হিতোপদেশের ব্যাখ্যা

নিখুঁত ব্যক্তির ধার্মিকতা তার পথ দেখাবে, কিন্তু দুষ্ট তার নিজের দুষ্টতার দ্বারা পতন হবে৷

জীবন কিছুটা খনির অঁচল মতো – যেইখানে আঘাত বা মৃত্যু মাত্র এক ধাপ দূরে থাকে। বেশিরভাগ মানুষ সতর্কতা, হুঁশ বা পরিচালনা ছাড়াই জীবনের মধ্য দিয়ে অজ্ঞতার সাথে ছুটে বেড়ায়। তারা লোভের সাথে পাপপূর্ণ উচ্চ আকাঙ্ক্ষা অনুসরণ করে এবং তারা কর্মহীনতা, ধ্বংস এবং মৃত্যুর পথে পতিত হয়। আপনি এই বর্ণনাটিকে খুব নাটকীয় বা চরম হিসাবে উপহাস করতে পারেন, তবে আরও পড়ুন এবং ভালভাবে বিবেচনা করুন।

যথাযথ পুরুষ এবং মহিলা, যারা ঈশ্বরকে ভয় করে এবং আনুগত্য করে এবং ধার্মিকভাবে জীবনযাপন করে, তারা জীবনের সিদ্ধান্তের বিষয়গুলিতে ভালো এবং বুদ্ধিমান সিদ্ধান্ত দ্বারা জীবনের বিপদের মধ্য দিয়েও স্বর্গে নিরাপদে পরিচালিত হয়। ঈশ্বর শলোমনকে হিতোপদেশ লিখতে অনুপ্রাণিত করেছিলেন যাতে সেই বিষয় পড়ে আপনি ধার্মিকভাবে জীবনযাপন করতে পারেন এবং আপনার জীবন পরিচালনা করার জন্য জ্ঞান অর্জন করতে পারেন। আপনি যদি এই ধরনের সাহায্যের বিরুদ্ধে অবাধ্যতাতে জীবন যাপন করেন তবে আপনাকে অবশ্যই মৃত্যুকে ভালবাসতে হবে (হিতোপদেশ 8:36)।

অসহায় শিশুদের মত পুরুষেরা যখন তাদের জীবন আরম্ভ করে তখন তাদেরকেও পরিচালনার দরকার পড়ে। তাদের বুঝতে হবে যে তাদের শূন্য মনকে অন্যদের ধারণা দিয়ে পরিচালিত করা হল বিপর্যয়ের চিহ্ন, যারা নিজেও শূন্য মন দিয়ে নিজের জীবন শুরু করেছিলেন। এই উন্মাদনা প্রতিদিন প্রতিটি জায়গায় যাচাই করা উচিৎ। পুরুষরা মূর্খতা ও বিরুদ্ধাচরণ পিছনে ছুটছে, এবং তার ফলে তারা ব্যথা ও কষ্ট ভোগ করছে। ঈশ্বর বা মানুষকে বিবেচনা না করে, তারা আনন্দ এবং আধিপত্যের লালসায় এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের নিজেদের মূর্খতার জন্য প্রবলভাবে ভেঙ্গে পড়ে।

তাহলে পূর্ণ কে? সেই মানুষ যে ঈশ্বরকে ভয় করে এবং তাঁর আদেশ পালন করে! যদিও সে অপূর্ণভাবে করে, প্রভু তার পাপ ক্ষমা করেন এবং তাকে নিখুঁত গণনা করেন (আদিপুস্তক 6:9 ; ইয়োব 1:1 ; ফিলিপীয় 3:15 ; লুক 1:6 )। এই ধরনের একজন ব্যক্তি নিজের ধার্মিক চিন্তাধারা দ্বারা সংযমকে প্রসব করে, যা তাকে তার চারপাশের ঈশ্বর-প্রত্যাখ্যানকারী মূর্খদের আত্ম-ধ্বংস চিন্তাধারা থেকে রক্ষা করে। তার জীবন প্রতিদিন আরও বেশি করে উন্নত হয়, অনেকটা সূর্যের মতো যে দুপুরের দিকে পূর্ণ হয়ে ওঠে (হিতোপদেশ 4:18)।

কিভাবে যথাযথ মানুষ ধার্মিকতার জ্ঞান লাভ করে? যারা ঈশ্বরকে ভয় করতে আরম্ভ করেন, এবং তারপর যারা বাইবেল পাঠ করেন এবং ঈশ্বরীয় পরামর্শদাতাদের পরামর্শ গ্রহণ করেন। ঈশ্বরের ভয় হল জ্ঞান এবং জীবনের জন্য আলো (হিতোপদেশ 1:7; 9:10; 10:27; 14:27; 19:23; গীতসংহিতা 112:1, 3, 9)। বাইবেল হল জ্ঞানী এবং ধার্মিক জীবনযাপনের জন্য পথ প্রদর্শিকা (হিতোপদেশ 22:17-21 ; গীতসংহিতা 19:7-11; 119:105)। ঈশ্বরীয় পরামর্শদাতারা হল সেই পালক এবং বন্ধু, যারা প্রভুকে ভয় করে (হিতোপদেশ 11:14; 27:9; যিরমিয় 3:15; 1 শমূয়েলে 23:16)।

