হিতোপদেশের ব্যাখ্যা

দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয়; আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়।

বেঁচে থাকাকালীন পাপীরা অনেক মজা করে। তারা তাদের বাসনা এবং ভাবী বংশের জন্য বিশাল পরিকল্পনা করে। তারা আরও বড় ও ভালো কিছু করার অনুমান, প্রতীক্ষা ও প্রত্যাশা করে। তারা তাদের কার্যকলাপ আরো নিখুঁতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু শেষে তারা মারা যায়। তখন তাদের কোনো ধন-সম্পদ থাকে না এবং তাদের কোনো খ্যাতি ও পরিচয়ও থাকে না।

মৃত্যু মহান সমানকারী বা সমতলকারী। মরণ ধনীদের কাছ থেকে তাদের সমস্ত ধন-সম্পদ কেড়ে নেয়; মরণ শক্তিশালীর কাছ থেকে তার সমস্ত ক্ষমতা, দক্ষতা ও কৌশল কেড়ে নেয়; মরণ সুন্দরের সৌন্দর্য, শরীর এবং চুলকে কলুষিত করে দেয়; মরণ বুদ্ধিমানদের বুদ্ধি এবং স্মৃতিকে সরিয়ে দেয়; মরণ নেতাদের কর্তৃত্ব ও ক্ষমতাকে নিরপেক্ষ করে দেয়; মরণ পিতামাতার কাছ থেকে তাদের প্রিয় সন্তানদের কেড়ে নেয়; মরণ তাদের গৃহহীন করে দেয় যারা তাদের সুন্দর বাড়িগুলিকে ভালোবাসতো। দুষ্টরা যা প্রত্যাশা বা অনুমান করুক না কেন, সন্ত্রাসের রাজা মৃত্যু মানুষের কাছ থেকে সবই নিয়ে যায়।

প্রভু যীশু খ্রিস্ট একজন মূর্খ ধনী ব্যক্তির রূপক বলেছিলেন: “এক ধনবান ব্যক্তির জমিতে প্রচুর ফসল হয়েছিলো। সে চিন্তা করলো, ‘আমি কী করবো? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’ ‘তারপর সে বললো, ‘আমি এক কাজ করবো, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করবো। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করবো। তারপর নিজেকে বলবো, ‘তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছো। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।’ ‘কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছো, তখন কে তা ভোগ করবে?’ ‘যে নিজের জন্য ধন সঞ্চয় করে, অথচ ঈশ্বরের উদ্দেশে ধনী নয়, তার পরিণতি এরকমই হবে’ “ (লূক 12:16-21)।

জাগতিক পুরুষেরা নগ্ন ও অজ্ঞান হয়ে জীবনে আসে এবং তারা একইভাবে অসহায় হয়ে চলে যায়। তবুও তারা তাদের জীবন নষ্ট করে সেই লক্ষ্যের পিছনে যা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, যখন তারা মারা যায়। তারা অন্যদের মরতে দেখে যারা তাদের সাথে কিছুই নিয়ে যায় না, তবুও তারা উচ্চাকাঙ্ক্ষা, লোভ এবং লালসার নির্দয় ট্রেডমিলে (Treadmill) যতক্ষণ না তারা মৃত্যু এবং নরকে ছিটকে যায় ততক্ষণ দৌড়াতে থাকে। তখন তাদের কোনো ধন-সম্পদ থাকে না এবং তাদের কোনো খ্যাতি ও পরিচয়ও থাকে না। এটি মূর্খতাপূর্ণ জীবনধারা!

এই ধরনের শিক্ষা কি খুব কঠোর এবং কঠিন? নরকে প্রথম মুহূর্তের ধাক্কার তুলনায় এই শিক্ষা কিছুই নয়। উপলব্ধির ভয়ানক ঝলকের মধ্যে, প্রত্যেক পাপী জানবে যে একজন পবিত্র ঈশ্বর আছেন, তার সম্পূর্ণ জাগতিক ও স্বার্থপর জীবন একটি অপচয় ছিলো, এবং এখন তার সামনে অসহনীয় যন্ত্রণার অনন্তকাল রয়েছে। সে পৃথিবীতে ছেড়ে আসা তার বড় বড় পরিকল্পনাগুলির সম্পর্কে এক মুহূর্তের জন্যও ভাববে না, কারণ সেগুলি সম্পূর্ণরূপে চলে যাবে। কেন আপনি এই ধরনের একটি ভবিষ্যতের সম্পর্কে সতর্কতাকে কঠোর এবং কঠিন বলে মনে করেন? আপনিও কি অন্যদের মতো প্রতারিত?

