হিতোপদেশের ব্যাখ্যা

যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায়, সে বুদ্ধিবিহীন।

কৃষিকাজ একটি আসল খাটনির কাজ। এটি বিরক্তিকর, নোংরা এবং কঠিন হতে পারে। চাষ করার জন্য অবাধগতিতে ধৈর্যশীল হয়ে ফসল বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে এবং এটি কোনো অভিনব শিরোনাম, সূক্ষ্ম স্যুট (Suits) বা বড় সভার চাকচিক্য, আকর্ষণীয়তা প্রস্তাব করে না। এতে দীর্ঘ সময়, হস্তসাধিত শ্রম, অনেক ব্যবহারিক প্রজ্ঞা, উচ্চ ঝুঁকি থাকে, কোনো প্রদত্ত ছুটি থাকে না এবং শুধুমাত্র সামান্য আর্থিক পুরস্কার জড়িত থাকে। কৃষিকাজের জন্য প্রয়োজন স্ব-শৃঙ্খলা এবং স্ব-প্রেরণা। এটি মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য এবং আনন্দিত খাওয়ার জন্য খাদ্য সরবরাহ করে। কৃষিকাজ একটি আসল কাজ।

কৃষিকাজ একটি উত্তম কাজ। পাপ বিহীন একটি নিখুঁত জগতে, ঈশ্বর আদমকে এদন বাগান সাজানোর কাজ দিয়েছিলেন; কিন্তু আদমের পাপের ফলে জগতে পাপ প্রবেশ করার পর একটি পাপপূর্ণ পৃথিবীতে, তার প্রথম পুত্র কয়িন চাষী হলো (আদিপুস্তক 2:15; 4:2)। আজকের আধুনিক আবিষ্কারের হাজার হাজার বছর আগে ঈশ্বর মানুষকে কৃষি প্রজ্ঞার জ্ঞান দিয়েছিলেন (যিশাইয় 28:23-29)। এবং তিনি মাটি চাষ করতে এবং বীজ বপন থেকে মহান আয় দিয়ে মানুষকে আশীর্বাদ করেছিলেন (আদিপুস্তক 26:12; সখরিয় 8:12)। এমনকি রাজাদেরও ক্ষেত্র দ্বারা খাওয়ানো হয় এবং তাদের কৃষিকাজে মনোযোগ দেওয়া উচিত (হিতোপদেশ 27:23-27; উপদেশক 5:9)। এটি একটি উত্তম কাজ।

এটি কি খুব পরিশ্রমের কাজের মতো শোনাচ্ছে? আপনি কি এতো পরিশ্রম করতে পছন্দ করেন না? আপনি কি স্বল্পভাষী কৃষক হতে চান না? আপনি কি মনে করেন যে কৃষকরা অধুনালুপ্ত সরীসৃপবিশেষের (Dinosaurs) সাথে অদৃশ্য হয়ে গেছে? আপনি প্রতিদিন নিশ্চয় নোংরা হতে এবং গুরুত্বহীন চাষি হয়ে উঠতে চাইবেন না? আপনি কি এক সঙ্গে দুটি সেল ফোন প্রয়োগ করা একটি মনোহারী, চটকদার এবং সফল ব্যবসায়ী হতে চান? আপনি মানুষদের প্রভাবিত করতে চান? আপনি বরং দিনে ঘুমাতে চান এবং সারা রাত কার্যরত থাকতে চান? নিরর্থক ব্যক্তিরা আপনাকে সাহায্য করতে চায়।

আপনার সংবাদপত্রের বা সাময়িক পত্রিকার বা টেলিভিশন অনুষ্ঠানের “ব্যবসায়িক সুযোগ” বিভাগে একটি ফোন নম্বরে কল করুন, এবং আপনি জানতে পারবেন যে কঠোর পরিশ্রম নির্বোধদের কার্যকর্ম এবং তারা আপনাকে দ্রুত ধনী হওয়ার কৌশলও জানাবে। আপনার “আর্থিকভাবে স্বাধীন” হওয়ার জন্য তাদের কাছে একটি “ব্যবসার সুযোগ” রয়েছে। তাদের একটি “অভ্যন্তরীণ বিনিয়োগ” রয়েছে যা কর্মরত পিয়নরা যা পায় তার দশগুণ ফল দেয়। হ্যাঁ! এটি আপনার ভাগ্যবান দিন! আপনি এখন কৃষিকাজকে উপহাস করতে পারেন, যেহেতু আপনি এই নতুন কাজ শুরু করার জন্য আপনার নতুন বন্ধুকে টাকা দেন। আপনি এখন আলোকিত এবং মুক্ত। এখন আপনি সহজ উপায়ে অর্থ উপার্জন করতে পারেন।