এই পাপে পরিপূর্ণ জগতে, দুষ্টরা জগতের পাপপূর্ণ ধারণা পছন্দ করে এবং নিজের মতই অন্য দুষ্টদের চিন্তাধারাকে গ্রহণ করে যাদের হৃদয় পাপে অবনত এবং বিকৃতরুচি হয়ে রয়েছে (হিতোপদেশ 12:15 ; 14:12 ; 16:25 ; 21:2 )। তারা অন্ধকারে ঘুরে বেড়ায় এবং ফাঁদে পড়ে (হিতোপদেশ 4:19; 13:15; 15:19; 22:5 )। জীবনের প্রতি এই অজ্ঞতাপূর্ণ এবং অবাধ্য দৃষ্টিভঙ্গি তাদের জীবনে ঈশ্বরের বিচার এবং পাপের স্বাভাবিক পরিণতি উভয়ই নিয়ে আসে। আসক্তি, অবনমন, বিষণ্নতা, রোগ, বিবাহবিচ্ছেদ, মাতালতা, এবং মৃত্যু হল সেই পরিণতি। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে পরেও তারা শেখে না, এবং তারা তাদের মূর্খতাকে স্থায়ীভাবে বহন করে।

ধার্মিক পুরুষ একজন সৎ মহিলাকে বিয়ে করে, যে প্রভুকে ভয় করে এবং সে একটি শান্ত বিবাহিত জীবন যাপন করে। বাইবেল যেমন বলে তিনি তাকে লালন-পালন করেন, এবং তিনি প্রেম ও আনন্দে আচ্ছন্ন হন। কিন্তু দুষ্ট ব্যক্তি একটি জঘন্য বা বেশ্যা মহিলাকে বিয়ে করে এবং সে বৈবাহিক নরকে বাস করে যা সারাজীবন তাকে যন্ত্রণা ও কষ্টের সাথে তাড়া করে বা শেষে সেই বিবাহটি বিবাহবিচ্ছেদে পরিণত হয়। যথাযথ মানুষ ভাল পথে হাঁটে, আর দুষ্ট ব্যক্তি তার নিজের দুষ্টতায় পড়ে যায়। সে সৌন্দর্য এবং প্রলোভনের উপর ভিত্তি করে তার স্ত্রীকে বেছে নিয়েছিলেন যার কারনে শেষে সে কবরের পথে স্থান্তারিত হয়।

ধার্মিক ব্যক্তি ক্রমাগতভাবে তার সন্তানদের প্রশিক্ষণ দেয় এবং তাদের সমস্ত কার্যকলাপ, বিশেষ করে সম্ভাব্য বিবাহের জন্য বিপরীত লিঙ্গের সাথে তাদের সম্পৃক্ততা তত্ত্বাবধান করে। পারিবারিক বৃক্ষের প্রকৃত উন্নতি নির্ভর করে বিবাহের আত্মিক স্বাস্থ্যের ওপর। সেই জন্য একটি ধার্মিক ব্যক্তি তার সন্তানদের বিবাহ তাদের সাথেই সম্পন্ন করায় যারা ঈশ্বরের বাক্যের ওপর তাদের জীবনের ভিত রেখেছে। সেই জন্য সে তার সন্তানের চাহিদা বা আকাঙ্খাকেও উপেক্ষা বা অস্বীকার করে দেয় যদি সেটি ঈশ্বরের বাক্য অনুসারে না হয়।

দিন প্রতিদিন জগত মন্দতায় পরিনত হয়ে চলেছে, এবং কি বিশ্বাসী ভাই বোনেরাও এর ফাঁদ থেকে বঞ্চিত নয় এবং এটি আরও খারাপ হতে থাকবে, পশ্চাৎ সহস্রাব্দের স্বপ্নদ্রষ্টারা যাই কল্পনা করুক না কেন (2 তীমথিয়ে 3:13; 4:3-4; প্রকাশিত বাক্য 20:7-9; লুক 18: 8)। নিখুঁত মানুষ এই বিষয়টি জানেন, তাই তিনি শাস্ত্রের দেওয়া বাক্যগুলিকে ক্রমবর্ধমানভাবে ভালোবাসেন এবং এর নির্দেশাবলী এবং সতর্কবাণীর প্রতি আরও গভীরভাবে মনোযোগ দেন (2 পিতর 1:19-21)। তিনি বিশ্বের ধারণার ক্রমবর্ধমান মূর্খতা এবং তাদের ভয়াবহ পরিণতি নিয়ে উপহাস করেন।

সিদ্ধতার ধার্মিকতা তাকে কতদূর নিয়ে যাবে? স্বর্গের পথে! কোন মানুষ তার নিজের ধার্মিকতার উপর ভিত্তি করে স্বর্গে প্রবেশ করতে পারে না, কিন্তু প্রত্যেক ধার্মিক মানুষ জানে যে স্বর্গই তার গন্তব্য (গীতসংহিতা 112:6; যিশাইয় 64:6 ;2 তীমথিয়ে 4:7-8 ;তীত 3:5 ;ইব্রীয় 11:4 )। সোজা পথ এবং সংকীর্ণ পথ যা এখন এবং পরবর্তী জগতে জীবনের প্রতিশ্রুতি দেয়, এটি ধার্মিকতার পথ, যদিও খুব কম লোকই এটি খুঁজে পায়, কারণ বেশিরভাগ পুরুষই একসাথে ধ্বংসের দিকে যাত্রা করে (মথি 7:13-14)।

প্রতিদিন বিনামূল্যে হিতোপদেশ ও তার ব্যাখ্যা পান। চ্যানেলটি খুলুন, “ফলো করুন”-এ ট্যাপ করুন এবং নোটিফিকেশনের ঘণ্টাটি চালু করুন।

↑