এই জগত পাগল! তারা উচ্চ বেতন, মর্যাদাপূর্ণ পদ, বড় বাড়ি, অভিনব গাড়ি, সুন্দর পোশাক, তাদের সন্তানদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শিক্ষালয় এবং অন্যান্য হাস্যকর উচ্চাকাঙ্ক্ষার লক্ষ্য নির্ধারণ করে। তাদের মধ্যে কেউ কেউ বলে, “যিনি সবচেয়ে বেশি খেলনা সংগ্রহ করে মারা যান তিনি জয়ী হন“ (জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলার জিনিস সংগ্রহ করা। এটি একটি তুচ্ছ জীবনের অগ্রাধিকার, কিন্তু এর আসল অর্থ হলো বেঁচে থাকাকালীন মজা করা যখন আপনি সেটি উপভোগ করতে পারেন)। তারা প্রতিদিন তাদের প্রতিবেশীদের তাড়া করে তা নিশ্চিত করার জন্য যে তারা জিনিসপত্র সংগ্রহ করতে এবং আনন্দ উপভোগ করার ব্যস্ততায় পিছনে থেকে না যায়। তারপর তারা এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলে। লক্ষ লক্ষ লোক এমনভাবে কাজ করে যেন এটি সত্য। কিন্তু “আরও সঠিক ব্যাখ্যা হলো ‘যিনি সবচেয়ে বেশি খেলনা নিয়ে মারা যান তিনি তবুও মারা যান – এবং কখনই তার খেলনা সঙ্গে নিয়ে যান না।‘ যখন আমরা কিছু অর্জনের জন্য আমাদের জীবন উৎসর্গ করার পরে মারা যাই, তখন আমরা জিততে পারি না – আমরা হারি। আমরা অনন্তকালের দিকে চলে যাই, কিন্তু আমাদের খেলনাগুলো আড়ালেই থেকে যায়, যেগুলো শেষে আবর্জনা ভরাট করে” (Randy Alcorn)।

দাউদ গীতসংহিতা 39 এ এই পাগলামি সম্পর্কে কি লিখেছেন তা বিবেচনা করুন। তিনি লিখেছিলেন, “সবাই সামান্য চলমান ছায়ার মতো; বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে” (গীতসংহিতা 39:6)। শলোমন, আপনি যতটা কল্পনাও করতে পারেন তার চেয়ে বেশি পরীক্ষা করার পরে, এই সারাংশ যোগ করেছেন: “সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো” (উপদেশক 1:14)। এটি বিশ্বাস করুন!

দাউদ গীতসংহিতা 49 এ কি লিখেছিলেন তা বিবেচনা করুন। সেখানে সদাপ্রভু ধনীদের উন্মাদনা এবং তাদের উচ্চাকাঙ্ক্ষাকে উপহাস করেছিলেন। জাগতিক ধন-সম্পদের অসারতা থেকে সকল মানুষকে সতর্ক করার জন্য এটি একটি উপযুক্ত উপদেশ। একজন মানুষ জ্ঞানী হোক বা মূর্খ, শেষে সে পশুর মতো মারা যায়, মৃত্যুলোকে সে তার সাথে কিছু নিয়ে যেতে পারে না। মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য একজন ধনী ব্যক্তির কিছু করার থাকে না। তিনি দ্রুত একটি কবরে ফেলে দেওয়া মাটির মৃতদেহে পরিণত হন, তবুও তার বংশধররাও একই মায়া তাড়া করে।

মহান আলেকজান্ডার (Alexander the Great) 33 বছর বয়সে মারা যান। তার সমস্ত অহংকারী এবং উচ্চাভিলাষী পরিকল্পনা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। তার উত্তরণের চূড়ান্ত শব্দ বোঝা যায়নি, তাই তার কোনো উত্তরাধিকার হলো না। তার পরিবারকে হত্যা করে দেওয়া হয়েছিলো, তাই তার কোনো উত্তরসূরিও ছিলো না। তার চারজন সেনানায়ক তার সাম্রাজ্যের ঝড়তি-পড়তি নিয়ে লড়াই করেছিলেন, এবং আজ গ্রীস (Greece) বিশ্বের একটি জনশ্রুতি, লোককথা। এমনকি সে ইউরোপীয় ইউনিয়ন (European Union) থেকে বড় ভর্তুকি ছাড়া নিজেকে খাওয়ানো বা পরিচালনা করতেও অক্ষম।

এই হিতোপদেশের দৃষ্টান্ত অন্তহীন। অ্যাডলফ হিটলারের (Adolph Hitler) দুর্দান্ত পরিকল্পনার কী অবনতি হয়েছিলো? এমনকি তাকে অনুকূলভাবে স্মরণ করাও বেশিরভাগ দেশে প্রায় একটি অপরাধ। তার শত্রু ইহুদিরা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী আছে। মাও সেতুং (Mao Zedong)? তার মৃত্যুর পর থেকে চীন (China) যে অগ্রগতি করেছে তা মূলত তার ধারণাগুলোকে প্রত্যাখ্যান করার জন্য। জোসেফ স্ট্যালিন (Joseph Stalin)? জেমস ডিন (James Dean)? জন এফ কেনেডি (John F. Kennedy)? মেরিলিন মনরো (Marilyn Monroe)? জন লেনন (John Lennon)? জন এফ কেনেডি, জুনিয়র (John F. Kennedy, Jr.)?