কঠোর পরিশ্রম এবং নোংরা হওয়ার পরিবর্তে, আপনি একটি স্পোর্টস (Sports) গাড়ি চালাতে পারেন এবং “বিক্রয় বৈঠকের” ব্যবস্থা করতে একটি দামি ফোন ব্যবহার করতে পারেন। শুধু এই মহান চুক্তি সম্পর্কে চিন্তা করুন। আপনি যদি আপনার জন্য এক হাজার লোককে কাজে লাগাতে পারেন – যারা আপনার অতিরিক্ত দামের পণ্য কিনে আপনার মতো হয়ে উঠতে চাইছে – তবে আপনাকে মোটেও কোনো কাজ করতে হবে না। কি বিস্ময়কর চুক্তি! নেটওয়ার্ক মার্কেটিং স্কিম (Network Marketing Schemes)! আপনি এখন যে ব্যবসা করছেন সেখানে আপনাকে যা করতে হবে তা হলো আপনার মতো আরও অন্যান্য অসন্তুষ্ট কৃষকদের খুঁজে বের করা এবং তাদের বিভিন্ন রকমের পরিকল্পনার লোভ দেখিয়ে শেষে বলা যে তারা আপনাকে টাকা দিয়ে তারা ধনী হতে পারে। কৃষকরা অচিরেই বিলুপ্ত হবে।

শলোমন কি বলেছেন? যে মানুষটি অর্থনৈতিক সাফল্য সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন তিনি কী বলেছেন? ঈশ্বর কি বলেছেন? তারা উভয়েই বলে যে কৃষকরা প্রচুর পরিমাণে খেতে পাবে, তাদের কোনো অভাব হবে না, তারা সফল হবে। এবং তারা উভয়ই বলে যে লোভী সহকর্মী যারা সহজসাধ্য উপায় খুঁজে সে একজন মূর্খ এবং সে হেরে গেছে। সে দারিদ্র্যের দিকে যাচ্ছে (হিতোপদেশ 13:11, 20, 23; 28:19)। অর্থনৈতিক প্রজ্ঞার এই নিয়মটি কেবল কৃষিকাজ নয়, বরং প্রতিটি সৎ এবং দরকারী পেশার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটি এমন প্রতিটি ব্যবসায়িক ধারণার নিন্দা করে যা একটি বৈধ পণ্য এবং কঠোর এবং ধৈর্যশীল কাজের উপর ভিত্তি করে না।

এই হিতোপদেশ থেকে সাফল্যের রহস্য কি পাওয়া যায়? তাড়াতাড়ি সকালে উঠুন, একটি বিরক্তিকর কাজ করুন এবং এটি ভালো ভাবে করুন; সহজ অর্থ বা “ব্যবসায়ের সুযোগের” মূর্খতাপূর্ণ ধারণা ভুলে যান। আপনার ক্ষেত চাষ করা আপনাকে অন্যান্য পুরুষদের থেকে অনেক এগিয়ে রাখবে যারা সহজ ধন এবং উচ্চ-বিনিয়োগের স্বপ্নের পিছনে ধাবনরত। যদি আপনার কোনো দায়িত্ব থাকে তাহলে আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে সেটি পালন করুন, এবং ঈশ্বরকে বাকিটা দেখাশোনা করতে দিন (হিতোপদেশ 10:4; 12:24; 13:4; 22:29; 27:18; উপদেশক 9:10)। আপনি যদি অন্যের অসন্তুষ্টি এবং স্বপ্ন শুনতে ব্যস্ত থাকেন তাহলে আপনি নিচের পথে অগ্রসর একজন মহামূর্খ। তাদের কথাবার্তা আপনাকে দুর্দশার দিকে নিয়ে যাবে (হিতোপদেশ 13:11; 14:23)।

