পরিশ্রমীদের হস্ত কর্ত্তৃত্ব পায়; কিন্তু অলস পরাধীন দাস হয়।
কঠোর পরিশ্রম জীবনে উন্নতি নিয়ে আসে। কঠোর পরিশ্রম দ্বারা পরিশ্রমী সাফল্য লাভ করে, এবং অলসতা ব্যর্থতা নিয়ে আসে। এটি জীবনের একটি সত্য নিয়ম, যা শলোমন পর্যবেক্ষণ করেছিলেন যেটি ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা উনি আপনার সমৃদ্ধি এবং সাফল্যের জন্য ঈশ্বরের বাক্য লিখে নিয়েছিলেন। বিশ্বাস করুন। কঠোর পরিশ্রম জীবনকে বিজয়ী করে।
শ্রমশীলতার জন্য যোগ্যতা, বুদ্ধিমত্তা, শিক্ষা বা দক্ষতার প্রয়োজন হয় না। প্রয়োজন পড়ে শুধুমাত্র মনোযোগ, সর্বাধিক প্রচেষ্টা এবং ধৈর্যের অধ্যবসায়। একটি প্রজন্ম যার মধ্যে যখন বেশিরভাগ অলস এবং অধৈর্যতা থাকে, একজন বিশ্বাসী সেইখানে উন্নতির পথে এগিয়ে যেতে পারে।
প্রতিভা এবং প্রশিক্ষণ অধ্যবসায় লাভ করে, কিন্তু প্রতিভা এবং প্রশিক্ষণ পরিশ্রমকে কখনই প্রতিস্থাপন করতে পারে না। সাফল্যের জন্য সর্বোত্তম পেশাদার পরিকল্পনা হল একটি বিচক্ষণ হস্তান্তরযোগ্য দক্ষতা যা অধ্যবসায়ের সাথে এবং ক্রমাগতভাবে ব্যবহৃত হয় – যার দ্বারা আপনার উন্নতি দ্রুতগতিতে সম্পন্ন হবে। জগতে তিন ধরনের পুরুষ আছে – প্রথম, অলস এবং অধ্যবসায়ী পুরুষ, যাদের কুড়াল নিস্তেজ আছে। দ্বিতীয়, অলস পুরুষ কিন্তু যাদের কুড়াল ধারালো আছে। এবং তৃতীয়, অধ্যবসায়ী পুরুষ যাদের ধারালো কুড়াল আছে (উপদেশক 10:10)। আপনার কি মনে হয়, কে সাফল্য লাভ করবে?
অলস পুরুষরা হেরে যায়। তারা জীবনে নিপীড়িত ও নির্যাতিত হয়; তারা অন্যদের দ্বারা পাপোশ হিসাবে ব্যবহৃত হয়। যোগ্যতা বা শিক্ষা থাকা সত্ত্বেও এই ভয়ঙ্কর ফলাফল ঘটতে পারে, কারণ এটি অলসতার কারণে হয়। শ্রমশীলতা একটি বিকল্প। কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্পোরেট জগতের সিঁড়িতে নিজেকে উঠতে সাহায্য করুন। অথবা, অলস হন, এবং অন্যদের আরোহণের জন্য সিঁড়িটি বহন করুন।
অধ্যবসায় চরম এবং অবিরাম প্রচেষ্টা; এটি কঠিন এবং ক্রমাগত শ্রম। পরিশ্রমী ব্যক্তি অলসদের উপর শাসন করে এবং তাদের ওপর পদোন্নতি পায়। যদি একজন যুবক অত্যন্ত পরিশ্রমের দ্বারা নিজের খ্যাতি তৈরি করে নেয়, তাহলে সে শীর্ষে উঠবে, ঠিক দুধের ওপর যেরকম ক্রিম উঠে যায়, এমনকি ব্যবসায় তার পছন্দ নিখুঁত না হলেও এবং তার শিল্পে সমস্যা থাকলেও, তাঁর খ্যাতি বজায় থাকবে। কারণ, সেটি ঈশ্বর নির্বাচন করেছেন।