পাপীদের সমস্ত আশা এবং পরিকল্পনা তাদের মৃত্যুতে বিনষ্ট হয়ে যায়। তাদের সমস্ত মূল্যবান বিষয়-বস্তুকে সন্ত্রাসের রাজা মৃত্যু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তারা কখনই আর ফুটবল খেলা বা সিনেমা বা ক্রিকেট খেলা দেখতে পারবে না বা জুয়া খেলতে পারবে না। কিন্তু ধার্মিক ব্যক্তিরা তাদের মৃত্যুতে আশা করেন (হিতোপদেশ 10:28; 14:32), কারণ তাদের প্রত্যাশা অন্য একটি জগতের যা এই জগতকে প্রতিটি মাপে ছাড়িয়ে যায় যেমন আলো অন্ধকারের চেয়েও শ্রেষ্ঠ। ঈশ্বরকে মহিমা দিন!

এমন একজন “সফল খ্রিস্টীয় বিশ্বাসী ব্যবসায়ীকে” দেখুন, যিনি ব্যবসাকে খ্রিস্ট এবং অনন্তকালের ঊর্ধ্বে রাখেন। তিনি মণ্ডলীতে যোগ দিয়ে এবং তার অবিশুদ্ধ সমৃদ্ধির কিছুটা অংশ দান দিয়ে তার বিবেককে নীরব করেন। কিন্তু তার জীবনের চালিকা শক্তি হলো আর্থিক ও সামাজিক অবস্থানের সাধনা। তার একমাত্র পুরস্কার রয়েছে যা সে শেষে পাবে – সামান্য লোকের অনুমোদন, যারা মনে করে যে সে সফল। কিন্তু সদাপ্রভু এবং সমস্ত জ্ঞানী ব্যক্তিরা জানেন সে কোথায় যাচ্ছে, সেই আগুনের দিকে যা কখনও নেভে না, এবং যেখানে প্রতিটি মানুষই দরিদ্র হয়ে যায়, এমনকি তার গায়ে জামাও থাকে না।

প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী, আগামী দিনের জন্য গর্ব করবেন না, কারণ আপনি জানেন না আগামীকাল কী ঘটবে (হিতোপদেশ 27:1)। যদিও ঈশ্বর আপনাকে ব্যবসায়িক পরিকল্পনা করার অনুমতি দেন, এবং তিনি আপনার কাছ থেকে বিচক্ষণ প্রজ্ঞার সাথে এটি করার আশা করেন, আপনি এমনকি আগামীকাল বেঁচে থাকবেন কিনা তাও আপনি জানেন না, তাই আপনাকে এই শব্দগুলির সাথে ঈশ্বরের ইচ্ছার কাছে আপনার পরিকল্পনাকে নত করতে হবে: “বরং তোমাদের বলা উচিত, ‘যদি প্রভুর ইচ্ছা হয়, আমরা বেঁচে থেকে এ কাজ বা ও কাজ করবো’ ” (যাকোব 4:15)। মনে রাখবেন, যেকোনো পরিকল্পনায় কাজ করার জন্য প্রথমে আপনার জীবনের প্রয়োজন কারণ মৃত্যুর পর আপনি আর কিছু করতে পারবেন না।

প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী, মৃত্যু দুষ্টদের সমস্ত ধন-সম্পদ কেড়ে নেয় যা তারা অর্জন বা কল্পনা করতে পারতো কিন্তু আপনার জন্য তার চেয়েও বেশি কিছু আছে। ধন-সম্পদ? আপনি মহাবিশ্বের উত্তরাধিকারী হবেন। শক্তি? আপনি চিরকাল বেঁচে থাকবেন। সৌন্দর্য? আপনার একটি মহিমান্বিত শরীর থাকবে। দেখা, জানা, শেখা ও বোঝার ক্ষমতা? আপনি সব কিছু জানতে পারবেন। কর্তৃপক্ষ? আপনি স্বর্গদূতদের বিচার করবেন। সন্তানরা? আপনার এমন একটি পারিবারিক পুনর্মিলন হবে যা কল্পনাও করা হয়নি। বাড়ি? রাজাদের রাজা প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য প্রাসাদ প্রস্তুত করেছেন।

প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী, জাগতিক বিষয়-বস্তুর প্রতি যত্নশীল হয়ে পেটের উপাসক হবেন না (ফিলিপীয় 3:18-19)। দাউদ এবং পৌলের মতো হোন, যারা জানতো যে মৃত্যুর পরে যে জীবন আছে তা সময়কাল, গৌরব, আনন্দ বা অন্য কোনও পরিমাপে জাগতিক জীবনকে পুরোপুরি ছাড়িয়ে যায় (ফিলিপীয় 3:20-21; গীতসংহিতা 49:15; 73:24)। আপনি যদি সঠিকভাবে বাপ্তিস্ম নিয়ে থাকেন, তাহলে আপনি খ্রীষ্ট এবং স্বর্গের জন্য জীবন যাপন করার জন্য আপনার জাগতিক জীবনকে জলের নীচে কবর দিয়েছেন এবং আপনার বাপ্তিস্মের প্রতীকতা শীঘ্রই উপলব্ধি করা হবে (কলসীয় 3:1-4)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