চাষের কথা বিবেচনা করুন, যা চাষাবাদ করা এবং ফসল তোলার জন্য জমি প্রস্তুত করা। এটি বসন্তে বীজ এবং সারের একটি বড় বিনিয়োগের সাথে করা হয়, যখন ফসলের কোনো প্রমাণ থাকে না। এটি বিরক্তিকর, কঠিন, গরম এবং নোংরা হয়। আপনাকে অবশ্যই ছয় মাস ধার নিয়ে বা সঞ্চয় করে বেঁচে থাকতে হবে, আপনি প্রতিদিন আর্থিকভাবে দরিদ্র হবেন, আপনার পিঠ প্রতিদিন যন্ত্রণা করবে। আপনি অসুস্থ হবেন। শলোমন নিশ্চয়ই পাগল ছিলো। কঠোর পরিশ্রম করা এবং দরিদ্র হওয়া ঠিক হতে পারে না। কিন্তু এটি সঠিক শিক্ষা! মাত্র কয়েক মাস দূরে সমৃদ্ধি আপনার অপেক্ষা করছে (আদিপুস্তক 26:12)।

কিন্তু একদিন আপনি কৃষিকাজ থেকে রক্ষা পাওয়ার জন্য ঘর্মাক্ত ও নোংরা হয়ে বাড়িতে আসেন। একটি সূক্ষ্ম স্যুট পরা এবং BMW চালিয়ে আসা একজন নিরর্থক ব্যক্তি একটি “ব্যবসায়িক সুযোগ” দিয়ে তার উত্তেজনাপূর্ণ জীবন সম্পর্কে আপনাকে এবং আপনার স্ত্রীকে মোহিত করবে। সে বলবে, “আমাদের সাথে যোগ দিন! নিশ্চয়ই আপনি সারাজীবন খাটতে চান না! ‘বিতরণকারী’ (Distributor) হয়ে যান! আমার অতিরিক্ত দামের পণ্য কিনুন এবং ধনী হন!” আপনি দ্রুত এই সফল চেহারার মানুষটির গল্প বিশ্বাস করে কিছু ফ্রিজে শুকানো নারকেলের তেলের জন্য টাকা দিয়ে দেবেন যা মাথার টাক নিরাময় করবে, তার কথায় বিশ্বাস করে যে প্রত্যেকের এটি প্রয়োজন এবং সবাই এটি চায়।

তারপর আপনি একটি “বিক্রয় সভায়” যোগদান করবেন। একটি প্রার্থনা, পতাকার প্রতিশ্রুতি এবং “ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন” (God Bless America) গান গাওয়ার পরে, কোটিপতি হওয়ার দাবিদার এক সুন্দরী দম্পতি মঞ্চ জুড়ে রোলেক্স ঘড়ি (Rolex) এবং অভিনব ঘরের ছবি প্রদর্শন করবে। গর্বিত হয়ে, তারা কৃষিকাজ ছেড়ে দেওয়ার এবং ক্যারিবিয়ান (Caribbean) অঞ্চলে তাদের মোটর ইত্যাদি-চালিত নিজস্ব বৃহৎ প্রমোদতরণীতে (Custom Yacht) যাত্রা করার অর্ধেক বছরের কথা বলবে। আপনি সেই রাতে ভাববেন যে কেন কেউ ফ্রিজে শুকানো নারকেলের তেলের সম্পর্কে কথা বলেনি এবং কেন পুরুষ আদর্শানুযায়ী গঠন করা টাক দর্শকদের মধ্যে একটি সাধারণ বিতরণ ছিলো?