“হাত” শব্দটি পুরো মানুষের জন্যই সঙ্গতিপূর্ণ, ঠিক যেমন জাহাজের ক্যাপ্টেনরা বলেন, “সকল হাত ডেকের উপর”, আর আশা করেন যে তাদের নাবিকরা অবিলম্বে উপস্থিত হবে। ঠিক তেমনই শলোমন যখন “হাত” শব্দটি ব্যবহার করছে তাঁর একটি উচ্চমূল্য আছে। কারণ এটি একজন মানুষের শ্রমের সুস্পষ্ট হাতিয়ার (হিতোপদেশ 10:4; 19:24; 26:15)। আজও, নিয়োগকর্তারা এমন পুরুষদের জন্য বিজ্ঞাপন দেয় যারা “তাদের হাত গুটিয়ে” কাজ করবে।
অলসতা শ্রমবিমুখ মানুষের লক্ষণ। তিনি প্রচেষ্টাকে অপছন্দ করেন, কঠোর পরিশ্রমকে এড়িয়ে চলেন, অবিলম্বে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করেন না, কুঁড়ে এবং ধীর, চাপে বিরক্ত হয়ে পড়েন, সংপ্রশ্নর সন্মুখে ভয় পেয়ে যায়, দৃঢ় প্রচেষ্টা টিকিয়ে রাখতে পারেন না, সহজে বিভ্রান্ত হন এবং সামান্য উদ্যমের দ্বারা পরিচালিত হন। সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার খুব ধীর এবং ঘুমন্ত স্তন্যপায়ী প্রাণীর মতোই তার নাম রয়েছে – স্লথ। অলসতা শ্রমবিমুখ মানুষের লক্ষণ।
যখন কোন রাজা অন্য দেশকে যুদ্ধে পরাজিত করত তখন সে তাদের কাছ থেকে রাজস্ব নিত (যিহোশূয়ের পুস্তক 17:13; 1 রাজাবলি 9:21)। যুদ্ধে পরাজিত জাতি যুদ্ধে বিজয়ী জাতিকে রাজস্ব দিত। যদিওবা পরাজিত দেশের জন্য এটি ভীষণ দামী এবং বেদনাদায়ক আর্থিক উপস্থাপন আচরণ ছিল। এটি ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। অলস পুরুষরা তাদের থেকে উত্তম লোকেদের জন্য পরিশ্রম করে।
শলোমন যুবকদের জন্য, বিশেষ করে তার ছেলের জন্য হিতোপদেশ লিখেছেন, যদিও সবাই উপকৃত হতে পারে (হিতোপদেশ 1:4, 8)। আদমের জন্য মানুষেরা একটি ত্রুটি নিয়ে জন্মগ্রহন করে, আর সেই ত্রুটি হল – অলসতা। যার জন্য তারা এদেন উদ্যানের চুক্তি পূরণ করতে চায় না (আদিপুস্তক 2:15; 3:17-19)। কিন্তু তারা যদি এই হিতোপদেশের অনুসারে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে এবং তা মেনে চলে তবে তারা সাফল্য লাভ করবে।
বেশির ভাগ পুরুষই নিজেদেরকে প্রতারণা করে এই ভেবে যে জীবনকে সহজ করা জীবনকে সহজ করে তোলে। কিন্তু অলসতার কারণে যে যন্ত্রণা, দারিদ্র্য এবং কষ্ট হয় তা তারা উপলব্ধি করতে পারে না (হিতোপদেশ 15:19; 13:15)। তারা এই সত্যটি অনুভব করতে পারে না যে কঠোর পরিশ্রমের একটি নিজস্ব পুরস্কার রয়েছে। তারা ভোরে ওঠার জন্য সকালের ঘুমে বিঘ্ন হতে দেয় না, যদিও তার ফলে তারা সারাদিন ভোগে। অতিরিক্ত ঘুম এবং অলসতার জন্য তারা জীবনে ভীষণ কষ্ট এবং শাস্তি পায় (হিতোপদেশ 6:6-11)।
