনা বা আপস ছাড়াই ঈশ্বরের বাক্য প্রচার করা (2 তীমথিয় 4:2-4; 2 করিন্থীয় 10:4 -6)। শেষ দিনের এই বিপদজনক সময়ে হয়তো এটি একটি জনপ্রিয় বা ক্রমবর্ধমান মণ্ডলী হবে না, তবে নোহের মণ্ডলীটি আরও ছোট ছিলো; মাত্র 8 সদস্য (আদি পুস্তক 7-9)। এবং প্রভু যীশু খ্রীষ্টের আদেশে পঞ্চাশত্তমীর দিনে মাত্র 120 শিষ্য জেরুশালেমে অপেক্ষা করেছিলেন (প্রেরিত 2)।

রাজা শলোমনের এই হিতোপদেশগুলির মতো প্রজ্ঞা এবং সত্য শেখার জন্য সেরা চিন্তাভাবনা হলো ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত বাইবেলের বাক্যগুলো গভীরভাবে ধ্যান করা। আপনি যদি প্রজ্ঞা, জ্ঞান এবং সত্য শেখার ধ্যানের আকাঙ্ক্ষার সাথে প্রতিদিন বাইবেল পড়েন এবং আপনি যদি সম্ভবত এর কিছু পদ মুখস্থ করেন তাহলে আপনি আপনার অবস্থা বা পরিস্থিতি নির্বিশেষে চিন্তা করার জন্য আপনার মনকে অপূর্ব ও বিস্ময়কর বিষয় দিয়ে পূর্ণ করতে পারেন (গীতসংহিতা 1:1-3; 19:7-11; 119:11; যিরমিয় 15:16)।​ আজকের দিনকে আপনার চিন্তাভাবনার জন্য সবচেয়ে সেরা দিন করে তুলুন!

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