এই “সাফল্য” সম্পর্কে নিরর্থক বিষয় কি? সুন্দরী দম্পতি তাদের প্রদর্শনে সেই 1,000 “পরিবেশকদের” দেখাননি যারা কখনোই এক টাকাও লাভ করেনি, এবং যাদেরকে উচ্চ-চাপের কৌশল, পণ্যের ভুল উপস্থাপনা এবং দ্রুত ধনীর প্রতিশ্রুতির মাধ্যমে ইয়টের (Custom Yacht) জন্য অর্থ প্রদানের জন্য অতিরিক্ত মূল্যের পণ্য কেনার জন্য চাঁদাবাজি করা হয়েছিলো। বড় হন! পরিপক্ক হন! অতিরিক্ত দামের নারকেলের তেল কাউকে ধনী করতে পারে না, যদি না কেউ মিথ্যা বলে! আপনি যদি তাদের গল্প বিশ্বাস করেন, তাহলে বিল গেটসের (Bill Gates) মতো ধনী হন না কেন? অথবা আরও ভালো, লটারি খেলুন! ইয়টের মালিক হওয়ার চেয়ে আপনার লটারি জেতার সম্ভাবনা বেশি। কীভাবে নারকেলের তেল কেনা আপনাকে ধনী করতে পারে? ভালো করে ভাবুন!

কি বিল গেটসকে (Bill Gates) ধনী করেছে? ঈশ্বরের দূরদর্শিতা, বিচক্ষণ পরিচালনা, সময় এবং সুযোগ (উপদেশক 9:11)! প্রত্যেক বিল গেটসের জন্য, 1 কোটি পুরুষ আছে যারা গড় আয় করে, এবং 10 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়, যারা বিলের মায়াময় “সাফল্য” এর পিছনে তাদের পরিবারকে ধ্বংস করে। কিন্তু আপনি নিছক সুযোগ কমাতে পারেন, এবং আপনি প্রচুর রুটির জন্য সময়কে কাজে লাগাতে পারেন, প্রতিদিন আপনার খামারে কাজ করে এবং ফসল কাটার জন্য প্রভুর বৃষ্টি এবং রোদ সরবরাহ করার জন্য বিশ্বাস করে। এই অর্থনৈতিক নিয়ম সব বৈধ পেশা এবং ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে প্রযোজ্য।

খামারে কাজ করার মতো সব শ্রমে লাভ আছে। কিন্তু নিছক কথাবার্তা, ধনী হওয়ার দ্রুত ধারণা, শুধু দারিদ্র্যই নিয়ে আসে (হিতোপদেশ 14:23)। পুনরাবৃত্তি করুন, “শুধু দারিদ্র্যই নিয়ে আসে!” নিরর্থক ব্যক্তিদের “সাফল্য” এর পেছনে ছুটতে গিয়ে অনেকেই অর্থ, শান্তি এবং সততা হারায় (হিতোপদেশ 13:11, 23)। যদিও তারা দক্ষ এবং একটি দুর্দান্ত কাজ করতে পারে, তারা তাদের ধ্বংসের স্বপ্ন অনুসরণ করে। যদিও বুম-এন্ড-বাস্ট ব্যবসা (Boom and Bust; এমন একটি পরিস্থিতি যেখানে মহান সমৃদ্ধি বা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পর হঠাৎ করে অর্থনৈতিক পতন হয়) এবং বিনিয়োগের অনেক বিবরণ রয়েছে, সমস্ত নিরর্থক পরিকল্পনাগুলি ধ্বংস না হওয়ার একমাত্র কারণ হলো মূর্খদের ধন-সম্পদ, সোনা-রুপার বিরুদ্ধে ঈশ্বরের বিচার (হিতোপদেশ 1:32)।

সংশয়বাদই প্রজ্ঞা! জ্ঞানী ব্যক্তিরা সমালোচনামূলক, সংশয়বাদী এবং হতাশাবাদী হয়। তারা সহজে বিশ্বাসী হয় না। শুধুমাত্র মূর্খরাই সহজ টাকা এবং দারুণ বিনিয়োগের গল্প বিশ্বাস করে (হিতোপদেশ 14:8, 15; 4:26; 22:3; 27:12)। শুধু মূর্খরাই ঠগদের বিশ্বাস করে। জ্ঞানীরা তাদের উপহাস করে। জ্ঞানী লোকেরা সব কিছু প্রমাণ করে (হিতোপদেশ 18:17; 28:11; 1 থিষলনীকীয় 5:21)। বিচক্ষণতা, দূরদর্শিতা এবং সুবুদ্ধি, যা প্রজ্ঞার সমার্থক, পুরুষদেরকে যেকোনো নতুন ধারণা এবং ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক এবং হতাশাবাদী হতে নির্দেশিত করে।