যুবকদের সফল হতে সাহায্য করার জন্য, শলোমন অধ্যবসায়ের মূল্যের ওপর জোর দিয়েছিলেন। কঠোর পরিশ্রম ক্ষতিপূরণ এবং স্বাচ্ছন্দ্যের পুরষ্কার নিয়ে আসবে যার একজন অলস মানুষ কেবল স্বপ্ন দেখতে পারে। অলস ব্যক্তি সুন্দর বিষয়ের সম্পর্কে স্বপ্ন দেখে, এবং সেগুলির জন্য তার আকাঙ্ক্ষা তাকে যন্ত্রণা দেয়, কিন্তু সে সেগুলি কখনই পাবে না, কারণ পরিশ্রমী ব্যক্তিরা শ্রমকে অনেক গুরুত্ব দেয় যেটি একদম সঠিক (হিতোপদেশ 21:25)।
বিবেচনা করুন ক্রীড়াবিদদের (1 করিন্থীয় 9:24-27)। ক্রীড়াবিদরা প্রতিদিন এই বুদ্ধি ব্যবহার করে প্রেরণা যোগান এই বলে যে, “যদি আমি অন্য কারো চেয়ে আরও বেশি বা আরও এক সেট ব্যায়াম করি, আমি অবশেষে জিতব।” তারা জানে যে কঠোর পরিশ্রম ফলাফল নিয়ে আসে, তাই তারা তাদের প্রতিযোগীদের তুলনায় কঠোর পরিশ্রম করে এবং তারা শীঘ্রই প্রতিযোগিতায় তাদের পরাজিত করে। তারা তাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা পরিবর্তন করতে পারে না, কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষমতা তাদের থাকে। যারা বেশি পরিশ্রম করে তারা প্রতিভাবানদেরও পরাজিত করতে পারে।
আপনি প্রতিভাবান নাও হতে পারেন, কিন্তু আপনার কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের সবচেয়ে আন্তরিক, পরিশ্রমী, কর্মঠ এবং উদ্যমী হতে প্রতিভা লাগে না। হয়তো আরও ভাল প্রশিক্ষণের জন্য অনেক দেরি হয়ে গেছে, তবে আপনি পরবর্তী পদোন্নতির জন্য তাদের ডিগ্রির উপর নির্ভরশীল পুরুষদের ছাড়িয়ে তাদের উপরে যেতে পারেন। আপনি এই অভিমানী এবং আত্মকেন্দ্রিক ব্যক্তিদেরকে সরিয়ে এগিয়ে যেতে পারেন নিজের বিশ্বস্ত আচরণের দ্বারা। আপনি কি এই হিতোপদেশে বিশ্বাস করবেন এবং এটিকে নিজের জীবনে অবলম্বন করবেন?
আপনি কি প্রতিভাশালী? আপনি কি সুপ্রশিক্ষিত? ঈশ্বরকে ধন্যবাদ, যে এদের মধ্যে কোন একটি বা দুটোই উনি আপনাকে দিয়েছেন যার দ্বারা আপনি বৃহত্তর সাফল্যে লাভ করছেন। শলোমন এত বেশি বেতন বিবরণী এবং কর্মজীবনের অধ্যয়ন বিশ্লেষণ করেছেন যা আপনি কোন আপনি মালবাহী গাড়িতে বহন করতেন। তিনি বলেন, পরিশ্রম ফলাফল নিয়ে আসে। এটিকে অনুসরণ করুন। একজন পরিশ্রমী ট্রাক চালক একজন অলস ডাক্তারের চেয়ে বেশি উপার্জন করতে পারেন, পাঠশালাতে অতিরিক্ত ১৩-১৫ বর্ষ এবং অত্যধিক বাধ্যবাধকতা বীমা ছাড়াও। অংকটিকে মন দিয়ে বিশ্লেষণ করে দেখুন।
পরিশ্রম কি? প্রতিদিনের প্রাথমিক কাজগুলি ভালোভাবে মনোযোগ দিয়ে করুন। একদিনও বেকার যেতে দেবেন না। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে যান। যখন বিষয়গুলি ধীর হয়ে যায় তখন স্বেচ্ছায় আরও কিছু করার জন্য এগিয়ে যান। বিরতিকে অবজ্ঞা করুন। পুরো দিনকে উৎপাদনশীল করার লক্ষ রাখুন। ব্যক্তিগত বিষয়ে সময় নষ্ট বা সময় চুরি করবেন না। কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজের সাথে সংযুক্ত থাকুন। বাহ্যিক বিষয়গুলি থেকে বেশি অভ্যন্তরীণ বিষয়গুলির প্রতি আগ্রহী থাকুন।