নিরর্থক ব্যক্তিরা সুস্পষ্ট আপত্তিগুলির প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করে, কারণ তাদের অহংকার খুব বড় এবং তাদের সময় খুব কম (হিতোপদেশ 26:16, 12; 21:2)। তারা তাদের পরামর্শদাতাদের অনুলিপি করে, যারা রোলেক্স ঘড়ি (Rolex) এবং স্পোর্টস গাড়ি ভাড়ায় নিয়ে ব্যবহার করে। তারা আশা করে যে অন্যদের মতো আপনিও মূর্খতাপূর্ণভাবে এবং নির্বোধভাবে তাদের গল্প বিশ্বাস করবেন। আপনি যদি এই নিরর্থক প্রবর্তকদের সমালোচনামূলক প্রশ্ন জিজ্ঞাসা করেন, তারা আপনার প্রশ্নগুলিকে প্রাক্মানব (Neanderthal) বাজে কথা বলে উপহাস করে যা আপনার সাফল্যকে ঘটতে বাধা দেয়। তারা যদি তথ্য নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে, তবে তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় সহজ মূর্খরা চলে যাবে!

নিরর্থক ব্যক্তিরা সন্দেহবাদীদের ঘৃণা করে, কারণ তাদের পরবর্তী ঋণ আদায় করার জন্য আপনাকে দ্রুত যোগদান করতে হবে। আপনি অবিলম্বে একটি চেক না লিখলে, তারা অন্য মূর্খকে খুঁজে পেতে জোর লাগাবে। যেহেতু কেউ টাক মাথার জন্য ফ্রিজে শুকনো তাদের নারকেলের তেল কিনছে না, তাই তাদের অবশ্যই “ব্যবসায়িক বিনিয়োগ” করার জন্য আরও “পরিবেশক” খুঁজে বের করতে হবে। যখন আর কোনো ‘বিতরণকারী’ (Distributor) খুঁজে পাওয়া যায় না, তখন তাদের তাসের ঘর ভেঙ্গে যায়, এবং তারা একই মূর্খদের ওজন কমানোর বড়ি প্রচার করে “বাজারের অবস্থার” সাথে মানিয়ে নেয়।

দ্রুত সাফল্যের কোনো গোপন রহস্য নেই। এটি কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, ধৈর্য, ​​সময় এবং ঈশ্বরের আশীর্বাদ দ্বারা প্রাপ্ত হয়। কোনো বিনামূল্যে দুপুরের খাবার, এমনকি একটি সস্তা দুপুরের খাবারও নেই। মধ্যাহ্নভোজ হলো মাটি থেকে গম উৎপাদন করা এবং পশুপাল থেকে মাংস নেওয়া। নিরর্থক ব্যক্তিদের এড়িয়ে চলুন যারা সর্বদা “ব্যবসার সুযোগ” সম্পর্কে খোঁজে এবং কথা বলে (হিতোপদেশ 9:6; 13:20)। একজন নিরর্থক ব্যক্তি কে? যে বার-বার আপনাকে জীবিকা নির্বাহের একটি সহজ উপায় বলার চেষ্টা করে চলছে। নিরর্থক ব্যক্তিদের অনুসরণ করা হলো তাদের সামগ্রী পড়া, তাদের ধারণা শোনা এবং তাদের বিনিয়োগ সম্পর্কে চিন্তা করা। সেগুলো না শুনে বরং আরেক একর লাঙ্গল চালান। দীর্ঘমেয়াদে আপনি অনেক বেশি দূরে এগিয়ে যাবেন।

আবর্জনা সংগ্রহকারী হিসাবে শুরু করা, বা অন্য কোনো বৈধ পেশা, এবং ঈশ্বরীয় প্রজ্ঞার মৌলিক নীতিগুলির সাথে কঠোর পরিশ্রম করা সর্বদা সহজ সম্পদের জন্য আরেকটি উজ্জ্বল ধারণা অনুসরণ করার চেয়ে আরও বেশি সাফল্য এনে দেবে। যেকোনো বৈধ কাজ অধ্যবসায়ের সাথে অনুসরণ করলে এবং সাফল্যের জন্য ঈশ্বরের নিয়ম প্রয়োগ করলে সেটি কার্যকর হবে! একটি চটকদার-চাকচিক্য কাজ সম্পর্কে চিন্তা করার পরিবর্তে, আপনি আপনার বিরক্তিকর কাজের সাথে কতটা পরিশ্রমী, বিশ্বস্ত, সময়নিষ্ঠ এবং দক্ষ তা নিয়ে চিন্তা করুন! তুলনা করুন:

কঠোর পরিশ্রম + সঞ্চয় + নিরাপদ বিনিয়োগ + ধৈর্য = সমৃদ্ধি। এটি আপনার জমি চাষ করার ফল।

“দারুণ ব্যবসার সুযোগ” + “দুর্দান্ত বিনিয়োগ” + জনপ্রিয় উত্তেজিত গল্প = দারিদ্র্য এবং অসারতা।

প্রিয় যুবক, এখানে দুর্নীতিগ্রস্ত, নীতিভ্রষ্ট, অসৎ পরিকল্পনা রয়েছে (যদি আপনি জানেন না কোনটি, তাহলে আরও ভালোভাবে শিখুন); স্টক টিপস (Stock Tips), কিছুই না করে ভূসম্পত্তি (Real Estate) কেনা, অভ্যন্তরীণ তথ্য পাওয়া, “দারুণ ব্যবসায়িক সুযোগ,” (Sure Thing Commodity Trading), ফ্লোরিডায় (Florida) জলাভূমি, অট্টালিকার “নিচ তলা” কেনার সুযোগ, অলৌকিক পণ্য, সমস্ত ধরণের Multilevel Marketing কার্যক্রম, এবং অন্যান্য মিথ্যা মূর্খদের থেকে তাদের অর্থ কেড়ে নেওয়ার জন্য, বিশেষ করে বর্তমানের মতো লোভী এবং অতিরিক্ত প্রজন্মের মধ্যে। বড় হন, পরিপক্ক হন। একটি খামার কিনুন এবং পরিশ্রম করুন। আপনি দীর্ঘমেয়াদে অনেক দূর এগিয়ে যাবেন।

আপনার কাজকে ভালোবাসুন! সেটি যাই হোক না কেন! এবং তার জন্য সদাপ্রভুকে ধন্যবাদ দিন, এমনকি যদি আপনি এটি বিরক্তিকর মনে করেন। এটিতে কঠোর এবং বিশ্বস্ততার সাথে কাজ করুন। আপনি প্রচুর রুটি দিয়ে তৃপ্ত হবেন, এবং আপনি নিরর্থক ব্যক্তিদের অন্ধকার দারিদ্র্যের দিয়ে বেঁচে থাকবেন। অবশেষে তারা ব্যবসায়িক বিনিয়োগ হিসাবে তাদের ফ্রিজে শুকনো নারকেল তেল কেনার জন্য আর একটি মূর্খ খুঁজে পাবে না এবং তাদের “আর্থিক স্বাধীনতা” মিথ্যাগুলি ভেঙে পড়বে। আপনার ব্যাংকে সঞ্চয় থাকবে, মিথ্যা স্বপ্নের প্রচার না করার জন্য একটি সৎ খ্যাতি এবং ভবিষ্যতের জন্য একটি বৈধ চাকরি থাকবে।

প্রভু যীশু খ্রিস্টকে শয়তান এবং ইহুদিদের দ্বারা সহজ রাস্তা বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো (লূক 4:5-7; যোহন 6:15), কিন্তু তিনি ক্রুশের কঠোর পরিশ্রমের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কারণ তিনি সত্যিকারের সম্পদ দেখেছিলেন এবং ধৈর্য ধরে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সহ্য করার জন্য তাঁর সামনে দাঁড়িয়েছিলেন (ইব্রীয় 12:2-4; গীতসংহিতা 16:8-11)।

কান চুলকানো প্রচার আজ একটি চকচকে, নতুন ধার্মিকতার জন্য আহ্বান করে যাকে সমসাময়িক এবং নৈমিত্তিক উপাসনা বলা হয় (2 তীমথিয় 3:5; 4:3-4), কিন্তু সঠিক মতবাদের পুরানো পথে স্থির থাকলে আপনার আত্মা সেরা রুটি দিয়ে পূর্ণ হবে (2 তীমথিয় 3:14-17; 4:1-2; যিহূদা 1:3; যিরমিয় 6:16; 23:28-29)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