অন্যদের থেকে বেশি পরিশ্রম করুন। স্ব-আরোপিত ধকল উপভোগ করুন। কঠিন কাজে অতিরিক্ত পরিশ্রম করুন। প্রফুল্লভাবে প্রতিটি কাজে সম্মত হন। অন্যদের জন্য পরিমাণ এবং মানের জন্য আদর্শ উদাহরণ প্রস্তুত করুন। সম্ভব হলে অপ্রয়োজনীয় বৈঠক এড়িয়ে চলুন। এমনভাবে নিজের কাজ করুন যেন প্রভু দেখছেন, কারণ তিনি দেখছেন। এমন আন্তরিকভাবে কাজ করুন যেন আপনার পরিবারের ভবিষ্যৎ এটির উপর নির্ভর করছে কারণ এটাই সত্য। আপনার প্রাথমিক লক্ষ্য যেন ঈশ্বরের জন্য মনোযোগ দিয়ে সবকিছু করা থাকে। জেনে রাখুন যে তিনি পরিশ্রমীকে পুরস্কৃত করেন এবং শ্রমবিমুখকে শাস্তি দেন (কলসীয় 3:22-25)।
অলসতা কি? আপনি ঠিক সময়ে না দেরিতে পৌঁছান। আপনার সমস্ত ব্যক্তিগত বা অসুস্থ দিনগুলি ব্যবহার করুন। কাজে হাজিরা লাগানোর পর এক কাপ কফি বা চা নিয়ে নিজের দিন আরম্ভ করুন। আপনার কর্মক্ষেত্র পুনরায় সজ্জিত করুন। কাজের সময় ফোন কল করা, ইমেল, টেক্সট, বা ইন্টারনেটে সময় ব্যয় করা। দ্রুতগতিতে অফিস এর কাজ পূর্ণ করা। অফিসের রাজনীতি নিয়ে কথা বলা বা চিন্তা করা। সামাজিক বিষয়ে অন্যদের সাথে হাসি-ঠাট্টা করা। সম্পূর্ণ বিরতি নেওয়া। সময়মত বা তাড়াতাড়ি রওনা দেওয়া। স্বেচ্ছায় কখনই অতিরিক্ত দায়িত্ব না নেওয়া। প্রকল্পগুলি অসমাপ্ত রেখে দেওয়া।
এইবার কাজের শেষে হাজিরা লাগানোর কথা চিন্তা করুন। কর্মক্ষেত্রে আপনি সারাদিন যা কাজ করেছেন সেটি কার্যদর্শন করুন। ইচ্ছাকৃতভাবে নিজের টেবিলকে প্রয়োজনের চেয়ে বেশি সময় দিন। এটি একটি দিবাস্বপ্নের মতই। লাফালাফি করে কাজের জন্য নিযুক্ত সময়কে নষ্ট করে দেওয়া। নিজের অবকাশ সম্পর্কে চিন্তা করা। কার্যক্ষেত্রে নিজের পাঠশালার কথা ভাবনা চিন্তা করা আর ঘড়িতে সময় দেখা। গল্প করে সময় নষ্ট করে দেওয়া যদিওবা আপনি সেই সময়টিতে নিজের কাজ শেষ করতে পারতেন। আরেকটি পানীয় সোডার জল নিন। আরেকটি বাথরুম বিরতি নিন। আপনার চারপাশের লোকদের মতো কাজ করুন। আস্তে হাঁটুন। এগুলিকে হাল্কা ভাবে নিন। জীবন উপভোগ করুন। নিজের হাত পা কে বিস্তার করুন। আরাম করুন।
একটি সফল জীবনের জন্য পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ – আপনি জীবনের যে কোন অংশই বিবেচনা করুন না কেন। আপনার বিয়ে থেকে আপনার বাড়ি পর্যন্ত এবং আপনার সন্তানদের থেকে আপনার আত্মা পর্যন্ত, পরিশ্রম হল সাফল্যের জন্য একটি প্রধান উপাদান (হিতোপদেশ 4:23; 5:19; 14:1; 29:15, 17)। গুণী মহিলাকে হিতোপদেশ 31 এ বিশদভাবে বর্ণনা করা হয়েছে, তবে তার বর্ণনা একটি শব্দ দ্বারা সংক্ষিপ্ত করা যেতে পারে – পরিশ্রমী।
হিতোপদেশের এই বইতে শলোমনের অধ্যবসায়ের সম্পর্কে অনেক সম্পর্কস্থাপন দেওয়া রয়েছে ( হিতোপদেশ 6:6-11; 10:4, 26; 12:11, 24, 27; 13:4; 14:4; 15:19; 18:9; 19:15, 24; 20:4, 13; 21:5, 25; 22:13, 29; 23:21; 24:30-34; 26:13-16; 27:23-27; 28:19; 31:10-31; উপদেশক 9:10)। প্রিয় যুবক, আপনি কি এই অনুপ্রাণিত প্রচারক ও রাজার কথা শুনছেন? আপনার ভবিষ্যতের অবস্থান এবং বিশ্রামের জন্য এখন থেকেই কঠোর পরিশ্রম করুন।
ফরৌণ রাজা তার গবাদি পশুর জন্য সক্রিয় লোকদের চেয়েছিলেন (আদিপুস্তক 47:6); শলোমন তার শিল্পের জন্য যারবিয়ামকে উন্নীত করে এই হিতোপদেশ প্রয়োগ করেছিলেন (1 রাজাবলি 11:28); সাধু পৌল অন্য প্রেরিতের চেয়ে বেশি পরিশ্রম করেছিলেন (1 করিন্থীয় 15:10; 2 করিন্থীয় 11:23); নিজের কর্তব্যে পরিশ্রমকে উত্সাহিত করার জন্য যীশু প্রতিভার দৃষ্টান্ত বলেছিলেন (মথি 25:14-30)। ঈশ্বর সদোমকে তার নাগরিকদের অলসতার জন্য খুব কঠোরভাবে বিচার করেছিলেন (যিহিষ্কেল 16:49)। এখন থেকে আপনার ভবিষ্যৎ নীতিবাক্য হল: পরিশ্রম সাফল্য নিয়ে আসে।
চাকরিতে পরিশ্রমের নিয়ম বিশ্বাসী ধর্মের অংশ, যা নতুন নিয়মে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখানো হয়েছে (রোমীয় 12:11; ইফিষীয় 4:28; 6:5-8; কলসীয় 3:22-25; 1 থিষলনীকীয় 4: 11-12; 2 থিষলনীকীয় 3:6-14; 1 তীমথিয়ে 6:1-2; তীত 2:9-10; 3:14)। কিন্তু আধ্যাত্মিক জীবনের পরিশ্রম প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা প্রশংসা ও উন্নয়ন নিয়ে আসবে (মথি 24:45-51; 25:20-23)। এবং পরিশ্রমী দাসরা দ্বিগুণ আর্থিক সম্মানের যোগ্য (1 তীমথিয়ে 5:17-18)।
ধর্মের নিরর্থক অধ্যাপক, জাগতিক বিশ্বাসী যে জগতের এবং শরীরের আনন্দের অনুসরণ করে, শীঘ্রই উদ্ঘাটিত হবে এবং তাকে নিক্ষেপ করে দেওয়া হবে (মথি 25:24-30)। কারো যদি শোনার মতো কান থাকে, তাহলে সে তার ভবিষ্যতের জন্য বুদ্ধির সাথে পরিকল্পনা করার জন্য অন্যায় দেওয়ানের সুপারিশ শুনুক (লুক 16:1-12)। শুধুমাত্র যত্নশীল পরিশ্রমের মাধ্যমেই আপনি ঈশ্বরের রাজ্যকে ধরে রাখতে পারেন (2 পিতর ১:৫-১১)। আপনার সমস্ত কর্তব্য এবং সুযোগ-সুবিধাগুলিতে পরিশ্রমী হয়ে আজই আপনার জীবনের একটি নতুন পৃষ্ঠা উল্টে নিন।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।